বিশ্বকাপ উদযাপন করতে গিয়ে স্পেনে হতাহত

বিশ্বকাপ উদযাপন করতে গিয়ে স্পেনে হতাহত
সংগৃহীত ছবি

২০২৬ ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে স্পেন। দলটির দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের বাঁধভাঙা উল্লাস মুহূর্তেই রূপ নিয়েছে বিষাদে। সোমবার ভোরে পশ্চিম স্পেনে একটি ফোয়ারা আংশিকভাবে ভেঙে পড়ে ১৩ বছরের এক কিশোর নিহত হয়েছে।

ভয়াবহ এ দুর্ঘটনাটি ঘটে পর্তুগাল সীমান্তবর্তী সালামানকা প্রদেশের প্রায় ১২ হাজার বাসিন্দার ঐতিহাসিক প্রাচীরঘেরা শহর সিউদাদ রদ্রিগোতে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। দেশটির জরুরি সেবা বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

স্পেনের ঐতিহাসিক বিশ্বকাপ জয় উদযাপনের জন্য শহরের কেন্দ্রস্থলে অবস্থিত আরবোল গর্দো ফোয়ারার চারপাশে জড়ো হয়েছিলেন শত শত মানুষ। ঠিক তখনই স্মৃতিস্তম্ভটির ওপরের অংশটি ভেঙে নিচে থাকা মানুষের ওপর পড়ে। এতেই ঘটে এই হতাহতের ঘটনা।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, রাত ১২টার কিছুক্ষণ পর হঠাৎ ফোয়ারাটির উপরের অংশ ভেঙে নিচে থাকা মানুষের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই ১৩ বছর বয়সি এক কিশোরের মৃত্যু হয়। আহত হন আরও দুইজন। তাদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এই আকস্মিক ও হৃদয়বিদারক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে সিউদাদ রদ্রিগো নগর কর্তৃপক্ষ। এক বিবৃতিতে তারা জানায়, ‘পুরো শহর আজ এই অকাল মৃত্যুতে শোকাহত। আমরা নিহতের পরিবার ও বন্ধুদের এই গভীর সমবেদনা জানাই... স্প্যানিশ জাতীয় দলের বিশ্বকাপ জয়ের যে আনন্দ উৎসবে রূপ নেওয়ার কথা ছিল, তা আজ এক নির্মম ট্র্যাজেডিতে পরিণত হলো।’

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

১

ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির চাপায় ৬ শিক্ষার্থী আহত

২

এসএসসিতে ২ বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা: শিক্ষামন্ত্রী

৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ক্লাশ ফার্স্ট পাওয়া রমার ঠাঁই এখন বৃদ্ধাশ্রমে

৪

নিজেই নিজেকে চার্জ দিয়ে আলোচনায় রোবট

৫

বরুড়ায় বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫ যাত্রী

৬

কুমিল্লায় গাড়িচাপায় গেল প্রাণ স্বামী-স্ত্রীর

৭

কুমিল্লায় জাবির নিখোঁজ ছাত্র মোহাইমিনুল উদ্ধার

৮

কুমিল্লায় ৩৭ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

৯

কিংবদন্তি অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন

১০

কুমিল্লায় অবৈধভাবে সিলিন্ডার রিফিল, ফিলিং স্টেশনকে লাখ টাকা জরিমানা

১১

কুমিল্লায় স্কুলে যাওয়ার কথা বলে বেরিয়ে ৯ দিন ধরে নিখোঁজ দশম শ্রেণির ছাত্র

১২

প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী

১৩