বিয়ের ২ মাসের মধ্যে চীনা স্বামীর ডলার ও নথি নিয়ে গায়েব বাংলাদেশি নারী

সংগৃহীত ছবি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক চীনা নাগরিক অভিযোগ করেছেন, বিয়ের দুই মাসের মাথায় তার বাংলাদেশি স্ত্রী প্রায় ২৪ লাখ টাকা মূল্যের মার্কিন ডলার ও গুরুত্বপূর্ণ ব্যক্তিগত কাগজপত্র নিয়ে উধাও হয়েছেন। এ বিষয়ে অভিযোগ জানাতে সোমবার রাতে তিনি ফুলবাড়ী থানায় যান। পরে তাকে সাভার থানায় গিয়ে অভিযোগ করতে বলা হয়।

চীনা নাগরিক আন হংওয়েই বলেন, তার স্ত্রী মোর্শেদা খাতুন ডলার ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে চলে গেছেন। এ ঘটনায় আইনগত সহায়তা চেয়ে তিনি থানায় গিয়েছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফুলবাড়ী উপজেলার ধর্মপুর এলাকার বাসিন্দা মোর্শেদা খাতুন ঢাকার একটি পোশাক কারখানায় চাকরির সময় আন হংওয়েইর সঙ্গে পরিচিত হন। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ২০ এপ্রিল পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। বিয়ের পর স্বামীকে নিয়ে গ্রামের বাড়িতে এলে এলাকায় চীনা নাগরিককে দেখতে উৎসুক মানুষের ভিড়ও জমে।

মোর্শেদার মা শাহানা বেগম বলেন, বিয়ের কয়েক দিন পর তার মেয়ে স্বামীকে নিয়ে ঢাকায় চাকরির উদ্দেশ্যে যান। এরপর আর বাড়িতে ফেরেননি। এ বিষয়ে তিনি অন্যদের কাছ থেকে শুনেছেন বলে জানান। আগামী ৩০ মে তারা দুজন একসঙ্গে চীনে যাওয়ার কথা ছিল।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান নাঈম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, অভিযোগের ঘটনাটি ঢাকার সাভারে ঘটেছে। তাই আন হংওয়েইকে সাভার থানায় যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে। ভাষাগত সমস্যার কারণে তার বক্তব্য পুরোপুরি বোঝা না গেলেও ইশারার মাধ্যমে তিনি অভিযোগের বিষয়টি জানান।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রয়াত মন্ত্রী আকবর হোসেনের ২০ তম মৃত্যুবার্ষিকী আজ

শাপলা তুলতে গিয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

কুমিল্লায় স্কুলের টিফিন বিরতিতে বের হয়ে গুলিবিদ্ধ ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী

তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের

ঢাবির ছাত্রী ও তার মা-বোনকে কুপিয়ে হত্যা

শাহজালাল বিমানবন্দরে বিমানের ইঞ্জিন বিকল, জরুরি দরজা ভেঙে যাত্রীদের উদ্ধার

মোবাইল চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা

ফোন রিসিভ করে একজন জানান, মোবাইলের মালিক বেঁচে নেই

অভিনেতা জাহের আলভী ২ দিনের রিমান্ডে

১০

ইংল্যান্ড-ঘানা ম্যাচ চলাকালে স্টেডিয়ামেই চলছিলো ‘কালো জাদু’

১১

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

১২

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

১৩

বিয়ের ২ মাসের মধ্যে চীনা স্বামীর ডলার ও নথি নিয়ে গায়েব বাংলাদেশি নারী

১৪

যশোরের চিহ্নিত সন্ত্রাসী ‘চশমা সাইদ’কে গলাকেটে হত্যা

১৫

গ্রেপ্তারের একদিন পর কারাগারে যুবলীগ নেতার মৃত্যু

১৬

মুখ চেপে ধরে ৫ম শ্রেণির ছাত্রীকে নিয়ে পাটক্ষেতে ধর্ষণ চেষ্টা

১৭

চুয়াডাঙ্গায় 'জয় বাংলা' লেখা বোমাসদৃশ বস্তু উদ্ধার

১৮

যুবদলের কুমিল্লা বিভাগীয় পর্যবেক্ষক টিমের সার্বিক সমন্বয়ক আনোয়ারুল হক

১৯

সিসিএন বিশ্ববিদ্যালয় ছাত্রী হত্যা মামলা: মূল আসামি হৃদয়ের জামিন ফের নামঞ্জুর

২০

থাকছে না শিক্ষক নিবন্ধন

থাকছে না শিক্ষক নিবন্ধন
সংগৃহীত

বেসরকারি স্কুল-কলেজ-মাদ্রাসায় শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন আসছে। 

নিয়োগ পদ্ধতি শিক্ষক নিবন্ধন সনদের পরিবর্তে সরাসরি বিজ্ঞপ্তি প্রকাশ করে পরীক্ষার মাধ্যমে শুরু হবে। এই নিয়োগ প্রক্রিয়া করবে সরকারি কর্ম কমিশনের আদলে গঠিত একটি কর্তৃপক্ষ। 

তবে এ নিয়ে বর্তমানে আইন তৈরির কাজ চলছে বলে জানা গেছে।

বর্তমানে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সনদের ভিত্তিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদে শিক্ষক নিয়োগ দেয়া হয়। এজন্য প্রিলিমিনারি, লিখিত, মৌখিক পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হতে হয়। আর উত্তীর্ণ প্রার্থীরা বিজ্ঞপ্তির পর সনদের ভিত্তিতে আবেদন করলে আবেদনপত্রের ভিত্তিতে নিয়োগে সুপারিশ করে থাকে এনটিআরসিএ।

এনটিআরসিএর চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) এস এম মাসুদুর রহমান বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নতুন আইন তৈরির বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে বলেন, আইনটি পাস হলে শিক্ষক নিয়োগে আর কোনো নিবন্ধন সনদের দরকার হবে না। বিজ্ঞপ্তি প্রকাশের পর পরীক্ষার মাধ্যমে নিয়োগের জন্য সুপারিশ করা হবে।

এর আগে গত ১২ ডিসেম্বর এনটিআরসিএর জন্য নতুন আইন তৈরি সংক্রান্ত একটি বৈঠক হয়।

শিক্ষক নিয়োগে নতুন আইন প্রসঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মাধ্যমিক অনুবিভাগ-২) মো. রবিউল ইসলাম বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নতুন আইন তৈরির কাজ চলমান। আশা করছি, আইনটি পাসের জন্য দ্বাদশ জাতীয় সংসদে তোলা হবে।

এদিকে এনটিআরসিএর একাধিক কর্মকর্তা জানিয়েছেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নির্বাচন এবং নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ হলে সুপারিশ কর্তৃপক্ষ সরাসরি পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগের জন্য সুপারিশ করবে। তবে এই নতুন আইন কার্যকর হতে দেড় থেকে দুই বছর পর্যন্ত সময় লাগতে পারে। আর এই সময় শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আগের নিবন্ধন সনদের ভিত্তিতে হবে।

কর্মকর্তারা আরও জানিয়েছেন, বর্তমানে এনটিআরসিএর সনদধারীরা গণবিজ্ঞপ্তি প্রকাশের পর আবেদন করলে সুপারিশপ্রাপ্ত হন। এ ক্ষেত্রে অনূর্ধ্ব-৩৫ বা নিবন্ধন সনদের মেয়াদ ৩ বছর রয়েছে এমন সব প্রার্থীরা আবেদনের সুযোগ পান। ফলে অনেকেই বঞ্চিত হয়ে থাকেন। তবে নতুন আইন কার্যকর হলে নিয়োগ বিজ্ঞপ্তিতে বয়স উল্লেখ থাকবে। এতে বঞ্চিত হতে হবে না কাউকে।

উল্লেখ্য, ২০০৫ সাল থেকে শিক্ষক নিয়োগের জন্য নিবন্ধন সনদ দিয়ে আসছে এনটিআরসিএ। প্রথম দশকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতো শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি। তবে ২০১৫ সালের ৩০ ডিসেম্বর এতে পরিবর্তন আসে। সনদ দেয়ার পাশাপাশি নিয়োগের জন্য সুপারিশের ক্ষমতা দেয়া হয় এনটিআরসিএকে।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রয়াত মন্ত্রী আকবর হোসেনের ২০ তম মৃত্যুবার্ষিকী আজ

শাপলা তুলতে গিয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

কুমিল্লায় স্কুলের টিফিন বিরতিতে বের হয়ে গুলিবিদ্ধ ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী

তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের

ঢাবির ছাত্রী ও তার মা-বোনকে কুপিয়ে হত্যা

শাহজালাল বিমানবন্দরে বিমানের ইঞ্জিন বিকল, জরুরি দরজা ভেঙে যাত্রীদের উদ্ধার

মোবাইল চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা

ফোন রিসিভ করে একজন জানান, মোবাইলের মালিক বেঁচে নেই

অভিনেতা জাহের আলভী ২ দিনের রিমান্ডে

১০

ইংল্যান্ড-ঘানা ম্যাচ চলাকালে স্টেডিয়ামেই চলছিলো ‘কালো জাদু’

১১

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

১২

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

১৩

বিয়ের ২ মাসের মধ্যে চীনা স্বামীর ডলার ও নথি নিয়ে গায়েব বাংলাদেশি নারী

১৪

যশোরের চিহ্নিত সন্ত্রাসী ‘চশমা সাইদ’কে গলাকেটে হত্যা

১৫

গ্রেপ্তারের একদিন পর কারাগারে যুবলীগ নেতার মৃত্যু

১৬

মুখ চেপে ধরে ৫ম শ্রেণির ছাত্রীকে নিয়ে পাটক্ষেতে ধর্ষণ চেষ্টা

১৭

চুয়াডাঙ্গায় 'জয় বাংলা' লেখা বোমাসদৃশ বস্তু উদ্ধার

১৮

যুবদলের কুমিল্লা বিভাগীয় পর্যবেক্ষক টিমের সার্বিক সমন্বয়ক আনোয়ারুল হক

১৯

সিসিএন বিশ্ববিদ্যালয় ছাত্রী হত্যা মামলা: মূল আসামি হৃদয়ের জামিন ফের নামঞ্জুর

২০

৪৯৩ উপজেলা চেয়ারম্যানকে অপসারণ, দায়িত্বে ইউএনওরা

ছবি: সংগৃহীত

বাংলাদেশের ৪৯৩ উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে। তাদের দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও)।

স্থানীয় সরকার মন্ত্রণালয় সোমবার (১৯ আগস্ট) এ সংক্রান্ত এক আদেশ জারি করেছে।

আদেশে বলা হয়, অপসারণ করা চেয়ারম্যানদের স্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রয়াত মন্ত্রী আকবর হোসেনের ২০ তম মৃত্যুবার্ষিকী আজ

শাপলা তুলতে গিয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

কুমিল্লায় স্কুলের টিফিন বিরতিতে বের হয়ে গুলিবিদ্ধ ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী

তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের

ঢাবির ছাত্রী ও তার মা-বোনকে কুপিয়ে হত্যা

শাহজালাল বিমানবন্দরে বিমানের ইঞ্জিন বিকল, জরুরি দরজা ভেঙে যাত্রীদের উদ্ধার

মোবাইল চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা

ফোন রিসিভ করে একজন জানান, মোবাইলের মালিক বেঁচে নেই

অভিনেতা জাহের আলভী ২ দিনের রিমান্ডে

১০

ইংল্যান্ড-ঘানা ম্যাচ চলাকালে স্টেডিয়ামেই চলছিলো ‘কালো জাদু’

১১

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

১২

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

১৩

বিয়ের ২ মাসের মধ্যে চীনা স্বামীর ডলার ও নথি নিয়ে গায়েব বাংলাদেশি নারী

১৪

যশোরের চিহ্নিত সন্ত্রাসী ‘চশমা সাইদ’কে গলাকেটে হত্যা

১৫

গ্রেপ্তারের একদিন পর কারাগারে যুবলীগ নেতার মৃত্যু

১৬

মুখ চেপে ধরে ৫ম শ্রেণির ছাত্রীকে নিয়ে পাটক্ষেতে ধর্ষণ চেষ্টা

১৭

চুয়াডাঙ্গায় 'জয় বাংলা' লেখা বোমাসদৃশ বস্তু উদ্ধার

১৮

যুবদলের কুমিল্লা বিভাগীয় পর্যবেক্ষক টিমের সার্বিক সমন্বয়ক আনোয়ারুল হক

১৯

সিসিএন বিশ্ববিদ্যালয় ছাত্রী হত্যা মামলা: মূল আসামি হৃদয়ের জামিন ফের নামঞ্জুর

২০

সিসিএন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হত্যা মামলা: প্রধান আসামি হৃদয়ের দুই দিনের রিমান্ড মঞ্জুর

ছবি

নিজস্ব প্রতিবেদক: 

কুমিল্লাসহ সারা দেশে আলোচিত সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুন নাঈম ফারিহার রহস্যজনক মৃত্যুর ঘটনায় দায়ের করা আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রধান আসামি নিহতের স্বামী মেহেদী হাসান হৃদয়ের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

আজ ২০ মে বুধবার সোয়া ১১টার দিকে কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (১ নং আমলী আদালত) মমিনুল হকের আদালতে এ রিমান্ড শুনানি শুরু হয়। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) অমর্ত্য মজুমদার আসামিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। বিবাদী পক্ষের আইনজীবী মাসুদ সালাউদ্দিন ও মাহবুবুল হক খন্দকারসহ আরও কয়েকজন আইনজীবী রিমান্ড নামঞ্জুর করে জেলগেটে জিজ্ঞাসাবাদের আবেদন জানান। অপরদিকে, বাদী পক্ষের আইনজীবী তাফসীরুল আলমসহ ১০/১৫ জন আইনজীবী রিমান্ডের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতে মামলার বাদী নিহত ফারিহার বাবা স্কুল শিক্ষক মো: হানিফ মজুমদার, তাঁর স্ত্রী, ছেলে ও আত্মীয়স্বজনরা উপস্থিত ছিলেন। এ সময় ফারিহার মায়ের আহাজারিতে আদালত প্রাঙ্গণ ভারী হয়ে ওঠে। তিনি তাঁর মেয়ে হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন এবং মেহেদী হাসান হৃদয়ের বাসায় থাকা ফারিহার ব্যবহা্য জিনিসপত্র উদ্ধারের জন্য মামলার তদন্ত কর্মকর্তার কাছে আর্তনাদ জানাতে থাকেন।

মামলার প্রধান আসামি মেহেদী হাসান হৃদয়ের সাথে আদালত প্রাঙ্গণে কথা হলে তিনি নিজেকে নির্দোষ দাবি করে বলেন, "আমি ঘটনার দিন বাড়িতে ছিলাম না। আমি মেঘনা উপজেলার ছোট সাতমোরা গ্রামে নানার বাড়িতে ছিলাম।"

অভিযুক্ত মেহেদী হাসান হৃদয়ের মামা মোটর পার্টস ব্যবসায়ী মো: আবদুর রহমান জানান, মেহেদী এবং তাঁর পরিবারের পক্ষ থেকে ফারিহার ওপর কোনো চাপ ছিল না। মেয়ের মা সবসময় মেহেদী বেকার থাকায় বিরক্ত হতেন এবং তাকে অপমান করে কথা বলতেন। মেহেদীর মুন্সেফবাড়ির বাসাতেই তাদের বিয়ের আয়োজন করা হয়েছিল। মেহেদী হাসান হৃদয়ের নানা মো: আফজল মিয়া বলেন, "মেহেদী ঘটনার দিন আমার গ্রামের বাড়ি মেঘনার ছোট সাতমারা গ্রামে ছিল। আমরা যদি এই ঘটনার সাথে জড়িত থাকি, তাহলে আল্লাহ যেন আমাদের বিচার করেন।"

এর আগে, গত ৫ মে মঙ্গলবার রাতে কুমিল্লা নগরীর দেশওয়ালীপট্টি এলাকার ‘কাশেম গার্ডেন’ নামে একটি বহুতল ভবনের স্বামী ও শ্বশুরের ফ্ল্যাট থেকে পুলিশ ফারিয়ার মরদেহ উদ্ধার করে। তিনি কুমিল্লার কোটবাড়ি এলাকায় অবস্থিত সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ১২তম ব্যাচের ৬ষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি জেলার নাঙ্গলকোট উপজেলার দৌলখাড় ইউনিয়নের কান্দাল গ্রামে।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, ফারিয়া ও হৃদয়ের মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে উভয় পরিবারের সম্মতিতে গত বছরের ৮ সেপ্টেম্বর কুমিল্লার মেঘনা উপজেলার বাসিন্দা আবদুর রহিমের ছেলে হৃদয়ের সঙ্গে ১৫ লাখ টাকা দেনমোহরে ফারিয়ার বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর থেকেই তাঁর স্বামী ও পরিবারের লোকজন ৫ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিল। ফারিয়ার পরিবার সেই টাকা দিতে না পারায় তাদের মধ্যে পারিবারিক কলহ দেখা দেয় এবং এ নিয়ে একাধিকবার ফারিয়াকে শারীরিকভাবে নির্যাতন করা হয়।

এদিকে, মামলার বাদী পক্ষের আইনজীবী তাফসীরুল আলম অভিযোগ করে বলেন, "আমরা যেভাবে এজাহার জমা দিয়েছিলাম, পুলিশ সেভাবে এজহার গ্রহণ করেনি। এতে করে মামলার ভিত দুর্বল করে দেওয়া হয়েছে। তারপরেও আমরা আশা করছি, নিরপেক্ষ তদন্ত হলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে।"

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রয়াত মন্ত্রী আকবর হোসেনের ২০ তম মৃত্যুবার্ষিকী আজ

শাপলা তুলতে গিয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

কুমিল্লায় স্কুলের টিফিন বিরতিতে বের হয়ে গুলিবিদ্ধ ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী

তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের

ঢাবির ছাত্রী ও তার মা-বোনকে কুপিয়ে হত্যা

শাহজালাল বিমানবন্দরে বিমানের ইঞ্জিন বিকল, জরুরি দরজা ভেঙে যাত্রীদের উদ্ধার

মোবাইল চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা

ফোন রিসিভ করে একজন জানান, মোবাইলের মালিক বেঁচে নেই

অভিনেতা জাহের আলভী ২ দিনের রিমান্ডে

১০

ইংল্যান্ড-ঘানা ম্যাচ চলাকালে স্টেডিয়ামেই চলছিলো ‘কালো জাদু’

১১

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

১২

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

১৩

বিয়ের ২ মাসের মধ্যে চীনা স্বামীর ডলার ও নথি নিয়ে গায়েব বাংলাদেশি নারী

১৪

যশোরের চিহ্নিত সন্ত্রাসী ‘চশমা সাইদ’কে গলাকেটে হত্যা

১৫

গ্রেপ্তারের একদিন পর কারাগারে যুবলীগ নেতার মৃত্যু

১৬

মুখ চেপে ধরে ৫ম শ্রেণির ছাত্রীকে নিয়ে পাটক্ষেতে ধর্ষণ চেষ্টা

১৭

চুয়াডাঙ্গায় 'জয় বাংলা' লেখা বোমাসদৃশ বস্তু উদ্ধার

১৮

যুবদলের কুমিল্লা বিভাগীয় পর্যবেক্ষক টিমের সার্বিক সমন্বয়ক আনোয়ারুল হক

১৯

সিসিএন বিশ্ববিদ্যালয় ছাত্রী হত্যা মামলা: মূল আসামি হৃদয়ের জামিন ফের নামঞ্জুর

২০

৫ দিনে ১২ রাসেলস ভাইপার উদ্ধার, আতঙ্কে এলাকাবাসী

৫ দিনে ১২ রাসেলস ভাইপার উদ্ধার, আতঙ্কে এলাকাবাসী
সংগৃহীত

ভোলায় গত পাঁচ দিনে ১২টি রাসেলস ভাইপার  সাপ উদ্ধার করা হয়েছে। ১২টি সাপের মধ্যে এলাকাবাসী ১১টি সাপ মেরে ফেলেছে। আর একটি সাপ বনবিভাগের কাছে হস্তান্তর করেছে এলাকাবাসী।

জেলার সদর, দৌলতখান, বোরহানউদ্দিন, তজুমদ্দিন, চরফ্যাশন ও মনপুরা উপজেলাসহ চরাঞ্চলের বিভিন্ন এলাকায় বাসাবাড়ি ও খেলার মাঠে একের পর এক রাসেলস ভাইপার সাপের দেখা মিলছে। একের পর এক এই সাপ উদ্ধারে জনসাধারণের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে

জানা গেছে, বৃহস্পতিবার (২০ জুন)  সকালে সদর উপজেলার শিবপুরের 'গরিবের ডুবাই নামে খ্যাত' চায়না ইপিজেড বালুর মাঠে একটি, তজুমউদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের একটি বসত বাড়ির সামনে ও বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের জসিম হাওলাদারের বাড়িতে একটি রাসেলস ভাইপার পাওয়া যায়।

এছাড়াও গত বুধবার (১৯ জুন) বিকেলে জেলার তজুমউদ্দিন উপজেলার চৌমুহনী এলাকায় খেলার মাঠ, গত মঙ্গলবার (১৮ জুন) সকালে সদর উপজেলার পূর্ব ইলিশায় ইউনিয়নে পাকার মাথা এলাকায় বসত বাড়ির পাশের জালের সঙ্গে পেঁচানো অবস্থায় একটি রাসেলস ভাইপার উদ্ধার করা হয়। গত মঙ্গলবার রাতে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের জালু মাঝির বসতঘর, রোববার (১৬ জুন) লালমোহন উপজেলার লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের সৈয়দাবাদ এলাকায় একটি বাড়ির শৌচাগার, বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা ও সাগর উপকূল উপজেলা চরফ্যাশনের বিভিন্ন ইউনিয়নে আরও ৫টি রাসেলস ভাইপার সাপ দেখা যায়। পরে স্থানীয়রা আতঙ্কিত হয়ে সাপগুলোকে পিটিয়ে মেরে ফেলে।

এর মধ্যে তজুমউদ্দিন উপজেলায় পাওয়া একটি সাপ বনবিভাগের তত্ত্বাবধানে রয়েছে। এ ঘটনার পর থেকে জেলাজুড়ে সর্বসাধারণের মাঝে রাসেলস ভাইপার আতঙ্ক বিরাজ করছে ।

স্থানীয়রা জানায়, বেশ কয়েকদিন ধরে জেলার সর্বত্র সাপের উপদ্রব দেখা দিয়েছে। কিন্তু এর আগে সাগর উপকূল উপজেলা চরফ্যাশনের কুকরি-মুকড়ি, ঢালচর কিংবা মনপুরা উপজেলায় দেখা মিললেও এবার সদর উপজেলাসহ প্রায় সবস্থানেই সাপের বিচরণ বেড়েছে। একের পর এক বিষধর রাসেলস ভাইপার সাপের দেখা মিলছে বিভিন্ন এলাকায়।

স্থানীয় জেলে জয়নাল মাঝি বলেন, নদীতে মাছ শিকার করে ঘাটের দিকে যাওয়ার সময় বালুর মধ্যে এই সাপটি দেখতে পাই। পরে আরও লোকজন এসে সাপটিকে রাসেলস ভাইপার বলে নাম দেয়। এই সাপ এর আগে আর কখনো দেখিনি। সাপটি দেখতেও অনেক ভয়ানক। অন্য সাপের থেকে দেখতে আলাদা। সাপটি দেখে স্থানীয়রা আতঙ্কিত হয়ে মেরে ফেলে।

বিভাগীয় বন কর্মকর্তা ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, রাসেল ভাইপার সাপ লোকালয়ে সাধারণত খুব কমই দেখা যায়। বাচ্চা দেয়ার কারণে হয়তো ওই সাপটি লোকালয়ে চলে এসেছে। তবে সবাইকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রয়াত মন্ত্রী আকবর হোসেনের ২০ তম মৃত্যুবার্ষিকী আজ

শাপলা তুলতে গিয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

কুমিল্লায় স্কুলের টিফিন বিরতিতে বের হয়ে গুলিবিদ্ধ ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী

তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের

ঢাবির ছাত্রী ও তার মা-বোনকে কুপিয়ে হত্যা

শাহজালাল বিমানবন্দরে বিমানের ইঞ্জিন বিকল, জরুরি দরজা ভেঙে যাত্রীদের উদ্ধার

মোবাইল চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা

ফোন রিসিভ করে একজন জানান, মোবাইলের মালিক বেঁচে নেই

অভিনেতা জাহের আলভী ২ দিনের রিমান্ডে

১০

ইংল্যান্ড-ঘানা ম্যাচ চলাকালে স্টেডিয়ামেই চলছিলো ‘কালো জাদু’

১১

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

১২

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

১৩

বিয়ের ২ মাসের মধ্যে চীনা স্বামীর ডলার ও নথি নিয়ে গায়েব বাংলাদেশি নারী

১৪

যশোরের চিহ্নিত সন্ত্রাসী ‘চশমা সাইদ’কে গলাকেটে হত্যা

১৫

গ্রেপ্তারের একদিন পর কারাগারে যুবলীগ নেতার মৃত্যু

১৬

মুখ চেপে ধরে ৫ম শ্রেণির ছাত্রীকে নিয়ে পাটক্ষেতে ধর্ষণ চেষ্টা

১৭

চুয়াডাঙ্গায় 'জয় বাংলা' লেখা বোমাসদৃশ বস্তু উদ্ধার

১৮

যুবদলের কুমিল্লা বিভাগীয় পর্যবেক্ষক টিমের সার্বিক সমন্বয়ক আনোয়ারুল হক

১৯

সিসিএন বিশ্ববিদ্যালয় ছাত্রী হত্যা মামলা: মূল আসামি হৃদয়ের জামিন ফের নামঞ্জুর

২০

বিমান মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিমান মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
সংগৃহীত ছবি

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত-এর সাথে বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতআবদুল্লাহ আলি আল হামুদি সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার(২১ মে) সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় ৷

সাক্ষাৎকালে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

পাশাপাশি দেশের বিমান ও পর্যটন খাতের উন্নয়নে আলোচনা হয়।

রাষ্ট্রদূত, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে আরব আমিরাতের বিমান ও ভ্রমণ সেবাসংক্রান্ত প্রতিষ্ঠান, ডিনেটার আগ্রহের কথা উল্লেখ করেন।

প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল চালুর প্রস্তুতি কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে জানান, টার্মিনালটির অপারেশনাল রেডিনেস অ্যান্ড এয়ারপোর্ট ট্রান্সফার (ওআরএটি) কার্যক্রম সম্পূর্ণরূপে শুরু হওয়ার পর এ বিষয়ে সরকার প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ ও পরবর্তী কার্যক্রম সম্পর্কে অবহিত করবে।

এ সময় মন্ত্রী জানান, বিমানবন্দরে সেবার মান বৃদ্ধিতে সরকার সব ধরনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণে সদা প্রস্তুত।

এসময় রাষ্ট্রদূত বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রয়াত মন্ত্রী আকবর হোসেনের ২০ তম মৃত্যুবার্ষিকী আজ

শাপলা তুলতে গিয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

কুমিল্লায় স্কুলের টিফিন বিরতিতে বের হয়ে গুলিবিদ্ধ ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী

তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের

ঢাবির ছাত্রী ও তার মা-বোনকে কুপিয়ে হত্যা

শাহজালাল বিমানবন্দরে বিমানের ইঞ্জিন বিকল, জরুরি দরজা ভেঙে যাত্রীদের উদ্ধার

মোবাইল চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা

ফোন রিসিভ করে একজন জানান, মোবাইলের মালিক বেঁচে নেই

অভিনেতা জাহের আলভী ২ দিনের রিমান্ডে

১০

ইংল্যান্ড-ঘানা ম্যাচ চলাকালে স্টেডিয়ামেই চলছিলো ‘কালো জাদু’

১১

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

১২

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

১৩

বিয়ের ২ মাসের মধ্যে চীনা স্বামীর ডলার ও নথি নিয়ে গায়েব বাংলাদেশি নারী

১৪

যশোরের চিহ্নিত সন্ত্রাসী ‘চশমা সাইদ’কে গলাকেটে হত্যা

১৫

গ্রেপ্তারের একদিন পর কারাগারে যুবলীগ নেতার মৃত্যু

১৬

মুখ চেপে ধরে ৫ম শ্রেণির ছাত্রীকে নিয়ে পাটক্ষেতে ধর্ষণ চেষ্টা

১৭

চুয়াডাঙ্গায় 'জয় বাংলা' লেখা বোমাসদৃশ বস্তু উদ্ধার

১৮

যুবদলের কুমিল্লা বিভাগীয় পর্যবেক্ষক টিমের সার্বিক সমন্বয়ক আনোয়ারুল হক

১৯

সিসিএন বিশ্ববিদ্যালয় ছাত্রী হত্যা মামলা: মূল আসামি হৃদয়ের জামিন ফের নামঞ্জুর

২০

বিএনপি সরকার গঠন করায় একটি পক্ষ ষড়যন্ত্র করছে:কুমিল্লায় প্রাণিসম্পদ মন্ত্রী

নেকবর হোসেন , কুমিল্লা প্রতিনিধি:

বিএনপি নিরঙ্কুশ বিজয়ে সরকার গঠনের পর একটি পক্ষ মনক্ষুণ্ণ হয়ে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াসিন।

তিনি বলেন, ‘বিএনপি গণতান্ত্রিক পদ্ধতিতে জনগণের দুই-তৃতীয়াংশ ভোট পেয়ে সরকার গঠন করেছে। এ নিয়ে একটি পক্ষ মনে কষ্ট পেয়েছে। সে কারণে তারা চেষ্টা করছে কীভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে সরকারকে বেকায়দায় ফেলা যায়।’

শনিবার (৩০ মে) কুমিল্লা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

আমিন উর রশিদ ইয়াসিন বলেন, ‘আমরা চেষ্টা করেছি; কিন্তু এর পরও এ ষড়যন্ত্র অব্যাহত থাকলে আমরা কঠোরভাবে সামনে এগিয়ে যাব। বিএনপির সরকার কোনো দিনই আইন নিজের হাতে তুলে নেয়নি, আগামীতেও নেবে না। সেজন্য এখন আমরা প্রতিটি পাড়া, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সব শ্রেণি-পেশার মানুষকে নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য কমিটি গঠন করব। এই কমিটি আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবে। তারপরও যদি কিছু মানুষ আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করতে ষড়যন্ত্র করে, আর যদি আমরা অন্য কোনো উপায় খুঁজে না পাই, তাহলে তাদের আইনের হাতে সোপর্দ করা হবে।’

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক এবং বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া, সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম, সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হানসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রয়াত মন্ত্রী আকবর হোসেনের ২০ তম মৃত্যুবার্ষিকী আজ

শাপলা তুলতে গিয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

কুমিল্লায় স্কুলের টিফিন বিরতিতে বের হয়ে গুলিবিদ্ধ ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী

তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের

ঢাবির ছাত্রী ও তার মা-বোনকে কুপিয়ে হত্যা

শাহজালাল বিমানবন্দরে বিমানের ইঞ্জিন বিকল, জরুরি দরজা ভেঙে যাত্রীদের উদ্ধার

মোবাইল চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা

ফোন রিসিভ করে একজন জানান, মোবাইলের মালিক বেঁচে নেই

অভিনেতা জাহের আলভী ২ দিনের রিমান্ডে

১০

ইংল্যান্ড-ঘানা ম্যাচ চলাকালে স্টেডিয়ামেই চলছিলো ‘কালো জাদু’

১১

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

১২

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

১৩

বিয়ের ২ মাসের মধ্যে চীনা স্বামীর ডলার ও নথি নিয়ে গায়েব বাংলাদেশি নারী

১৪

যশোরের চিহ্নিত সন্ত্রাসী ‘চশমা সাইদ’কে গলাকেটে হত্যা

১৫

গ্রেপ্তারের একদিন পর কারাগারে যুবলীগ নেতার মৃত্যু

১৬

মুখ চেপে ধরে ৫ম শ্রেণির ছাত্রীকে নিয়ে পাটক্ষেতে ধর্ষণ চেষ্টা

১৭

চুয়াডাঙ্গায় 'জয় বাংলা' লেখা বোমাসদৃশ বস্তু উদ্ধার

১৮

যুবদলের কুমিল্লা বিভাগীয় পর্যবেক্ষক টিমের সার্বিক সমন্বয়ক আনোয়ারুল হক

১৯

সিসিএন বিশ্ববিদ্যালয় ছাত্রী হত্যা মামলা: মূল আসামি হৃদয়ের জামিন ফের নামঞ্জুর

২০

অভিনেতা জাহের আলভী ২ দিনের রিমান্ডে

অভিনেতা জাহের আলভী ২ দিনের রিমান্ডে
সংগৃহীত ছবি

স্ত্রী আফরা ইভনাত ইকরাকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভী (মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়া) এর ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৪ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুণী মীরের আদালত এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির মিরপুর বিভাগের পরিদর্শক মো. আব্দুল মালেক আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন সিএমএম কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হারুনুর রশিদ।

এর আগে, গত ১৮ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন জাহের আলভী। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে আফরা ইভনাত ইকরাকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় উদ্ধার করা হয়। পরে স্বজনরা তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর ইকরার বাবা কবির হায়াত খান মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।

উল্লেখ্য, একই মামলায় গত ৪ জুন জাহের আলভীর মা নাসরিন সুলতানা শিউলি আদালতে আত্মসমর্পণ করে জামিন লাভ করেন।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রয়াত মন্ত্রী আকবর হোসেনের ২০ তম মৃত্যুবার্ষিকী আজ

শাপলা তুলতে গিয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

কুমিল্লায় স্কুলের টিফিন বিরতিতে বের হয়ে গুলিবিদ্ধ ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী

তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের

ঢাবির ছাত্রী ও তার মা-বোনকে কুপিয়ে হত্যা

শাহজালাল বিমানবন্দরে বিমানের ইঞ্জিন বিকল, জরুরি দরজা ভেঙে যাত্রীদের উদ্ধার

মোবাইল চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা

ফোন রিসিভ করে একজন জানান, মোবাইলের মালিক বেঁচে নেই

অভিনেতা জাহের আলভী ২ দিনের রিমান্ডে

১০

ইংল্যান্ড-ঘানা ম্যাচ চলাকালে স্টেডিয়ামেই চলছিলো ‘কালো জাদু’

১১

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

১২

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

১৩

বিয়ের ২ মাসের মধ্যে চীনা স্বামীর ডলার ও নথি নিয়ে গায়েব বাংলাদেশি নারী

১৪

যশোরের চিহ্নিত সন্ত্রাসী ‘চশমা সাইদ’কে গলাকেটে হত্যা

১৫

গ্রেপ্তারের একদিন পর কারাগারে যুবলীগ নেতার মৃত্যু

১৬

মুখ চেপে ধরে ৫ম শ্রেণির ছাত্রীকে নিয়ে পাটক্ষেতে ধর্ষণ চেষ্টা

১৭

চুয়াডাঙ্গায় 'জয় বাংলা' লেখা বোমাসদৃশ বস্তু উদ্ধার

১৮

যুবদলের কুমিল্লা বিভাগীয় পর্যবেক্ষক টিমের সার্বিক সমন্বয়ক আনোয়ারুল হক

১৯

সিসিএন বিশ্ববিদ্যালয় ছাত্রী হত্যা মামলা: মূল আসামি হৃদয়ের জামিন ফের নামঞ্জুর

২০

ঢাকা-কুমিল্লা সরাসরি রেললাইন চালুর বিষয়ে মন্ত্রণালয়ে এমপি মনিরুল হক চৌধুরীর বৈঠক

ঢাকা-কুমিল্লা সরাসরি রেললাইন (কর্ডলাইন) চালুর বিষয়ে রেলপথ মন্ত্রণালয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সম্ভাব্য রেললাইন বাস্তবায়ন নিয়ে একটি ভিডিও প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

মঙ্গলবার (১২ মে) অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।

বৈঠকে টেকনিক্যাল টিম ঢাকা-কুমিল্লা সরাসরি রেললাইন সংক্রান্ত পরিকল্পনা, সম্ভাব্য রুট এবং প্রকল্পের বিভিন্ন কারিগরি দিক তুলে ধরে একটি ভিডিও প্রেজেন্টেশন উপস্থাপন করে।

এসময় উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, সচিব ফাহমিদুল ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রয়াত মন্ত্রী আকবর হোসেনের ২০ তম মৃত্যুবার্ষিকী আজ

শাপলা তুলতে গিয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

কুমিল্লায় স্কুলের টিফিন বিরতিতে বের হয়ে গুলিবিদ্ধ ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী

তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের

ঢাবির ছাত্রী ও তার মা-বোনকে কুপিয়ে হত্যা

শাহজালাল বিমানবন্দরে বিমানের ইঞ্জিন বিকল, জরুরি দরজা ভেঙে যাত্রীদের উদ্ধার

মোবাইল চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা

ফোন রিসিভ করে একজন জানান, মোবাইলের মালিক বেঁচে নেই

অভিনেতা জাহের আলভী ২ দিনের রিমান্ডে

১০

ইংল্যান্ড-ঘানা ম্যাচ চলাকালে স্টেডিয়ামেই চলছিলো ‘কালো জাদু’

১১

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

১২

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

১৩

বিয়ের ২ মাসের মধ্যে চীনা স্বামীর ডলার ও নথি নিয়ে গায়েব বাংলাদেশি নারী

১৪

যশোরের চিহ্নিত সন্ত্রাসী ‘চশমা সাইদ’কে গলাকেটে হত্যা

১৫

গ্রেপ্তারের একদিন পর কারাগারে যুবলীগ নেতার মৃত্যু

১৬

মুখ চেপে ধরে ৫ম শ্রেণির ছাত্রীকে নিয়ে পাটক্ষেতে ধর্ষণ চেষ্টা

১৭

চুয়াডাঙ্গায় 'জয় বাংলা' লেখা বোমাসদৃশ বস্তু উদ্ধার

১৮

যুবদলের কুমিল্লা বিভাগীয় পর্যবেক্ষক টিমের সার্বিক সমন্বয়ক আনোয়ারুল হক

১৯

সিসিএন বিশ্ববিদ্যালয় ছাত্রী হত্যা মামলা: মূল আসামি হৃদয়ের জামিন ফের নামঞ্জুর

২০

ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ এর প্রভাবে বৃষ্টি হতে পারে ৩ দিন

ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ এর প্রভাবে বৃষ্টি হতে পারে ৩ দিন
সংগৃহীত

ঘূর্ণিঝড় ‘মিগজাউমের’ প্রভাবে মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। গত সোমবার (৪ ডিসেম্বর) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

 আগামী বুধবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

 তবে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল এবং নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। তাছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, ঢাকা, খুলনা,  চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী ঝড়ো হাওয়াসহ হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। তখন সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রয়াত মন্ত্রী আকবর হোসেনের ২০ তম মৃত্যুবার্ষিকী আজ

শাপলা তুলতে গিয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

কুমিল্লায় স্কুলের টিফিন বিরতিতে বের হয়ে গুলিবিদ্ধ ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী

তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের

ঢাবির ছাত্রী ও তার মা-বোনকে কুপিয়ে হত্যা

শাহজালাল বিমানবন্দরে বিমানের ইঞ্জিন বিকল, জরুরি দরজা ভেঙে যাত্রীদের উদ্ধার

মোবাইল চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা

ফোন রিসিভ করে একজন জানান, মোবাইলের মালিক বেঁচে নেই

অভিনেতা জাহের আলভী ২ দিনের রিমান্ডে

১০

ইংল্যান্ড-ঘানা ম্যাচ চলাকালে স্টেডিয়ামেই চলছিলো ‘কালো জাদু’

১১

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

১২

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

১৩

বিয়ের ২ মাসের মধ্যে চীনা স্বামীর ডলার ও নথি নিয়ে গায়েব বাংলাদেশি নারী

১৪

যশোরের চিহ্নিত সন্ত্রাসী ‘চশমা সাইদ’কে গলাকেটে হত্যা

১৫

গ্রেপ্তারের একদিন পর কারাগারে যুবলীগ নেতার মৃত্যু

১৬

মুখ চেপে ধরে ৫ম শ্রেণির ছাত্রীকে নিয়ে পাটক্ষেতে ধর্ষণ চেষ্টা

১৭

চুয়াডাঙ্গায় 'জয় বাংলা' লেখা বোমাসদৃশ বস্তু উদ্ধার

১৮

যুবদলের কুমিল্লা বিভাগীয় পর্যবেক্ষক টিমের সার্বিক সমন্বয়ক আনোয়ারুল হক

১৯

সিসিএন বিশ্ববিদ্যালয় ছাত্রী হত্যা মামলা: মূল আসামি হৃদয়ের জামিন ফের নামঞ্জুর

২০

ছোট ভাইয়ের সঙ্গে বিরোধে বড়ভাইকে ছুরিকাঘাতে হত্যা

ছোট ভাইয়ের সঙ্গে বিরোধে বড়ভাইকে ছুরিকাঘাতে হত্যা
সংগৃহীত ছবি

মুন্সীগঞ্জ পৌর এলাকায় পূর্ববিরোধের জেরে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রবিবার সকাল ৮টার দিকে পৌরসভার জসিমনগর এলাকার একটি ঘাসের জমি থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত যুবকের নাম মো. আরিফ বেপারী (৩২)। তিনি পৌরসভার পাঁচঘরিয়া এলাকার প্রয়াত মতিন বেপারীর ছেলে। আরিফ মুন্সীরহাট বাজারে কসাইয়ের সহযোগী হিসেবে কাজ করতেন। তিনি মুন্সীরহাটসংলগ্ন জসিমনগর এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

নিহতের স্বজনদের অভিযোগ, আরিফের ছোট ভাইয়ের পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জের ধরেই জেলা  বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সুলতান আহমেদের ছোট ভাই বিএনপি নেতা এনায়েত হোসেন ও তাঁর লোকজন আরিফকে হত্যা করেছে।

স্থানীয়দের তথ্য সূত্রে জানা যায়, ভোরে এলাকার কয়েকজন নারী তাঁদের বাড়ির পাশের ঘাসের জমিতে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। কাছে গিয়ে তাঁরা রক্তাক্ত অবস্থায় আরিফের মরদেহ দেখতে পান। পরে স্থানীয়রা আরিফের পরিবারকে খবর দেন। পরিবারের সদস্যরা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় ও নিহতের স্বজনরা জানান, আরিফের ছোট ভাই আকাশ মুন্সীরহাট বাজারে কসাইয়ের কাজ করতেন। সেই সূত্রে পার্শ্ববর্তী চরকিশোরগঞ্জ এলাকার আরেক কসাই নূর মোহাম্মদের সঙ্গে মাংস কেনাবেচা নিয়ে আকাশের আর্থিক লেনদেন হয়। ওই লেনদেনের সূত্রে নূর মোহাম্মদের কাছে আকাশের ৪৯ হাজার টাকা পাওনা ছিল। পাওনা টাকা চাইতে গেলে তাঁদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এ বিষয়ে প্রায় ছয় মাস আগে মুন্সীগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগও করেন আরিফ।

এ ঘটনার জের ধরে পাওনা টাকা আদায়ের উদ্দেশ্যে শনিবার সকালে আকাশ নূর মোহাম্মদকে রাস্তা থেকে ধরে নিয়ে যান। পরে তাঁরা মুন্সীরহাট বাজার কসাই সমিতির কাছে বিষয়টি জানিয়ে নূর মোহাম্মদকে তাঁদের জিম্মায় রাখেন। সেদিন শহরের যোগিনীঘাট এলাকার বাসিন্দা ও স্থানীয় বিএনপি নেতা এনায়েত হোসেন দলবল নিয়ে মুন্সীরহাট বাজারে গিয়ে নূর মোহাম্মদকে ছাড়িয়ে আনার চেষ্টা করেন। এ সময় নিহত আরিফসহ উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি ও উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে এনায়েতকে বাজারের লোকজন মারধর করে বলে অভিযোগ রয়েছে। স্বজনদের দাবি, সে সময় এনায়েত ও তাঁর লোকজন আরিফ ও তাঁর ভাই আকাশকে গুলি করে হত্যার হুমকিও দেন।

আকাশ বেপারী বলেন, শনিবার সন্ধ্যায় এনায়েত হোসেনের ছেলে, ভাতিজাসহ কয়েকজন আমাকে মারার জন্য খুঁজেছে। আমি দৌড়ে কোনোমতে পালিয়ে যাই। তাঁরা কয়েকবার আমাদের এলাকায় এসে আমাদের খুঁজেছে। আজ সকালে ভাইয়ের মরদেহ জমি থেকে পেয়েছি। তাকে নির্মমভাবে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। আমাদের ধারণা, এ ঘটনার সঙ্গে নূর মোহাম্মদ ও এনায়েত হোসেনের লোকজন জড়িত থাকতে পারে। আমরা ঘটনার বিচার চাই। এ বিষয় জানতে অভিযুক্ত এনায়েত হোসেনের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলে তা বন্ধ পাওয়া যায়।

সকালে মুন্সীগঞ্জ সদর থানা ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে সেখান থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ববিরোধের জেরে ওই যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।