সিলিন্ডার বিস্ফোরণে পুড়ল প্রবাসীর ১৩টি বসতঘর ও দুটি দোকান

সিলিন্ডার বিস্ফোরণে পুড়ল প্রবাসীর ১৩টি বসতঘর ও দুটি দোকান
সংগৃহীত ছবি

গাজীপুরে শ্রীপুরে ও কালিয়াকৈর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে এক প্রবাসীর ১৩টি বসতঘরসহ একটি খাবার হোটেল ও চায়ের দোকানে পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চার ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

রোববার (১৫ নভেম্বর) সকাল ৯টার দিকে শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকার ডেনিম্যাক কারখানার সামনে দুবাই প্রবাসী নিশাত ঢালীর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

অপরদিকে সকাল সাড়ে ৯টায় কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় মহাসড়কের পাশে দুইটি চায়ের দোকানে সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লাগে।

ফায়ার সার্ভিস জানায়, শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকায় প্রবাসী নিশাত ঢালীর বাড়ির এক পাশের খাবার হোটেলে সকাল ৯টার দিকে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগে। মুহূর্তেই আগুন পেছনে থাকা বসতবাড়ির ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে শ্রীপুর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২ ইউনিট গিয়ে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে ঘরের সব মালামাল পুড়ে যায়।

এদিকে সকাল সাড়ে ৯টায় চন্দ্রার একটি চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পুরো দোকানে ছড়িয়ে পড়ে। এসময় আগুন পাশের একটি দোকানেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুই ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ সাইদুল আলম চৌধুরী ঘটনাটি নিশ্চিত করে বলেন, আগুন লাগার খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুই ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে মালামাল পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় হাজী বিরিয়ানি হাউজে ভোক্তা অধিকারের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

১

কুমিল্লা টাউন হলের মুক্তিযুদ্ধ কর্নারে ঐক্যবদ্ধ সুন্নীয়াত প্রতিষ্ঠার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

২

পায়ুপথে লুকানো ৪ ‘স্বর্ণের ডিম’

৩

তিন ব্লক ধরা পড়েছে স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে, বসানো হবে রিং

৪

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, সতর্ক সংকেত জারি ৪ সমুদ্রবন্দরে

৫

কুমিল্লার পুলিশ সুপারের নবনির্মিত অফিস কক্ষের উদ্বোধন করলেন -কুমিল্লায় গণপূর্তমন্ত্রী

৬

সিলিন্ডার বিস্ফোরণে পুড়ল প্রবাসীর ১৩টি বসতঘর ও দুটি দোকান

৭

চিকিৎসার নামে সাংস্কৃতিক কর্মীকে ধর্ষণের অভিযোগ, কথিত পীর গ্রেপ্তার

৮

‘ক্ষুধার যন্ত্রণায়’ মৃত কুকুরের মাংস খেলেন যুবক, ভিডিও ভাইরাল

৯

পরিবারের সাত জনকে হত্যার পর বাবা বললেন, ‘আমি এখন শান্তিতে আছি’

১০

খাটের নিচে লুকিয়েও রেহাই পাচ্ছেন না বিদেশিরা, ১০ মাসে আটক ৭০ হাজারের বেশি

১১

ভোরে কড়াইল বস্তিতে আগুন, ঘুমন্ত তরুণের মৃত্যু

১২