

কুমিল্লা
রামঘাটলা এলাকায় হাজী বিরিয়ানি হাউজে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয়
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার
(১৫ নভেম্বর) বিকেল ৩টা থেকে ৪টা ৪০ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে প্রতিষ্ঠানটির
রান্নাঘরের পরিবেশ ও খাদ্য উপাদান তদারকি করা হয়।
অভিযানে
বিরিয়ানি, তেহেরী, মোরগপোলাও ও কাচ্চিতে নিষিদ্ধ গোলাপজল ও কেওড়াজল ব্যবহার এবং অস্বাস্থ্যকর
পরিবেশে খাদ্যসামগ্রী প্রস্তুতের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ
আইনের ৪২ ধারায় হাজী বিরিয়ানি হাউজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে
নেতৃত্ব দেন সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। এ সময় জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো.
আবুল কালাম আজাদ সহযোগিতা করেন। জেলা পুলিশের একটি দল অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা
প্রদান করে।
অভিযানে
মোট একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মন্তব্য করুন