

কিশোরগঞ্জের
করিমগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীদের হত্যা মামলায় ফাঁসিয়ে বিরোধপূর্ণ জমি
দখলের উদ্দেশ্যে সহযোগীদের নিয়ে নিজের মাকে হত্যার অভিযোগ উঠেছে মেয়ের বিরুদ্ধে। ঘটনার
প্রায় সাড়ে তিন বছর পর চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো
অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় নিহতের মেয়ে চম্পা (৪৮) আদালতে স্বীকারোক্তিমূলক
জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পিবিআই।
বৃহস্পতিবার
(২০ আগস্ট) কিশোরগঞ্জ পিবিআই কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো
হয়।
পিবিআই
সূত্র জানায়, ২০২৩ সালের ১৩ মার্চ রাতে জেলার করিমগঞ্জ উপজেলার সিন্দ্বীপ গ্রামের নিজ
বসতঘরে ঘুমিয়ে পড়েন মোছা. হালিমা (৬৫)। পরদিন সকালে ঘুম থেকে না ওঠায় তাঁর মেয়ে চম্পা
ঘরের সামনে গিয়ে দেখতে পান, দরজায় বাইরে থেকে শিকল লাগানো। মাকে ঘরে না পেয়ে শিকল ভেঙে
ভেতরে প্রবেশ করেন তিনি। পরে বাড়ি থেকে প্রায় ৩০০ গজ দূরের একটি পতিত জমিতে হালিমার
মরদেহ পড়ে থাকার খবর পান। সেখানে গিয়ে দেখা যায়, মরদেহের মাথার অংশ মাটিতে পুঁতে রাখা
হয়েছে। নাক ও মুখে রক্তাক্ত জখমের চিহ্ন এবং গলায় সাদা রশি পেঁচানো ছিল।
এ
ঘটনায় চম্পা বাদী হয়ে ২০২৩ সালের ১৪ মার্চ করিমগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। মামলায়
পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়।
পরবর্তী
সময়ে মামলাটি পিবিআইয়ের তফসিলভুক্ত হলে সংস্থাটি তদন্তভার গ্রহণ করে তদন্তে তথ্যপ্রযুক্তি,
গোয়েন্দা তথ্য এবং পারিপার্শ্বিক সাক্ষ্য-প্রমাণ বিশ্লেষণ করতে গিয়ে মামলার বাদী চম্পার
ভূমিকা নিয়ে তদন্তকারীদের সন্দেহ তৈরি হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি হত্যাকাণ্ডে
নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন বলে জানিয়েছে পিবিআই।
তদন্তে
পিবিআই জানতে পারে, প্রায় ৩০ বছর আগে প্রতিবেশী বিল্লালের কাছ থেকে সাড়ে তিন শতাংশ
বাড়ির জায়গা কেনার দাবি করেছিলেন হালিমা। তবে ওই জমির কোনো দলিল হয়নি। পরবর্তী সময়ে
বিল্লাল জমিটি অন্য একজনের কাছে বিক্রি করলে জায়গাটি নিয়ে হালিমার সঙ্গে তাঁর বিরোধ
সৃষ্টি হয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে একাধিকবার ঝগড়া ও মারামারির ঘটনাও ঘটে।
পিবিআইয়ের
ভাষ্য অনুযায়ী, হত্যাকাণ্ডের প্রায় ১৫ দিন আগে পূর্বশত্রুতার জেরে বিল্লাল হালিমাকে
মারধর করেন। পরে তাঁকে করিমগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার প্রতিশোধ নেওয়ার পাশাপাশি
বিল্লালসহ প্রতিবেশীদের হত্যা মামলায় ফাঁসিয়ে বিরোধপূর্ণ জমিটি নিজেদের দখলে নেওয়ার
উদ্দেশ্যে চম্পা সহযোগীদের নিয়ে মাকে হত্যার পরিকল্পনা করেন বলে তদন্তে উঠে এসেছে।
পরিকল্পনা
অনুযায়ী, ২০২৩ সালের ১৩ মার্চ রাত ১১টার দিকে চম্পার সহযোগীরা তাঁদের বাড়িতে আসে। চম্পা
আগের বিরোধ মীমাংসার কথা বলে তাঁর মাকে ঘর থেকে ডেকে বের করেন। পরে সহযোগীরা হালিমাকে
নিয়ে গিয়ে হত্যা করে এবং মরদেহের মাথার অংশ মাটিতে পুঁতে রাখে বলে পিবিআই জানিয়েছে।
এরপর
পূর্বপরিকল্পনা অনুযায়ী চম্পা প্রতিবেশী বিল্লালসহ অন্যদের আসামি করে করিমগঞ্জ থানায়
হত্যা মামলা দায়ের করেন। উদ্দেশ্য ছিল, হত্যাকাণ্ডের দায় প্রতিবেশীদের ওপর চাপিয়ে তাঁদের
আইনি জটিলতায় ফেলা এবং বিরোধপূর্ণ জমি দখলের পথ তৈরি করা।
পিবিআই
জানায়, তদন্তের একপর্যায়ে চম্পা নিজের অপরাধের কথা স্বীকার করেন। গত ১৮ আগস্ট ফৌজদারি
কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে তাঁর স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয়।
পিবিআই
কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মাসুদ বলেন, “জমি নিয়ে পূর্বশত্রুতার
জেরে প্রতিপক্ষকে হত্যা মামলায় ফাঁসিয়ে বিরোধপূর্ণ জমি দখলের আশায় নিজের মাকে সহযোগীদের
মাধ্যমে হত্যা করা হয়েছে। এটি অত্যন্ত জঘন্য ও গর্হিত অপরাধ।”
তিনি
আরও বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আদালতে যথাযথ প্রমাণ উপস্থাপনের লক্ষ্যে
তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। এ ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক
শাস্তি নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন


বুধবার (৭ আগস্ট) বিকেলে সেনাসদরে এক সংবাদ সম্মেলনে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের শপথ বৃহস্পতিবার রাত ৮টায় অনুষ্ঠিত হবে ।
এ সরকারে ১৫ জন সদস্য থাকতে পারে জানিয়ে তিনি বলেন, সংকট কাটিয়ে দেশে আমরা একটা সুন্দর পরিবেশ তৈরি করব। সেনাবাহিনী সবসময় জনগণের সঙ্গে আছে এবং থাকবে। কেউ গুজবে কান দেবেন না।
এসময় তিনি ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের কাজের প্রশংসা করেন এবং ছাত্রদের পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ সব ইতিবাচক কাজ অব্যাহত রাখারও অনুরোধ জানান।
এছাড়া সেনাপ্রধান বলেন, পুলিশ সক্রিয় হলে দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক হয়ে আসবে। পরিস্থিতি দিনদিন উন্নতি হচ্ছে, আশা করছি দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে।
মন্তব্য করুন


নেকবর হোসেন , কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে অটোরিকশা চালক মাহবুব আলম ওরফে মাসুম (৩২) হত্যাকাণ্ডের মাত্র ১২ ঘণ্টার মধ্যেই রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ।
এ ঘটনায় জড়িত দুই মূল আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত অটোরিকশাও উদ্ধার করা হয়েছে।
পুলিশ প্রেসবিজ্ঞপ্তিতে জানায়, গত ১৯ জুন বিকেলে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন মুরাদনগর উপজেলার বাসিন্দা মাহবুব আলম।
রাত ১০টার দিকে তিনি জীবিত অবস্থায় শেষবারের মতো পরিবারের সঙ্গে কথা বলেন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
পরিবারের পক্ষ থেকে ২০ জুন সকালে মুরাদনগর থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়। পরে একই দিন সকালে বাঞ্ছারামপুর উপজেলার উনকী ইউনিয়নের বেলাবাড়ি গ্রামের পূর্বপাড়া এলাকার একটি টিনশেড ঘরের পাশে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতের মাথা, চোখ ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া যায়।
ঘটনার গুরুত্ব বিবেচনায় কুমিল্লার পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে বাঞ্ছারামপুর বাজার তদন্ত কেন্দ্র ও বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, নিহতের অটোরিকশা বিক্রির চেষ্টা চলছে।
পরে অভিযান চালিয়ে দাউদকান্দি উপজেলার দক্ষিণ টিলি এলাকা থেকে মো. নাঈম ইসলাম (২৩) নামে এক যুবককে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অটোরিকশাটি উদ্ধার এবং অপর সহযোগী আয়মান সরকার (২০)-কে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে মাসুমকে হত্যা করা হয়েছিল। দ্রুত সময়ের মধ্যে রহস্য উদ্ঘাটন ও আসামিদের গ্রেপ্তারের ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
পুলিশ সুপার আরও জানায়,গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন


দেশজুড়ে
ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে আগামী ৩ দিনে ৬ জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী
বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এই সময়ে কয়েকটি জেলার নদ-নদীর পানি সতর্কসীমায়
প্রবাহিত হতে পারে। সোমবার (২২ জুন) এক বিজ্ঞপ্তিতে এমন আশঙ্কার কথা জানিয়েছে পানি
উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
এতে
বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতি
ভারী এবং রংপুর, সিলেট ও ঢাকা বিভাগে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত
হয়েছে। সেই সঙ্গে এই সময়ে ভারতের মেঘালয়, ত্রিপুরা ও অরুণাচল প্রদেশেও ভারী থেকে
অতি ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, আগামী ২ দিনও
দেশের অভ্যন্তরে রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগ এবং তৎসংলগ্ন উজানে ভারতের পশ্চিমবঙ্গ,
আসাম, মেঘালয় ও ত্রিপুরা প্রদেশে ভারী থেকে অতি ভারী এবং পরবর্তী ৩ দিন মাঝারি ধরনের
ভারী থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
বন্যা
পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা
নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। আগামী ৫ দিনও এসব নদ-নদীর পানি সমতল বৃদ্ধি অব্যাহত
থাকতে পারে। তবে তা বিপৎসীমার নিচ দিয়েই প্রবাহিত হতে পারে। এছাড়া আগামী ৩ দিনে উত্তর-পূর্বাঞ্চলের
সুরমা-কুশিয়ারা নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে। ফলে এই সময়ে এসব নদীর পানি সিলেট
ও সুনামগঞ্জ জেলায় বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চলে
স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
এদিকে
গত ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলীয় রংপুর বিভাগের ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল বৃদ্ধি
পেয়েছে। তবে এই সময়ে তিস্তা নদীর পানি সমতল হ্রাস পেয়েছে। আগামী ২ দিন এসব নদীর পানি
বৃদ্ধি পেয়ে তৃতীয় দিনে স্থিতিশীল থাকতে পারে। এই অবস্থায় আগামী ৭২ ঘণ্টায় এসব নদীর
পানি নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুর জেলায় বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত
হতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
অন্যদিকে
গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলীয় ময়মনসিংহ বিভাগের সোমেশ্বরী, জিঞ্জিরাম, ভুলাই
ও কংস নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। আগামী ৩ দিনও এসব নদীর পানি বৃদ্ধি পেতে পারে
এবং নেত্রকোণা, ময়মনসিংহ ও শেরপুর জেলায় এসব নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হতে
পারে ও নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে।
বন্যা
পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলীয় সিলেট
বিভাগের সারিগোয়াইন, মনু ও যাদুকাটা নদীর পানি সমতল হ্রাস পেয়েছে। তবে খলাই ও খোয়াই
নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে, যা আগামী ৩ দিনও বৃদ্ধি পেতে পারে। অন্যদিকে গত ২৪
ঘণ্টায় পূর্বাঞ্চলীয় ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম বিভাগের সাঙ্গু নদীর পানি
সমতল বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি এই সময়ে গোমতী, মুহুরী, সেলোনিয়া, ফেনী, হালদা ও মাতামুহুরী
নদীর পানি সমতল হ্রাস পেয়েছে। তবে এসব নদীর পানি আগামী ৩ দিন দ্রুত বৃদ্ধি পেতে পারে।
মন্তব্য করুন


ইংরেজি
নববর্ষ উদযাপনে আতশবাজি ও পটকা ফোটানো এবং ফানুস উড়ানো বন্ধে মোবাইল কোর্ট পরিচালনার
সিদ্ধান্ত নিয়েছে পরিবেশ মন্ত্রণালয়।
আজ
সোমবার (৩০ ডিসেম্বর) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এতে
বলা হয়েছে, আতশবাজি ও পটকা ফোটানোর কারণে শব্দদূষণ ও বায়ুদূষণ হয়। অতিরিক্ত শব্দদূষণে
হৃদরোগ, স্ট্রোক ও মানসিক চাপের ঝুঁকি বাড়ে। এ ছাড়াও ফানুস উড়ানোর ফলে অগ্নিকাণ্ড ও
জীববৈচিত্র্যের ক্ষতি হয়। শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ অনুযায়ী এসব কার্যক্রম
দণ্ডনীয় অপরাধ। প্রথমবার আইন লঙ্ঘনে ১ মাসের জেল বা ৫ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড
হতে পারে। পুনরায় অপরাধ করলে ৬ মাসের জেল বা ১০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে
পারে। ইংরেজি নববর্ষে আতশবাজি, পটকা ফোটানো ও ফানুস উড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে
ঢাকার ক্লাবগুলোতে এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থায় পত্র প্রেরণ করা হয়েছে। জনস্বার্থের
জন্য ক্ষতিকর এ কর্মকাণ্ড হতে বিরত থাকতে সকলের প্রতি অনুরোধ জানানো হলো।
মন্তব্য করুন


সারাদেশে
চলমান তীব্র দাবদাহে তিন দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস। টানা ২৬ দিনের
ছুটি কাটিয়ে আগামীকাল রোববার (২১ এপ্রিল) খুলতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান। তীব্র দাবদাহে
মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অ্যাসেম্বলি পরবর্তী নির্দেশনা দেওয়া না পর্যন্ত
বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
শনিবার
(২০ এপ্রিল) মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন স্বাক্ষরিত এক প্রেস
বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দেশজুড়ে
বিরাজমান তীব্র তাপপ্রবাহের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ রাখার
নির্দেশ দিয়েছে গণশিক্ষা মন্ত্রণালয়।
দেশজুড়ে
বহমান তাপদাহের ওপর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তীক্ষ্ণ নজর রাখছেন। এ পরিস্থিতি বিবেচনায়
দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অ্যাসেম্বলি পরবর্তী নির্দেশনা দেওয়া না পর্যন্ত
বন্ধ থাকবে।
এই
অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়ানোর দাবি জানিয়ে শুক্রবার (১৯ এপ্রিল) অভিভাবক
ঐক্য ফোরাম গণমাধ্যমে একটি প্রেস বিজ্ঞপ্তি পাঠান। বলা হয় দেশে হিট অ্যালার্ট জারি
করা হয়েছে। মানুষ জনকে প্রয়োজন ছাড়া বাইরে বের হতে নিষেধ করছে প্রশাসন। এর মধ্যে স্কুল
কলেজ খুললে অনেক শিশু অসুস্থ হয়ে পড়তে পারে বলে মত সংগঠনটির।
এই
পরিস্থিতিতে সব স্কুল-কলেজ-মাদ্রাসা সাত দিনের
জন্য শ্রেণি শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার দাবি জানায় তারা।
মন্তব্য করুন


নেকবর হোসেন , কুমিল্লা প্রতিনিধি;
হামের উপসর্গ নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ছয় মাস বয়সী আরও এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১৩ মে) ভোরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ইউনিটে ওই শিশুর মৃত্যু হয়।
শিশু বিভাগের প্রধান অধ্যাপক মিয়া মঞ্জুর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শিশু রাব্বি কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার গুড়গাঁও এলাকার কাউসার আহমেদের ছেলে। হামের উপসর্গ নিয়ে গত ৯ মে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়।
এ নিয়ে কুমিল্লায় হাম ও হামের উপসর্গ নিয়ে সাতজন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে চারজন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
শিশু বিভাগের প্রধান মিয়া মঞ্জুর আহমেদ জানান, বর্তমানে হাসপাতালের হাম আইসোলেশন ইউনিটে ৬৯ জন শিশুরোগী ভর্তি রয়েছে।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত জেলায় মোট হাম ও হামের উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা ১৫০০। এর মধ্যে ১০০ জন নিশ্চিতভাবে হাম রোগে আক্রান্ত বলে দপ্তরটি জানিয়েছে। জেলায় এ পর্যন্ত ১০৭৮ জন হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৩৩ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৪৫ জন।
মন্তব্য করুন


ঘূর্ণিঝড়
মিধিলির প্রভাবে কক্সবাজারে গতকাল (১৬ নভেম্বর) থেকে
গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে।
উত্তাল হয়ে আছে সমুদ্র উপকূল
। জাহাজ চলাচল বন্ধ থাকায় সেন্টমার্টিনে
দুই শতাধিক পর্যটক আটকা পড়েছেন। ঘূর্ণিঝড় পরবর্তী
ক্ষয়ক্ষতি মোকাবিলায় কক্সবাজারের জেলা প্রশাসন ব্যাপক
প্রস্তুতি নিয়েছে।
কক্সবাজার
ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ৬ নম্বর এবং
মোংলা ও পায়রা বন্দরকে
৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে
যেতে বলেছে আবহাওয়া অফিস।
শুক্রবার
(১৭ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে
জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরি সভায়
এই প্রস্তুতির কথা জানান জেলা
প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান।
জেলা
প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান জানান, জেলার ৫৭৬টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। উপকূলে
মাইকিং করা হয়েছে। সাগরে
মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলে
নিরাপদ স্থানে সরে যেতে বলা
হয়েছে। এছাড়া দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান
চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
জাহাজ
মালিকদের সংগঠন স্কোয়াব এর সাধারণ সম্পাদক
হোসাইনুল ইসলাম বাহাদুর জানান, বুধবার ৩টি জাহাজে করে
৫১৯ জন পর্যটক সেন্টমার্টিন
ভ্রমণে যান। তার মধ্যে
২ শতাধিক পর্যটক সেন্টমার্টিনে অবস্থান করছেন। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে জাহাজ চলাচল
শুরু হবে। তখন সেন্টমার্টিনে
থাকা পর্যটকদের ফিরিয়ে আনা হবে।
মন্তব্য করুন


বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে
উন্নত চিকিৎসার জন্য খুব দ্রুত বিদেশে নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা
ফখরুল ইসলাম আলমগীর।
আজ শুক্রবার (১৬ আগস্ট) সকালে রাজধানীর
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া
ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, বিএনপি চেয়ারপারসন
বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য খুব দ্রুত বিদেশে নেওয়া হবে। তবে কবে নাগাদ
তাকে বিদেশে নেওয়া হবে সে বিষয়ে নিশ্চিত করেননি বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল আরও বলেন, বিএনপি গত ১৫
বছর আন্দোলনের যে ভিত্তি তৈরি করেছে, ছাত্রজনতা সেই আন্দোলনের সফলতা এনে দিয়েছে। দুঃসময়ে
বিএনপির দায়িত্ব নিয়েছিলেন খালেদা জিয়া। অসাধারণ সেই সাহস থেকে এক বিন্দু সরে যাননি
তিনি।
প্রসঙ্গত, ২০১৮ সালে দুর্নীতির দুই
মামলায় সাজা হওয়ার পর থেকে কারাগারে ছিলেন খালেদা জিয়া। এর পর তার সাজা নির্বাহী আদেশে
স্থগিত করা হয় কয়েক দফা। শারীরিক অসুস্থতার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মাঝেমধ্যেই
চিকিৎসা নেন খালেদা জিয়া। তিনি ডায়াবেটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনিজটিলতাসহ নানা
শারীরিক সমস্যায় ভুগছেন।
মন্তব্য করুন


আজ (৮ সেপ্টেম্বর) চট্টগ্রামে যাবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক
হাসনাত আবদুল্লাহ এবং মুন্সিগঞ্জ যাবেন সমন্বয়ক সারজিস আলম।
শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে সামাজিক
যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তারা এ তথ্য জানান।
গতকাল সমন্বয়ক ফেসবুকে হাসনাত আবদুল্লাহ
জানান, প্রিয় চট্টগ্রামবাসী! আগামীকাল (রোববার) ৮ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে বৈষম্যবিরোধী
ছাত্র আন্দোলনের বিভাগীয় ও জেলা পর্যায়ের সফর। এ সফরের অংশ হিসেবে আমাদের একটি সমন্বয়ক
টিম প্রত্যেকটি জেলার অভ্যুত্থান ঘটানো ছাত্র-জনতার সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করবে।
সফরের প্রথম জেলা হিসেবে আগামীকাল চট্টগ্রামে দুটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। ছাত্র-জনতার
সঙ্গে মতবিনিময় নিয়ে প্রথম সভাটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।
একইদিনে ছাত্র-জনতার সঙ্গে মতবিনিময়
নিয়ে দ্বিতীয় সভাটি চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘির ময়দানে বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।
রক্তের বন্ধনে আবদ্ধ ছাত্র-জনতার সঙ্গে আগামীকাল দেখা হবে, ইনশাআল্লাহ।
মুন্সিগঞ্জে’শিরোনামে আরেকটি স্ট্যাটাস
দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।
তিনি ফেসবুকে লেখেন, আগামীকাল রোববার
(৮ আগস্ট) থেকে শুরু হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভাগীয় ও জেলা পর্যায়ের সফর।
যেখানে আমাদের একটি সমন্বয়ক টিম প্রত্যেকটি জেলার অভ্যুত্থান ঘটানো ছাত্র-জনতার সঙ্গে
মতবিনিময় সভায় অংশগ্রহণ করবে। ঢাকা বিভাগীয় সফরের প্রথম জেলা হিসেবে আগামীকাল মুন্সিগঞ্জে
সেই মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে উল্লেখ করে তিনি লেখেন, ছাত্র-জনতার সঙ্গে মতবিনিময়
সভা হবে মুন্সিগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ মাঠ প্রাঙ্গণে বিকেল ৩টায়। রক্তের বন্ধনে
আবদ্ধ ছাত্র-জনতার সঙ্গে আগামীকাল দেখা হচ্ছে ইনশাআল্লাহ।
মন্তব্য করুন


স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়
এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, সরকারি কর্মকর্তাদের দুর্নীতির
বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে কাজের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে
হবে।
বৃহস্পতিবার সচিবালয়ে স্থানীয় সরকার
বিভাগের নভেম্বর মাসের সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এ কথা বলেন তিনি।
স্থানীয় সরকার বিভাগের সচিব (রুটিন
দায়িত্ব) মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন
কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানগণ উপস্থিত ছিলেন।
সভায় গত সমন্বয় সভার গৃহীত সিদ্ধান্তসমূহের
বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনা, প্রকল্প মনিটরিং ও মূল্যায়ন কার্যক্রম, অভিযোগ নিষ্পত্তি,
ডি-নথির ব্যবহার বৃদ্ধি, ডেঙ্গু নিয়ন্ত্রণ কার্যক্রম, দপ্তর ও সংস্থা সম্পর্কিত বিষয়সহ
বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, রাজনৈতিক
প্রভাব মুক্ত থেকে গণঅভ্যুত্থানের আকাঙ্খা বাস্তবায়নে নিরপেক্ষতার সঙ্গে কাজ করতে হবে।
আগের কার্যক্রমের ওপর ভিত্তি করে জেলা
পর্যায়ে পর্যালোচনার মাধ্যমে বঞ্চিত এলাকাগুলোকে অধিক গুরুত্ব দিয়ে বাজেট পুনর্বণ্টন
করার নির্দেশনা প্রদান করেন তিনি।
স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ
আরও বলেন, অতি শিগগিরই স্থানীয় সরকার বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থাগুলোর গুরুত্বপূর্ণ
শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু হবে।
মন্তব্য করুন