মাছবোঝাই পিকআপের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ, নিহত ২

মাছবোঝাই পিকআপের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ, নিহত ২
সংগৃহীত ছবি

চট্টগ্রামের বাঁশখালীতে মাছবোঝাই একটি পিকআপের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১ জুন) সকাল ৭টার দিকে উপজেলার পিএবি সড়কের মনছুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. বাহাদুর আলম (২৮) কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের জাহিদা ঘোনা এলাকার বাসিন্দা। তিনি এক সন্তানের জনক এবং চট্টগ্রামের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

আহত ব্যক্তিরা হলেন, মহেশখালীর মো. নোমান (৩৫), মনি বেগম (২৪) এবং চকরিয়ার বদরখালী এলাকার মো. হেলাল (২৩)।

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. হেলাল উল্লাহ নূরী বলেন, চারজন আহত ব্যক্তিকে হাসপাতালে আনা হলে একজনকে মৃত ঘোষণা করা হয়। বাকি তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা চকরিয়ার মগনামা ঘাট থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। পথে মনছুরিয়া এলাকায় মাছবোঝাই একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

তিনি আরও বলেন, নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত পিকআপ ও অটোরিকশাটি জব্দ করেছে পুলিশ।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লার সীমান্তে বিজিবির অভিযানে ৬ মানবপাচারকারী ও এক ভারতীয় নারীকে আটক

১

কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ৫৪৪

২

গলায় ছুরি ধরে ছয় বছরের শিশুকন্যাকে আটকে রাখেন বাবা, উদ্ধার করল ফায়ার সার্ভিস

৩

ষষ্ঠ স্ত্রীর সহযোগিতায় পঞ্চম স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন

৪

কবর খুঁড়ে শিশুর মরদেহ চুরি

৫

দাঁতের চিকিৎসা নিতে গিয়ে নারীকে শ্লীলতাহানির অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

৬

রাজশাহীতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

৭

সিঙ্গাপুরের মালিককে নিজের তিনতলা বাড়ি দেখাতে বাংলাদেশে আনলেন প্রবাসী

৮

কুমিল্লার চকবাজারে বিরিয়ানিতে কাপড়ের রং ও নিষিদ্ধ গোলাপজল-কেওড়া জল ব্যবহার, নিউ হাজী বিরিয়ানি হাউজকে ৫০ হাজার টাকা জরিমানা

৯

নামাজ না পড়ায় নাতি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ নানা শ্বশুরের

১০

ফেসবুকে পোস্ট ‘আর পারলাম না’, ৫ ঘণ্টা পর কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

ভিডিও ভাইরাল হওয়ায় ক্ষুদ্ধ ঢাবি শিক্ষক মোনামি

১২

‘বৌদি-ভাবি’ ডাকার রীতি বন্ধ করতে হবে, বন্ধুদের বাড়ি আনা যাবে নà