

ঢাকার
ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত
হয়েছেন।
শনিবার
(১৬ মে) সকাল আটটার দিকে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া এলাকায় ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের
সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
ফায়ার
সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ‘স্বপ্ন’ ও ‘পদ্মা স্পেশাল’
নামের দুটি বাসের মধ্যে এ সংঘর্ষ হয়। দুর্ঘটনায় স্বপ্ন পরিবহনের যাত্রীরাই বেশি আহত
হন। তারা মূলত গ্রাফিক্স টেক্সটাইলের কর্মচারী ছিলেন। সংঘর্ষের পর বাসটির চালক গাড়ির
ভেতরে আটকা পড়েন।
খবর
পেয়ে ধামরাই ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। পরে স্থানীয়
স্থানীয়দের সহায়তায় আহত ব্যক্তিদের উদ্ধার করে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতাল, উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়।
ধামরাই
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল আমিন খান জানান, দুর্ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন।
উদ্ধারকাজ শেষে সকাল ৯টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয়।
মন্তব্য করুন


চট্টগ্রামের
আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার
(২৮ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে যশোরের ঝুমঝুমপুর এলাকায় যশোর ও চট্টগ্রাম জেলা
পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার
ডেভিড ইমন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার বাসিন্দা এবং মো. মুসার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম।
পুলিশ
সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঝুমঝুমপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। অভিযানে ডেভিড ইমনকে গ্রেপ্তারের পর তাকে চট্টগ্রাম
জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশের
ভাষ্য, একসময় সাধারণ জীবনযাপন করলেও শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ গ্রুপে যোগ দেওয়ার পর চট্টগ্রামে সংঘটিত
একাধিক হত্যাকাণ্ডে ডেভিড ইমনের সম্পৃক্ততার অভিযোগ ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিদেশি পিস্তল হাতে তার একাধিক ছবি ছড়িয়ে পড়ার পর তিনি আলোচনায়
আসেন। পরে তিনি সাজ্জাদ গ্রুপের ‘সেকেন্ড ইন কমান্ড’ হিসেবে
পরিচিতি পান বলে পুলিশের দাবি।
পুলিশ
আরও জানায়, দুবাইয়ে অবস্থান করে তিনি চট্টগ্রামের বিভিন্ন ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করতেন বলে অভিযোগ রয়েছে। দাবি অনুযায়ী চাঁদা না দিলে সংশ্লিষ্ট
ব্যবসাপ্রতিষ্ঠান ও বাসভবনে গুলিবর্ষণ
ও হামলার ঘটনাও ঘটানো হতো বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন


বিশেষ
চাহিদাসম্পন্ন তরুণ ওয়াকিমুল ইসলাম উদ্ভাবিত 'স্মার্ট কার'-এ চড়ে তাকে উৎসাহ দিলেন
প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ
শনিবার (০৯ মে) সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
করেন ওয়াকিমুল ইসলাম। এ সময় তার বানানো ছোট বাহনটি প্রধানমন্ত্রীকে দেখান। পরে প্রধানমন্ত্রীকে
নিয়ে স্মার্ট কারটি চালিয়ে দেখান ওয়াকিমুল। ব্যাটারিচালিত বিশেষ এই যানের নাম দেওয়া
হয়েছে 'এ টু আই স্মার্ট কার'। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন
এ তথ্য জানান।
তিনি
বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশীয় প্রযুক্তি ব্যবহার করে এই বাহন তৈরি করায় ১৭
বছরের ওই তরুণের প্রশংসা করেন। একই সঙ্গে তিনি কম খরচে আরও আধুনিক ও সহজে ব্যবহারযোগ্য
স্মার্ট কার তৈরির পরামর্শও দেন। পাশপাশি এই ধরনের সৃজনশীল উদ্যোগে সরকারি সহযোগিতার
আশ্বাস দেন প্রধানমন্ত্রী।
সাক্ষাতকালে
তারেক রহমানকে স্মার্ট কার তৈরির পুরো গল্পটি শোনান ওয়াকিমুল ইসলাম। বিশেষ চাহিদাসম্পন্ন
এই তরুণ জানান, এক সময় তিনি সারাদিন বাসায় বসে থাকতেন, বাইরে বের হতে পারতেন না। কীভাবে
বাইরে একা চলাফেরা করা যায়, সেই চিন্তা থেকে কারটি বানানো শুরু করেন।
ওয়াকিমুল
ইসলাম যশোরের চৌগাছা সরকারি কলেজে একাদশ শ্রেণিতে পড়েন। বিজ্ঞান বিভাগের এই শিক্ষার্থীর
বাবা একজন ক্ষুদ্র ব্যবসায়ী।
ওয়াকিমুল
জানান, সহযোগিতা পেলে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আরও উন্নতমানের স্মার্ট কার বানানো
সম্ভব। বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি ছাড়াও প্রবীণরাও সেটি ব্যবহার করতে পারবেন।
ওয়াকিমুলের
সঙ্গে ছিলেন বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির (বিপিকেস) প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক
আবদুস সাত্তার দুলাল। তিনি জানান, গাড়িটি বৈদ্যুতিক চার্জে ৫০ কিলোমিটার পর্যন্ত চলতে
পারে। ঘণ্টায় সর্বোচ্চ গতি ৪৫ কিলোমিটার।
এ
সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল
(অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং অতিরিক্ত প্রেস
সচিব আতিকুর রহমান রুমনসহ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মন্তব্য করুন


আগামী ৮ মার্চ বিশ্ব নারী দিবসে প্রথমবারের মতো ১টি আন্তর্জাতিক ফ্লাইট কেবল নারীদের দিয়ে পরিচালনা করবে রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ফ্লাইটটির পাইলট থেকে শুরু করে গ্রাউন্ড স্টাফ সকলেই থাকবেন নারী।
বিমানের এমডি ও সিইও শফিউল আজিম জানিয়েছেন, ৮ মার্চ ঢাকা-দাম্মাম রুটের বিজি-৩৪৯ ফ্লাইটটি পরিচালিত হবে নারীদের দিয়ে। ফ্লাইটটির ক্রুদের ব্রিফিংও করবেন বিমানের নারী ফ্লাইট ব্রিফিং কর্মকর্তা। এদিন দুপুর আড়াইটায় ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দাম্মামের উদ্দেশে ছেড়ে যাবে। ফ্লাইটটি পরিচালনা করার কথা রয়েছে ক্যাপ্টেন আলেয়া ও ক্যাপ্টেন শূমায়লার।
বিমানে রয়েছে ১৫ জন নারী পাইলট, ৩৪৫ জন নারী কেবিন ক্রু। এছাড়া মহাব্যবস্থাপক প্রশাসন, মহাব্যবস্থাপক জনসংযোগ, প্রধান চিকিৎসা কর্মকর্তা, মহাব্যবস্থাপক গ্রাহক সেবা পদে, গ্রাউন্ড স্টাফ, প্রকৌশলী, প্রকৌশল প্রশিক্ষকসহ রয়েছে বিভিন্ন স্তরের নারীদের অংশগ্রহণ ।
মন্তব্য করুন


মুন্সীগঞ্জের
লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে দুই দিনের কালবৈশাখী ঝড়ে অন্তত ১২টি দোকান ও রেস্তোরাঁ
লণ্ডভণ্ড হয়ে গেছে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত
ব্যবসায়ীরা।
সোমবার
(২৫ মে) দুপুর পৌনে ২টা এবং মঙ্গলবার (১৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে আঘাত হানা ঝড়ে এ
ক্ষয়ক্ষতি ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ক্ষতিগ্রস্ত
ব্যবসায়ীরা জানান, মাত্র ২০ সেকেন্ডের ঝড়েই শিমুলিয়া ঘাটের সারি সারি রেস্তোরাঁর টিনের
চাল উড়ে যায় এবং কাঠামো ভেঙে পড়ে। এতে পুরো এলাকাজুড়ে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়।
শিমুলিয়া
ঘাটের ‘মাওয়া কুটুমবাড়ি’ ও ‘ইলিশ বাড়ি’
রেস্তোরাঁর এক মালিক বলেন, হঠাৎ করে ঝড় এসে সবকিছু উড়িয়ে নিয়ে গেছে। আমাদের রেস্তোরাঁসহ
আশপাশের সবগুলোরই একই অবস্থা। সামনে ঈদ, এই সময়ে এমন ক্ষতি সামাল দেওয়া খুবই কঠিন।
প্রতিটি দোকান মেরামতে ২০ থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত লাগবে।
এদিকে,
একই সময়ে ঝড়ের সঙ্গে বজ্রপাতে লৌহজং উপজেলার কনকসার গ্রামে প্রায় ৮ মন ওজনের একটি গরু
মারা যায়। এতে স্থানীয় খামারির বড় ধরনের ক্ষতি হয়েছে।
এ
বিষয়ে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু বলেন, কালবৈশাখী ঝড়ে
শিমুলিয়া ঘাটের হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। উপজেলা প্রশাসনের
পক্ষ থেকে তাদের সঙ্গে কথা বলা হয়েছে। সরকারিভাবে সাধ্যমতো সহায়তা প্রদান করা হবে।
মন্তব্য করুন


এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৩ এর ফলাফল আগামী ২৬-২৮ নভেম্বরের মধ্যে প্রকাশিত হতে পারে। এ সময়ের মধ্যে ফলাফল প্রকাশের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে আন্তঃশিক্ষা বোর্ড থেকে শিক্ষা মন্ত্রণালয়ে।
১৮ নভেম্বর শনিবার এ তথ্য জানান আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার বলেন, এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৩ এর ফলাফল প্রকাশের জন্য আগামী ২৬-২৮ নভেম্বরের মধ্যে সময় চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছি। তবে আমরা তারিখ পাইনি এখনও।
আগামী ২৬ নভেম্বর ফল প্রকাশ করা হতে পারে বলে শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে।
মন্তব্য করুন


রাজধানীর
রামপুরায় দুর্বৃত্তদের গুলিতে আহত তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ ওরফে
‘কাইল্যা পলাশ’ মারা গেছেন। শুক্রবার রাত পৌনে ১টার দিকে রাজধানীর এভারকেয়ার
হাসপাতালে তার মৃত্যু হয় বলে স্বজনরা নিশ্চিত করেছেন।
হাতিরঝিল
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, পলাশের মৃত্যুর খবর তিনি
শুনেছেন।
এর
আগে ১২ জুন রামপুরা টিভি সেন্টারের বিপরীতে জুমার নামাজ শেষে বাসায় ফেরার পথে তিনি
দুর্বৃত্তদের গুলিতে আহত হন। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে। প্রথমে
তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে রোববার রাত
সাড়ে ১২টার দিকে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আট
দিন কোমায় থাকার পর শুক্রবার রাতে তার মৃত্যু হয়।
তদন্তসংশ্লিষ্ট
সূত্রগুলো বলছে, কাইল্যা পলাশের ওপর হামলার নেপথ্যে আন্ডারওয়ার্ল্ডের আধিপত্য বিস্তার,
পুরোনো দ্বন্দ্ব এবং অপরাধ জগতের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।
হামলার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। পলাশ গুলিবিদ্ধ
হওয়ার পরদিন তার স্ত্রী মাহমুদা খানম বাদী হয়ে হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা মামলা করেন।
মামলায় আরেক শীর্ষ সন্ত্রাসী জিসানসহ ১১ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া আরও ৭-৮ জনকে
অজ্ঞাত আসামি করা হয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে দুজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
মন্তব্য করুন


বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীর দিনে বেশ কিছু
অপ্রীতিকর ঘটনা ঘটেছে ধানমন্ডি
৩২ নম্বরে। সেখানে শোক জানাতে যাওয়া
ব্যক্তিদের ফোন চেক ও
তাদের মারধর করার মতো অভিযোগও
রয়েছে। এছাড়াও এক ব্যক্তিকে প্রায়
নগ্ন করে নাচতে বাধ্য
করার একটি ভিডিও ভাইরাল
হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এসব
অপ্রীতিকর ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেউ জড়িত কি
না সে বিষয়ে তদন্ত
করা হচ্ছে বলে জানিয়েছেন এর
সমন্বয়ক সারজিস আলম।
শুক্রবার
(১৬ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর
একুশে হলে ১৫ আগস্টের
বিভিন্ন ঘটনা ও সমসাময়িক
ইস্যুতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
সারজিস
বলেন, ১৫ আগস্ট রাজধানীর
ধানমন্ডি ৩২ সহ বিভিন্ন
জায়গায় কিছু অপ্রীতিকর ঘটনা
ঘটেছে, যা আমাদের গণ
অভ্যুত্থানের স্পিরিটের সাথে যায় না।
তাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
বাসভবনে শোক প্রকাশে ঘটে
যাওয়া বিতর্কিত কাজ নিয়ে তদন্ত
করা হচ্ছে। ১৫ আগস্ট ধানমন্ডিতে
মানবাধিকার লঙ্ঘন হয়েছে। কেউ যদি ১৫
আগস্ট ধানমন্ডিতে ফুল দিতে চায়
তাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাধা দিতে পারে
না। বঙ্গবীর কাদের সিদ্দিকীর গাড়িতে হামলার অধিকার কারও নেই। তাই
এসবের সঙ্গে সমন্বয়ক বা অন্য কেউ
জড়িত থাকলে বহিষ্কার এবং ব্যবস্থা নেওয়া
হবে।
বৈষম্যবিরোধী
ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস বলেন, ২০১৩ সালে আওয়ামী
লীগ পুলিশের মাধ্যমে হেজাফতে ইসলামের সমাবেশের সময় কান ধরে
ওঠবস করানোর সংস্কৃতি শুরু করেছিল। তবে
গতকাল ১৫ আগস্ট কান
ধরে ওঠবস করানো ও
মোবাইল চেক করাসহ ঘটে
যাওয়া কিছু কাজ বৈষম্যবিরোধী
ছাত্র আন্দোলনের উদ্দেশ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। আমরা ১৫
আগস্ট রাষ্ট্রীয় আয়োজনে শোক দিবস পালনের
পক্ষে না। তবে কেউ
ব্যক্তিগতভাবে শোক প্রকাশ করতে
চাইলে তাকে সম্মান জানাতে
হবে।
মন্তব্য করুন


মজিবুর
রহমান পাবেল, কুমিল্লা:
কুমিল্লার ৬টি উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত গৃহহীন ৭০টি পরিবার নিজ বসতভিটায় বিশেষ আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় সেনাবাহিনীর নির্মিত ঘর পেয়েছে।
আজ বুধবার (৩০ এপ্রিল) সকালে কুমিল্লার চৌদ্দগ্রামের ঘোলপাশায় ঘর হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে ঘরগুলো উপহার হিসেবে হস্তান্তর করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস।
এসময় কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার, ৪৪ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগ্রেডিয়ার জেনারেল মোঃ এনামুল হক, ২৩ বীরের অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেনসহ সেনাবাহিনীর উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলার বুড়িচংয়ে ২৯, ব্রাহ্মণপাড়ায় ১০, সদর দক্ষিণে ৬, চৌদ্দগ্রামে ১০, মনোহরগঞ্জে ১০ ও নাঙ্গলকোটে ৫ টি আশ্রয়ণ প্রকল্পের ঘর বন্যায় ক্ষতিগ্রস্ত উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায় সেনাবাহিনীর ২৪ ও ৩৩ পদাতিক ডিভিশন এসব গৃহনির্মাণ বাস্তবায়ন করে।
ঢাকায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের সঙ্গে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গোলপাশা ইউনিয়নের কুমাল্লা গ্রামের উপকারভোগী মো. আলম মিয়ার বাড়ির সামনে থেকে অনুষ্ঠানটি সংযুক্ত হয়।
২০২৪ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত গৃহহীন কুমিল্লা জেলার ৭০টি পরিবারের মধ্যে এ ঘরগুলো হস্তান্তর করা হয়।
মন্তব্য করুন


ঝিনাইদহের
হরিণাকুণ্ডু উপজেলায় স্ত্রীর পরকীয়া জানাজানি হওয়ার ক্ষোভ ও অপমানে জাহিদ হোসেন
(৩৮) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (১৯ জুন) বিকেলে
উপজেলার রামনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জাহিদ হোসেন ওই গ্রামের মসিয়ার রহমানের ছেলে।
স্থানীয়
সূত্রে জানা গেছে, জাহিদ হোসেনের স্ত্রী শ্যামলীর সঙ্গে একই গ্রামের পাপপু নামের এক
যুবকের দীর্ঘদিন ধরে গোপনে পরকীয়া প্রেম চলে আসছিল। সম্প্রতি তাদের এই অনৈতিক সম্পর্কের
বিষয়টি এলাকায় জানাজানি হয় এবং লোকমুখে ব্যাপক সমালোচনা শুরু হয়।
গ্রামবাসীদের
অনেকেই জানান, বিষয়টি নিয়ে পরিবার ও প্রতিবেশীদের মধ্যে জানাজানি হলে লোকলজ্জা ও
ক্ষোভে-অপমানে ভেঙে পড়েন জাহিদ। এরই জের ধরে শুক্রবার বিকেলে তিনি সবার অজান্তে নিজ
বাড়িতে ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। এ বিষয়ে হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) অসিত কুমার বলেন, “আমরা খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহের সুরতহাল
প্রতিবেদন তৈরি করেছি। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, স্ত্রীর পরকীয়া
ও সামাজিক অপমানের কারণেই তিনি চরম এই পথ বেছে নিয়েছেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য
ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।”
ওসি
আরও জানান, “ঘটনার পর থেকেই অভিযুক্ত স্ত্রী ও পরকীয়া প্রেমিককে জিজ্ঞাসাবাদ করা হতে
পারে। এই আত্মহত্যার পেছনে প্ররোচনা বা অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা
হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ
করা হবে।”
মন্তব্য করুন


দেশের
সার্বিক অর্থনৈতিক অবস্থা নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের
সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আহসান এইচ মনসুর।
প্রধান
উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে
আর্থিক খাত স্থিতিশীল ও সংস্কার এবং মূল্যস্ফীতি মোকাবিলার জন্য অন্তর্বর্তী সরকার
চারটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে।
সিদ্ধান্তগুলো
হলো-
১।
চাহিদা ও জোগানের যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে দেশের বিদ্যমান মূল্যস্ফীতি কমিয়ে আনতে
হবে। এজন্য মুদ্রানীতিকে সংকোচমূলক অবস্থায় ধরে রাখতে হবে এবং একই সঙ্গে সরবরাহ পরিস্থিতির
উন্নয়ন ঘটাতে হবে। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ শুরু হয়েছে। তবে মূল্যস্ফীতির চাপ
থেকে স্বস্তি পেতে সবাইকে আরও কিছুদিন ধৈর্য ধরতে হবে।
২।
বৈদেশিক মুদ্রা বাজারে তারল্য বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রা
লেনদেনের ক্ষেত্রে বিদ্যমান ব্যান্ড ১ শতাংশ থেকে ২ দশমিক ৫ শতাংশ করা হয়েছে।
৩।
ব্যাংকিং খাতের বর্তমান অবস্থা নিয়ে বিশদ আলোচনা হয়েছে। যার পরিপ্রেক্ষিতে সংস্কারের
বিষয়টি চলে এসেছে। ব্যাংকিং খাতে টেকসই সংস্কারের জন্য একটি ব্যাংকিং কমিশন গঠন করে
দ্রুত কার্যক্রম নেওয়া হবে।
৪।
আর্থিক খাতের সার্বিক পরিস্থিতি এবং সংস্কারের বিষয়ে একটি রূপকল্প তৈরি করা হবে, যা
অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার ১০০ দিনের মধ্যে প্রকাশ করা হবে।
মন্তব্য করুন