হাঁস চুরির অপবাদে নাকে খত, অপমানে যুবকের আত্মহত্যা

হাঁস চুরির অপবাদে নাকে খত, অপমানে যুবকের আত্মহত্যা
সংগৃহীত

চাঁদপুরের ফরিদগঞ্জে হাঁস চুরির অভিযোগে গ্রাম্য সালিশে ‘নাকে খত দেওয়ানোর অপমান সইতে না পেরে মো. মাসুম (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছে বলে অভিযোগ করেছে তার পরিবার।

রবিবার (৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চরমথুরা গ্রামে এ ঘটনা ঘটে।

মো. মাসুম ওই গ্রামের মিজি বাড়ির আলাউদ্দিন মিয়ার ছেলে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের পাটওয়ারী বাড়ির মো. নয়ন পাটওয়ারীর দুটি চীনা হাঁস ও একটি দেশি হাঁস গত শুক্রবার রাতে চুরি হয়। পরদিন সকালে হাঁস না পেয়ে পরিবারের লোকজন জানতে পারেন, একই গ্রামের মাসুম হাঁসগুলো চুরি করে রাবেয়া বেগম নামে এক গৃহবধূর কাছে বিক্রি করেছেন বলে অভিযোগ ওঠে।

এ ঘটনার জেরে রবিবার দুপুরে মাসুমের বাড়িতে স্থানীয় ইউপি সদস্যের উপস্থিতিতে গ্রাম্য সালিশ বসে। সালিশে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে মাসুমকে অভিযুক্ত করা হয়। সেখানে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এমন কাজ না করার শর্তে ‘নাকে খত দেওয়ানো হয়।

পরিবারের দাবি, এ ঘটনায় মাসুম অপমানিত ও মানসিকভাবে ভেঙে পড়েন। সন্ধ্যায় পরিবারের অগোচরে ঘরের আঁড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন সে। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দেন।

স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান বলেছেন, মাসুম এর আগেও চুরির ঘটনায় জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। এবার হাঁস চুরির ঘটনায় সে অপরাধ স্বীকার করায় তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় এবং নাকে খত দেওয়া হয়। পরে সে আত্মহত্যা করেছে বলে শুনেছি।

মাসুমের বাবা আলাউদ্দিন মিয়া অভিযোগ করেন, চুরির অপবাদ দিয়ে নয়ন পাটোয়ারীসহ কয়েকজন তার ছেলেকে মারধর করেছেন। ইউপি সদস্যের নেতৃত্বে একতরফা সালিশ করে তার ছেলেকে ফাঁসানো হয়েছে বলেও দাবি করেন তিনি।

তিনি জানিয়েছেন, অপমান  সইতে নানা পেরে তার ছেলে আত্মহত্যা করেছে। এ ঘটনার জন্য ইউপি সদস্য, সালিশে থাকা ব্যক্তিরা ও নয়ন পাটোয়ারী দায়ী। তিনি এ ঘটনার বিচার দাবি করেন।

তবে হাঁসের মালিক নয়ন পাটোয়ারী বলেছেন, হাঁস চুরির ঘটনায় এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানানো হয়েছিল। তারা বিচার করেছেন এবং তিনি সেই রায়ে সন্তুষ্ট। তার বিরুদ্ধে মারধরের অভিযোগ সত্য নয় বলেও দাবি করেন তিনি।

ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক মো. হেলালউদ্দিন বলেছেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাঁস চুরির অপবাদে নাকে খত, অপমানে যুবকের আত্মহত্যা

ঘুমের মধ্যে মারা গেছেন টালিউড অভিনেতা

পর্যাপ্ত মজুত আছে, ভোজ্যতেলের দাম একফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পাবে ৩৭ হাজার ৫৬৪ পরিবার

হাদির হত্যাকারীদের দেশে ফেরাতে উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মিরপুরে বহুতল বাণিজ্যিক ভবনে আগুন

ঢালিউড এখন ‘ডাস্টবিন’ ছাড়া কিছুই না : অপু বিশ্বাস

ব্যর্থ প্রেম ভুলে ঘুরে দাঁড়ানোর দিন আজ

লন্ডনে কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে খলিলুর রহমানের যোগদান

প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধে আইন আনার প্রস্তাব দেবেন তথ্যমন্ত্রী

১০

প্রধানমন্ত্রীর সাথে বেপজা নির্বাহী চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

১১

সরকারি দলের সংসদীয় সভা ১১ মার্চ

১২

পেট্রোল পাম্পের কর্মীদের পিটুনিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য নিহত

১৩

ঘন কালো মেঘে ছেয়ে গেছে ইরানের আকাশ, ঝরছে অদ্ভুত ‘কালো বৃষ্টি’

১৪

কুমিল্লায় বিজিবির অভিযানে যানবাহনসহ প্রায় ৪৭ লাখ টাকার ভারতীয় বাজি ও কসমেটিক্স জব্দ

১৫

ঘরে-বাইরে নিরাপত্তা নিশ্চিত না হলে নারীর উন্নয়ন সম্ভব নয়: রাষ্ট্রপতি

১৬

জাপানে খাদ্য রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : খাদ্যমন্ত্রী

১৭

ইংলিশ মিডিয়াম স্কুল ও কোচিং সেন্টার বন্ধ কাল থেকে

১৮

গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: মির্জা ফখরুল

১৯

মানুষকে স্বস্তি দেয়াই বর্তমান সরকারের মূল লক্ষ্য: জোনায়েদ সাকি

২০

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন তিন সিটির নবনিযুক্ত প্রশাসক

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন তিন সিটির নবনিযুক্ত প্রশাসক
ফাইল ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন ঢাকা ও গাজপুর সিটি করপোরেশনের তিন প্রশাসক।

আজ মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে ঢাকা দক্ষিণের প্রশাসক আবদুস সালাম, উত্তরের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন এবং গাজীপুরের প্রশাসক শওকত হোসেন সরকার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন বলে বাসসকে জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। সাক্ষাতের পর ঢাকার দুই মেয়র সাংবাদিকদের সাথে কথা বলেন।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম বলেন, ‘গত কয়েক মাসে যেভাবে রাজস্ব খাত থেকে কালেকশন আসার কথা সেইভাবে আসেনি। অন্যান্য বছরের তুলনায় এবছর কম হয়েছে। আমরা এই মুহুর্তে অর্থ সংকট পড়েছি। আমরা বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করেছি।

তিনি বলেন, সিটি কর্পোরেশন চালানোর জন্য আমরা তাঁর (প্রধানমন্ত্রী) কাছে থোক বরাদ্দ চেয়েছি। আমরা প্রধানমন্ত্রীকে বলেছি যে, আমাদের কনসার্ন যে মিনিস্ট্রি লোকাল গভার্মেন্ট মিনিস্ট্রি সেই মিনিস্ট্রিকেও যাতে উনি বলেন যাতে আমাদের বিভিন্ন প্রকল্পে বিভিন্ন কাজে যাতে আমাদের সহযোগিতা করা হয়।

আবদুস সালাম বলেন, ‘ঢালাওভাবে তারা (বিগত প্রশাসক) যে সমস্ত ওয়ার্ক অর্ডার দিয়েছে সেটার ভিত্তিতে কাজ করলে সিটি কর্পোরেশন কলাপস করবে। কোনভাবে সেটা করা যাবে না।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)  প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন করপোরেশনের অর্থনৈতিক দুরাবস্থার কথা তুলে ধরে বলেন, ‘ করপোরেশন এখন ভঙ্গুর অবস্থায়। ফান্ড নেই অথচ ১৪৭০ কোটি টাকার টেন্ডার দিয়ে ওয়ার্ক অর্ডার দিয়ে দেওয়া হয়েছে। গত ১২ ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে সাবেক প্রশাসক যিনি ছিলেন তিনি ১০ তারিখে শেষ অফিস করে ৩৪টি ফাইল সই করে গেছেন যেখানে বিল দিতে হবে। আসলে কোন টাকাই নেই। ২৫ কোটি টাকা আছে। রাজস্ব শাখা থেকে আমি যেটা জানতে পেরেছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রতি মাসে স্যালারি আসে ১৩ কোটি টাকা। ১৩ থাকবে ১২ কোটি, বিচার বিশ্লেষণ আপনারাই করবেন উন্নয়ন কর্মকাণ্ড কিভাবে করব?’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদেরকে আশ্বস্ত করেছেন। আমরা হতাশ নেই এভাবেই আমরা এগিয়ে যাব জনকল্যাণে যতটুক সেবা দেওয়ার প্রয়োজন আছে আমরা সেই বা দেওয়ার জন্য আমরা নিজেকে আমরা প্রস্তুত করব এবং জনকল্যাণে আমাদের যে অঙ্গীকার আছে সেটাকে আমরা বাস্তবায়ন করব।

প্রধানমন্ত্রীর নির্দেশনার বিষয়ে দক্ষিণের প্রশাসক আবদুস সালাম বলেন, ‘ প্রধানমন্ত্রীর কথাটা হল একটাই যে, পরিচ্ছন্ন ঢাকা এবং সবুজায়ন ঢাকা এবং মশার উপদ্রুপ থেকে নগরবাসীকে রক্ষা এই তিনটা বিষয়ের উপরে উনি জোর দিয়েছেন।তিনি বলেন, ‘সামনে যেহেতু বর্ষা আসতেছে এবং সামনে ডেঙ্গুর প্রকোপ বাড়বে এই কারণে মশাকে যেকোনো ভাবেই হোক নিয়ন্ত্রণে আনতে হবে। আর ঢাকাকে ক্লিন করতে হবে, ঢাকা শহর যে একটা বর্জ্যের একটা কারখানা হয়ে গিয়েছিলো। সেটা থেকে উত্তরণ ঘটাতে হবে।

আবদুস সালাম বলেন, ‘ আমরা দায়িত্ব নেওয়ার পরে ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর ও গাজীপুর সবাই মিলে আমরা চেষ্টা করছি যাতে অতি দ্রুত অন্তত আমাদের বর্জ্য ব্যবস্থাপনা একটা সুন্দর ব্যবস্থায় আমরা আনতে পারি। মশক নিধনে ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গায় খাল খনন কর্মসূচি গ্রহণ করেছি এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছি। আমি ঢাকা শহর দক্ষিণে এক মাসের জন্য একটা ক্র্যাশ প্রোগ্রাম চালু করেছি।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাঁস চুরির অপবাদে নাকে খত, অপমানে যুবকের আত্মহত্যা

ঘুমের মধ্যে মারা গেছেন টালিউড অভিনেতা

পর্যাপ্ত মজুত আছে, ভোজ্যতেলের দাম একফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পাবে ৩৭ হাজার ৫৬৪ পরিবার

হাদির হত্যাকারীদের দেশে ফেরাতে উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মিরপুরে বহুতল বাণিজ্যিক ভবনে আগুন

ঢালিউড এখন ‘ডাস্টবিন’ ছাড়া কিছুই না : অপু বিশ্বাস

ব্যর্থ প্রেম ভুলে ঘুরে দাঁড়ানোর দিন আজ

লন্ডনে কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে খলিলুর রহমানের যোগদান

প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধে আইন আনার প্রস্তাব দেবেন তথ্যমন্ত্রী

১০

প্রধানমন্ত্রীর সাথে বেপজা নির্বাহী চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

১১

সরকারি দলের সংসদীয় সভা ১১ মার্চ

১২

পেট্রোল পাম্পের কর্মীদের পিটুনিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য নিহত

১৩

ঘন কালো মেঘে ছেয়ে গেছে ইরানের আকাশ, ঝরছে অদ্ভুত ‘কালো বৃষ্টি’

১৪

কুমিল্লায় বিজিবির অভিযানে যানবাহনসহ প্রায় ৪৭ লাখ টাকার ভারতীয় বাজি ও কসমেটিক্স জব্দ

১৫

ঘরে-বাইরে নিরাপত্তা নিশ্চিত না হলে নারীর উন্নয়ন সম্ভব নয়: রাষ্ট্রপতি

১৬

জাপানে খাদ্য রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : খাদ্যমন্ত্রী

১৭

ইংলিশ মিডিয়াম স্কুল ও কোচিং সেন্টার বন্ধ কাল থেকে

১৮

গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: মির্জা ফখরুল

১৯

মানুষকে স্বস্তি দেয়াই বর্তমান সরকারের মূল লক্ষ্য: জোনায়েদ সাকি

২০

মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা, গুরুত্ব পাবে অভিবাসন ও বিনিয়োগ

মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা, গুরুত্ব পাবে অভিবাসন ও বিনিয়োগ
ছবি

প্রধান উপদেষ্টা প্রফেসর . মুহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফরে অভিবাসন বিনিয়োগ অগ্রাধিকার পাবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামীকাল সোমবার প্রধান উপদেষ্টা তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যাচ্ছেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সফর। এই সফরে অনেকগুলো সমঝোতা স্বাক্ষর হবে। এই সফরের মাধ্যমে মালয়েশিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক আরও গভীর থেকে গভীরতর হবে। সফরের মূল ফোকাস অভিবাসন নিয়ে আলাপ, দ্বিতীয় ফোকাস হচ্ছে বিনিয়োগ।

রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি কথা বলেন।

প্রেস সচবি শফিকুল আলম বলেন, মালয়েশিয়া আমাদের জনশক্তি খাতের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দেশ। আমরা আমাদের অভিবাসন এমন জায়গায় নিয়ে যেতে পারি-যাতে মালয়েশিয়া আমাদের কাছ থেকে সর্বোচ্চ সংখ্যক জনশক্তি নেয়। এগুলো নিয়ে কিছু আলাপ হবে এবং এটার আলোকে কিছু চুক্তি স্বাক্ষর হবে। তিনি বলেন,মালয়েশিয়ার বড় বড় যেসব কোম্পানি আছেতাদের প্রধান নির্বাহীদের সঙ্গে কথা হবে। আগামী ১২ আগস্ট একটি বিজনেস কনফারেন্স আছে। এরপর ১৩ আগস্ট প্রধান উপদেষ্টাকে মালয়েশিয়ার ইউনিভার্সিটি কেবাংসান (ইউকেএম) সম্মানসূচক ডিগ্রি দেবে। এই অনুষ্ঠানে আমরা আশা করছি, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম উপস্থিত থাকবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ১২ আগস্ট একটি দ্বিপাক্ষিক বৈঠক আছে। সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা আশা করছি, মালয়েশিয়ার সঙ্গে আমাদের যে সুসম্পর্ক আছে, সেটা একটি নতুন উচ্চতায় পৌঁছাবে।

প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহা-পরিচালক শাহ আসিফ রহমান বলেন, আগামী ১১ থেকে ১৩ আগস্ট মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যাবেন প্রধান উপদেষ্টা। তার সঙ্গে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল যাচ্ছেন। প্রতিনিধিদলে রয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা . আসিফ নজরুল, বিদ্যুৎ, জ্বালানি খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফওজুল কবির খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা . খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক বিন হারুন।

তিনি আরও জানান, সফরের প্রথম দিন প্রধান উপদেষ্টাকে গার্ড অব অনারের মাধ্যমে স্বাগত জানানো হবে, সেখানে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল প্রধান উপদেষ্টাকে গ্রহণ করবেন। ১২ আগস্ট পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হবে। বৈঠকের পর দুদেশের প্রতিনিধি পর্যায়ে বৈঠক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।

দুই দেশের মধ্যে সম্ভাব্য যে সমঝোতা স্মারকগুলো সই হবে তা হলো প্রতিরক্ষা বিষয়ক সহযোগিতা; এলএনজি পেট্রোলিয়াম সরবরাহ অবকাঠামো নির্মাণসহ জ্বালানি সহযোগিতা; বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ মালয়েশিয়া (আইএসআইএস); বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই) চিপ নির্মাণ প্রতিষ্ঠান মিমোস (এমআইএমওএস) এর সহযোগিতা এবং বাংলাদেশের শীর্ষ ব্যবসায়িক চেম্বার এফবিসিসিআইর সঙ্গে মালয়েশিয়ার ব্যবসায়িক চেম্বারের মধ্যে সমঝোতা।

সম্ভাব্য এক্সচেঞ্জ নোটগুলো হলো হালাল ইকোসিস্টেম, দুই দেশের ফরেন সার্ভিস একাডেমি এবং উচ্চ শিক্ষা খাতে সহযোগিতা বিষয়ক নথি সই।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাঁস চুরির অপবাদে নাকে খত, অপমানে যুবকের আত্মহত্যা

ঘুমের মধ্যে মারা গেছেন টালিউড অভিনেতা

পর্যাপ্ত মজুত আছে, ভোজ্যতেলের দাম একফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পাবে ৩৭ হাজার ৫৬৪ পরিবার

হাদির হত্যাকারীদের দেশে ফেরাতে উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মিরপুরে বহুতল বাণিজ্যিক ভবনে আগুন

ঢালিউড এখন ‘ডাস্টবিন’ ছাড়া কিছুই না : অপু বিশ্বাস

ব্যর্থ প্রেম ভুলে ঘুরে দাঁড়ানোর দিন আজ

লন্ডনে কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে খলিলুর রহমানের যোগদান

প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধে আইন আনার প্রস্তাব দেবেন তথ্যমন্ত্রী

১০

প্রধানমন্ত্রীর সাথে বেপজা নির্বাহী চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

১১

সরকারি দলের সংসদীয় সভা ১১ মার্চ

১২

পেট্রোল পাম্পের কর্মীদের পিটুনিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য নিহত

১৩

ঘন কালো মেঘে ছেয়ে গেছে ইরানের আকাশ, ঝরছে অদ্ভুত ‘কালো বৃষ্টি’

১৪

কুমিল্লায় বিজিবির অভিযানে যানবাহনসহ প্রায় ৪৭ লাখ টাকার ভারতীয় বাজি ও কসমেটিক্স জব্দ

১৫

ঘরে-বাইরে নিরাপত্তা নিশ্চিত না হলে নারীর উন্নয়ন সম্ভব নয়: রাষ্ট্রপতি

১৬

জাপানে খাদ্য রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : খাদ্যমন্ত্রী

১৭

ইংলিশ মিডিয়াম স্কুল ও কোচিং সেন্টার বন্ধ কাল থেকে

১৮

গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: মির্জা ফখরুল

১৯

মানুষকে স্বস্তি দেয়াই বর্তমান সরকারের মূল লক্ষ্য: জোনায়েদ সাকি

২০

কাভার্ড ভ্যানের ধাক্কায় তরুণের মর্মান্তিক মৃত্যু

কাভার্ড ভ্যানের ধাক্কায় তরুণের মর্মান্তিক মৃত্যু
ছবি

শুক্রবার (১২ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে চাঁদপুর–লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ভাটিয়ালপুর চৌরাস্তা এলাকায় মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটে। এতে ফরিদগঞ্জ পৌরসভার পূর্ব চরকুমিরা এলাকার জমাদার বাড়ির যুবক রোমান ঘটনাস্থলেই প্রাণ হারান। আহত হন একই গ্রামের বাপ্পি (১৮) এবং সোহাগ (১৭)।স্থানীয়দের বরাতে জানা যায়, রোমানসহ তিনজন ফজরের নামাজ পড়ার পর হাঁটতে হাঁটতে মাছ কিনতে ভাটিয়ালপুর চৌরাস্তার দিকে যাচ্ছিলেন। পথে পেছন থেকে আসা একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ট-১৩-৩১২৪) তাদের ওপর উঠে গেলে তিনজনই গুরুতর আহত হন। দ্রুত তাদের উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রোমানকে মৃত ঘোষণা করেন। আহত বাপ্পি ও সোহাগকে প্রাথমিক চিকিৎসার পর চাঁদপুর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।দুর্ঘটনার পর আশপাশের লোকজন কাভার্ড ভ্যানটি থামিয়ে চালক ইমরান (২৬) এবং তার সহযোগী ইকরাম (২৩)–কে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। দু’জনই ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার উত্তমাবাদ গ্রামের বাসিন্দা এবং সহোদর। তারা চট্টগ্রাম থেকে চাঁদপুর হয়ে বরিশালের দিকে যাচ্ছিলেন বলে জানা যায়।

ফরিদগঞ্জ থানার ওসি হেলাল উদ্দিন জানান, কাভার্ড ভ্যানসহ চালক ও হেলপারকে হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাঁস চুরির অপবাদে নাকে খত, অপমানে যুবকের আত্মহত্যা

ঘুমের মধ্যে মারা গেছেন টালিউড অভিনেতা

পর্যাপ্ত মজুত আছে, ভোজ্যতেলের দাম একফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পাবে ৩৭ হাজার ৫৬৪ পরিবার

হাদির হত্যাকারীদের দেশে ফেরাতে উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মিরপুরে বহুতল বাণিজ্যিক ভবনে আগুন

ঢালিউড এখন ‘ডাস্টবিন’ ছাড়া কিছুই না : অপু বিশ্বাস

ব্যর্থ প্রেম ভুলে ঘুরে দাঁড়ানোর দিন আজ

লন্ডনে কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে খলিলুর রহমানের যোগদান

প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধে আইন আনার প্রস্তাব দেবেন তথ্যমন্ত্রী

১০

প্রধানমন্ত্রীর সাথে বেপজা নির্বাহী চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

১১

সরকারি দলের সংসদীয় সভা ১১ মার্চ

১২

পেট্রোল পাম্পের কর্মীদের পিটুনিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য নিহত

১৩

ঘন কালো মেঘে ছেয়ে গেছে ইরানের আকাশ, ঝরছে অদ্ভুত ‘কালো বৃষ্টি’

১৪

কুমিল্লায় বিজিবির অভিযানে যানবাহনসহ প্রায় ৪৭ লাখ টাকার ভারতীয় বাজি ও কসমেটিক্স জব্দ

১৫

ঘরে-বাইরে নিরাপত্তা নিশ্চিত না হলে নারীর উন্নয়ন সম্ভব নয়: রাষ্ট্রপতি

১৬

জাপানে খাদ্য রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : খাদ্যমন্ত্রী

১৭

ইংলিশ মিডিয়াম স্কুল ও কোচিং সেন্টার বন্ধ কাল থেকে

১৮

গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: মির্জা ফখরুল

১৯

মানুষকে স্বস্তি দেয়াই বর্তমান সরকারের মূল লক্ষ্য: জোনায়েদ সাকি

২০

ফ্রিল্যান্সিং প্রকল্পে ১৮ হাজার যুবককে প্রশিক্ষণ দেওয়া হবে : ড. আসিফ নজরুল

ফ্রিল্যান্সিং প্রকল্পে ১৮ হাজার যুবককে প্রশিক্ষণ দেওয়া হবে : ড. আসিফ নজরুল
ফাইল ছবি

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্পে ১৮ হাজার যুবককে প্রশিক্ষণ দেওয়া হবে।

আজ রোববার ( ৪ জানুয়ারি ) সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দেশের ৪৮ জেলায় শিক্ষিত ও কর্ম প্রত্যাশী যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি শীর্ষক প্রকল্পের তিন মাসব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ড. আসিফ নজরুল বলেন, দেশের শিক্ষিত যুবকদের মাঝে ফ্রিল্যান্সিংয়ের প্রচুর উপযোগিতা রয়েছে এবং এটাকে আমাদের আরও বিস্তৃত করতে হবে। ফ্রিল্যান্সিংয়ের সুবিধাটা হচ্ছে, এখানে আপনাকে চাকরির পেছনে ঘুরতে হয় না। বিজনেস করতে হলে বা অর্থসংস্কার করতে হলে, আপনার সে রকম কোন ইনভেস্টমেন্ট লাগে না। তিনি আরও বলেন, আপনি বাসায় বসে সব কিছু করতে পারছেন। আপনাকে বড় একটা দোকান দিতে হচ্ছে না। ফ্রিল্যান্সিংয়ে আপনাকে চাকরি করার জন্য দেশে বিদেশে দালালের পেছনে ঘুরতে হচ্ছে না এবং আপনারা জানেন যে আজকে এই তথ্য প্রযুক্তির মহা উন্নয়নের যুগে আপনি কোথায় বসে কাজ করছেন? কটার সময় বসে কাজ করছেন এটা ম্যাটার করে না। এই স্থানিক দূরত্ব এখানে ইমমেটোরিয়াল হয়ে গেছে।

উপদেষ্টা বলেন, বাংলাদেশের বহু মানুষের ইউরোপ ও আমেরিকার বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে অর্থ উপার্জনের বিরাট সুযোগ রয়েছে। তিনি আরও বলেন, এই সুযোগটা চীন ও ভারতের মত দেশগুলো প্রচন্ডভাবে গ্রহণ করছে।

যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, আমরা সবে মাত্র শুরু করেছি। আমাদের এই ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্প, এই ধরনের প্রকল্প আরো অনেক বিস্তৃত করার সুযোগ রয়েছে, এর প্রয়োজনীয়তা রয়েছে।

ড. আসিফ নজরুল আরও বলেন,  আমি আশান্বিত যে এই প্রকল্পে শেষ পর্যন্ত ১৮ হাজার যুবককে প্রশিক্ষণ দেওয়া হবে। এটা এনাফ না, এটা তো আসলে অনবরত হওয়া উচিত। এটা ১৮ হাজার না, ১৮ লাখ হওয়া উচিত। তিনি বলেন, আমি যুব উন্নয়ন অধিদপ্তরে যারা আছেন, ক্রীড়া ও যুব মন্ত্রণালয়ে যারা আছেন, যারা এই প্রকল্প গ্রহণ করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই শুভেচ্ছা জানাই। উপদেষ্টা আরও বলেন, আমাদের সঙ্গে যারা ইনভলভ আছেন, তাদেরকে ধন্যবাদ জানাই, তাদেরকে শুভেচ্ছা জানাই। কিন্তু আমার কাছে মনে হয়, এই ধরনের অত্যন্ত প্রয়োজনীয় যে সব প্রশিক্ষণ প্রকল্প রয়েছে, সেগুলোকে এই প্রকল্পের আওতা থেকে আমাদেরকে বের করতে হবে।  প্রকল্প শেষ, প্রশিক্ষণও শেষ এমনটা থেকে বেরিয়ে আসতে হবে, আর এ রকম একটা অত্যন্ত প্রয়োজনীয় প্রকল্পে আমাদের অন্যভাবে চিন্তা করার স্কোপ রয়েছে।

তিনি বলেন, আমি আজকে কালকের মধ্যে বসবো। এই প্রশিক্ষণ প্রকল্পটা যে আপনার ফ্রিল্যান্সিং প্রশিক্ষণটা  মেইনস্ট্রিমিং করা যায় কি-না এবং আমরা মন্ত্রণালয় মাধ্যমে প্রকল্পটি শেষ হওয়ার পরও মন্ত্রণালয়ের জনবল ও রিসোর্স দিয়ে এটাকে কন্টিনিউ করতে পারি কি-না, সেটার সুযোগ ক্ষতিয়ে দেখব। কারণ আমার কাছে সত্যি সত্যি মনে হয় যে আমাদের ভবিষ্যতের একটা বড় অংশ ফ্রিল্যান্সিং এর মধ্যে নিহিত। উপদেষ্টা আরও বলেন, ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আমাদের বেকারত্বের সমস্যা দূর করা সম্ভব। আমাদের পার ক্যাপিটা ইনকাম বাড়ানো আমাদের দেশের সামষ্টিক অর্থনীতিতে ভূমিকা রাখার বিরাট সুযোগ রয়েছে, আর এই সুযোগের অল্পই আমরা গ্রহণ করতে পেরেছি।

তিনি বলেন, এই সুযোগকে পরিপূর্ণভাবে গ্রহণ করার জন্য আমার স্বল্প সময় আমি এই মন্ত্রণালয়ে আছি এবং এখানে কি কি সুযোগ রয়েছে, আমরা সেটা করবো। ভবিষ্যতে যারা এই মন্ত্রণালয় দায়িত্বে নিবেন, তাদের জন্য কি কি করণীয় আছে, সে ব্যাপারে আমরা অন্তত একটা ছোট্ট একটা রিসার্চের মত বা ছোট্ট একটা প্রস্তাবনার মতো করে যাওয়ার চেষ্টা করব। প্রশিক্ষণ শেষ করার পর  একটা ওয়ানডে ওয়ার্কিং সেশন করার ওপর গুরুত্ব আরোপ করে উপদেষ্টা বলেন,  যেখানে এই প্রকল্পে প্রশিক্ষণ নেওয়া যুবকরা কিভাবে একজন সফল উদ্যোক্তা বা ফ্রিল্যান্সার হিসাবে ব্যাপকভাবে উপার্জন করছেন, তার প্রতিটি স্তর ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে উনারা প্রশিক্ষণ পাওয়া ব্যক্তিদেরকে কাছে বর্ণনা করবেন। তাহলে এটা ওনাদের জন্য আরো বেশি উৎসাহ ব্যঞ্জক হবে, আরো বেশি তাৎপর্যপূর্ণ হবে।

৩ মাস মেয়াদি (০১ জানুয়ারি ২০২৬ ৩১ মার্চ ২০২৬) ৫ম ব্যাচের প্রশিক্ষণ কোর্সে ৪৮টি জেলায় প্রতি জেলায় ৩ ব্যাচে ৭৫ জন করে মোট ৩৬০০ জন প্রশিক্ষণার্থীর প্রশিক্ষণ শুরু হয়েছে। এ কোর্সের আজ উদ্বোধনী প্রোগ্রাম। ১৮ হতে ৩৫ বছর বয়সী কমপক্ষে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কর্মপ্রত্যাশী যুব ও যুব নারীরা এ প্রশিক্ষণের সুযোগ পেয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সচিব মাহবুবুল আলম, যুব উন্নয়ন অধিদপ্তর মহাপরিচালক ড. গাজী মো. সাইফুজ্জামানসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তার এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, জানুয়ারি ২০২৪ হতে ডিসেম্বর ২০২৬ মেয়াদে সম্পূর্ণ জিওবি অর্থায়নে ২৯৯ কোটি ৯৯ লক্ষ টাকা প্রাক্কলিত ব্যয়ে ২৮৮০০ জন প্রশিক্ষণার্থীর লক্ষ্যমাত্রা নিয়ে ১ জানুয়ারি ২০২৫ হতে দেশের ৪৮টি জেলায় একযোগে এ ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।

ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ৪৮টি জেলায় ৪টি কোয়ার্টারে প্রতি কোয়ার্টারে ৩ মাস ব্যাপী প্রশিক্ষণ কোর্সের আওতায় মোট ১০,৮০০ জন যুব ও যুব নারী প্রশিক্ষণার্থী সফলভাবে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সম্পন্ন করেছে। প্রশিক্ষণ সম্পন্নকারী যুবদের মধ্যে ৬২% এর অধিক বা ৬৭৩২ জন প্রশিক্ষণার্থী দেশে ও বিদেশে বিভিন্ন মার্কেটপ্লেসে কাজ করে আয় করতে সক্ষম হয়েছে। এ সকল প্রশিক্ষণার্থী এ পর্যন্ত প্রায় প্রায় ১১ লক্ষ ৩৯ হাজার ৯ শত ৯৬ ডলার, যা বাংলাদেশী টাকায় প্রায় ১৪ কোটি ২ লক্ষ ১৯ হাজার ৬ শত ২৯ টাকার সমপরিমাণ আয় করতে সক্ষম হয়েছে। এছাড়াও ৩ মাসব্যাপী ৬০০ ঘন্টার এ প্রশিক্ষণ কোর্স নিয়মিত তদারকি করেন সংশ্লিষ্ট জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালকগণ, প্রতিটি জেলায় প্রতি ব্যাচে ২৫ জন করে ৩টি ব্যাচে মোট ৭৫ জন হিসেবে ৪৮ জেলায় মোট ৩৬০০ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহণ করছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাঁস চুরির অপবাদে নাকে খত, অপমানে যুবকের আত্মহত্যা

ঘুমের মধ্যে মারা গেছেন টালিউড অভিনেতা

পর্যাপ্ত মজুত আছে, ভোজ্যতেলের দাম একফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পাবে ৩৭ হাজার ৫৬৪ পরিবার

হাদির হত্যাকারীদের দেশে ফেরাতে উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মিরপুরে বহুতল বাণিজ্যিক ভবনে আগুন

ঢালিউড এখন ‘ডাস্টবিন’ ছাড়া কিছুই না : অপু বিশ্বাস

ব্যর্থ প্রেম ভুলে ঘুরে দাঁড়ানোর দিন আজ

লন্ডনে কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে খলিলুর রহমানের যোগদান

প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধে আইন আনার প্রস্তাব দেবেন তথ্যমন্ত্রী

১০

প্রধানমন্ত্রীর সাথে বেপজা নির্বাহী চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

১১

সরকারি দলের সংসদীয় সভা ১১ মার্চ

১২

পেট্রোল পাম্পের কর্মীদের পিটুনিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য নিহত

১৩

ঘন কালো মেঘে ছেয়ে গেছে ইরানের আকাশ, ঝরছে অদ্ভুত ‘কালো বৃষ্টি’

১৪

কুমিল্লায় বিজিবির অভিযানে যানবাহনসহ প্রায় ৪৭ লাখ টাকার ভারতীয় বাজি ও কসমেটিক্স জব্দ

১৫

ঘরে-বাইরে নিরাপত্তা নিশ্চিত না হলে নারীর উন্নয়ন সম্ভব নয়: রাষ্ট্রপতি

১৬

জাপানে খাদ্য রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : খাদ্যমন্ত্রী

১৭

ইংলিশ মিডিয়াম স্কুল ও কোচিং সেন্টার বন্ধ কাল থেকে

১৮

গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: মির্জা ফখরুল

১৯

মানুষকে স্বস্তি দেয়াই বর্তমান সরকারের মূল লক্ষ্য: জোনায়েদ সাকি

২০

জাতিসংঘে ড. ইউনূসের অংশগ্রহণে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হয়েছে: প্রেস সচিব

জাতিসংঘে ড. ইউনূসের অংশগ্রহণে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হয়েছে: প্রেস সচিব
ছবি

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের অংশগ্রহণ বাংলাদেশের দায়িত্বশীল বৈশ্বিক ভূমিকাকে আরও সুদৃঢ় করেছে। এতে গণতান্ত্রিক শাসন, মানবিক সংহতি ও গঠনমূলক আন্তর্জাতিক সহযোগিতার প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতি নতুনভাবে প্রতিফলিত হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আজ শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করা এক বার্তায় তিনি প্রধান উপদেষ্টার ইউএনজিএ সফরের সাফল্যগুলো তুলে ধরেন।

প্রেস সচিব শফিকুল আলম জানান, অধ্যাপক ড. ইউনূস গত সপ্তাহে নিউইয়র্কে ইউএনজিএ-র উচ্চপর্যায়ের অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিদলকে নেতৃত্ব দেন। সেখানে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে উদ্দেশ করে বক্তব্য রাখেন, বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন এবং গণতন্ত্র, মানবিক নেতৃত্ব ও ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতা নিয়ে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেন। ইউএনজিএ-র ভাষণে প্রধান উপদেষ্টা বাংলাদেশে গণতন্ত্র, স্বচ্ছতা ও অন্তর্ভুক্তিমূলক শাসনব্যবস্থার প্রতি অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি স্বাধীন, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রস্তুতির কথা উল্লেখ করে বৈশ্বিক মহলকে আশ্বস্ত করেন যে বাংলাদেশ জনগণ ও আন্তর্জাতিক অংশীদারদের লালিত গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় প্রস্তুত।

শফিকুল আলম আরও বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে সফরে তিন রাজনৈতিক দলের ৬ প্রতিনিধি ছিলেন। তিনি উল্লেখ করেন, ‘এটাই প্রথমবার এমন একটি মর্যাদাপূর্ণ প্রতিনিধিদল একসঙ্গে সফরে যোগ দিল। তারা কূটনীতিক, প্রবাসী নেতৃবৃন্দ ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন। এসব যোগাযোগ বিশ্বের কাছে শক্তিশালী বার্তা পৌঁছে দিয়েছে যে গোটা বাংলাদেশই গণতান্ত্রিক, স্বাধীন ও সুষ্ঠু নির্বাচনের পথে একসঙ্গে এগোচ্ছে।’

বিশ্বনেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার কৌশলগত বৈঠক প্রসঙ্গে আলম বলেন, অধ্যাপক ড. ইউনূস উচ্চপর্যায়ের একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করেন, যা বাংলাদেশের বৈশ্বিক অংশীদারিত্ব জোরদার ও যৌথ অগ্রাধিকারের প্রসারে ভূমিকা রাখে।

তিনি জানান, ইতালি, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস, পাকিস্তান, অস্ট্রেলিয়া, আলবেনিয়া, কসোভো ও ভুটানের নেতাদের সঙ্গে বৈঠকে গণতান্ত্রিক শাসন, বাণিজ্য, জলবায়ু সহনশীলতা ও মানব উন্নয়নের বিষয় গুরুত্ব পায়।

আলম আরও বলেন, প্রধান উপদেষ্টা জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, ইউএনএইচসিআর প্রধান ফিলিপো গ্রান্ডি, ইউনিসেফ নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল, জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমা, বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গা, নেদারল্যান্ডসের রানি ম্যাক্সিমা এবং আইএমএফ ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে বৈঠক করেন।

এছাড়া অধ্যাপক ড. ইউনূস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত নৈশভোজে অংশ নিয়ে শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের সঙ্গেও তাৎপর্যপূর্ণ আলোচনা হয়, যেখানে আঞ্চলিক সহযোগিতা ও বহুপাক্ষিক কূটনীতিতে বাংলাদেশের কেন্দ্রীয় ভূমিকা উঠে আসে।

রোহিঙ্গা সংকটে মানবিক নেতৃত্ব প্রসঙ্গে আলম বলেন, প্রধান উপদেষ্টার সফরের মূল বিষয় ছিল রোহিঙ্গা ইস্যু। সেখানে বাংলাদেশে আশ্রয় নেওয়া এক মিলিয়নের বেশি বাস্তুচ্যুত মানুষের প্রতি অব্যাহত মানবিক সহায়তার প্রতিশ্রুতি পাওয়া যায়। জাতিসংঘ সংস্থা ও দাতা দেশগুলোর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ওপর গুরুত্বারোপ করেন এবং সংকট যেন বৈশ্বিক মনোযোগ থেকে হারিয়ে না যায় সে আহ্বান জানান। প্রেস সচিব জানান, এ সময় তিনি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকে রোহিঙ্গাদের সহায়তায় ৯৬ মিলিয়ন মার্কিন ডলারের প্রতিশ্রুতি আনতে সক্ষম হন।

শফিকুল আলম বলেন, জবাবদিহি ও উন্নয়নে সরকারের প্রতিশ্রুতি তুলে ধরতে অধ্যাপক ইউনূস জাতিসংঘকে অনুরোধ জানান বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের অগ্রগতির একটি স্বাধীন মূল্যায়ন পরিচালনা করতে। এ অনুরোধ ঢাকার অর্থনৈতিক যাত্রাপথে আস্থা ও গঠনমূলক আন্তর্জাতিক মূল্যায়নের প্রতি উন্মুক্ততা প্রকাশ করে।

প্রেস সচিব জানান, ইউএনজিএ সফরে বিদেশে কর্মসংস্থান ও শ্রমশক্তি রপ্তানির নতুন সুযোগও উন্মোচিত হয়। কসোভো, আলবেনিয়া ও ইউরোপের আরও কয়েকটি দেশের কর্মকর্তাদের সঙ্গে ফলপ্রসূ আলোচনায় বাংলাদেশের শ্রমিকদের জন্য শ্রমবাজার সম্প্রসারণের বিষয়ে সম্ভাবনা খোঁজা হয়েছে। তিনি বলেন, এসব সুযোগ প্রবাসী আয় বাড়াতে ও নতুন অংশীদার দেশের সঙ্গে জনগণের পারস্পরিক সম্পর্ক জোরদার করতে সহায়ক হবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাঁস চুরির অপবাদে নাকে খত, অপমানে যুবকের আত্মহত্যা

ঘুমের মধ্যে মারা গেছেন টালিউড অভিনেতা

পর্যাপ্ত মজুত আছে, ভোজ্যতেলের দাম একফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পাবে ৩৭ হাজার ৫৬৪ পরিবার

হাদির হত্যাকারীদের দেশে ফেরাতে উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মিরপুরে বহুতল বাণিজ্যিক ভবনে আগুন

ঢালিউড এখন ‘ডাস্টবিন’ ছাড়া কিছুই না : অপু বিশ্বাস

ব্যর্থ প্রেম ভুলে ঘুরে দাঁড়ানোর দিন আজ

লন্ডনে কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে খলিলুর রহমানের যোগদান

প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধে আইন আনার প্রস্তাব দেবেন তথ্যমন্ত্রী

১০

প্রধানমন্ত্রীর সাথে বেপজা নির্বাহী চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

১১

সরকারি দলের সংসদীয় সভা ১১ মার্চ

১২

পেট্রোল পাম্পের কর্মীদের পিটুনিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য নিহত

১৩

ঘন কালো মেঘে ছেয়ে গেছে ইরানের আকাশ, ঝরছে অদ্ভুত ‘কালো বৃষ্টি’

১৪

কুমিল্লায় বিজিবির অভিযানে যানবাহনসহ প্রায় ৪৭ লাখ টাকার ভারতীয় বাজি ও কসমেটিক্স জব্দ

১৫

ঘরে-বাইরে নিরাপত্তা নিশ্চিত না হলে নারীর উন্নয়ন সম্ভব নয়: রাষ্ট্রপতি

১৬

জাপানে খাদ্য রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : খাদ্যমন্ত্রী

১৭

ইংলিশ মিডিয়াম স্কুল ও কোচিং সেন্টার বন্ধ কাল থেকে

১৮

গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: মির্জা ফখরুল

১৯

মানুষকে স্বস্তি দেয়াই বর্তমান সরকারের মূল লক্ষ্য: জোনায়েদ সাকি

২০

সচিবালয়ে আগুন নাশকতা কিনা, তদন্তের পর বলা যাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সচিবালয়ে আগুন নাশকতা কিনা, তদন্তের পর বলা যাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
সংগৃহীত

প্রশাসনের কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয়ে আগুনের ঘটনা নাশকতা কিনা তা তদন্তের পর বলা যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো: জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

সচিবালয়ের ৭ নম্বর ভবনের ৬ তলায় সড়ক পরিবহন, ডাক ও টেলিযোগাযোগ এবং এলজিআরডি মন্ত্রণালয়ের এই আগুন লাগে।

আজ সকাল ৯ টায় উপদেষ্টা ঘটনাস্থল পরিদর্শনের পর সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সচিবালয়ে আগুনের ঘটনায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। কমিটির সদস্য সংখ্যা ৫ থেকে ১১ পর্যন্ত হতে পারে। কি হয়েছে তা আমরা দেখবো। পুরোটা সার্চ করার পরে কিছু পাওয়া য়ায় কিনা আমরা জানাবো। সচিবালয়ের ৭ নম্বর ভবনের ৬ তলায় আগুন লেগে তা উপরে ছড়িয়ে পড়েছে। আনুমানিক রাত ১টা ৫০ মিনিটে  ৭ নম্বর ভবনের ছয়তলায় আগুন ধরে। ১টা ৫২ মিনিটে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ১টা ৫৪ মিনিট থেকে তারা তাদের কাজ শুরু করে। সকাল ৮টা ৫ মিনিটে আগুন সর্ম্পূণ নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণের জন্য পাইপ নিয়ে সচিবালয়ের সামনের রাস্তা পার হওয়ার সময় একজন ফায়ার ফাইটারের ট্রাকচাপায় মৃত্যু হয়।

সাংবাদিকদের ব্রিফিংকালে গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাঁস চুরির অপবাদে নাকে খত, অপমানে যুবকের আত্মহত্যা

ঘুমের মধ্যে মারা গেছেন টালিউড অভিনেতা

পর্যাপ্ত মজুত আছে, ভোজ্যতেলের দাম একফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পাবে ৩৭ হাজার ৫৬৪ পরিবার

হাদির হত্যাকারীদের দেশে ফেরাতে উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মিরপুরে বহুতল বাণিজ্যিক ভবনে আগুন

ঢালিউড এখন ‘ডাস্টবিন’ ছাড়া কিছুই না : অপু বিশ্বাস

ব্যর্থ প্রেম ভুলে ঘুরে দাঁড়ানোর দিন আজ

লন্ডনে কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে খলিলুর রহমানের যোগদান

প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধে আইন আনার প্রস্তাব দেবেন তথ্যমন্ত্রী

১০

প্রধানমন্ত্রীর সাথে বেপজা নির্বাহী চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

১১

সরকারি দলের সংসদীয় সভা ১১ মার্চ

১২

পেট্রোল পাম্পের কর্মীদের পিটুনিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য নিহত

১৩

ঘন কালো মেঘে ছেয়ে গেছে ইরানের আকাশ, ঝরছে অদ্ভুত ‘কালো বৃষ্টি’

১৪

কুমিল্লায় বিজিবির অভিযানে যানবাহনসহ প্রায় ৪৭ লাখ টাকার ভারতীয় বাজি ও কসমেটিক্স জব্দ

১৫

ঘরে-বাইরে নিরাপত্তা নিশ্চিত না হলে নারীর উন্নয়ন সম্ভব নয়: রাষ্ট্রপতি

১৬

জাপানে খাদ্য রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : খাদ্যমন্ত্রী

১৭

ইংলিশ মিডিয়াম স্কুল ও কোচিং সেন্টার বন্ধ কাল থেকে

১৮

গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: মির্জা ফখরুল

১৯

মানুষকে স্বস্তি দেয়াই বর্তমান সরকারের মূল লক্ষ্য: জোনায়েদ সাকি

২০

স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে ১১৫১ প্লাটুন বিজিবি

স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে ১১৫১ প্লাটুন বিজিবি
সংগৃহীত

শুক্রবার (২৯ ডিসেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ অনুষ্ঠানের লক্ষ্যে শান্তি-শৃঙ্খলা রক্ষায় রাজধানীসহ সারাদেশে এক হাজার ১৫১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

তিনি বলেন, স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য ইন এইড টু দ্য সিভিল পাওয়ার এর আওতায় ২৯ ডিসেম্বর থেকে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত ঢাকাসহ সারাদেশের নির্বাচনী এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি টহল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।

ইসি জানিয়েছিল, ৩০০ সংসদীয় আসনে আগামী ৩ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত সশস্ত্র বাহিনী নিয়োগের জন্য আদেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ।

এদিকে নির্বাচন উপলক্ষে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৩ জানুয়ারি থেকে সশস্ত্র বাহিনী মাঠে নামবে।

নির্বাচনকালীন সেনাবাহিনী মোতায়েনে গত ১৭ ডিসেম্বর নীতিগত অনুমোদন দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পরদিন ১৮ ডিসেম্বর জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ও বেসামরিক প্রশাসনকে সহায়তার লক্ষ্যে সেনা মোতায়েনে সশস্ত্র বাহিনীকে চিঠি দেয় ইসি।

গত ১৫ নভেম্বর সন্ধ্যা ৭টায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন থেকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করেন।নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০২৪ সালের জানুয়ারি মাসের ৭ তারিখ রোজ রোববার ৩০০ আসনে দ্বাদশ জাতীয় সংসদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই হয় ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি করা হয় ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ছিল ১৭ ডিসেম্বর। রিটার্নিং অফিসাররা প্রতীক বরাদ্দ দেওয়া হয় ১৮ ডিসেম্বর।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাঁস চুরির অপবাদে নাকে খত, অপমানে যুবকের আত্মহত্যা

ঘুমের মধ্যে মারা গেছেন টালিউড অভিনেতা

পর্যাপ্ত মজুত আছে, ভোজ্যতেলের দাম একফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পাবে ৩৭ হাজার ৫৬৪ পরিবার

হাদির হত্যাকারীদের দেশে ফেরাতে উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মিরপুরে বহুতল বাণিজ্যিক ভবনে আগুন

ঢালিউড এখন ‘ডাস্টবিন’ ছাড়া কিছুই না : অপু বিশ্বাস

ব্যর্থ প্রেম ভুলে ঘুরে দাঁড়ানোর দিন আজ

লন্ডনে কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে খলিলুর রহমানের যোগদান

প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধে আইন আনার প্রস্তাব দেবেন তথ্যমন্ত্রী

১০

প্রধানমন্ত্রীর সাথে বেপজা নির্বাহী চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

১১

সরকারি দলের সংসদীয় সভা ১১ মার্চ

১২

পেট্রোল পাম্পের কর্মীদের পিটুনিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য নিহত

১৩

ঘন কালো মেঘে ছেয়ে গেছে ইরানের আকাশ, ঝরছে অদ্ভুত ‘কালো বৃষ্টি’

১৪

কুমিল্লায় বিজিবির অভিযানে যানবাহনসহ প্রায় ৪৭ লাখ টাকার ভারতীয় বাজি ও কসমেটিক্স জব্দ

১৫

ঘরে-বাইরে নিরাপত্তা নিশ্চিত না হলে নারীর উন্নয়ন সম্ভব নয়: রাষ্ট্রপতি

১৬

জাপানে খাদ্য রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : খাদ্যমন্ত্রী

১৭

ইংলিশ মিডিয়াম স্কুল ও কোচিং সেন্টার বন্ধ কাল থেকে

১৮

গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: মির্জা ফখরুল

১৯

মানুষকে স্বস্তি দেয়াই বর্তমান সরকারের মূল লক্ষ্য: জোনায়েদ সাকি

২০

পবিত্র রমজান মাসের সম্ভাব্য তারিখ ১৮ ফেব্রুয়ারি

পবিত্র রমজান মাসের সম্ভাব্য তারিখ ১৮ ফেব্রুয়ারি
সংগৃহীত

পবিত্র রমজান মাস শুরু হতে আর খুব বেশি দিন বাকি নেই। দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাকটিভিটিজ ডিপার্টমেন্টের ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। রমজান মাসের সম্ভাব্য প্রথম দিন হতে পারে ১৮ ফেব্রুয়ারি। অবশ্য চাঁদ দেখার ওপর তা নির্ভর করছে।

এর অর্থ, আমরা রমজান মাস থেকে আর মাত্র ৩৫ থেকে ৩৬ দিন দূরে আছি।

দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাকটিভিটিজ ডিপার্টমেন্টের ২০২৬ সালের সরকারি ছুটি ও ধর্মীয় ইভেন্টের ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ১৯ মার্চ (বৃহস্পতিবার) হতে পারে রমজান মাসের শেষ দিন। পরদিন মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে পারে।

হিজরি বর্ষ গণনা করা হয় চাঁদ দেখার ওপর নির্ভর করে। এখন চলছে রজব মাস। হিজরি মাস সাধারণ ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাঁস চুরির অপবাদে নাকে খত, অপমানে যুবকের আত্মহত্যা

ঘুমের মধ্যে মারা গেছেন টালিউড অভিনেতা

পর্যাপ্ত মজুত আছে, ভোজ্যতেলের দাম একফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পাবে ৩৭ হাজার ৫৬৪ পরিবার

হাদির হত্যাকারীদের দেশে ফেরাতে উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মিরপুরে বহুতল বাণিজ্যিক ভবনে আগুন

ঢালিউড এখন ‘ডাস্টবিন’ ছাড়া কিছুই না : অপু বিশ্বাস

ব্যর্থ প্রেম ভুলে ঘুরে দাঁড়ানোর দিন আজ

লন্ডনে কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে খলিলুর রহমানের যোগদান

প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধে আইন আনার প্রস্তাব দেবেন তথ্যমন্ত্রী

১০

প্রধানমন্ত্রীর সাথে বেপজা নির্বাহী চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

১১

সরকারি দলের সংসদীয় সভা ১১ মার্চ

১২

পেট্রোল পাম্পের কর্মীদের পিটুনিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য নিহত

১৩

ঘন কালো মেঘে ছেয়ে গেছে ইরানের আকাশ, ঝরছে অদ্ভুত ‘কালো বৃষ্টি’

১৪

কুমিল্লায় বিজিবির অভিযানে যানবাহনসহ প্রায় ৪৭ লাখ টাকার ভারতীয় বাজি ও কসমেটিক্স জব্দ

১৫

ঘরে-বাইরে নিরাপত্তা নিশ্চিত না হলে নারীর উন্নয়ন সম্ভব নয়: রাষ্ট্রপতি

১৬

জাপানে খাদ্য রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : খাদ্যমন্ত্রী

১৭

ইংলিশ মিডিয়াম স্কুল ও কোচিং সেন্টার বন্ধ কাল থেকে

১৮

গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: মির্জা ফখরুল

১৯

মানুষকে স্বস্তি দেয়াই বর্তমান সরকারের মূল লক্ষ্য: জোনায়েদ সাকি

২০

রোহিঙ্গাদের জন্য টেকসই সংহতি ও বর্ধিত আর্থিক সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

রোহিঙ্গাদের জন্য টেকসই সংহতি ও বর্ধিত আর্থিক সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে টেকসই সংহতি এবং বর্ধিত সহায়তার জরুরি প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেছেন, এমন সহায়তার প্রয়োজন যাতে আর্থিক সংকট লাঘব করা যায় এবং বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য বাংলাদেশের সহায়তা আরো জোরদার করা যায়।

আজ মঙ্গলবার (৩ জুন) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান।

সাক্ষাৎকালে তাঁরা রোহিঙ্গা সংকট এবং রোহিঙ্গাদের জন্য আর্থিক সহায়তার চলমান চ্যালেঞ্জ নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা করেন।

তাঁরা উভয়ে অর্থায়নের ব্যাপক কাটছাঁটে গভীর উদ্বেগ প্রকাশ করেন, যা ইতোমধ্যে রোহিঙ্গা ক্যাম্পগুলোর শিক্ষা ও অন্যান্য জরুরি কার্যক্রমে মারাত্মক প্রভাব ফেলছে।

আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস অন্তর্বর্তী সরকারের সঙ্গে দৃঢ় সহযোগিতার প্রশংসা করেন এবং উভয় নেতা বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

তাঁরা সরকারের উচ্চাকাঙ্ক্ষী সংস্কার কার্যক্রম শক্তিশালী করতে জাতিসংঘ কীভাবে ব্যাপক সহায়তা দিতে পারে, তা নিয়ে আলোচনা করেন।

আবাসিক সমন্বয়ক বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের জন্য একটি নির্বিঘ্ন রূপান্তর নিশ্চিত করতে গৃহীত গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথাও তুলে ধরেন।

আবাসিক সমন্বয়কারী বাংলাদেশের সংস্কার ও সংস্কারপ্রক্রিয়ার সঙ্গে তার অবিচল সংহতি পুনর্ব্যক্ত করেন এবং টেকসই উন্নয়ন ও সমৃদ্ধির পথে জাতিসংঘের সমর্থনের প্রতিশ্রুতির ওপর জোর দেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাঁস চুরির অপবাদে নাকে খত, অপমানে যুবকের আত্মহত্যা

ঘুমের মধ্যে মারা গেছেন টালিউড অভিনেতা

পর্যাপ্ত মজুত আছে, ভোজ্যতেলের দাম একফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পাবে ৩৭ হাজার ৫৬৪ পরিবার

হাদির হত্যাকারীদের দেশে ফেরাতে উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মিরপুরে বহুতল বাণিজ্যিক ভবনে আগুন

ঢালিউড এখন ‘ডাস্টবিন’ ছাড়া কিছুই না : অপু বিশ্বাস

ব্যর্থ প্রেম ভুলে ঘুরে দাঁড়ানোর দিন আজ

লন্ডনে কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে খলিলুর রহমানের যোগদান

প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধে আইন আনার প্রস্তাব দেবেন তথ্যমন্ত্রী

১০

প্রধানমন্ত্রীর সাথে বেপজা নির্বাহী চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

১১

সরকারি দলের সংসদীয় সভা ১১ মার্চ

১২

পেট্রোল পাম্পের কর্মীদের পিটুনিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য নিহত

১৩

ঘন কালো মেঘে ছেয়ে গেছে ইরানের আকাশ, ঝরছে অদ্ভুত ‘কালো বৃষ্টি’

১৪

কুমিল্লায় বিজিবির অভিযানে যানবাহনসহ প্রায় ৪৭ লাখ টাকার ভারতীয় বাজি ও কসমেটিক্স জব্দ

১৫

ঘরে-বাইরে নিরাপত্তা নিশ্চিত না হলে নারীর উন্নয়ন সম্ভব নয়: রাষ্ট্রপতি

১৬

জাপানে খাদ্য রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : খাদ্যমন্ত্রী

১৭

ইংলিশ মিডিয়াম স্কুল ও কোচিং সেন্টার বন্ধ কাল থেকে

১৮

গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: মির্জা ফখরুল

১৯

মানুষকে স্বস্তি দেয়াই বর্তমান সরকারের মূল লক্ষ্য: জোনায়েদ সাকি

২০

দুর্নীতিগ্রস্ত সিস্টেমগুলোর জন্য মানুষের দেয়ালে পিঠ লেগে গিয়েছিল: সারজিস আলম

দুর্নীতিগ্রস্ত সিস্টেমগুলোর জন্য মানুষের দেয়ালে পিঠ লেগে গিয়েছিল: সারজিস আলম
সংগৃহীত

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম বলেছেন, দুর্নীতিগ্রস্ত সিস্টেমগুলোর জন্য বিগত ১৬ বছরে মানুষ বিরক্ত হতে হতে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল। আওয়ামী লীগ সরকারের আমলের ১৬ বছরে সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত ছিল নির্বাচন কমিশন। এ নির্বাচন কমিশন সংস্কার না করলে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন আশা করা যাবে না। শুধুমাত্র নির্বাচনের জন্য ২ হাজার মানুষ জীবন দেয়নি আর এ অভ্যুত্থানও হয়নি।

আজ শনিবার (৯ নভেম্বর) সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের হাতে আর্থিক অনুদানের চেক বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। 

সমন্বয়ক সারজিস আলম বলেন, আমরা বলছি না রাষ্ট্রের সবকিছু সংস্কার করে নির্বাচনে যান। আমরা এটাও বলছি না আগামী ৫-৬ বছর সংস্কার করেন। কিন্তু সংস্কারের জন্য ন্যূনতম একটা যৌক্তিক সময় লাগবে। কোনো বিবেকবান মানুষ তার জায়গা থেকে চিন্তা করতে পারবে না যে এক বছরের মধ্যে সবকিছু সংস্কার হয়ে যাবে। ১৬ বছর ধরে যে সিস্টেমগুলোকে ধীরে ধীরে ধ্বংস করা হয়েছে, সেই সিস্টেমগুলোকে সংস্কার করতে একটা যৌক্তিক সময় প্রয়োজন। বিগত ১৬ বছর এমনকি ৫৩ বছর ধরে বাংলাদেশের সংবিধান পাঁচ বছরের জন্য দেশের মানুষকে একটি ‘জনতার সরকারউপহার দিতে পারেনি। আমাদের সাংবিধানিক অধিকার রক্ষা করতে পারেনি। সেই সাংবিধানিক সংস্কারও প্রয়োজন।   প্রত্যেক পাঁচ বছরের জন্য বড় বড় ইশতেহার দিয়ে প্রতিটি সরকার ক্ষমতায় আসে। কিন্তু ক্ষমতায় আসার পরপরই তারা ইশতেহার ভুলে যায়। তারা ভুলে যায় তারা যে জনতার সরকার। শুধু একটা নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন দিতে পারে না। এর পাশাপাশি অনেকগুলো প্রতিষ্ঠান জড়িত। এর মধ্যে অন্যতম হলো আইনশৃঙ্খলা বাহিনীকে একটা সিস্টেমের মধ্যে আনতে হবে। তা না হলে নির্বাচন দিলে আবার জবরদখলের ঘটনা ঘটতে পারে। ক্ষমতার অপব্যবহার হতে পারে। আবার এ নির্বাচন ঘিরে কোনো সমস্যা দেখা দিলে সেজন্য একটা বিচারিক প্রক্রিয়া প্রয়োজন। তাই বিচার ব্যবস্থার সংস্কার প্রয়োজন।

শহীদ পরিবারের সদস্যদের মধ্যে চেক বিতরণ প্রসঙ্গে তিনি বলেন, সারা দেশ থেকে প্রায় ১ হাজার ৬০০ জনের বেশি শহীদ পরিবারের তালিকা আমাদের কাছে এসেছে। আপাতত যাচাই-বাছাই করে নির্বাচিতদের পরিবারের হাতে আর্থিক অনুদানের চেক দেওয়া হচ্ছে। আমরা প্রতিটি বিভাগীয় পর্যায়ে গিয়ে শহীদের পরিবারের হাতে অনুদানের চেক তুলে দিচ্ছি। এটা আমাদের দায়িত্ব। বাকি যারা রয়েছেন তাদের কাগজপত্র সংগ্রহের কাজ চলছে। সেগুলো হাতে পেলে অনুদানের চেক তুলে দেওয়া হবে।

চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধসহ ১০ সদস্যের একটি প্রতিনিধি দল।