অজু করতে গিয়ে পুকুরে ডুবে কলেজছাত্রীর মৃত্যু

অজু করতে গিয়ে পুকুরে ডুবে কলেজছাত্রীর মৃত্যু
সংগৃহীত ছবি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নে অজু করতে গিয়ে পুকুরে পড়ে ফাহিমা তাসলিম সাদিয়া নামে এক কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ বুধবার (১০ জুন) ভোরে উপজেলার ৬ নম্বর ওয়ার্ডের ইলশা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাদিয়া ওই এলাকার সিরাজ কাজীর বাড়ির বাসিন্দা এবং মৌলানা হাফেজ ফরিদুল আলমের মেয়ে। তিনি হাজ্বী মুহাম্মদ মহসিন কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ভোর আনুমানিক ৫টার দিকে বাড়ির পাশের পুকুরঘাটে অজু করতে যান সাদিয়া। এ সময় অসাবধানতাবশত পা পিছলে বা হোঁচট খেয়ে তিনি পুকুরে পড়ে যান। কিছুক্ষণ পর তার ছোট বোন পুকুরে তাকে ভাসতে দেখে পরিবারের সদস্যদের খবর দেয়।

পরে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে এলেও ততক্ষণে তার মৃত্যু হয়।

নিহতের নানা মাওলানা রশিদ আহমদ জানান, সাদিয়া সাঁতার জানতেন না। ফলে পানিতে পড়ে আর উঠতে না পেরে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, পদ হারালেন জামায়াত নেতা

১

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

২

কিশোরীকে বিয়ে দিতে রাজি না হওয়ায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

৩

৩৯৬টি কবর খুঁড়ে চিরবিদায় নিলেন হাফেজ শিকদার, অপূর্ণ রয়ে গেল ৪০০ ছোঁয়ার ইচ্ছা

৪

এতিমখানার ইলিশ ভাগাভাগি করে নিলেন মাদ্রাসা শিক্ষক

৫

কুমিল্লায় হাসপাতালে অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

৬

কুমিল্লায় বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

৭

কুমিল্লা কান্দিরপাড় ভিক্টোরিয়া কলেজের পেছনের গলিতে ছিনতাই

৮

কুমিল্লায় ৫ লাখ টাকার পণ্যের কার্টনে মিলল ইট ও বাঁশ

৯

কুমিল্লায় দধি ও ফলের দোকানে অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা

১০

কুমিল্লায় থামল কক্সবাজারগামী মহানগর এক্সপ্রেস

১১

কনকনে শীতেও কাজে ফাঁকি নয়, কর্মীদের BMW উপহার রেস্তরাঁ মালিকের

১২

কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

১৩

কুমিল্লার লালমাইয়ে পুকুরে ডুবে প্রাণ গেল ২ ভাইয়ের

১৪