আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন

আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন
ছবি

নেকবর হোসেন , কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডে জড়িত ৪ আসামির ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে।

কুমিল্লা আমলি আদালত-৬-এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবিদা সুলতানা মলির আদালতে আসামিদের তোলা হয়। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত (সন্ধ্যা ৭টা) রিমান্ড আবেদন মঞ্জুর করা হয়নি।

জানা গেছে, বিকেল ৪টার দিকে আসামিদের আদালতে তোলা হয়। তিন ঘণ্টা পার হলেও আদালত এ বিষয়ে কোনো আদেশ দেয়নি।

এর আগে রোববার দুপুরে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাইফুল ইসলাম তুহিন (১৯), মোজাম্মেল হোসেন ফাহাদ (১৫) ও মো. কামরুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া মো. সিয়াম (১৯) নামের আরও একজনকে আটক করে তার বিরুদ্ধে পাওয়া তথ্য-প্রমাণ যাচাই করা হচ্ছে।

শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে বন্ধুদের সঙ্গে ছবি তোলার উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার পর অপ্রতিমের কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় তার বাবা ব্যবসায়ী কে এম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। নিহত অপ্রতিম স্থানীয় বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় মা ও ভাতিজিকে কুপিয়ে হত্যা, ছেলে আটক

আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন

ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা, কমানো হবে বিদেশি শিক্ষার্থীও: মেলোনি

অপ্রতিম হত্যা: সামনে এলো ৫ হাজার টাকার বিরোধ

প্রবাসীর স্ত্রীকে নিয়ে এনসিপি নেতা ‘উধাও’

আখাউড়া সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার

যেভাবে হত্যা করা হয়েছে অপ্রতিমকে, লোমহর্ষক বর্ণনা দিল পুলিশ

কুমিল্লায় আইফোনের জন্যই এই হত্যাকাণ্ড

আন্তর্জাতিক গলফ টুর্নামেন্টে অংশ নিতে দেশ ছাড়লেন কুমিল্লার গলফার আফশান আনিস

মোবাইল ফোনের জন্যই কুবি শিক্ষকের ছেলেকে হত্যা: এ ঘটনায় জড়িত সন্দেহে তুহিন নামের এক যুবককে আটক :পুলিশ

১০

কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ

১১

জিপিএ-৫ পেয়েও কলেজ পায়নি ২ হাজার ২০৫ শিক্ষার্থী

১২

গরম ডাল ছুড়ে স্ত্রীর মুখ ঝলসানোর পর তালাক, মামলায় স্বামী কারাগারে

১৩

কুসিকের অভিযান, এডিস মশার লার্ভা পাওয়ায় দুই ভবনমালিককে জরিমানা

১৪