সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গৌরবময় একযুগ পূর্তি উদযাপন

সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গৌরবময় একযুগ পূর্তি উদযাপন
ছবি

নিজস্ব প্রতিবেদক: 

কুমিল্লার কোটবাড়িতে সবুজ আর লালমাটির পাহাড়ঘেরা মনোরম পরিবেশে অবস্থিত সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সিসিএন-ইউএসটি) তাদের গৌরবময় একযুগ পূর্তি উদযাপন করেছে। রবিবার (২২ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে বিদেশি অতিথি, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের নিয়ে কেক কেটে 'সিসিএন-ইউএসটি টুয়েলভ ইয়ারস অব এক্সেলেন্স' উদযাপন করা হয়।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিলিপাইনের প্যান প্যাসিফিক ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট স্কুলের ডিন প্রফেসর ড. ড্যানিলো এস. আলটেরাডো এবং শ্রীলঙ্কার পাইওনিয়ার ইন্টারন্যাশনাল ক্যাম্পাসের ম্যানেজিং ডিরেক্টর ড. শ্যারোনাথ পুরুষোথেমেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. তারিকুল ইসলাম চৌধুরী, রেজিস্ট্রার অধ্যাপক মো. জামাল নাছের, লিবারেল আর্টস অনুষদের ডিন অধ্যাপক ড. আলী হোসেন চৌধুরী, আইকিউএসি পরিচালক অধ্যাপক মো. মনিরুজ্জামান, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও অবৈতনিক পরিচালক (প্রশাসন) ইফতিখারুল ইসলাম চৌধুরী সিয়াম, জনসংযোগ কর্মকর্তা মো. এমদাদুল হক সোহাগসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষকমণ্ডলী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে সকালে ফিলিপাইন ও শ্রীলঙ্কার দুই শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছালে তাঁদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে তাঁরা ক্যাম্পাসের বিভিন্ন অবকাঠামো, শ্রেণিকক্ষ ও ল্যাবরেটরি পরিদর্শন করে সন্তোষ ও ভূয়সী প্রশংসা প্রকাশ করেন। পাশাপাশি উচ্চশিক্ষার মানোন্নয়নে ভবিষ্যতে যৌথ গবেষণা ও আন্তর্জাতিক কর্মশালা আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।

উল্লেখ্য, সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বৃহত্তর কুমিল্লার প্রথম বেসরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। প্রাচীন শিক্ষা ও সভ্যতার ঐতিহাসিক কেন্দ্র কোটবাড়ির প্রাকৃতিক ও নিরিবিলি পরিবেশে নিজস্ব স্থায়ী

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গৌরবময় একযুগ পূর্তি উদযাপন

১

বিএনপি সমর্থকের বাড়ির ফটকে ‘রহস্যময় পুতুল’, গ্রামজুড়ে আতঙ্ক

২

অপ্রতিম হত্যা মামলার চার্জ গঠন ২৯ নভেম্বর, বিচার দুই আদালতে

৩

কুমিল্লায় ১ কোটি ৬১ লাখ টাকার মোবাইল ডিসপ্লে জব্দ

৪

কুমিল্লায় অবৈধ গ্যাস সিলিন্ডার রিফিল ও পরিমাপে কম দেওয়ার অভিযোগ, পাম্পসহ ৩ প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা

৫

কুমিল্লায় বেকারিতে কাপড়ের রং ও সিঁদুরের রং ব্যবহার, দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা

৬

পাগলা মসজিদে ৩ ঘণ্টায় মিলল ১০ কোটি টাকা

৭

ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, আছেন ‘লাস্ট স্টেজে’

৮

অফিসের কর্মীদেরকে সোনার আংটি উপহার দিলেন সানরাইজার্সের মালিক

৯

ইউরেশিয়ান ইউনিভার্সিটিজ ইউনিয়নের সঙ্গে সিসিএন বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত

১০

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতার চেষ্টা, আটক ৬

১১