ইকো ল্যাব মেডিকেল সার্ভিসে অনিয়মের জন্য এর কার্যক্রম ১ মাসের জন্য স্থগিত

ইকো ল্যাব মেডিকেল সার্ভিসে অনিয়মের জন্য এর কার্যক্রম ১ মাসের জন্য স্থগিত
ইকো ল্যাব মেডিকেল সার্ভিসে অনিয়মের জন্য এর কার্যক্রম ১ মাসের জন্য স্থগিত

রিপোর্ট : বিপ্লব চক্রবর্ত্তী

আপডেট

গত ১০-০৬-২০২৪ ইং তারিখের ডকেট নং- ১২-৬০২৭ এর একটি অভিযোগ অনুযায়ী ০১-০৮-২০২৪ ইং তারিখ দুপুর ১২.৩০ মিনিটে ইকো ল্যাব মেডিকেল সার্ভিসেস প্রতিষ্ঠানটি পরিদর্শন করে নিম্ন লিখিত অসংগতি/অনিয়ম সমূহ পরিলক্ষিত হয়।

(ক) ২০২৪-২০২৫ অর্থ বছরের জন্য লাইসেন্স নবায়নের আবেদন করেননি।

(খ) বিদেশগামী ব্যাক্তিগনের নিকট হতে ফিটনেস পরীক্ষার জন্য ৮৫০০/- নেওয়া হলেও রশীদে এবং কম্পিউটার সফটয়ার সিষ্টেমে ১৫০০/- নেওয়া হয়েছে বলে প্রতীয়মান।

(গ) এক্স-রে পরীক্ষার কক্ষে দুইজন ছাত্র কর্তৃক কার্যক্রম চালানো হচ্ছিল এবং প্রতিষ্ঠানটিতে কোন রেডিওগ্রাফার উপস্থিত ছিলেন না। প্রতিষ্ঠানের রেডিওলজী এন্ড ইমেজিং বিশেষজ্ঞ চিকিৎসকের সংগে ফোনে আলাপ করে জানা যায় গত ১৩ দিনে উনি প্রতিষ্ঠানে আসেননি এবং অনলাইনে স্বাক্ষর করেন।

(ঘ) প্যাথলজী ল্যাবে আফিফা আক্তার সুমা নামে একজন ডিএমএফ ডিগ্রীধারীকে কর্মরত পাওয়া যায় এবং তার আইডি কার্ডে মেডিকেল টেকনোলজি (ল্যাব) লেখা ছিল যা সম্পূর্ন বিধি বর্হিভূত।

(ঙ) প্যাথলজি ল্যাবে আরোও একজন এমটি (ল্যাব) ডিগ্রীধারী নারী কর্মচারী থাকলেও উল্লিখিত প্রতিষ্ঠান তার কোন নিয়োগপত্র দেখাতে পারেনি।

চ) উপরে উল্লেখিত অভিযোগ অনুযায়ী রাজশাহী জেলার কাজিরহাটায় অবস্থিত "সততা মেডিকেল চেক আপ সেন্টার" বন্ধ আছে (রাজশাহী বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এর গত ২৯/০৭/২০২৪ ইং তারিখে ১২৪৩ স্মারকের পত্র মারফত)

ছ) উল্লেখিত ডকেটের অভিযোগ অনুযায়ী জনৈক মোহাম্মদ আবু নোমান রাজশাহীর সততা ল্যাবের ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে বিদেশগামীদের পরীক্ষা করেন ও রিপোর্ট প্রদান করেন। সরবরাহকৃত চুক্তি (ফটোকপি) পর্যালোচনা করে দেখা যায় চুক্তিটি সততা মেডিকেল

চেকআপ সেন্টারের সত্ত্বাধিকারী জনাব আব্দুল আওয়াল রাজার সাথে জনাব মোহাম্মদ আবু নোমানের।

এমতাবস্থায় উল্লেখিত অনিয়মের জন্য প্রতিষ্ঠানটির কার্যক্রম আগামী ০১ (এক) মাসের জন্য স্থগিত করা হলো এবং অনিয়মসমূহ সংশোধনের জন্য নির্দেশ প্রদান করা হলো। পরবর্তীতে পরিদর্শন কমিটির সন্তোষজনক রিপোর্ট প্রদান সাপেক্ষে প্রতিষ্ঠানটি চালু করার অনুমতি প্রদান করা যেতে পারে।