ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, চিকিৎসক নিহত

ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, চিকিৎসক নিহত
সংগৃহীত ছবি

পটুয়াখালীর কুয়াকাটায় ভ্রমণে গিয়ে ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে নাবিলা নুসরাত (৩২) নামে এক চিকিৎসক নিহত হয়েছেন।

শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার লতাচাপলী ইউনিয়নের আজিমপুর গ্রামের বটতলাসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নাবিলা বরিশাল সদর উপজেলার ডা. মাইনুল ইসলাম শুভর স্ত্রী। সে ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে প্যাথলজি (এমডি) বিষয়ে উচ্চতর ডিগ্রী অর্জনের জন্য অধ্যয়নরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ঢাকার আদাবর থেকে নাবিলা, তার স্বামী শুভ ও আরও দুই সহকর্মী কুয়াকাটা ভ্রমণে গিয়ে একটি অভিজাত আবাসিক হোটেল ওঠেন। শনিবার বিকেলে তারা মিশ্রিপাড়া সীমা বৌদ্ধ বিহারে ঘুরতে যান। সন্ধ্যার পরে সেখান থেকে ইজিবাইকে কুয়াকাটা ফেরার পথে বটতলা এলাকায় পৌঁছালে তাদের ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে নাবিলার মাথায় গুরুতর জখম হয়।

স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে কলাপাড়া হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কলাপাড়া থানার পরিদর্শক তদন্ত ইলিয়াস তালুকদার বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গৌরবময় একযুগ পূর্তি উদযাপন

১

বিএনপি সমর্থকের বাড়ির ফটকে ‘রহস্যময় পুতুল’, গ্রামজুড়ে আতঙ্ক

২

অপ্রতিম হত্যা মামলার চার্জ গঠন ২৯ নভেম্বর, বিচার দুই আদালতে

৩

কুমিল্লায় ১ কোটি ৬১ লাখ টাকার মোবাইল ডিসপ্লে জব্দ

৪

কুমিল্লায় অবৈধ গ্যাস সিলিন্ডার রিফিল ও পরিমাপে কম দেওয়ার অভিযোগ, পাম্পসহ ৩ প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা

৫

কুমিল্লায় বেকারিতে কাপড়ের রং ও সিঁদুরের রং ব্যবহার, দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা

৬

পাগলা মসজিদে ৩ ঘণ্টায় মিলল ১০ কোটি টাকা

৭

ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, আছেন ‘লাস্ট স্টেজে’

৮

অফিসের কর্মীদেরকে সোনার আংটি উপহার দিলেন সানরাইজার্সের মালিক

৯

ইউরেশিয়ান ইউনিভার্সিটিজ ইউনিয়নের সঙ্গে সিসিএন বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত

১০

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতার চেষ্টা, আটক ৬

১১

কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ২১১

১২