কুমিল্লা টুয়েন্টিফোর টিভি ডেস্ক:
২০ দিন আগে , বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
কুমিল্লা টুয়েন্টিফোর টেলিভিশন

ইফতার মাহফিলে প্রধান অতিথিকে বরণ করা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১

ইফতার মাহফিলে প্রধান অতিথিকে বরণ করা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১
সংগৃহীত

রাজশাহীর তানোরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত গানিউল হক (৫০) নামের এক কর্মী মারা গেছেন।

আজ বুধবার (১২ মার্চ) রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

গানিউল পাঁচন্দর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মমিনুল হক মমিনের ছোট ভাই। আহতরা হলেন- পাঁচন্দর ইউপির বিএনপির বর্তমান সভাপতি প্রভাষক মজিবুর রহমান, মমিন, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মুর্তজা ও লুৎফর রহমান।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার কৃষ্ণপুর আদর্শ মহিলা কলেজের মাঠে পাঁচন্দর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলের প্রধান অতিথি হিসেবে বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য মেজর জেনারেল (অব) শরিফ উদ্দিন উপস্থিত হন। প্রধান অতিথিকে বরণ করাকে কেন্দ্র করে কৃষ্ণপুর মোড়ে মজিবুরের সঙ্গে মমিনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুগ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। মুজিবুর ও মোমিনের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয় গ্রুপের পাচঁজন আহত হয়। এদের মধ্যে গানিউলকে আশংকাজনক অবস্থায় রামেক হাসপাতালের লাইফ সাপোর্টে নেওয়া হয়।

এ বিষয়ে তানোর উপজেলা বিএনপির আহ্বায়ক আখেরুজ্জামান হান্নান বলেন, প্রধান অতিথিকে কৃষ্ণপুর মোড় থেকে বরণ করে ইফতারের মঞ্চে নিয়ে আসাকে কেন্দ্র করে মজিবুর ও মমিনের লোকজনদের মধ্যে সংঘর্ষ বাধে।

এ বিষয়ে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, পাঁচন্দর ইউনিয়ন বিএনপির দুই গ্রুপের মধ্যে হাতাহাতি হয়েছিল। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। 

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় হাসপাতালে অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

১

কুমিল্লা কান্দিরপাড় ভিক্টোরিয়া কলেজের পেছনের গলিতে ছিনতাই

২

কুমিল্লায় ৫ লাখ টাকার পণ্যের কার্টনে মিলল ইট ও বাঁশ

৩

কুমিল্লায় দধি ও ফলের দোকানে অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা

৪

কুমিল্লায় থামল কক্সবাজারগামী মহানগর এক্সপ্রেস

৫

কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

৬

কুমিল্লার লালমাইয়ে পুকুরে ডুবে প্রাণ গেল ২ ভাইয়ের

৭

কুমিল্লায় পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

৮

কুমিল্লায় মাদক, কিশোর গ্যাং ও ছিনতাইবিরোধী অভিযানে আটক ২৭৫