

কুমিল্লা নগরীর ঝাউতলায় "দি মোঘল এম্পায়ার " এর ইফতার সামগ্রী ও খাবারের মান পরিদর্শন করে
প্রশংসা করলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। আজ বুধবার দুপুরে জেলা সিভিল সার্জন অফিস ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথ অভিযান পরিচালন করেন। এসময় তারা কিচেন রুম ও খাবারের তৈরি উপাদান পরীক্ষা করে সন্তুষ্টি প্রকাশ করেন।
সিভিল সার্জন অফিসের জেলা স্যানিটারী ইন্সপেক্টর, মো আবুল কালাম আজাদ জানান, রমজান মাস জুড়ে ভোক্তাদের নিরাপদ খাদ্য সরবারহ নিশ্চিতে আমরা কাজ করে যাচ্ছি। আজ কুমিল্লা কয়েকটি রেস্টুরেন্টের অভিযান পরিচালনা করেছি। অনেকে শরবতে ক্ষতিক্ষর রং ব্যবহার করছে। তবে ঝাউতলায় "দি মোঘল এম্পায়ার তাদের শরবতে কোন রং ব্যবহার করেনি। এই শরবত নিরাপদ। এ ছাড়া তাদের কিচেনের পরিবেশ খুবই ভাল। ভোক্তাদের বলব অতিরিক্ত রংয়ের শরবত পরিহার করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন মেসবাহ উদ্দিন ভূইয়া, মঞ্জুর আলম ভূঁইয়া।
মন্তব্য করুন


স্পেনের
দক্ষিণাঞ্চলে একটি দ্রুতগতির ট্রেন ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। এতে অন্তত ২১ জন নিহত
হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে
পারে।
সোমবার
( ১৯ জানুয়ারি ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি
জানায়, কোরদোবার কাছে আদামুজ শহরের অদূরে এই দুর্ঘটনাটি ঘটে। মালাগা থেকে মাদ্রিদগামী
দ্রুতগতির ট্রেনটি নিয়ন্ত্রণ হারিয়ে লাইনচ্যুত হয়ে পাশের লাইনে গিয়ে আছড়ে পড়ে। এ সময়
বিপরীত দিক থেকে আসা মাদ্রিদ-হুয়েলভাগামী আরেকটি ট্রেনও দুর্ঘটনার কবলে পড়ে এবং সেটিও
লাইনচ্যুত হয়।
স্পেনের
প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এক বিবৃতিতে বলেন, “দেশ আজ এক গভীর শোকের রাত অতিক্রম
করবে।”
দেশটির
পরিবহনমন্ত্রী ওসকার পুয়েন্তে জানান, অন্তত ৩০ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন
রয়েছেন। দুর্ঘটনার কারণকে তিনি ‘অত্যন্ত অদ্ভুত’ বলে উল্লেখ করলেও এখনো সঠিক কারণ জানা
যায়নি।
আদামুজ
শহরের মেয়র রাফায়েল মোরেনো দুর্ঘটনাটিকে ‘একটি দুঃস্বপ্ন’
হিসেবে আখ্যায়িত করেছেন। খবর পাওয়ার পরপরই তিনি দুর্ঘটনাস্থলে ছুটে যান।
আন্দালুসিয়ান
ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে, এ দুর্ঘটনায় অন্তত ৭৩ জন আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের
এক কর্মকর্তা বলেন, জীবিতদের উদ্ধার করতে গিয়ে অনেক ক্ষেত্রে মৃতদের মরদেহ সরিয়ে পথ
তৈরি করতে হয়েছে।
রেল
কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানান, মালাগা স্টেশন থেকে ছেড়ে যাওয়ার মাত্র ১০ মিনিটের
মধ্যেই ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে। ট্রেনটিতে প্রায় ৩০০ যাত্রী ছিলেন।
মন্তব্য করুন


সিলেটের
কোম্পানীগঞ্জে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে রামচন্দ্র তালুকদার (৫৫) নামে এক জেলে
নিহত হয়েছেন।
রবিবার
(১৫ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার কালাইরাগ নতুনবাজার এলাকার ধলাই নদীতে এ ঘটনা ঘটে।
নিহত
ব্যক্তি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার মহানন্দ তালুকদারের ছেলে। তিনি কোম্পানীগঞ্জ
উপজেলার কালাইরাগ নতুনবাজার এলাকার একটি কলোনিতে ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ
এবং স্থানীয়রা জানান, রামচন্দ্র তালুকদারসহ কয়েকজন মৎস্যজীবী নতুনবাজার এলাকায় ভাড়া
থেকে ধলাই নদীতে বেড়জাল দিয়ে মাছ শিকার করতেন। গতকাল (রবিবার) সন্ধ্যার পর রামচন্দ্র
একাই একটি ডিঙি নৌকা নিয়ে মাছ ধরতে নদীতে যান।
এ
সময় হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। রাত ৯টার দিকে নদীতে থাকা অবস্থায় বজ্রপাত হলে ঘটনাস্থলেই
তিনি নিহত হন। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন।
কোম্পানীগঞ্জ
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান বলেন, মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক
জেলের মৃত্যু হয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের
মর্গে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন


আগামী
১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ (ন্যাশনাল
চার্টার) বিষয়ে গণভোট পর্যবেক্ষণে এখন পর্যন্ত ৩৩০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক আসার
বিষয়টি নিশ্চিত হয়েছে।
আজ
শনিবার ( ৩১ জানুয়ারি ) প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, ইসলামী সহযোগিতা সংস্থা
(ওআইসি)-সহ ছয়টি আন্তর্জাতিক সংস্থা অন্তত ৬৩ জন পর্যবেক্ষক পাঠাতে সম্মত হয়েছে। এর
পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন, ১৬টি দেশ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যুক্ত ৩২
জন ব্যক্তি পর্যবেক্ষক হিসেবে নির্বাচনে অংশ নেবেন।
এ
নিয়ে আসন্ন নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা দাঁড়াল ৩৩০ জন, যা ২০২৪ সালের
৭ জানুয়ারির বিতর্কিত নির্বাচনের তুলনায় দ্বিগুণেরও বেশি। ওই নির্বাচনে আন্তর্জাতিক
পর্যবেক্ষকের সংখ্যা ছিল তুলনামূলকভাবে অনেক কম।
এর
আগে ১২তম জাতীয় সংসদ নির্বাচনে ১৫৮ জন, ১১তম জাতীয় নির্বাচনে ১২৫ জন এবং ১০ম নির্বাচনে
মাত্র চারজন আন্তর্জাতিক পর্যবেক্ষক ছিলেন।
ওআইসি’র
দুই সদস্যের পর্যবেক্ষক দলটির নেতৃত্ব দেবেন সংস্থাটির নির্বাচন পর্যবেক্ষণ ইউনিটের
প্রধান শাকির মাহমুদ বান্দার। এছাড়া এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (আনফ্রেল) থেকে
২৮ জন, কমনওয়েলথ সেক্রেটারিয়েট থেকে ২৫ জন, যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান
ইনস্টিটিউট (আইআরআই) থেকে সাতজন এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) থেকে
একজন পর্যবেক্ষক আসবেন।
পররাষ্ট্র
মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ভয়েস ফর জাস্টিস, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল,
এসএনএএস আফ্রিকা, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এবং পোলিশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল
অ্যাফেয়ার্স-এর মতো সংস্থার প্রতিনিধিত্বকারী ৩২ জন ব্যক্তি পর্যবেক্ষক হিসেবেও নির্বাচনী
কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।
আন্তর্জাতিক
পর্যবেক্ষকদের সফর সমন্বয়ের দায়িত্বে থাকা সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ
বলেন, আমরা আশা করছি আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা আরো বাড়বে। আমন্ত্রণ জানানো কয়েকটি
দেশ এখনো তাদের প্রতিনিধিদের নাম নিশ্চিত করেনি।
যেসব
দেশ এখনো প্রতিনিধি চূড়ান্ত করেনি— তাদের মধ্যে রয়েছে ভারত, নেপাল, অস্ট্রেলিয়া,
ব্রাজিল, কানাডা, মিসর, ফ্রান্স, কুয়েত, মরক্কো, নাইজেরিয়া ও রোমানিয়া। এছাড়া দক্ষিণ
এশিয়ার নির্বাচন ব্যবস্থাপনা সংস্থাগুলোর ফোরাম ফেমবোসা শিগগিরই তাদের পর্যবেক্ষকদের
নাম ঘোষণা করতে পারে।
এবারের
নির্বাচনে ৫০টির বেশি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে প্রায় ২ হাজার প্রার্থী
৩০০টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি একই দিনে
অনুষ্ঠিত হবে জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোট।
মন্তব্য করুন


স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৈষম্যবিরোধী
ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসার সব ব্যয় সরকার বহন করবে । এ ক্ষেত্রে সরকারি হাসপাতালে
বিনা মূল্যে সব সেবা ও বেসরকারি হাসপাতালে বিল গ্রহণ না করার আহ্বান জানানো হয়েছে।
শনিবার
(১৭ আগস্ট) স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে , বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যেসব ছাত্র-জনতা আহত
হয়েছেন সরকারি হাসপাতালে তাদের বিনা মূল্যে চিকিৎসাসহ যাবতীয় চিকিৎসা ব্যয় সরকার
বহন করবে।
এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে
হতাহতের ব্যাপারে অনুসন্ধান করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ইতিমধ্যে
একটি কমিটি গঠন করেছে। সেই কমিটির সদস্যরা তাদের কর্মপন্থা নির্ধারণ করতে আগামীকাল
রবিবার বৈঠক করবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অপরদিকে বেসরকারি মেডিক্যাল কলেজ
হাসপাতাল, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত
ছাত্র-জনতার চিকিৎসা বিল গ্রহণ না করার জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রয়োজনে এসব
বেসরকারি হাসপাতালে চিকিংসাধীন ছাত্র-জনতার সব বিল সরকার বহন করবে বলে জানানো
হয়েছে।
মন্তব্য করুন


আগামী
৯ এপ্রিল বগুড়া-৬ উপনির্বাচন ও প্রার্থীর মৃত্যুজনিত কারণে বাতিল হওয়া শেরপুর-৩ আসনের
নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র
জানায়, এ দুই আসনে ৯ এপ্রিল ভোট হতে পারে। এ বিষয়ে বিকেলে তফসিল ঘোষণা করে বিস্তারিত
জানানো হবে।
এই
দুই আসনে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ থাকছে বলে জানা গেছে।
ইসি
কর্মকর্তারা জানান, বগুড়া-৬ আসন বিএনপি চেয়ারম্যান ছেড়ে দেওয়ায় শূন্য হয়। তাই সেখানে
উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আর ভোটের আগে শেরপুর-৩ আসনের একজন প্রার্থী মারা যাওয়ায় সেই
আসনের ভোট বাতিল করে ইসি। সেখানেও নির্বাচন অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন


প্রধান
উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য
স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির পরিবারকে তাঁর সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতের আশ্বাস
দিয়েছেন।
আজ
শনিবার ( ১৩ ডিসেম্বর ) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ওসমান হাদির ভাই আবু বকর
সিদ্দীক, বোন মাসুমা এবং ইনকিলাব মঞ্চের তিন নেতা আব্দুল্লাহ আল জাবের, ফাতিমা তাসনিম
জুমা ও মো. বোরহান উদ্দিন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এ আশ্বাস দেন।
ওসমান
হাদির সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতে সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে
জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘সারাদেশ তাঁর জন্য দোয়া করছে। তাঁর সর্বোত্তম চিকিৎসা
নিশ্চিতে সবাই চেষ্টা করছে। হাদির শারীরিক অবস্থা বিবেচনায় যদি দেশের বাইরে পাঠাতে
হয়, যেখানে পাঠানোর প্রয়োজন হবে সরকার সেখানেই তাঁর চিকিৎসার ব্যবস্থা করবে।’
ওসমান
হাদির বোন বলেন, ‘সে ছোটবেলা থেকেই দেশকে মনেপ্রাণে ভালোবাসে। ছোটবেলা থেকেই সে বিপ্লবী।
বিদ্রোহী কবিতা তাঁর প্রিয়, সে বিদ্রোহী কবিতা আবৃত্তি করতে ভালোবাসত। তাঁর একটি ১০
মাসের সন্তান আছে। হাদি আমাদের মেরুদণ্ড।’তিনি আরো বলেন, ‘ওর অনেক কাজ, ওকে বেঁচে
থাকতে হবে। আপনারা বিপ্লবী সরকার। যে করেই হোক জুলাই বিপ্লবীদের বাঁচিয়ে রাখতে হবে।
তা না হলে এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকিতে পড়বে।’
অপরাধীকে
দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়ে ইনকিলাব মঞ্চের নেতা জাবের বলেন, ‘৫ই
আগস্টের পর অনেকে বাসায় ফিরে গিয়েছিল। কিন্তু ওসমান হাদি বাসায় ফিরে যায়নি। সে জুলাই
বিপ্লবকে ধারণ করত এবং জুলাই বিপ্লবের জন্য দিনরাত কাজ করছে। যে ছেলেটা গুলি করেছে,
শুনতে পাচ্ছি সে একটি মামলায় গ্রেপ্তার হয়েছিল। কোন প্রক্রিয়ায় সে জামিন পেয়েছে সেটা
তদন্ত করতে হবে।’
এমন
নৃশংস হামলার সাথে যারা জড়িত তাদের পুরো চক্রকে চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে
জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা
বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে। এ ঘটনার আদ্যপান্ত বিশ্লেষণ করে পূর্ণাঙ্গ তদন্তের জন্য
ইতোমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে।’এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ,
বন ও জলবায়ু উপদেষ্টা রিজওয়ানা হাসান, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ও জাতীয় নিরাপত্তা
উপদেষ্টা খলিলুর রহমান উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন


রংপুরের বদরগঞ্জ উপজেলায় বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হওয়া এক তরুণীর মরদেহের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। সোমবার (১৯ জানুয়ারি) প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
নিহত তরুণীর নাম রিয়া আক্তার। তিনি বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিশুণ্ড গ্রামের বাসিন্দা মো. মোক্তার হাওলাদারের কন্যা।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মরদেহ উদ্ধারের সময় পরিচয় শনাক্ত করা সম্ভব না হওয়ায় প্রযুক্তির সহায়তায় আঙুলের ছাপ সংগ্রহ করা হয়। পরে সেই ফিঙ্গারপ্রিন্ট বিশ্লেষণের মাধ্যমে রিয়া আক্তারের পরিচয় নিশ্চিত করা হয়।
গত ১৫ জানুয়ারি বদরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের বটপাড়া এলাকায় রাস্তার পাশে একটি আবাদি জমি থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। উদ্ধারকালে মরদেহটি বস্তায় ভরা ছিল এবং নৃশংসতার চিহ্ন দেখা যায়।
পরিচয় শনাক্তের লক্ষ্যে বদরগঞ্জ থানা পুলিশ দেশের বিভিন্ন থানায় জরুরি বেতার বার্তা পাঠায়। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি ছড়িয়ে পড়ে। এসব মাধ্যমে খবরটি হস্তিশুণ্ড গ্রামে পৌঁছালে নিহতের পরিবার রংপুরে আসেন। পরে ডিএনএ প্রোফাইলিং ও অন্যান্য আইনগত যাচাই শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
নিহতের পরিবার জানায়, তারা কখনো কল্পনাও করেননি মেয়েকে এমন নির্মমভাবে বস্তাবন্দি অবস্থায় ফিরে পাবেন। রিয়া আক্তার আগে মিরপুর-১৩ এলাকার একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন। সেখান থেকে চাকরি ছাড়ার পর গত চার থেকে পাঁচ মাস ধরে গাজীপুর চৌরাস্তার একটি গার্মেন্টসে কাজ করছিলেন। সর্বশেষ গত ১১ জানুয়ারি পরিবারের সঙ্গে তার মোবাইল ফোনে যোগাযোগ হয়। তারা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান জাহিদ সরকার জানান, ১৫ জানুয়ারি বস্তাবন্দি মরদেহ উদ্ধারের পর একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন


কাল অনুষ্ঠিত হবে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে মেডিক্যাল ভর্তি পরীক্ষা।
আজ সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান স্বাস্থ্য মন্ত্রী ডা. সামন্ত লাল সেন ।
স্বাস্থ্য মন্ত্রী বলেন, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এক ঘণ্টাব্যাপী দেশের ১৯টি পরীক্ষা কেন্দ্রের ৪৪টি ভেন্যুতে একযোগে অনুষ্ঠিত হবে। ৩৭টি সরকারি মেডিকেল কলেজ রয়েছে যার মোট আসন ৫৩৮০ টি। এছাড়াও বেসরকারি পর্যায়ে অনুমোদিত ৬৭টি মেডিকেল কলেজ রয়েছে যার মোট আসন ৬২৯৫ টি।
তিনি আরও বলেন, এমবিবিএস ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা আনয়ন, প্রকৃত শিক্ষার্থীদের হয়রানি ও অনিয়ম বন্ধ এবং মেধাবী শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিতকরণের লক্ষ্যে ভর্তি প্রক্রিয়া ডিজিটালাইজেশনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। বিগত কয়েক বছর অনলাইনে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন এবং ডিজিটালাইজেশনের ফলে প্রশ্নপত্র ফাঁস বন্ধ
পরিক্ষার্থীরা প্রবেশপত্রের রঙিন প্রিন্ট কপি নিয়ে আসবেন।
পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট যেকোনো প্রকার অসদাচরণ, প্রতারণা, গুজব ছড়ানোর সঙ্গে জড়িত কাউকে চিহ্নিত করা গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন


রাজধানীর গুলিস্তানে চাঁদাবাজ চক্রের ৮ সদস্যকে
আটক করেছে সেনাবাহিনী।
আজ রোববার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর ১১ বীরের (মেক) একটি দল বিশেষ অভিযানে তাদের আটক করে।
আটককৃতরা হলেন- ভোলা জেলার মো. জাকির হোসেন, কুমিল্লার শাকিল এবং বাকি মো. নবীর, মো. জসীম, মো. আব্দুল জলীল, মো. সুরুজ, মো. মাসুদ, মো. রকিব খান মুন্সীগঞ্জ জেলার।
সেনাবাহিনীর সূত্র জানায়, বিগত কয়েকদিন ধরে গুলিস্তান এলাকায় চাঁদাবাজির প্রকোপ বৃদ্ধি পেয়েছিল। চাঁদাবাজি ও ছিনতাই সংক্রান্ত বেশ কিছু অভিযোগ গুলিস্তান ক্যাম্পে লিপিবদ্ধ করে ভুক্তভোগীরা। চাঁদাবাজ চক্রটিকে ধরার জন্য অত্র ক্যাম্পের এফএস বেশ কয়েকদিন থেকে নজর রাখছিল সেনাবাহিনী।
এফএসের তথ্যানুযায়ী, গুলিস্তান মোবাইল মার্কেট সংলগ্ন ফুটপাতে চাঁদাবাজি হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে ১১ বীরের একটি টহল দল তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযান চালায়। অভিযানে ৭ চাঁদাবাজকে হাতেনাতে আটক করে।
সেনাবাহিনী জানিয়েছে, আটকদের দেহ তল্লাশি করে একাধিক অবৈধ মোবাইল উদ্ধার করা হয়। এ ছাড়া ছোটাছুটি করার একপর্যায়ে তারা বেশ কয়েকটি মোবাইল ফেলে দিয়েছিল। যা পরবর্তীতে আর উদ্ধার করা সম্ভব হয়নি।
পরে আটকদের এবং জব্দ করা মালামাল পল্টন থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
মন্তব্য করুন


বিপিএলের ব্যস্ততা শেষ হয়েছে শুক্রবার। এখন আবার আন্তর্জাতিক অঙ্গনে ফিরছে দেশের ক্রিকেট।পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ইতোমধ্যেই বাংলাদেশে এসেছে শ্রীলঙ্কা দল। তাদের বিপক্ষে সিরিজ শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি দিয়ে।
এই সিরিজের টিকিটের মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) । তিন ম্যাচ টি-টোয়েন্টির সবগুলোই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট কেনা যাবে ১৫০০ টাকায়।
সর্বনিম্ন মূল্য গ্রিন ও ওয়েস্টার্ন গ্যালারির, এখানে খেলা দেখতে ২০০ টাকা খরচ করতে হবে। এছাড়া ক্লাব হাউজ ৫০০ ও ইস্টার্ন গ্যালারির জন্য খরচ করতে হবে ৩০০ টাকা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও রিকাভিবাজারের কাউন্টার থেকে টিকিট কেনা যাবে। সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকবে বুথ।
আগামী ৪ মার্চ প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। দ্বিতীয় ম্যাচ ৬ মার্চ, দুটি ম্যাচই হবে সন্ধ্যা ছয়টায়। ৯ মার্চ তৃতীয় টি-টোয়েন্টি শুরু হবে বিকেল তিনটায়। এরপর তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে শ্রীলঙ্কা।
মন্তব্য করুন