

ইরানে
চলমান সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা সদস্যসহ প্রায় দুই হাজার মানুষ নিহত হয়েছে
বলে দেশটির এক কর্মকর্তা জানিয়েছেন।
মঙ্গলবার
(১৩ জানুয়ারি) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে এই তথ্য প্রকাশ করা
হয়।
টানা
দুই সপ্তাহ ধরে দেশজুড়ে অস্থিরতা ও কঠোর দমন-পীড়নের পর এটি ইরানি কর্তৃপক্ষের পক্ষ
থেকে নিহতদের সংখ্যা প্রকাশের প্রথম বড় স্বীকারোক্তি। ওই কর্মকর্তা বিক্ষোভকারীদের
একটি অংশকে “সন্ত্রাসী” হিসেবে আখ্যায়িত করে দাবি করেছেন,
তারা বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্য উভয়ের মৃত্যুর জন্য দায়ী। তবে নিহতদের
মধ্যে কতজন বিক্ষোভকারী এবং কতজন নিরাপত্তা সদস্য তা বিস্তারিতভাবে উল্লেখ করা হয়নি।
ইরানের
তীব্র অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভকে চলতি সময়ে সরকারের সবচেয়ে
বড় অভ্যন্তরীণ চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। এর সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপ
বৃদ্ধির কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
রয়টার্স
জানায়, ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকে ইরানের ধর্মীয় নেতৃত্ব বিক্ষোভ মোকাবিলায়
দ্বিমুখী কৌশল গ্রহণ করেছে। একদিকে তারা অর্থনৈতিক সমস্যার কারণে শান্তিপূর্ণ প্রতিবাদকে
বৈধ বলে স্বীকার করছে, অন্যদিকে কঠোর নিরাপত্তা অভিযান চালিয়ে আন্দোলন দমন করছে। ইরান
সরকার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে আন্দোলন উসকে দেওয়ার অভিযোগও তুলেছে।
একটি
মানবাধিকার সংস্থা পূর্বে জানিয়েছিল, বিক্ষোভে কয়েকশ মানুষ নিহত এবং হাজারো মানুষ গ্রেপ্তার
হয়েছে। তবে সরকারি স্বীকারোক্তিতে এবার তার চেয়ে অনেক বেশি মৃত্যুর ইঙ্গিত পাওয়া গেছে।
মন্তব্য করুন


বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
বলেছেন, লেখাপড়া করে মেধার ভিত্তিতে যেমন ডাক্তার, প্রকৌশলী, অর্কিটেক্ট হতে হবে তেমনি
পেশাদার খেলোয়াড় কিংবা শিল্পী তৈরী করতে হবে। কারণ,একজন পেশাদার খেলোয়াড় কিংবা শিল্পীও
তার পেশার মাধ্যমে পরিবারকে সাহায্য করতে পারেন।
আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) লালমনিরহাটের
বড়বাড়ীতে শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে ‘শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৪’র ফাইনাল ম্যাচে লন্ডন থেকে ভার্চুয়াল
প্লাটফর্মে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। এটি ছিল ‘শহীদ জিয়া স্মৃতি ফুটবল
টুর্নামেন্ট’র
৬ষ্ঠ তম আসর।
তারেক রহমান বলেন, দেশের মানুষ স্বৈরাচার
বিদায় করেছে। এখন দেশ গড়ার পালা। এ প্রত্যয় নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। এজন্য আমাদের
সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশ গড়তে আমরা ৩১ দফা দিয়েছি। দেশকে নিয়ে এখনো ষড়যন্ত্র
হচ্ছে। আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।
আগামীদিনে পেশাদার খেলোয়াড় তৈরী করতে
হবে উল্লেখ করে তিনি বলেন, এর পাশপাশি ভাল সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিল্পী তৈরির কাজ
করতে হবে। দেশীয় ও আন্তর্জাতিক ভাবে জনপ্রিয় খেলাগুলো বাছাই করে আমরা দেশের তরুণ সমাজের
মধ্যে থেকে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করবো। বাইরের দেশের খেলোয়াড়ের উপর নির্ভরশীলতা
কমাতে হবে। সবকিছু হবে সরকারিভাবে।
এ প্রসঙ্গে, উদাহরণ হিসেবে শহিদ জিয়ার
আমলের ‘নতুন কুড়ি’
অনুষ্ঠানের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, ওই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল ভাল সাংস্কৃতিক
ব্যক্তিত্ব এবং ভাল শিল্পী বের করে আনা। বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী
বেবী নাজনীন ‘নতুন কুড়ি’-ই
ফসল।
তিনি বলেন, ‘ঠিক একইভাবে ভাল খেলোয়াড়
বের করে আনতে আমাদেরকে ৮ থেকে ১০ টি খেলা পছন্দ করে এসব খেলার ওপর জোর গুরুত্ব দিতে
হবে। যিনি যে ধরণের খেলায় ভাল করবেন, তাদেরকে সেই খেলায় পারদর্শী করে তুলতে হবে। যাতে
করে আন্তর্জাতিক ইভেন্টগুলোতে আমাদের খোলোয়াড়রাও ভাল ফলাফল বয়ে আনতে পারে।’
বিএনপি’ ভারপ্রাপ্ত চেয়ারম্যার বলেন,‘জনগণের ভোটে যদি ক্ষমতায় আসতে
পারি তাহলে আমরা সুখী-সমৃদ্ধ দেশ গড়ার জন্য প্রয়োজনীয় সকল কাজের সাথে-সাথে খেলাধুলা
ও সাংস্কৃতিক কর্মকান্ডের ওপরও জোর দেব। মেধাবী ডাক্তার, প্রকৌশলী, আর্কিটেক্ট বানানোর
পাশাপাশি ভালো রাজনীতিবিদ, ভালো খেলোয়াড় ও শিল্পী তৈরী করতে পারি সেই চেষ্টা করবো।
তারেক রহমান আরও বলেন, যে ব্যক্তি যে
বিষয়ে মেধাবী, তার মেধাকে মূল্যায়ন করে সেই বিষয়ে দক্ষ করে তোলা হবে। সবাইকে নিয়ে নতুন
বাংলাদেশ তৈরি করবে বিএনপি।
‘আমরা যদি বিভিন্ন খেলায় পেশাদার খেলোয়াড়
এবং ভালো সাংস্কৃতিক কর্মী ও শিল্পী তৈরী করতে পারি’ তাহলে ওইসব ক্ষেত্রে কর্মসংস্থানেরও ব্যবস্থা হবে বলেও
তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, লালমনিরহাটের বড়বাড়ি শহীদ
আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে গত ১২ নভেম্বর শুরু হয় শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্ট। বিএনপির
রংপুর বিভাগের ১০টি সাংগঠনিক দল এতে অংশগ্রহণ করে।
আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় পঞ্চগড় বিএনপি
একাদশ ও রংপুর মহানগর বিএনপি একাদশ’র
মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। টাইব্রেকারে এক শূন্য গোলে পঞ্চগড় জেলা বিএনপি একাদশ
বিজয় লাভ করে।
‘শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৪’র ফাইনাল ম্যাচ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে
বিশেষ অতিথি ছিলেন বিএনপি’র
জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মির্জা আব্বাস। অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন বিএনপি’র
রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পদক আসাদুল হাবিব দুলু।
অন্যান্যের মধ্যে বিএনপি’র যুগ্ম সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী
এ্যানি, কেন্দ্রীয় নেতা ফরহাদ হোসেন আজাদ ও ব্যারিস্টার হাসান রাজীব প্রধান অনুষ্ঠানে
বক্তৃতা করেন ।
মন্তব্য করুন


সুদানে
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসী ড্রোন হামলায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর ছয় শান্তিরক্ষীর
লাশ দেশে পৌঁছেছে।
আজ
শনিবার (২০ ডিসেম্বর) বেলা ১১টা ৫ মিনিটে তাদের বহনকারী উড়োজাহাজটি ঢাকার হজরত শাহজালাল
আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বাংলাদেশ
সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম বিমানবন্দরে
শান্তিরক্ষীদের লাশ গ্রহণ করেন। এ ছাড়া লাশ
গ্রহণকালে চেয়ারম্যান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ; বাংলাদেশে জাতিসংঘের ভারপ্রাপ্ত
আবাসিক প্রতিনিধি; আবেইতে মোতায়েনরত জাতিসংঘ মিশন ইউনিসফা-এর ফোর্স কমান্ডারের প্রতিনিধি,
চিফ কমিউনিটি লিয়াজো অফিসার; পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি (ইউএন); পরিচালক, ওভারসিজ
অপারেশন পরিদপ্তর, সেনা সদর; ঊর্ধ্বতন সামরিক বেসামরিক কর্মকর্তা এবং গণমাধ্যম ব্যক্তিরা
উপস্থিত ছিলেন। লাশ গ্রহণকালে সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন এবং সব সামরিক
ব্যক্তিরা শাহাদাতবরণকারীদের প্রতি সম্মান জানিয়ে স্যালুট দেন।
আগামী
রোববার (২১ ডিসেম্বর) ঢাকা সেনানিবাসস্থ কেন্দ্রীয় মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠান
শেষে তাদের নিজ নিজ ঠিকানায় হেলিকপ্টারযোগে পাঠানোর পরে যথাযথ সামরিক মর্যাদায় দাফন
কার্যক্রম সম্পন্ন করা হবে।
উল্লেখ্য,
গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় সন্ত্রাসী ড্রোন হামলায় ছয়জন শান্তিরক্ষী শহীদ
হওয়ার পাশাপাশি নয়জন শান্তিরক্ষী আহত হন, যাদের মধ্যে আটজন কেনিয়ার রাজধানী নাইরোবিতে
অবস্থিত আগা খান ইউনিভার্সিটি হাসপাতাল (লেভেল–৩ হাসপাতাল)-এ চিকিৎসাধীন। বর্তমানে
সবাই শঙ্কামুক্ত।
মন্তব্য করুন


নাটোরের
লালপুরে মাদকবিরোধী অভিযানে ‘ইমো হ্যাকিংয়ে’ জড়িত এক দম্পতিসহ ছয়জনকে আটক করেছে
পুলিশ। অভিযানে উদ্ধার করা হয়েছে মাদকদ্রব্য ও সাইবার অপরাধে ব্যবহৃত সরঞ্জাম। আটকদের
মধ্যে চারজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পুলিশ
সূত্রে জানা যায়, বুধবার দিনগত রাতে উপজেলার মোমিনপুর এলাকায় সড়কে মোটরসাইকেলে তল্লাশি
চালিয়ে এক দম্পতিকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা, ১৯ পিস ট্যাপেন্টাডল
ট্যাবলেট, একটি মোটরসাইকেল এবং ইমো হ্যাকিংয়ে ব্যবহৃত ৫টি মোবাইল ফোনসহ নগদ ৯১০ টাকা
জব্দ করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, এই দম্পতি মাদক ব্যবসার পাশাপাশি দীর্ঘদিন
ধরে সাইবার অপরাধের সঙ্গে জড়িত।
একই
দিনে লালপুর উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে আরও তিনজন মাদকসেবী ও একজন
মাদক পরিবহণকারীকে আটক করা হয়। পরে তাদের লালপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী
ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবীর হোসেনের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
আদালত
মাদক সেবনের অপরাধে বাবুল ইসলাম, আসলাম ও আশরাফুলকে ১০০ টাকা অর্থদণ্ডসহ ১৫ দিনের বিনাশ্রম
কারাদণ্ড প্রদান করেন। এছাড়া মাদক পরিবহণের অপরাধে সাইদুর নামের একজনকে ১০০ টাকা অর্থদণ্ডসহ
৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
লালপুর
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, আটক দম্পতির বিরুদ্ধে মাদক ব্যবসা
ও ইমো হ্যাকিংয়ের অভিযোগ রয়েছে। মাদকের বিস্তার রোধ ও সাইবার অপরাধ দমনে এ ধরনের সাঁড়াশি
অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন


সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, ওএসপি, এসজিপি, পিএসসি
আজ (১৩ সেপ্টেম্বর ২০২৪) ময়মনসিংহ জেলার গৌরীপুরে ৪০৩ ব্যাটেল গ্রুপ কর্তৃক
স্থাপিত আর্মি ক্যাম্প পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি গৌরীপুর আর্মি ক্যাম্পে
কর্তব্যরত সকল পদবির সেনাসদস্যদের সাথে মতবিনিময় করেন এবং তাদের প্রয়োজনীয়
দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় সেনাবাহিনী প্রধানকে ময়মনসিংহের ভালুকা ত্রিশাল
ইন্ডাস্ট্রিয়াল এলাকার সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে অবগত করা
হয়। পাশাপাশি যৌথ বাহিনীর অস্ত্র উদ্ধার কার্যক্রম, আসন্ন দূর্গাপূজা উপলক্ষে
হিন্দু ধর্মাবলম্বীদের ৮৪১টি পূজা মন্ডপের নিরাপত্তা ব্যবস্থা, থানাসমূহে পুলিশ
সদস্যদের বর্তমান পরিস্থিতি ও কার্যক্রম সম্পর্কে তিনি বেসামরিক প্রশাসন ও
বাংলাদেশ পুলিশের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
এ সময় সেনাসদরের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাগণ, বিভাগীয় কমিশনার ময়মনসিংহ, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন


বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীন বলেছেন, পদ্মা সেতুর নির্মাণে ব্যাপক অর্থ ব্যয় করার কারণে চালের বাজারে দাম বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, যদি এ অর্থ সেচ খাতে বিনিয়োগ করা হতো, তাহলে চালের দাম কমপক্ষে ৫ টাকা কমতে পারত। কিন্তু আজ পদ্মা সেতুর ঋণ পরিশোধ করতে গিয়ে চালের দাম ২০ টাকা বেড়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় নেত্রকোনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণভোট সম্পর্কিত মতবিনিময় সভায় তিনি এসব মন্তব্য করেন।
শেখ বশির উদ্দীন আরও বলেন, রাষ্ট্রীয় ব্যয়ের উদ্বৃত্ত তৈরি করতে ব্যর্থ হলে তা টিউমারের মতো সমস্যার সৃষ্টি করে, যা কোনো সরকার দীর্ঘমেয়াদে বহন করতে পারবে না। তিনি বলেন, যে সরকারই ক্ষমতায় আসুক, নাগরিকদের দাবির সময় জানতে হবে—রাষ্ট্রের ব্যয়ের উদ্বৃত্ত আছে কি না। তা না হলে সাধারণ মানুষই ক্ষতিগ্রস্ত হবে।
বাণিজ্য উপদেষ্টা অভিযোগ করেন, শেখ হাসিনা সরকার অহেতুক বড় প্রকল্প গ্রহণ করেছেন। অধিকাংশ স্থলবন্দরের কোনো বাস্তব প্রয়োজন ছিল না, এবং সেগুলোর কার্যকারিতা সীমিত। তিনি বলেন, হাজার হাজার কোটি টাকা ব্যয় করা হয়েছে, যার প্রায় ৯০ শতাংশ ইতোমধ্যে ব্যবহার হয়ে গেছে।
তিনি বলেন, সরকার প্রকল্প গ্রহণের মূল লক্ষ্য ছিল ব্যয়ের বৃদ্ধি, আয়ের প্রবৃদ্ধি নয়। এ কারণে বড় প্রকল্পের মাধ্যমে রাষ্ট্রীয় ব্যয় বেড়ে গেছে। অন্যদিকে, অন্তর্বর্তী সরকারের লক্ষ্য হবে আয়ের ধারাবাহিকতা রক্ষা করা।
গণভোট প্রসঙ্গে তিনি বলেন, ‘হ্যাঁ’ ভোট দিলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরায় ফিরে আসবে, যা নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম করবে। তিনি আরও বলেন, আগের তিন নির্বাচনে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও এমপিরা পদে থেকেও নির্বাচন করেছেন। ভোটাররা ভোটে যাইনি বা যায়নি, তা সরকারের জন্য কোনো প্রভাব ফেলেনি। তাই তারা মূলত নামধারী নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় রয়ে গেছে। এমন অব্যবস্থার পুনরাবৃত্তি রোধে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
মন্তব্য করুন


আসন্ন
চীন সফরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক
ডক্টরেট ডিগ্রি দেবে চীনের পিকিং বিশ্ববিদ্যালয়। বিশ্বের শীর্ষ ১০টি বিশ্ববিদ্যালয়ের
মধ্যে এটি একটি।
আজ
রোববার (১৬ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত নিয়মিত ব্রিফিংয়ে প্রধান
উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।
প্রেস
সচিব আরও বলেন, আগামী ২৯ মার্চ পিকিং বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য
রাখবেন ড. ইউনূস। বিশ্ববিদ্যালয়টি থেকে প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি
দেওয়া হবে। চীনের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানানো হবে। চীনের
সঙ্গে স্বাস্থ্য ব্যবস্থার সম্পর্ক উন্নয়নেও কাজ করা হচ্ছে। চীন এরইমধ্যে জানিয়েছে,
তারা বাংলাদেশে একটি জেনারেল হাসপাতাল স্থাপন করবে। প্রধান উপদেষ্টা চাইছেন, চীনের
চেইন হাসপাতালগুলো বাংলাদেশে এসে তাদের কার্যক্রম পরিচালনা করুক এবং জয়েন্ট ভেঞ্চারে
হাসপাতাল পরিচালনা করুক।
মন্তব্য করুন


আগামী ৩ থেকে ৫ মার্চ অনুষ্ঠিত হবে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন-২০২৪।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩ মার্চ সকাল ১০টায় প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে তিন দিনের এ সম্মেলনের উদ্বোধন করবেন । মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। আর কর্মঅধিবেশনগুলো ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
মন্ত্রিপরিষদ বিভাগ ডিসি সম্মেলন উপলক্ষ্যে ব্যস্ততম সময় পার করছে।
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (মাঠ প্রশাসন) আমিন উল আহসান বিষয়টি নিশ্চিত করে বলেন, নতুন সরকার গঠনের পর প্রধানমন্ত্রী মাঠ কর্মকর্তাদের নতুন করে নির্দেশনা দেবেন। তার বক্তব্য এবং নির্দেশনা মাঠ প্রশাসনে দায়িত্বপালন অধিক প্রেরণা হিসাবে কাজ করবে। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ডিসিরা মুক্ত আলোচনায় অংশ নেবেন। জানাবেন তাদের সমস্যাগুলো। কাজ করতে গিয়ে কী ধরনের সংকট মোকাবিলা করতে হয় তাও তারা জানাবেন প্রধানমন্ত্রীকে।
তিনি আরো বলেন, নতুন সরকারের মন্ত্রীরা মাঠ প্রশাসনে কর্মরত ডিসিদের নির্দেশনা দেবেন। মন্ত্রণালয়ের কাজে ডিসিদের গাইডলাইন দেবেন। তাদের পরামর্শ এবং নির্দেশনায় ডিসিদের দায়িত্ব পালনে নতুন করে প্রেরণা পাবেন। সমস্যা নিয়ে খোলামেলা আলোচনা করবেন। ডিসিরা কাজ করতে গিয়ে নানা ধরনের অভিজ্ঞতা অর্জন করেন। সেগুলো তারা তুলে ধরবেন সম্মেলনে। মাঠের কাজে অনেক সমস্যা ডিসিদের নজরে আসে। সেগুলো যাচাই-বাছাই কর সম্মেলনের বিভিন্ন কর্ম অধিবেশন আলোচনা করা হয় এবং সমাধানের দিকনির্দেশনা দেওয়া হয়। এবারও তার ব্যতিক্রম হবে না।
তিন দিনের সম্মেলনের পর মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণ এবং মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। সমাপনী দিবসে মন্ত্রিপরিষদ সচিব গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন।
মন্তব্য করুন


বাংলাদেশ থেকে উড়ে যাওয়া একটি বিশাল আকৃতির বেলুন ভারতের আসাম রাজ্যের কাছাড় জেলায় পড়ে যাওয়াকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রোববার (১১ জানুয়ারি) জেলার বরখোলা এলাকার একটি কৃষিজমি থেকে বেলুনটি উদ্ধার করে ভারতীয় পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বরখোলা এলাকায় একটি অস্বাভাবিক বড় বেলুন নামতে দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও কৌতূহল ছড়িয়ে পড়ে। প্রথমে গ্রামবাসী বিষয়টি গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে (ভিডিপি) জানায়। পরে ভিডিপির মাধ্যমে খবর পেয়ে কাছাড় জেলার সিনিয়র পুলিশ সুপার পার্থ প্রতীম দাসের নেতৃত্বে বিপুলসংখ্যক পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছে বেলুনটি উদ্ধার করেন।
উদ্ধারকৃত বেলুনটির গায়ে বাংলায় লেখা ছিল—‘ঘিলাছড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, সিলেট’। এছাড়া বেলুনটিতে তিনজন ব্যক্তির ছবিও সংযুক্ত ছিল। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে বেলুনটি কীভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতের ভূখণ্ডে পৌঁছাল এবং এর পেছনে কোনো নিরাপত্তাজনিত ঝুঁকি রয়েছে কি না—তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে ভারতীয় পুলিশ।
খোঁজ নিয়ে জানা গেছে, একই দিন সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ৬৫ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আনোয়ার চৌধুরীর উপস্থিতিতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রতীকীভাবে বেলুন ওড়ানো হয়েছিল। ধারণা করা হচ্ছে, ওই অনুষ্ঠান থেকেই বাতাসের তোড়ে বেলুনটি উড়ে গিয়ে সীমান্ত অতিক্রম করে ভারতের আসাম রাজ্যে পড়ে।
মন্তব্য করুন


রাজধানী ঢাকাসহ দেশের সব বিভাগে আজ বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
গতকাল রাতে পরবর্তী ৭২ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। যার ফলে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
মঙ্গলবার দেশের কোথাও কোথাও সামান্য বৃষ্টিপাতের কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। যশোরে ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
মন্তব্য করুন


মুরাদুল ইসলাম মুরাদ কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলায় ১৪৪ বোতল ভারতীয় নিষিদ্ধ স্কাফ সিরাপসহ কুড়িগ্রামের সদর উপজেলার এমদাদুল হক মানিক ( ৩৮) ও রাফিক( ২২) মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৬ এপ্রিল ) রাজীবপুর উপজেলার রৌমারী টু ঢাকা মহাসড়ক স্লইচগেট নামক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়,আজ সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী টু ঢাকা মহাসড়ক রাজীবপুর উপজেলার সদর ইউনিয়নের স্লইগেট এলাকা থেকে রাজীবপুর থানার এসআই রুকন উদ্দিন, এসআই গোলক চন্দ্র,এসআই সাজেদুল ইসলাম ও এসআই আঃ রসিদ সঙ্গীয় ফোর্স সহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী এমদাদুল ও রাফিক দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে তাকে গ্রেপ্তার করা হয় এবং তার হাতে থাকা সাদা রঙের প্লাস্টিকের বস্তায় রক্ষিত ১৪৪ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
রাজীবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃত এমদাদুল হক ও রাফিক দীর্ঘদিন ধরে এলাকায় মাদকদ্রব্য স্কাফ সিরাপ ক্রয়-বিক্রয় করে আসছেন। তাকে গ্রেপ্তারের পর আজ কুড়িগ্রাম কোর্টে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে রাজীবপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়া দিন।
মন্তব্য করুন