কুমিল্লা টুয়েন্টিফোর টিভি ডেস্ক:
৯ মিনিট আগে , রবিবার, নভেম্বর ২৯, ২০২৬
কুমিল্লা টুয়েন্টিফোর টেলিভিশন

কুমিল্লায় নাশিদুল কুরআন মাদ্রাসার ২৫ হাফেজকে পাগড়ী প্রদান, মনোমুগ্ধকর আয়োজনে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত

কুমিল্লায় নাশিদুল কুরআন মাদ্রাসার ২৫ হাফেজকে পাগড়ী প্রদান, মনোমুগ্ধকর আয়োজনে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
ছবি

মজিবুর রহমান পাবেল, কুমিল্লা:

কুমিল্লা নগরীর হাউজিং ২ নং সেকশন জামে মসজিদ সংলগ্ন নাশিদুল কুরআন হিফজ মাদ্রাসার উদ্যোগে ২০২৬ সালে পবিত্র কুরআন হিফজ সম্পন্নকারী ২৫ জন শিক্ষার্থীর সংবর্ধনা ও পাগড়ী প্রদান অনুষ্ঠান মনোমুগ্ধকর ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওলাদে রাসুল আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দেদী। এ ছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেম-উলামা, পীর-মাশায়েখ, রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার সম্মানিত অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে ২৫ জন হাফেজকে পাগড়ী প্রদান করে সম্মাননা জানানো হয়। বক্তারা পবিত্র কুরআনের শিক্ষা ও দ্বীনি শিক্ষার প্রসারে প্রতিষ্ঠানটির ভূমিকার প্রশংসা করেন এবং এর ধারাবাহিক সাফল্য কামনা করেন।

নাশিদুল কুরআন মাদ্রাসা ২০১৮ সালে প্রতিষ্ঠার পর থেকে দ্বীনি ও নৈতিক শিক্ষার প্রসারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানের ধারাবাহিক সাফল্যের অংশ হিসেবে প্রতি বছর উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী পবিত্র কুরআন হিফজ সম্পন্ন করছেন।

এদিকে প্রতিষ্ঠানের নতুন শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে। নূরানী, নাজারা, হিফজুল কুরআন ও একাডেমিক বিভাগে নতুন শিক্ষার্থী ভর্তির আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতি, ধারাবাহিক সাফল্য ও ভবিষ্যৎ অগ্রযাত্রার জন্য সকলের আন্তরিক সহযোগিতা এবং দোয়া কামনা করা হয়েছে।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় নাশিদুল কুরআন মাদ্রাসার ২৫ হাফেজকে পাগড়ী প্রদান, মনোমুগ্ধকর আয়োজনে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত

১

বিয়ে করতে কুমিল্লায় চীনা যুবক, ফিরিয়ে দিল পরিবার

২

কুমিল্লায় চলন্ত বাসে সন্তান প্রসব, যাত্রীদের সহযোগিতায় নিরাপদে ভূমিষ্ঠ নবজাতক

৩

কুমিল্লা সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অবস্থানের খবরে বিএনপির বিক্ষোভ

৪

কুমিল্লায় ভুয়া চিকিৎসক, অতিরিক্ত টেস্ট ফি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা

৫

সিসিএন শিক্ষা পরিবারের সাথে পপুলার ডায়ানষ্টিকের সমঝোতা চুক্তি নিজস্ব প্রতিবেদক:

৬

কুমিল্লায় শিশু খাদ্যে কাপড়ের রং, বুড়িচংয়ে খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ও হাসপাতালে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

৭

কুমিল্লায় পিকআপের ধাক্কায় প্রাণ গেল অটোচালক ও যাত্রীর

৮

সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গৌরবময় একযুগ পূর্তি উদযাপন

৯