

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে মোটরসাইকেল দুর্ঘটনায় এক ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে মহাসড়কের দাউদকান্দি উপজেলা ইলিয়টগঞ্জ বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
শুক্রবার নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত মোহাম্মদ ফিরোজ (৩২) হাওলাদার ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার শংকরপাশা গ্রামের হার রুনুর রশিদ হাওলাদারের ছেলে।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ বাজারের নিকট এসিআই কম্পানির বিক্রয় প্রতিনিধি মোটরসাইকেলযোগে উল্টো পথে আসা একটি মাছের পিকআপ ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে গৌরীপুর হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি মো. রুহুল আমিন জানান, সড়ক দুর্ঘটনায় নিহত এসিআই কম্পানির বিক্রয় প্রতিনিধি ফিরোজ হাওলাদারের মরদেহ আজ শুক্রবার তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন


মঙ্গলবার কুমিল্লার দাউদকান্দিতে ঘটেছে এক মর্মান্তিক দুর্ঘটনা। মহাসড়কে বাসের চাপায় নারী-শিশুসহ চার পথচারী নিহত হয়েছেন।
সোমবার (২২ এপ্রিল) রাত ৮ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার রায়পুর মালিখিল এলাকায়
মহাসড়ক পার হওয়ার সময় একুশে পরিবহন নামে একটি বাস তাদের চাপা দিলে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, কুমিল্লা জেলার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের কদমতুলী এলাকার দিলবাল নেছা (৫০), শাহিনুর আক্তার (২৪), রাইসা (১.৫), সায়মা (৩)।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল আলম জানিয়েছেন, প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানতে পারি, সোমবার রাত ৮ টার দিকে মহাসড়কের পার হচ্ছিলেন যাচ্ছিলেন শিশুসহ একই পরিবারের ৪ জন সদস্য। এ সময় নোয়াখালী থেকে ঢাকাগামী একুশে পরিবহনের বেপরোয়া বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিন জন। পরে, শিশুটিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠানো হলে পথেই তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, বাসটি পালিয়ে গেলেও একই কোম্পানির অন্য একটি বাস আটক করা হয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মন্তব্য করুন


নেকবর হোসেন, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লায় সাংবাদিক, মানবাধিকার কর্মী ও শিক্ষানবিশ আইনজীবী মওদুদ আব্দুল্লাহ শুভ্র দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ সন্ত্রাসী ও সাইবার অপরাধী চক্রের হুমকি, হামলা, চাঁদাবাজি ও সামাজিক সম্মানহানির শিকার হচ্ছেন। তার দায়ের করা একাধিক মামলার জেরে চক্রটি মামলা প্রত্যাহার, মোটা অঙ্কের চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকিসহ নানা ধরনের অপকর্মে লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী মওদুদ।
তিনি জানান, ২০১৭ সাল থেকে তার ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একাধিক সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এরমধ্যে রয়েছে ২০১৭ সালের ৩ মে ও ২০১৮ সালের ২৮ জুন দায়ের করা দুটি গুরুত্বপূর্ণ জিডি।
মওদুদ অভিযোগ করেন, বরুড়া থানাধীন নিমসার এলাকায় সন্ত্রাসীদের হামলার শিকার হওয়ার পর তিনি আদালতে মামলা দায়ের করলে তদন্ত চলাকালে মামলাটি প্রত্যাহারের জন্য তাকে চাপ দেওয়া হয়। এরপর ২০২০ সালের ১৫ ফেব্রুয়ারি কুমিল্লা শহরের ইসলামপুরে তার বাসার সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়ানো হয়।
পরে ২০২৪ সালের ১৪ নভেম্বর কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলা (মামলা নম্বর: ৪১, জি.আর. নম্বর: ৮৫০/২৪) দায়ের করেন মওদুদ। এই মামলায় ৮ জন এজহারভুক্ত এবং আরও ৫-৬ জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে অভিযোগ আনা হয়। পুলিশ ও যৌথবাহিনী একজন আসামিকে গ্রেপ্তার করলেও বাকি আসামিরা পলাতক রয়েছে। তারা বিভিন্ন সময়ে পরোক্ষভাবে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত থেকে মামলা প্রত্যাহার ও ১০ লাখ টাকা চাঁদা দাবি করছে বলে অভিযোগ।
সম্প্রতি ২০২৫ সালের ৯ জুলাই অপরাধীরা নতুন একটি মোবাইল নম্বর (০১৩৪২-৭১৩৮১২) থেকে ফোন ও মেসেজের মাধ্যমে মওদুদকে প্রাণনাশ, অশ্লীল ছবি-ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি এবং তার বাসার পানির ট্যাংকিতে বিষ মিশিয়ে হত্যার পরিকল্পনার কথা জানায়।
এছাড়া, গত বছরের ৪ আগস্ট টিক্কাচর ব্রিজ সংলগ্ন এলাকায় তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে গুরুতর আহত করা হয়। এ ঘটনায় কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দ্রুত বিচার আইনে মামলা (দ্রুত সিআর ৩৬/২৪) দায়ের হলে তদন্তে চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধের প্রমাণ মেলে। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন।
এদিকে, আসামিরা সামাজিক যোগাযোগমাধ্যমে ফেক আইডি খুলে মওদুদকে ব্ল্যাকমেইল করতে থাকে এবং তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এসব ঘটনায় গত ২৯ মে কুমিল্লা কোতোয়ালি থানায় আবারও অনলাইনে নিরাপত্তা সংক্রান্ত জিডি (নং: ২২৪২) করেন মওদুদ।
এই জিডির পরিপ্রেক্ষিতে তদন্তকারী কর্মকর্তা আদালতের অনুমতি নিয়ে ৭ এপ্রিল ২০২৫ তারিখে একটি নন-এফআইআর মামলা (নন-জিআর নং: ২০/২৫) রুজু করেন। আসামিদের বিরুদ্ধে সমন জারি হলেও তারা তা গ্রহণ না করে আদালত অবমাননা করছে। ইতোমধ্যে আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রস্তুতি নিয়েছে বলে একটি সূত্র জানিয়েছে।
কুমিল্লা কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুহিনুল ইসলাম বলেন, “সাংবাদিক মওদুদের দায়ের করা একাধিক মামলা ও জিডির বিষয়টি আমরা গুরুত্বসহকারে দেখছি। ইতোমধ্যে একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে এবং অপরাধীদের চক্রটি আইনের আওতায় আনতে পুলিশ হার্ডলাইনে রয়েছে।”
তিনি আরও জানান, আসামিদের বিরুদ্ধে অতীতেও একাধিক মামলা রয়েছে এবং এসব মামলার তদন্তে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে।
সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র সংশ্লিষ্ট প্রশাসন ও মানবাধিকার সংস্থাগুলোর কাছে দ্রুত বিচার ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন।
মন্তব্য করুন


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ কুমিল্লার সাব্বির হোসেন ৪০ দিন মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে মারা গেছেন।
শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে দেবিদ্বার ভিংলাবাড়ি এলাকায় তার মৃত্যু হয়েছে।
নিহত সাব্বির হোসেনের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার কাজিয়াতল এলাকার হলেও তিনি ছোটবেলা থেকেই নানাবাড়ি দেবিদ্বারের ভিংলাবাড়িতে মায়ের সঙ্গে থাকতেন।
সাব্বিরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো: শাহিনুল ইসলাম।
পুলিশ পরিদর্শক শাহিনুল ইসলাম বলেন, সাব্বিরের মৃত্যুর খবর পাওয়ার পর আমরা তার বাড়িতে যাই। সেখানে গিয়ে তার মরদেহের ময়নাতদন্তের জন্য অনুরোধ করি। কিন্তু স্থানীয় লোকজন আমাদের বাধা সৃষ্টি করে বলেন- তারা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করবেন। পরে আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সাব্বিরের মরদেহ দাফনের অনুমতি দিয়ে থানায় ফিরে আসি।
নিহত সাব্বির হোসেন(১৯) তিন ভাইবোনের মধ্যে সবার বড়। বছর তিনেক আগে তার বাবার মৃত্যুর পর সাব্বির সংসারের হাল ধরতে অটোরিকশা চালানো শুরু করেন। তার মৃত্যুতে পরিবারটি এখন নিঃস্ব হয়ে পড়েছে বলে জানান স্থানীয়রা।
কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সির বরাত দিয়ে উত্তর জেলা ছাত্রদলের সদস্য সচিব মাহমুদুল হাসান তামিম বলেন, নিহত সাব্বির আমাদের দলের একজন একনিষ্ঠ কর্মী ছিলেন। দলীয় পদ-পদবি না থাকলেও তিনি আমাদের দলীয় প্রতিটি প্রোগ্রামে অংশ নিতেন। আমাদের কাছে তার ছবি আছে। সে ছাত্র আন্দোলনের সময় সক্রিয়ভাবে মাঠে ছিল। আমরা তার হত্যার বিচার চাই। দলীয়ভাবে আমরা তার পরিবারের পাশে দাঁড়াব ইনশাআল্লাহ।
মন্তব্য করুন


মো মিজানুর রহমান মিনু :
কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক আলমগীর হোসেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে চৌদ্দগ্রাম থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার চিওড়া ইউনিয়নের পাতড্ডা, কালিকসার মাদরাসা রাস্তার মাথা এলাকায় ২৫ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করে।
এ সময় মাদক পরিবহনকাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
মন্তব্য করুন


কুমিল্লায় ১,১৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২।
সোমবার (১৩ মে) রাতে র্যাব-১১, সিপিসি-২ একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন অরন্যপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামী তানভীর ইসলাম আনিস নামক একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় আসামীর কাছ থেকে ১,১৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী তানভীর ইসলাম আনিস (২৫) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার বিবির বাজার গ্রামের মৃত নাবালক মিয়া এর ছেলে।
র্যাব জানান, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদক দ্রব্য ইয়াবা সংগ্রহ করে কুমিল্লা জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন


মজিবুর
রহমান পাবেল,
প্রতিবেদক:
কুমিল্লা চৌদ্দগ্রামে স্ত্রীর ডিভোর্স লেটার পেয়ে গলায় ফাঁস
দিয়ে আত্মহত্যা করেছেন আজিজুল হক রবিন নামে এক যুবক।
উজিরপুর ইউনিয়নের জগমোহনপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
আজ রোববার (১৫ জুন) পুলিশ মরদেহ উদ্ধার করে
থানায় নিয়ে আসে। তিনি একই গ্রামের আবুল খায়েরের ছেলে।
তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজিজুল হক রবিন আট বছর আগে পার্শ্ববর্তী সদর দক্ষিণ উপজেলার গোয়ালগাঁও গ্রামের নাছিমা আক্তারকে বিয়ে করেন। তাদের দাম্পত্য জীবনে জান্নাত আরা নামের ছয় বছর বয়সী এক মেয়ে সন্তান রয়েছে। বিয়ের পর থেকে ‘পরকীয়া’ সন্দেহে উভয়ের ঝগড়া লেগে থাকত। ঝগড়ার জেরে ছয় মাস আগে নাছিমা আক্তার একমাত্র সন্তানকে রেখে বাবার বাড়িতে চলে যান। দুই মাস আগে নাছিমা আক্তার স্বামী আজিজুল হক রবিনের ঠিকানায় ডিভোর্স লেটার পাঠান। পরিবারের লোকজন আজিজুল হক রবিনকে বিষয়টি অবগত করেননি। আজিজুল হক রবিন ঈদের ছুটি শেষে গার্মেন্টসে চাকরিতে যোগদানের জন্য ‘পরিচয়পত্র’ খুঁজতে গিয়ে ডিভোর্স লেটার দেখতে পান। এরপর থেকে তার মন খারাপ হয়ে যায়। শনিবার বিকেল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর রোববার সকালে বাড়ির পাশের একটি গাছে তার লাশ ঝুলতে দেখা যায়।
আজিজুল হক রবিনের ভাই আশরাফুল ইসলাম শাওন বলেন,
দীর্ঘদিন ধরে ভাই রবিনের সঙ্গে ভাবি নাছিমা আক্তারের ঝগড়া
চলছিল। এরই জেরে ছয় মাস আগে ভাবি বাবার বাড়িতে চলে যান। দুই মাস আগে ডিভোর্স লেটার
পাঠান তিনি। বিষয়টি পরিবারের পক্ষ থেকে গোপন রাখলেও দুইদিন আগে ভাই ডিভোর্স
লেটারটি দেখে মানসিকভাবে ভেঙে পড়েন।
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ জানান,
আজিজুল হক রবিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে
ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
মন্তব্য করুন


কুমিল্লার চৌদ্দগ্রামে মহাসড়কের
পাশে হোটেলে অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী আবদুল কুদ্দুস প্রকাশ তেল
কুদ্দুসকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা।
এ সময় মো. ইয়াছিন, কামাল
উদ্দিন ও মীর হোসেন নামে তিন সহযোগীকেও আটক করা হয়। আজ রোববার তথ্যটি নিশ্চিত করেছেন
থানার পরিদর্শক (তদন্ত) গুলজার আলম।
জানা গেছে, গোপন সংবাদের
ভিত্তিতে শনিবার দিবাগত রাতে সেনাবাহিনী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছুফুয়া এলাকার ইসলামিয়া
ট্রাক হোটেলে অভিযান চালায়। অভিযানকালে ৪৬০ পিস ইয়াবা ট্যাবলেট, সাড়ে ৪ কেজি গাঁজা
ও নগদ ৮৮ হাজার ৫৪০ টাকাসহ ঘোলপাশা ইউনিয়ন যুবলীগের সহ-সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস
প্রকাশ তেল কুদ্দুস, তার সহযোগী মো. ইয়াছিন, কামাল উদ্দিন ও মীর হোসেনকে আটক করা হয়।
কুদ্দুস আমানগন্ডা গ্রামের মৃত এরশাদ উল্যাহর ছেলে।
চৌদ্দগ্রাম থানার পরিদর্শক(তদন্ত) গুলজার আলম বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।
মন্তব্য করুন


কুমিল্লা সদর উপজেলার শাসনগাছা বাসস্ট্যান্ডে
চাঞ্চল্যকর কলেজ ছাত্র জামিল হাসান অর্নব হত্যা মামলার চার জন আসামী গ্রেফতার করেছে
র্যাব। এসময় একটি বিদেশি পিস্তলসহ চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। বুধবার দুপুরে এ
তথ্য জানান র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানী অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার
মাহমুদুল হাসান।
র্যাব জানায়, কুমিল্লা সদর উপজেলার
শাসনগাছা বাসস্ট্যান্ড এলাকায় লেগুনা ও সিএনজি অটোরিকশা স্ট্যান্ডের দখল নিয়ে সংঘর্ষে
কলেজ ছাত্র জামিল হাসান অর্নব (২৭) নিহত হয়। এসময় গুলিবিদ্ধ ছয় জন। এ ঘটনায় কুমিল্লা
কোতয়ালী মডেল থানায় মামলা করে নিহতের পরিবার। এ মামলায় গত মঙ্গলবার (১৯ মার্চ) রাতে
সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলেন, আদর্শ সদর উপজেলার
শাসনগাছা এলাকার মকবুল মিয়ার ছেলে মোঃ মোজাম্মল হোসেন জনি (২৫), আইয়ুব আলীর ছেলে ফয়সাল
আহমেদ রিমন (২০), আতিকুর রহমান খোকনের ছেলে সাইফ আলী রিয়াদ (২২) ও মোঃ আনু মিয়ার ছেলে মোঃ শুভ (২২)।
মন্তব্য করুন


নেকবর হোসেন , কুমিল্লা প্রতিনিধি;
কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলেখারচর বিশ্বরোড এলাকায় বৃদ্ধকে বাঁচাতে গিয়ে বাস খাদের কিনারে চলে যায়। এ সময় অল্পের জন্য রক্ষা পেল অর্ধশতাধিক যাত্রী । মঙ্গলবার বেলা ১১টায় কুমিল্লার আলেখারচর বিশ্বরোড এলাকায় নিউ শুকতারা পরিবহনের বাসটি চট্টগ্রাম থেকে কিশোরগঞ্জে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে ।
শুকতারা বাসের যাত্রী সুজন মিয়া চট্টগ্রাম থেকে কিশোরগঞ্জে যাচ্ছিলেন । তিনি জানান, আলেখারচর বিশ্বরোড এলাকায় আসার পর একটি প্রাইভেট কার ও একজন বৃদ্ধকে বাঁচাতে গিয়েই বাসটি খাদের কিনারে চলে যায় । আর একটু সামনে গেলেই অনেক হতাহতের ঘটনা ঘটে যেত ।
শুকতারা বাসের হেল্পার ইসলাম উদ্দিন আমার দেশকে বলেন, ‘আলেখারচর বিশ্বরোড এলাকায় আমাদের বাসের গতি কিছুটা কম ছিল । এক বৃদ্ধ এ সময় রাস্তা পার হচ্ছিলেন । আমি বারবার চিৎকার করেও তাকে সরাতে পারিনি । এ কারণে আমাদের বাসটি বাম দিকে পুকুরের দিকে চলে যায় । চালকের দক্ষতার কারণেই বড় ধরনের দুর্ঘটনা থেকে আমরা রক্ষা পেয়েছি।’
নিউ শুকতারা পরিবহনের চালক ইউসুফ আলী বলেন, এক বৃদ্ধকে বাঁচাতে গিয়েই আমাকে বাম পাশে ইউট্রান নিতে হয়েছে । গাড়ির গতি অনেক কম ছিল । গাড়ির যাত্রীদের বড় ধরনের ক্ষতি হয়নি ।’
কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার ইনচার্জ আব্দল মোমেন বলেন, বাসটি উদ্ধারের জন্য দুটি রেকার আনা হয়েছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি । মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মন্তব্য করুন


রফিকুল ইসলাম বাবু, চাঁদপুর প্রতিনিধি :
২০২৩-২৪ অর্থবছরে প্রণোদনা ও ঘুর্নিঝড় রেমাল উপলক্ষ্যে পুনবার্সন কর্মসূচীর
আওতায় খরিপ/২০২৪-২৫ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ
ও রাসায়নিক সার এবং নারিকেলের চারা বিতরণের কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন
করেন ছাত্র সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত জামিল সৈকত।
মঙ্গলবার দুপুরে চাঁদপুর উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ
অধিদপ্তরের বাস্তবায়নে বীজ ও সার বিতরণের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর সদর উপজেলার নির্বাহী
কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত। বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলার কৃষি কর্মকর্তা
তাপস রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সদর উপজেলার চেয়ারম্যান
এ্যাডভোকেট হুমায়ুন কবির সুমন, ভাইস চেয়ারম্যান নূরুল হায়দার সংগ্রাম, মহিলা ভাইস
চেয়ারম্যান রেবেকা সুলতানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইফতেখার নাঈম, উপসহকারী উদ্ভিদ
সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ সালাহ উদ্দিন সহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত
ছিলেন।
মন্তব্য করুন