

মজিবুর রহমান পাবেল, প্রতিবেদক:
কুমিল্লায় সংসদ সদস্য আলহাজ্ব মনিরুল হক চৌধুরীর উদ্যোগে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উদযাপন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনিরুল হক চৌধুরী, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি ও কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কুমিল্লা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ (ভিপি ওয়াসিম), কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক আতিক সেলিম রুবেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা জন্মদিন উদযাপনে অংশ নেন।
মন্তব্য করুন