

কুমিল্লার
লালমাই উপজেলার বাগমারা বাজারে শিশু খাদ্য, ফার্মেসি, খাদ্য স্থাপনা ও নিত্যপণ্যের
বাজারে অভিযান চালিয়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ৫৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা
অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার
(১৬ নভেম্বর) সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে
বিভিন্ন প্রতিষ্ঠানে অননুমোদিত শিশু খাদ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ
বিক্রি, মূল্যতালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত দামে ফল বিক্রি এবং ক্রয়ের ভাউচার দেখাতে
না পারার মতো অনিয়ম পাওয়া যায়। এ ছাড়া নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি খাদ্যসামগ্রী
তৈরি করার প্রমাণও পাওয়া যায়।
অভিযানে
অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো—
১.
প্রকাশ পাল স্টোরকে ৩ হাজার টাকা (ধারা ৩৭)।
২.
তাজা ফুড প্রডাক্টকে ২৫ হাজার টাকা (ধারা ৪২ ও ৪৩)।
৩.
ফারিয়া বেকারিকে ১০ হাজার টাকা (ধারা ৪৩)।
৪.
ফিরোজ মেডিকেল হলকে ১৫ হাজার টাকা (ধারা ৫১)।
৫.
হাসান মেডিকেল হলকে ৫ হাজার টাকা (ধারা ৩৭)।
অভিযানে
নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউছার। এ
সময় জেলা পুলিশের একটি দল অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করে।
অভিযানে
মোট পাঁচটি প্রতিষ্ঠানকে ৫৮ হাজার টাকা জরিমানা করা হয়।
মন্তব্য করুন