

নেকবর হোসেন, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লায় জুলাই পুনর্জাগরণে অনুষ্ঠানমালার অংশ হিসেবে জেলা সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিয়ে আলোচনা সভা, রক্তদাতাদের ডাটাবেস তৈরি ও ফ্রি মেডিকেল ক্যাম্প।
সোমবার (২৮ জুলাই) কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা.আলী নুর মোহাম্মদ বশীর আহমেদ। এতে বিশেষ অতিথি ছিলেন ড্যাব কুমিল্লার সভাপতি ডা.এম এম হাসান, কুমিল্লা মহানগর ড্যাব সভাপতি ডাঃ এস এম তৌহিদুর রহমান, কুমিল্লা বি পি এম পি সভাপতি ডাঃ আবু তাহের মুহিত, কুমিল্লা এন ভি এফ সভাপতি ডাঃ জহিরুদ্দিন মোঃ বাবরসহ অন্যান্য অতিথিবৃন্দ।
মন্তব্য করুন


নেকবর হোসেন, কুমিল্লা প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী
সেক্রেটারী জেনারেল মাওলানা এটিএম মাসুম
বলেছেন, যারা জুলাই
সনদের আইনী ভিত্তি
চায় না তারা
প্রকৃতপক্ষে
দেশের কল্যাণ চায়
না।যারা দেশের কল্যাণ
চায় না তারা
দেশের শত্রু। জুলাই
সনদের আইনী ভিত্তি
যাতে না হয়
সেজন্য একটি দল
নানামুখী ষড়যন্ত্র শুরু করেছে।
তাদের বিরুদ্ধে সবাইকে
ঐক্যবদ্ধ থাকতে হবে।
তা না হলে
দেশে আবারো স্বৈরাচার মাথাচাড়া দিতে পারে।
জুলাই সনদের আইনী
ভিত্তি না থাকলে
ভবিষ্যতে যে কোন
অপশক্তি সংবিধানের দোহাই
দিয়ে জুলাই আন্দোলনকে বেআইনি
ঘোষনা দিতে পারে। তখন আন্দোলনকারীদের
দেশবিরোধী হিসেবে বিচার
করা হবে।
দেশের ৭৭ ভাগ
লোক পিআর -এর পক্ষে।
বিশ্বের ৯৬টি দেশে
পিআর পদ্ধতিতে নির্বাচন হয়।
আগামী নির্বাচনে সকল
দলের সমান সুযোগ
নিশ্চিত করতে হবে।
শনিবার সকাল
৮টায় নগরীর ফান
টাউন কনভেনশন হলে
কুমিল্লা মহানগরী জামায়াত আয়োজিত
রুকন সমাবেশ প্রধান
অতিথির বক্তব্যে তিনি
এ কথা বলেন।
কুমিল্লা মহানগরী জামায়াতের আমীর
কাজী দ্বীন মোহাম্মদ এর
সভাপতিত্বে মহানগর সেক্রেটারী মাহবুবর রহমান
এর পরিচালনা প্রধান
অতিথি আরো বলেন, দেশে
আইনের শাসন কায়েম
হলে লুটপাট বন্ধ
হবে। ৫৪ বছরে
দেশের লুটপাট বন্ধ
হয়নি। জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে সর্বপ্রথম লুটপাট
বন্ধ করবে।
বেকার সমস্যা সমাধান
করবে। দেশকে বেকারত্বের অভিশাপ
থেকে জাতিকে মুক্ত
করবে, শিক্ষা খাতকে
উন্নত করবে, বিচার বিভাগকে রাজনৈতিক হস্তক্ষেপ হতে
মুক্ত করবো ইনশাআল্লাহ। জামায়াতে ইসলামী
ক্ষমতায় গেলে অমুসলিমদের অধিকার
নিশ্চিত করবে।
রুকন
সমাবেশ এসময় উপস্থিত ছিলেন
মহানগর জামায়াতের নায়েবে
আমীর মু মোছলেহ
উদ্দিন, এ কে
এম এমদাদুল হক
মামুন, সহকারী সেক্রেটারী যথাক্রমে, কামারুজ্জামান সোহেল,
কাউন্সিল মোশারফ হোসাইন,
নাছির আহম্মেদ মোল্লা
মহানগরীর জামায়াতে কর্মপরিষদ ও শুরা
সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন


কুমিল্লার চৌদ্দগ্রামে অটো মিশুক চালক সৈকত হত্যার ঘটনা জড়িত অন্যতম আসামি তুহিন মজুমদারকে গ্রেফতার করেছে র্যাব-১১ সিপিসি-২ সদস্যরা।
গ্রেফতার হওয়া তুহিন মজুমদার চৌদ্দগ্রাম উপজেলার বসন্তপুর গ্রামের বাবুল মজুমদারের ছেলে। ৭ আগস্ট রাতে তাকে গ্রেফতার করা হয়।
গত ৩ জুলাই রাতে চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বাহেরগড়া এলাকার নাঙ্গলিয়া খাল পাড়ে সৈকত (১৯) নামে এক অটোমিশুক চালক নৃশংসভাবে খুন হয়।
প্রাথমিকভাবে জানা যায়, ভিকটিম তাফরুল ইসলাম সৈকত (১৯) অটো মিশুক চালানোর উদ্দেশ্যে গত ০২ জুলাই বিকাল ৫ টায় বাড়ী থেকে বের হয়। রাত ১১ টা অতিবাহিত হওয়ার পরও সৈকত বাড়ীতে না ফেরায় তার পরিবার তাকে বিভিন্ন স্থানে খোজ করতে থাকে। পরবর্তীতে বিকাল সাড়ে ৫ টায় চৌদ্দগ্রামের মুন্সীরহাট ইউনিয়নের বাহেরগড়া এলাকার নাঙ্গলিয়া খাল পাড়ে ভিকটিম সৈকত (১৯) এর লাশ পাওয়া যায়।
উক্ত ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-০৭। উক্ত ঘটনার সাথে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে র্যাব গোয়েন্দা নজরদারী বৃদ্ধি ও ছায়াতদন্ত শুরু করে।
গোয়েন্দা নজরদারী ও ছায়াতদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উক্ত ঘটনার সাথে জড়িত অন্যতম আসামী তুহিন মজুমদার (৩২) এর অবস্থান চৌদ্দগ্রাম থানা এলাকায় শনাক্ত করা হয়। পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ০৭ আগষ্ট রাতে র্যাবের অভিযানে চৌদ্দগ্রাম থানাধীন বসন্তপুর এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত হত্যাকান্ডের সাথে জড়িত অন্যতম আসামী তুহিন মজুমদারকে (৩২) গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামী সহ অন্যান্য আসামীদের সাথে ভিকটিমের সু-সম্পর্ক ছিল। সে সূত্র ধরে গত ০১ জুলাই রাতে গ্রেফতারকৃত আসামী সহ তার অন্যান্য সহযোগী আসামীরা একত্রে মিলিত হয়ে ভিকটিমকে হত্যা করে তার অটো মিশুকটি ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করে। তারই ধারাবাহিকতায় ঘটনার দিন ০২ জুলাই রাত ১১ টায় আসামীরা অটো মিশুকসহ ভিকটিমকে নিয়ে চৌদ্দগ্রাম থানাধীন মুন্সীরহাট ইউনিয়নের বাহেরগড়া এলাকার নাঙ্গলিয়া খাল এলাকায় গিয়ে সবাই মিলে বসে গল্প করে। এক পর্যায়ে পূর্ব পরিকল্পনা মোতাবেক গ্রেফতারকৃত আসামীর নির্দেশে ঘটনাস্থলের পাশে লুকিয়ে রাখা চাপাতি দিয়ে অন্যান্য আসামীরা ভিকটিমকে কুপিয়ে হত্য করে ভিকটিমের মৃত্যু নিশ্চিত করে ভিকটিমের কাছে থাকা নগদ টাকা, মোবাইল এবং অটো মিশুকটি নিয়ে লাশ খালে ফেলে দিয়ে পালিয়ে যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী উক্ত হত্যাকান্ডের সাথে তার সম্পৃক্ততার বিষয়ে তথ্য প্রদান করে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১১, সিপিসি ২ এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন


কুমিল্লা প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ (লাকসাম – মনোহরগঞ্জ) আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশি জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক দপ্তর সম্পাদক জনাব মোঃ সফিকুর রহমান এর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সহকারী রিটার্নিং অফিসার লাকসাম উপজেলার নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি কাছ থেকে বিএনপি নেতা নাজমুল হাসান,নয়ন মিয়া, সুমন মিয়া,যুবদল নেতা সোহাগ, ছাত্রদল নেতা নুর মোহাম্মদ মোঃ সফিকুর রহমান পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির প্রবীণ নেতৃবৃন্দ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন
মন্তব্য করুন


কুমিল্লায় ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন,
২ রাউন্ড গুলি ও ১টি মোটর সাইকেলসহ তিনজন আসামীকে গ্রেফতার করেছে কোতয়ালী মডেল থানা।
বৃহস্পতিবার রাতে কোতয়ালী মডেল থানার
এসআই (নিঃ) মো: মনির হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন
২নং দূর্গাপুর উত্তর ইউনিয়নের আড়াইওড়া ভোলানগর গ্রামে রুপা ব্রিক ফিল্ডের পাশে সেলিম
মিয়ার মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপরে ১টি মোটর সাইকেলযোগে তিনজন ব্যক্তি চেকপোষ্টের
কাছাকাছি পৌঁছে পুলিশের উপস্থিতি দেখে মোটর সাইকেল দ্রুতগতিতে চালিয়ে পালানোর চেষ্টা
করলে তাদেরকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিদেরকে দেহ তল্লাশী করে মোঃ মোজাম্মেল এর প্যান্টের
নিচে কোমরে গোজা অবস্থায় ১টি বিদেশী পিস্তল ও ওমর ফারুক এর প্যান্টের ডান পকেট থেকে
১টি ম্যাগজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলো: কুমিল্লা
জেলার আড়াইওড়া এলাকার আব্দুল আউয়াল এর ছেলে মো. মোজাম্মেল (২৯), বুড়িচং উপজেলার মোকাম
গ্রামের ইয়াছিন মিয়ার ছেলে ওমর ফারুক(৩২), একই এলাকার মোঃ তাজুল ইসলাম এর ছেলে শাহপরান
সোহাগ (৩০)।
উক্ত ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা
দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন


কুমিল্লায় ১৮ বছর পর জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ এর কুমিল্লা বিভাগীয় উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ১১টায় জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে খেলার সূচনা হয়। তিন জেলার অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টে দুটি দল প্রতিদ্বন্দ্বিতা করে – সবুজ দল এবং লাল দল।
সবুজ দল গঠিত হয়েছে কুমিল্লা দক্ষিণ ও মহানগরের খেলোয়াড়দের নিয়ে, আর লাল দল গঠিত হয়েছে চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া এবং কুমিল্লা উত্তর জেলা মিলে। ২০ ওভারের এই খেলায় টসে জিতে সবুজ দল প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। মেহেদী হাসানের হাফ সেঞ্চুরিতে ১৯ ওভারে ১০ উইকেট হারিয়ে ১৫৩ রানের একটি চ্যালেঞ্জিং স্কোর গড়ে সবুজ দল।
পরে, জয়ের জন্য ১৫৪ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে লাল দলের প্রথমে নাজুক অবস্থা থাকলেও দলের হাল ধরেন নাহিদ ও সুমন। দুজনের পার্টনারশিপে রানের পার্থক্য কমিয়ে আনেন তারা৷ পরে, সবুজ দলের সানজিদ মজুমদারের বোলিংয়ের সামনে কাবু হয়ে যায় লাল দল। ৪ উইকেট হাতিয়ে নেয় সানজিদ। কিন্তু, লাল দলের নাহিদের ব্যাটিং জড়ে হাফ সেন্সুরি ও নাহিদ-ইয়াসির জুটির কাছে হার মানতে বাধ্য হয় সবুজ দল। ঘুরে দাঁড়ায় লাল দল৷ ৪ উইকেট হাতে রেখে ও ১৯ ওভারে ইয়াসির আরাফাতের বাউন্ডারির মাধ্যমে লাল দল নিজেদের ঝুড়িতে টার্গেট রান তুলে নেয়৷ সবুজ দলের দৃঢ় বোলিংয়ের সামনে লাল দল নিজেদের ব্যাটিংয়ের জড় দেখিয়ে এভাবেই একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে জয় তুলে নেয়।
পরে, খেলোয়াড়দের মাঝে একে একে পুরষ্কার তুলে দেন অতিথিরা৷ উদ্বোধনী এই ম্যাচে প্লেয়ার অব দ্যা ম্যাচ হন লাল দলের ইয়াসির আরাফাত। পরে, একে একে অতিথিদের হাত থেকে পুরষ্কার তুলে নেন দু’দলের খেলোয়াড়রা৷
এসময়, পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, জিয়া ক্রিকেট টুর্নামেন্টের আহবায়ক রফিকুল ইসলাম বাবু, সদস্য সচিব দেবব্রত পাল, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসিম উদ্দিন, মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারি আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম এবং কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ার বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
কুমিল্লা বিভাগীয় এই উদ্বোধনী ম্যাচের সাফল্যের মধ্য দিয়ে টুর্নামেন্টের বাকি খেলা নিয়ে স্থানীয় খেলোয়াড় ও দর্শকদের মাঝে উৎসাহ দেখা দিয়েছে। আয়োজকরা জানিয়েছেন, এই টুর্নামেন্ট ক্রীড়ার মাধ্যমে যুবসমাজকে ঐক্যবদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মন্তব্য করুন


মজিবুর রহমান পাবেল, প্রতিবেদক:
পিআর পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন ও জুলাই সনদ ঘোষণাসহ পাঁচ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী। সমাবেশ শেষে মিছিলটি টাউন মাঠ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে টমচমব্রীজ মোড়ে গিয়ে শেষ করে।
আজ শুক্রবার (১০ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে কুমিল্লা নগরীর টাউন হল মাঠে গণমিছিল পূর্ব সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ এতে সভাপতিত্বে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা অঞ্চল টিম সদস্য আব্দুস সাত্তার,কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর মোহাম্মদ শাহজাহান এডভোকেট, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা উত্তর জেলা আমীর অধ্যাপক আব্দুল মতিন, মহানগরী জামায়াতের নায়েবে আমীর একেএম এমদাদুল হক মামুন। মহানগরী জামায়াতের সেক্রেটারী মু. মাহবুবর রহমান এর পরিচালনা গণমিছিল পূর্বসমাবেশে বক্তারা বলেন, পিআর পদ্ধতি নিয়ে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে। ভুল বুঝানো হচ্ছে। অথচ পিআর পদ্ধতি হলে বেশী ভোট কাস্ট হবে। মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে। জনগণের ভোটের সঠিত মূল্যায়ন থাকবে। তাই আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে হতে হবে। স্বৈরশাসকের সাথে থাকা জাতীয় পার্টিসহ ১৪ দলকে নিষিদ্ধ করতে হবে। নির্বাচন সকল দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। অন্যথায় জুলাই গণঅভ্যুত্থানের জন আকাঙ্খা পূরণ হবেনা। এবং অবিলম্বে কুমিল্লা বিভাগ ঘোষণা দাবি জানান বক্তারা।
গণমিছিল ও সমাবেশ এসময় অংশ গ্রহন করেন, মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মু. কামারুজ্জামান সোহেল,কাউন্সিল মোশাররফ হোসাইন, নাছির আহম্মেদ মোল্লা, কুমিল্লা মহানগরী ছাত্রশিবির সভাপতি হাসান আহম্মেদ,কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির সভাপতি হাফেজ মাজারুল ইসলাম,মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারী নাজমুল হাসান পঞ্চায়েত।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য কাজী নজির আহম্মেদ, অধ্যাপক জাকির হোসেন, দেলোয়ার হোসাইন সবুজ সহ অনেকে।কর্মসূচিতে দলের হাজারো নেতাকর্মী অংশ নেন। এসময় এই মুহূর্তে দরকার পিআর আর সংস্কার, পিআর পদ্ধতির নির্বাচন, দিতে হবে দিয়ে দাও, জামায়াত-শিবির জনতা, গড়ে তোলো একতা স্লোগান দিতে দেখা যায়।
সমাবেশে সভাপতির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ আরো বলেন, আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করতে হবে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করতে হবে। ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা দাবি জানান। তিনি আগামী নির্বাচনে কুমিল্লা ৬ আসনে সদর -সদর দক্ষিণ উপজেলার সর্বস্তরের জনগণকে ন্যায়ের প্রতীক দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিতে নগরবাসীকে আহবান জানান।
মন্তব্য করুন


১
কোটি টাকা অর্থ বাণিজ্যের মাধ্যমে আওয়ামী দোসরদের নিয়ে কুমিল্লা কেমিস্ট অ্যান্ড
ড্রাগিস্ট সমিতি কমিটি কেন্দ্র থেকে ঘোষণা করা হয়েছে। আওয়ামী লীগের অর্থ যোগানদাতা,
মাদক ব্যবসায়ী, আওয়ামী রাজনীতিতে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িতরা কমিটিতে স্থান পেয়েছে।
কেন্দ্রীয় কমিটিতে এখনো আওয়ামী দোসররা বসে আছে। তাই এ কমিটিও দোসরমুক্ত হয়নি।
শনিবার
(৩১ মে) দুপুরে কুমিল্লা সদরের আলেখারচর বিশ্বরোড এলাকার মেডিসিন কমপ্লেক্স অডিটোরিয়ামে
সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন সদ্য ঘোষিত কমিটির সহ-সভাপতি মোরশেদুল হক খোকন।
লিখিত
বক্তব্যে খোকন আরো বলেন, সম্প্রতি আওয়ামী
দোসরদের একটি অংশ তাদের অপকর্ম ঢাকার জন্য মিথ্যে তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করেছেন।
সংবাদ সম্মেলনে তারা বলেছেন- কুমিল্লায় দুই ব্যক্তির কাছে ঔষধ ব্যবসায়ীরা জিম্মি ।
প্রকৃতপক্ষে চিত্রটা ভিন্ন। সদ্য ঘোষিত কমিটির সভাপতির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন নিহতের পরিবার। তারা যাচাই-বাছাই করে মামলা দায়ের করেছেন। এতে আমাদের কোন হাত নেই। কারণ এখানে বৈষম্য বিরোধী ছাত্ররা রয়েছে, রয়েছে প্রশাসন। তাই এখানে অন্য কেউ চাইলেও কাউকে আসামি করতে পারবে না। ফলে তাদের এই অভিযোগ মিথ্যা ও বানোয়াট। আওয়ামী দোসররা মেডিসিন ব্যবসায়ী শিল্পী ও রুবেলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছে। প্রকৃতপক্ষে তারাই অবৈধ মেডিসিন ব্যবসার সাথে জড়িত। ব্যবসার আড়ালে মাদক ব্যবসাও করছেন। বিভিন্ন সময় অবৈধ মেডিসিন ব্যবসায় জড়িত থাকার অভিযোগে তাদের দোকানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। মূলত সদ্য ঘোষিত কমিটিতে আটজন আওয়ামী লীগের দোসর রয়েছে, যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে আওয়ামী লীগে রাজনীতির সাথে জড়িত ছিলেন। তারা আওয়ামী লীগের অর্থ যোগানদাতা, সভা- সমাবেশে উপস্থিত থাকতেন। বিভিন্ন এমপি সাথে বিভিন্ন প্রোগ্রামে তাদের ছবি রয়েছে। সেই অপবাদ ঢাকার জন্য তারা এখন শিল্পী ও রুবেলের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ এনেছেন। যা নিন্দনীয়। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।
সদ্য
ঘোষিত কমিটিতে সভাপতি পদে থাকা মো: আব্দুল আলীম ভূইয়ার সাথে কুমিল্লা সদরের সাবেক সংসদ
সদস্য হাজী বাহার ও চান্দিনা সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য প্রাণ গোপালের জনসভা এবং
স্থানীয় সাবেক কুসিক কাউন্সিলর সরকার মাহমুদ জাবেদের সুসম্পর্ক ছিল। তাদের সাথে মো: আব্দুল আলীম ভূইয়ার উপস্থিতির ছবি রয়েছে। ১৯৯৬
সালে রেইসকোর্সে অবস্থিত গ্লাক্সো ফার্মাসিটিক্যালস এর ২০ লক্ষ টাকা ছিনতাইয়ের মূল
পরিকল্পনাকারী ও ১৭ বছর আওয়ামী লীগের অর্থ যোগানদাতা ও আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতাকারি
আব্দুল আলীম।”
এই
কমিটির সিনিয়র সভাপতি মো: নুরুল আলম চৌধুরীর ( নোমান) মা নাজমা আক্তার চান্দিনা উপজেলা
পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান ছিলেন।
কমিটির
সহ-সভাপতি মেসার্স লাবোনি মেডিকেল হলের মালিক এ.কে.এম মোস্তাফিজুর রহমান (শাহজাহান)
আওয়ামী লীগের অর্থ যোগানদাতা ছিলেন। এছাড়া তিনি সদরের সাবেক সংসদ সদস্য হাজী বাহার
ও চান্দিনার সাবেক সংসদ সদস্য প্রাণ গোপাল, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আহমেদ নিয়াজ
পাভেলের কাছের মানুষ ছিলেন। এই কমিটির সদস্য মেসার্স নিউ গ্রিণ ফার্মেসীর মালিক এনায়েত
উল্লাহ মহানগর আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালিন কমিটিতে সদস্য ছিলেন। সর্বশেষ মহানগর আওয়ামী
লীগের কমিটিতে উপদেষ্টা পদ পান তিনি। কমিটির সদস্য মেসার্স নাড়িখান মেডিকেল হলের মালিক
মো: শামীম আওয়ামী লীগের অর্থ যোগানদাতা ছিলেন।
সদস্য
মেসার্স নিউ মেডিকেল হলের মালিক বাবু ধনঞ্জয় কুমার দত্ত আওয়ামী লীগের সমর্থক ছিলেন।
স্থানীয় কাউন্সিলর সরকার মাহমুদ জাবেদের রাজনীতিতে অর্থ যোগান দিতেন বলে জানা গেছে।
সদস্য মেসার্স যমুনা মেডিকেল হলের মালিক নিখীল চন্দ্র দত্ত আওয়ামী সমর্থক ছিলেন এবং
সদস্য মেসার্স রিয়া মেডিকেল হলের মালিক প্রহল্লাদ চন্দ্র দত্তের বিরুদ্ধে মেডিসিন ব্যবসায়
নানা অনিয়ম করেছে।
আওয়ামী
দোসর, অর্থ যোগানদাতা ও মাদক ব্যবসায়ীদের নিয়ে এ কমিটি ঘোষণা করা হয়েছে। যা নিন্দনীয়।
এই ঘটনা ২৪ এর আন্দোলন কে কলঙ্কিত করেছে। আমরা চাই অতিসত্বর এই দোসরদের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করা হোক।
সংবাদ
সম্মেলনে এ সময় আরো উপস্থিত ছিলেন মেডিসিন ব্যবসায়ী আবু বকর সিদ্দিক শিল্পী ও রুবেল
সহ আরো অনেকে। সংবাদ সম্মেলন শেষে মেডিসিন কমপ্লেক্সের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
হয়।
মন্তব্য করুন


আসফিয়া আমান, প্রতিবেদক:
বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (BAIUST)-এর শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক ও বৈশ্বিক সচেতনতার প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত বাইউস্ট গ্লোবাল অ্যাফেয়ার্স কাউন্সিল (BGAC)-এর ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। নতুন নেতৃত্বে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আইন বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী মো. আল আমামিন সরকার এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিবিএ বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী রাত্রি দে। সংগঠনের অগ্রযাত্রাকে আরও বিস্তৃত, কৌশলগত ও ফলপ্রসূ করার প্রত্যয়ে এই কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। সদস্যদের উপস্থিতিতে আয়োজিত সভায় সংগঠনের ভবিষ্যৎ রূপরেখা, কর্মপরিকল্পনা ও মানোন্নয়নের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়।
সভাপতি মো. আল আমামিন সরকার তাঁর বক্তব্যে জোর দিয়ে বলেন, আজকের বিশ্ব বাস্তবতায় কেবল সনদ নির্ভর শিক্ষা একজন শিক্ষার্থীকে পূর্ণাঙ্গ করে তোলে না; বরং প্রয়োজন দৃষ্টিভঙ্গির পরিসর, যুক্তিনির্ভর বিশ্লেষণ, নীতিগত অবস্থান গ্রহণের সক্ষমতা এবং নেতৃত্ব দেওয়ার সাহস। তিনি উল্লেখ করেন, গ্লোবাল অ্যাফেয়ার্স কাউন্সিল এমন একটি প্ল্যাটফর্ম যেখানে শিক্ষার্থীরা আন্তর্জাতিক সম্পর্ক, সমসাময়িক বৈশ্বিক ইস্যু, কূটনীতি ও নীতিনির্ধারণের অনুশীলনের মাধ্যমে নিজেদের সক্ষমতাকে বাস্তবতার সঙ্গে সংযুক্ত করতে পারে। তিনি আরও দৃঢ়ভাবে বলেন, “আমরা শুধু একটি সংগঠন পরিচালনা করতে চাই না; আমরা এমন একটি প্রজন্ম গড়ে তুলতে চাই, যারা চিন্তায় প্রগতিশীল, সিদ্ধান্তে দায়িত্বশীল এবং নেতৃত্বে আত্মবিশ্বাসী।”
সাধারণ সম্পাদক রাত্রি দে তাঁর বক্তব্যে সংগঠনের অভ্যন্তরীণ শৃঙ্খলা, পেশাদারিত্ব এবং ধারাবাহিক প্রশিক্ষণ কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি জানান, নতুন কমিটি সদস্যদের দক্ষতা উন্নয়ন, গবেষণাভিত্তিক আলোচনা, প্রতিযোগিতামূলক অংশগ্রহণ এবং বৃহত্তর নেটওয়ার্কিংয়ের সুযোগ সম্প্রসারণে অগ্রাধিকার দেবে। তাঁর মতে, একটি শক্তিশালী সংগঠন গড়ে ওঠে সমন্বয়, দায়বদ্ধতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে। সভার সমাপ্তিতে সদস্যরা প্রতিশ্রুতি ব্যক্ত করেন যে, তারা একযোগে কাজ করে বাইউস্ট গ্লোবাল অ্যাফেয়ার্স কাউন্সিলকে আরও উচ্চতায় পৌঁছে দেবে এবং বিশ্ববিদ্যালয়ের গৌরব বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা রাখবে।
মন্তব্য করুন


আর্জেন্টাইন
সুপাস্ট স্টার লিওনেল মেসি ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর পরই বদলে গেছে যুক্তরাষ্ট্রের
ফুটবল। আর এবার যুক্তরাষ্ট্রের এনএফএলের (ন্যাশনাল ফুটবল লিগ) চ্যাম্পিয়নশিপ ম্যাচ
‘সুপারবোল’ও মেসির খ্যাতিকে কাজে লাগাতে চলেছে।
আর
এবারই ১ম সুপারবোলের বিজ্ঞাপনে অংশ নিয়েছেন মেসি। ৬০ সেকেন্ডের সেই বিজ্ঞাপনে অংশ নিয়ে
১ কোটি ৪০ লাখ ডলার (১৫৩ কোটি ৪৭ লাখ টাকা) আয় করবেন মেসি। সম্প্রতি মেসি একটি বিয়ারের
বিজ্ঞাপনে অংশ নিয়েছেন।
বিয়ার
কোম্পানি সামাজিক যোগাযোগ মাধ্যম পেজগুলোয় এরই মধ্যে মেসির বিজ্ঞাপনের একাধিক টিজার
প্রকাশ করেছে। ১৫ সেকেন্ডের একটি টিজারে দেখা যাচ্ছে, সাগরপাড়ে ফুটবল খেলছেন মেসি।
কয়েকজনকে ড্রিবল করে বল নিয়ে এগিয়ে যাচ্ছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। পাশে
থাকা পর্যটকেরা তাঁর খেলা মুগ্ধতাভরে দেখছেন।
এই বিজ্ঞাপন আগামী ১১ ফেব্রুয়ারি লাস ভেগাসের অ্যালেজায়ান্ট স্টেডিয়ামে ন্যাশনাল ফুটবল লিগে (এনএফএল) সুপারবোলের বিরতির সময় দেখানো হবে। প্রতি ৩০ সেকেন্ড বিজ্ঞাপনের জন্য ৭০ লাখ ডলার (৭৬ কোটি ৭৩ লাখ টাকা) দিয়ে আসছে বিয়ার কোম্পানি। সে হিসাবে মেসি ৬০ সেকেন্ডের বিজ্ঞাপনে অংশ নিয়ে পেতে যাচ্ছেন এর দ্বিগুণ অর্থ।
মন্তব্য করুন


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কুমিল্লার বুড়িচংয়ে ছাত্র-জনতার
ওপর হামলা ও গুলির ঘটনায় দায়ের করা মামলার আসামি আওয়ামী লীগ নেতা সাহেব আলীকে গ্রেফতার
করেছে পুলিশ।
আজ রোববার (১৮ মে) বেলা ১১টার দিকে উপজেলার কোরপাই এলাকা থেকে
তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সাহেব আলী বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
এছাড়াও তিনি বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং মোকাম ইউনিয়ন যুবলীগের সাবেক
সভাপতি।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
সাহেব আলীর বিরুদ্ধে গতবছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার ওপর হামলার
ঘটনায় মামলা রয়েছে।
মন্তব্য করুন