কুমিল্লায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকায় নিজ ছেলেকে পুলিশে সোপর্দ বিএনপি নেতার

কুমিল্লায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকায় নিজ ছেলেকে পুলিশে সোপর্দ বিএনপি নেতার
ছবি

মজিবুর রহমান পাবেল, প্রতিবেদক: 

স-ন্ত্রা-সী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিনহাজ হোসেন শামীম তার ছেলে মুন্নাকে (২৪) পুলিশের হাতে তুলে দিয়েছেন।
আজ বুধবার (১৪ মে) দুপুর ২টার দিকে সদর দক্ষিণ মডেল থানায় এ ঘ-টনায় ঘটে।
এ তথ্যটি নিশ্চিত করেছেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নে সামাজিক বিরোধের জেরে গত ১২ মে স্থানীয় বিএনপি নেতা বিল্লালের ওপর পরিকল্পিত স-ন্ত্রা-সী হা-ম-লা করা হয়। এ ঘটনায় তিনি বাদী হয়ে সদর দক্ষিণ থানায় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিনহাজ হোসেন শামীমের ছেলে মুন্নাসহ অভিযুক্তদের বি-রুদ্ধে মামলা করেন। মুন্না এই হামলার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তার বাবা মিনহাজ হোসেন শামীম বুধবার দুপুর ২টার দিকে ছেলেকে থানায় এনে পুলিশের হাতে সোপর্দ করেন।
এ বিষয়ে বিএনপি নেতা মিনহাজ হোসেন শামীম বলেন, গত ১২ মে আমার চাচাতো ভাই ও রাজনৈতিক সহযোদ্ধা বিল্লালের ওপর স-ন্ত্রা-সী হা-ম-লা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হয়। পরে খোঁজখবর নিয়ে দেখি আমার ছেলে মুন্নাও এই হামলার সঙ্গে জড়িত ছিল। যার কারণে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমার ছেলেকে নিজ হাতে পুলিশে কাছে সোপর্দ করেছি। মুন্না ছাড়া ঘটনার সঙ্গে অন্য যারা জড়িত তাদের অভিভাবকদেরও যেন সন্তানদের পুলিশের কাছে সোপর্দ করেন। যাতে করে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, বিএনপি নেতা বিল্লালের ওপর হা-ম-লার ঘটনায় মুন্নাকে আ-সামি করা হয়েছে। স্থানীয়ভাবে এ ঘটনার সত্যতা পাওয়ায় তার বাবা মিনহাজ হোসেন শামীম ছেলেকে থানায় এনে পুলিশের কাছে সোপর্দ করেছেন। আমার চাকরি জীবনে এমন ব্যতিক্রম ঘটনা আর ঘটেনি। মুন্নাকে বিকেলে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।
global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় হাসপাতালে অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

১

কুমিল্লা কান্দিরপাড় ভিক্টোরিয়া কলেজের পেছনের গলিতে ছিনতাই

২

কুমিল্লায় ৫ লাখ টাকার পণ্যের কার্টনে মিলল ইট ও বাঁশ

৩

কুমিল্লায় দধি ও ফলের দোকানে অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা

৪

কুমিল্লায় থামল কক্সবাজারগামী মহানগর এক্সপ্রেস

৫

কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

৬

কুমিল্লার লালমাইয়ে পুকুরে ডুবে প্রাণ গেল ২ ভাইয়ের

৭

কুমিল্লায় পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

৮

কুমিল্লায় মাদক, কিশোর গ্যাং ও ছিনতাইবিরোধী অভিযানে আটক ২৭৫

৯

কুমিল্লা সীমান্তে ভারতীয় শাড়ি জব্দ

১০

অপ্রতিম হত্যা: চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট

১১