

কুমিল্লায়
৫০ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ময়নামতি ক্রসিং হাইওয়ে থানা পুলিশ।
আজ
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা কোতোয়ালি থানাধীন
আলেখারচর থেকে প্রাইভেট কার সহ তাকে আটক করা হয়।
আটককৃত
হলেন কুমিল্লা জেলার সদর দক্ষিন থানার মিন্নতনগর এলাকার মো: ইব্রাহিম (৩৮)।
কুমিল্লা সদর দক্ষিন সীমান্ত এলাকা থেকে একটি প্রাইভেট
কার ( রেজিষ্ট্রেশন নং- ঢাকা মেট্টো-গ-১৫-৯০৬৪) এর চালক মাদক বহন করে মহাসড়ক দিয়ে ঢাকা
নিয়ে যাচ্ছে এমন তথ্য পায় হাইওয়ে পুলিশ। এই তথ্যের ভিত্তিতে ময়নামতি ক্রসিং হাইওয়ে
থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার এর নেতৃত্বে এসআই ইকবাল হোসেন,
এএসআই রাজিবুল আলম সঙ্গীয় ফোর্সসহ উক্ত প্রাইভেট কারটি বেরি কেড দিয়ে আটক করেন। এসময়
প্রাইভেট কারটি তল্লাশি করে প্রাইভেট কারের বেকডালার মধ্যে ২৫(পঁচিশ) টি ফোটলায় প্রতিটিতে
২ কেজি কেজি করে মোট ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন


নেকবর হোসেন, কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেন, এলাকার উন্নয়নের জন্য যেকোনো ধরনের কাজকে আমি ঈমানের অংশ মনে করি। আমি কাজ পাগল মানুষ, জনগণের কল্যাণ আমি আমৃত্যু কাজ করে যেতে চাই।
শুক্রবার বিকেলে আমড়াতলী ইউনিয়নের মাঝিগাছায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, তফসিল ঘোষণা হয়ে গেছে, দেশ এখন নির্বাচনের ট্রেনে উঠে গেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইশারায় লন্ডনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের ঐতিহাসিক বৈঠকই দেশকে নির্বাচনের দিকে নিয়ে গেছে। দেশের এই ক্রান্তিলগ্নে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এই অবস্থায় আমাদের দোয়া করা ছাড়া কোন উপায় নেই। আসুন আমরা সবাই বেগম খালেদা জিয়ার জন্য দুহাত তুলে আল্লাহর দরবারে দোয়া করি।
তিনি আরো বলেন, গত ৩০ বছর আগে গোমতীর উত্তরের জনপদের চলাচলের জন্য আমি চাঁনপুর বেইলি ব্রিজ নির্মাণ করে। সিঙ্গেল লেনের এই ব্রিজে এখন প্রতিনিয়ত যানজট লেগে থাকে। আমি জানার পর পুনরায় আরেকটি ব্রিজ নির্মাণের জন্য আবেদন করি। আবেদনের প্রেক্ষিতে চাঁনপুর ব্রিজের পাশে অপর আরেকটি ব্রিজ নির্মাণের বরাদ্দ পাশ হয়।
গোমতীর উত্তরের আমড়াতলী ও পাঁচথুবী নিয়ে আমার আলাদা পরিকল্পনা রয়েছে। কুমিল্লা মেডিকেল কলেজের দ্বিতীয় শাখা, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় পৃথক ক্যাম্পাস গোমতীর উত্তরে স্থাপন করার পরিকল্পনা আমার অনেক পুরনো। আল্লাহ আমাকে কবুল করেছে, দেশনায়ক তারেক রহমান আমাকে মনোনয়ন দিয়ে আমার এই স্বপ্নকে বাস্তবায়নের পথ সুগম করে দিয়েছে। আপনারা শুধু একটি ভোট দিয়ে আমাকে নির্বাচিত করুন, উত্তরার জনগণকে কিভাবে সাজাতে হবে বাকিটা আমি দেখব।
মনিরুল হক চৌধুরী বলেন, কুমিল্লাকে আমি মেট্রোপলিটন নগরীতে রূপান্তর করব। কুমিল্লা সিটি কর্পোরেশনের সীমানা উত্তরে বুড়িচং পর্যন্ত, পূর্বে গোলাবাড়ি পর্যন্ত এবং পশ্চিমে ক্যান্টনমেন্ট নাজিরা বাজার পর্যন্ত বৃদ্ধি করব। আমার এই স্বপ্ন বাস্তবায়নের জন্য এখন প্রয়োজন আপনাদের দোয়া ও ভোট।
আমড়াতলী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কৃষক দলের সভাপতি মোস্তফা জামান, মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আমিরুজ্জামান আমির, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম ভুঁইয়া স্বপন, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আক্তার হোসেন, জেলা কৃষক দলের সহ সাধারণ সম্পাদক মোবারক হোসেন, মহানগর যুবদলের আহ্বায়ক ফয়সালুর রহমান পাভেল, দক্ষিণ জেলা যুবদলের সিনিয়ার যুগ্ন আহবায়ক রিয়াজ উদ্দিন রিয়াজ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আতিক সেলিম রুবেল, মহানগর বিএনপি নেতা আবু হানিফ, সোহেল মজুমদার, ছাত্রদলের সাবেক সভাপতি নাদিমুল ইসলাম শিশির, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ দক্ষিন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, সদর দক্ষিণ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ খোকা, সদর দক্ষিণ উপজেলা ছাত্রদলের সমন্বয়ক নুর মোহাম্মদ মজুমদারসহ দক্ষিণ জেলার নেতাকর্মীরা।
মন্তব্য করুন


রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্কের মোড় হতে পিস্তলসহ ২ তরুণ ও ২ তরুণীসহ ৪ জনকে আটক করেছে তাজহাট থানা পুলিশ।
গতকাল সোমবার (৩০ ডিসেম্বর) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাজহাট থানা পুলিশ একটি প্রাইভেট কারসহ ওই তরুণ-তরুণীদের আটক করে এবং এরপর থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়।
আটককৃতরা হলেন- নগরীর ধাপ কটকিপাড়ার তাসনিম স্বর্গ ও কলেজপাড়ার সাদিয়া, গাইবান্ধার সুন্দরগঞ্জ এলাকার হারুনউর রশিদ মেহেদি ও একই এলাকার কাওসার আহমেদ সোলায়মান আলী।
আটকের বিষয়ে তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম সর্দার বলেন, পিস্তলটি আসল না নকল তা আমরা খতিয়ে দেখছি। তার সাথে এই তরুণদ্বয় অন্য কোনো অপরাধের সঙ্গে সম্পৃক্ত কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
মন্তব্য করুন


নেকবর হোসেন, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লায় বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
গতকাল সোমবার (১ সেপ্টেম্বর) র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ দল কুমিল্লার কোতোয়ালি মডেল থানাধীন অরন্যপুর এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়।
অভিযানে মোঃ নজির আহমেদ (৪৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৬৯০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব-১১, সিপিসি-২।
র্যাব-১১ এর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত নজির আহমেদ কুমিল্লা জেলার কোতোয়ালি মডেল থানার পশ্চিম ঝাকুনিপাড়া গ্রামের মোঃ মমিন মিয়ার ছেলে। সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছিল।
জানা গেছে, র্যাব-১১ এর নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মন্তব্য করুন


কুমিল্লায়
৮০ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২।
গত ৮ মার্চ ভোরে র্যাব-১১,
সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া
থানাধীন তেঁতুলতলা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১। মোঃ আব্দুল
মালেক (৩৮) নামক একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় আসামীর কাছ থেকে ৮০ কেজি
গাঁজা ও মাদক পরিবহণ কাজে ব্যবহৃত ১ টি পিকআপ এবং ১ টি মাইক্রোবাস উদ্ধার করা হয়। তবে
চালক সহ ২ জন কৌশলে পালিয়ে যায়।
গ্রেফতারকৃত আসামী
১। মোঃ আব্দুল মালেক (৩৮) পটুয়াখালী জেলার কলাপাড়া থানার মোস্তফাপুর গ্রামের মৃত আব্দুস
সাত্তার এর ছেলে। আসামী বর্তমানে কুমিল্লা জেলার সদর দক্ষিন থানাধীন বিজয়পুর গ্রামে
বসবাস করে।
র্যাব জানান, সে
দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লা,
মুন্সিগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা
মূল্যে বিক্রয় করে আসছে। র্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত
অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান
অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন


নেকবর হোসেন, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা শিক্ষাবোর্ডের এবারের এসএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল আজ রোববার (১০ আগস্ট) সকালে প্রকাশিত হয়েছে। এতে ৮৪৪ জনের ফল পরিবর্তন হয়েছে। ফেল থেকে পাস করেছে ১৯০ জন। জিপিএ ৫ বেড়েছে ৬৭টি। আগে জিপিএ ৫ পাওয়াদের বিষয়ভিত্তিক গ্রেড পরিবর্তন হয়েছে ৯১ জনের। ফেল করা ৫৭ জনের ফেলই রয়ে গেছে।
বোর্ডেও উপপরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মো. কবির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাছরীন বলেন, ১০ জুলাই কুমিল্লা শিক্ষাবোর্ডসহ সব বোর্ডেও এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হয়। এরপর ১১ জুলাই থেকে পুনর্নিরীক্ষণ শুরু হয়েছে। অনলাইনে ১৭ জুলাই পর্যন্ত আবেদন করেছেন ৩৫ হাজার ৫৩১জন। প্রতি পত্রের ফি ছিল ১৫০ টাকা করে। প্রতি বিষয় ফি ১৫০ টাকা। মোট ৭৫ হাজার ৮৭৭ টি পাতা পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়ে।
এ বছর কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষা দেয় ১ লাখ ৬৭ হাজার ৫৭২ জন। পাসের হার ছিল ৬৩ দশমিক ৬০। এখন পুনর্নিরীক্ষণে পাসের হার বেড়েছে। জিপিএ ৫ পেয়েছিল ৯ হাজার ৯০২ জন। এখন বেড়েছে আরও ৬৭ টি।
মন্তব্য করুন


নেকবর হোসেন , কুমিল্লা প্রতিনিধি;
কুমিল্লা জেলার মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মু. রেজা হাসান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলামের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আলী নুর বশির, কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মাইনউদ্দিন চিশতি, বিএডিসি (সেচ) নির্বাহী প্রকৌশলী রুবাইয়াত ফয়সাল আল মাসুম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী নাজমুল হাসান হীরা, সিনিয়র জেল সুপার হালিমা খাতুন, কৃষি অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মিজানুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও)।
সভায় জেলার গুরুত্বপূর্ণ সমস্যা ও উন্নয়ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে রাস্তা ও ড্রেনের অবস্থা, জলাবদ্ধতা নিরসন এবং যানজট সমস্যা সমাধানের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে জুলাই শহীদদের কবরের নির্মাণকাজ সঠিকভাবে সম্পন্ন হচ্ছে কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নজরদারি নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।
এছাড়া গৃহহীন জুলাই শহীদ ও আহতদের জন্য ঘর নির্মাণের বিষয়ে আলোচনা করা হয়। সভায় জানানো হয়, মুরাদনগর উপজেলায় আহত ও গৃহহীন জুলাই যোদ্ধার জন্য ইতোমধ্যে একটি ঘর নির্মাণ করা হয়েছে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, “আসন্ন নির্বাচনকে সামনে রেখে নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে। এসব বিষয় মাথায় রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ তৎপর থাকতে হবে।” তিনি গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা ও নথিপত্র সংরক্ষণের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি প্রত্যেক দপ্তরকে নিজ নিজ কার্যালয়ের নিরাপত্তা বিশেষ গুরুত্ব দিয়ে নিশ্চিত করার আহ্বান জানান। জেলা প্রশাসক বলেন, আগামী নির্বাচন পর্যন্ত সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে সবাইকে সর্বোচ্চ সচেতন থাকতে হবে।
সভায় কৃষি অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মিজানুর রহমান বলেন, নির্বিচারে কৃষিজমি ধ্বংস করা হচ্ছে। ড্রেজার ও এক্সকেভেটর ব্যবহার করে ইটভাটার জন্য কৃষিজমির উপরিভাগের মাটি (টপ সয়েল) তুলে নেওয়া হচ্ছে। তিনি বলেন, টপ সয়েল তৈরি হতে ৩০ থেকে ৪০ বছর সময় লাগে। এই টপ সয়েল রক্ষা করতে না পারলে ভবিষ্যতে কৃষিজমি নিচু ও অনুর্বর হয়ে পড়বে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও কঠোর ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সভা শেষে সরকারের উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে সকল দপ্তর প্রধানকে নিজ নিজ অবস্থান থেকে যথাযথ দায়িত্ব পালনের জন্য আহ্বান জানানো হয়
মন্তব্য করুন


লাল শাক, লাউ ও পেয়াজের আড়ালে গাঁজা পাচারকালে ডিএনসি- কুমিল্লার হাতে ১৩ কেজি গাঁজাসহ আটক ২।
ডিএনসি কুমিল্লার উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান এরঁ সার্বিক তত্বাবধানে ও উপপরিদর্শক তমাল মজুমদার এর নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১৩ কেজি গাঁজাসহ দুজনকে আটক করা হয়।
আজ (১৫ নভেম্বর) সকালে কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন নিমসার বাজারস্থ গাড়ীচালকদের বিশ্রামাগারের সামনে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম হতে খুলনাগামী দিদার বাসে তল্লাশি করে ৫ কেজি গাঁজাসহ মিলন মোল্লা (৩৫) নামের একজন আসামিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি বাগেরহাট জেলার সরণখোলা উপজেলার উত্তর কদমতলা গ্রামের মৃত সিদ্দিক মোল্লার ছেলে।
অপর এক অভিযানে ফেনী টু ঢাকাগামী স্টার লাইন বাসে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি করে ৮ কেজি গাঁজাসহ মো: শিপন চৌধুরী (৫২) নামের একজন আসামিকে আটক করা হয়। উক্ত আসামি কুমিল্লা জেলার কোতোয়ালি থানাধীন দৌলতপুর এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে।
আসামী মো: শিপন চৌধুরীর(৫২) বিরুদ্ধে উপপরিদর্শক তমাল মজুমদার ও অপর আসামী
মিলন মোল্লা(৩৫) এর বিরুদ্ধে সহকারী
উপপরিদর্শক মোহাম্মদ মনির হোসেন বাদী হয়ে বুড়িচং থানায় পৃথক পৃথক মামলা দায়ের করে।
মন্তব্য করুন


কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন পদুয়ার বাজার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হতে শনিবার রাতে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২।
গ্রেফতারকৃত আসামীরা হলো: ডিএমপি ঢাকা জেলার মিরপুর থানার ৬৮নং জনতা হাউজিং, শাহ আলীবাগ এলাকার মৃত ওসমান গনির ছেলে মাঃ ইমামুল হক @শুক্কুর এবং কক্সবাজার জেলার কক্সবাজার সদর থানার পূর্ব মুক্তার পোল, ০৬ নং ওয়ার্ড এর মৃত দানু মিয়ার ছেলে দিদারুল আলম (৫০)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীদ্বয় জানায়, তারা উভয়েই একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য এবং তারা সাধারণ পেশার আড়ালে এসকল মাদকদ্রব্যের পরিবহন ও ক্রয়-বিক্রয় পরিচালনা করে আসছিল। গ্রেফতারকৃত ০১ নং আসামী মোঃ ইমামুল হক শুক্কুর ড্রাইভার পেশার আড়ালে মাদকদ্রব্য সংরক্ষণ ও ক্রয়-বিক্রয় করে আসছিল। এই চক্রটি পারস্পারিক যোগসাজসে সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ অন্যান্য মাদকদ্রব্যের বড় আকারের চালান দীর্ঘদিন যাবৎ ট্রাক, পিকআপ, কার্ভাড ভ্যান সহ অন্যান্য যানবাহন ব্যবহার করে বিভিন্ন ধরণের পণ্যদ্রব্য পরিবহনের আড়াঁলে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কুমিল্লা ও ঢাকা সহ পাশর্^বর্তী জেলা সমূহে সরবরাহ করে থাকে। গ্রেফতারকৃত আসামীদ্বয় আরো জানায় এই বিপুল পরিমান ইয়াবা এর চালান ঢাকাসহ পাশর্^বর্তী বিভিন্ন জেলায় সরবরাহের জন্য নিয়ে যাচ্ছিল। পরবর্তীতে গোয়েন্দা কার্যক্রম ও গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর আভিযানিক দল মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য মোঃ ইমামুল হক @শুক্কুর ও দিদারুল আলম’দ্বয়কে গ্রেফতার পূর্বক তাদের দেখানো মতে সদর দক্ষিণ থানাধীন পদুয়ার বাজার এলাকার ঢাকা চট্রগ্রাম মহাসড়ক হতে গ্রেফতার করে ০১ টি ব্যাগে সর্বমোট ৪০,০০০ পিস উদ্ধার করে যার আনুমানিক মূল্য ০১ কোটি ২০ লাখ টাকা।
গ্রেফতারকৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে মাদক চোরাচালানের সাথে সম্পৃক্তদের বিষয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এসংক্রান্তে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদেরকে আইনের আওতায় আনার জন্য র্যাব-১১ এর গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রম অব্যহত রয়েছে।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
মন্তব্য করুন


নেকবর হোসেন , কুমিল্লা প্রতিনিধি :
নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) এ কর্মশালার চতুর্থ পর্যায় অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার অতিরিক্ত আইজিপি (এইচআরএম)আবু নাছের মোহাম্মদ খালেদ, বিপিএম। সভাপতিত্ব করেন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মোঃ ফারুক হোসেন।প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “নির্বাচন একটি গণতান্ত্রিক রাষ্ট্রের সর্বাধিক গুরুত্বপূর্ণ আয়োজন। এ ক্ষেত্রে পুলিশের ভূমিকা হলো নিরপেক্ষতা, শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করা। ভোটার, প্রার্থী ও নির্বাচন-সংশ্লিষ্ট সকলের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের প্রতিটি সদস্যকে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে।”
তিনি আরও বলেন, “আজকের এই প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের পেশাদারিত্ব, দক্ষতা ও দায়িত্ববোধকে আরও সুদৃঢ় করা। আমাদের লক্ষ্য—‘নির্বাচন হবে শান্তিপূর্ণ, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য।’”
অনুষ্ঠানে কুমিল্লা জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, প্রশিক্ষকবৃন্দ ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীরা মাঠপর্যায়ে আরও দক্ষ, আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেন আয়োজকরা
মন্তব্য করুন


নেকবর হোসেন, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) কুমিল্লা পুলিশ লাইন্স ড্রিলশেডে শহীদ আরআই এ.বি.এম আবদুল হালিম মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরীর সঞ্চালনায় এবং জেলা পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁনের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় জেলার বিভিন্ন ইউনিট থেকে আগত সকল পদমর্যাদার পুলিশ সদস্যরা তাদের পেশাগত ও প্রশাসনিক নানা সমস্যার কথা পুলিশ সুপারের সামনে তুলে ধরেন। পুলিশ সুপার অত্যন্ত মনোযোগের সঙ্গে এসব সমস্যা শোনেন এবং দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।এসময় পুলিশ সুপার সদস্যদের দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান। তিনি নৈতিক স্খলন রোধ, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা, দক্ষতা বৃদ্ধি, কর্তৃপক্ষের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বুদ্ধিমত্তার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ কয়েকজন অফিসার ও ফোর্স সদস্যকে অর্থ পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি ভবিষ্যতে আরও ভালো কাজের জন্য তাদের উৎসাহিত করা হয় এবং পুরস্কারের পরিমাণ বৃদ্ধির বিষয়েও আশাবাদ ব্যক্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) পংকজ বড়ুয়াসহ কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সকল স্তরের পুলিশ সদস্যবৃন্দ।
মন্তব্য করুন