

কুমিল্লা জেলার সীমান্ত এলাকায় কুমিল্লা
ব্যাটালিয়ন (১০ বিজিবি) বিশেষ অভিযান পরিচালনা করে ৮৬ লক্ষাধিক টাকা মূল্যের অবৈধ
ভারতীয় মোবাইল ফোন জব্দ করেছে।
বিজিবি সূত্রে জানা যায়, ২ জুন ২০২৫ তারিখ রাত
আনুমানিক ১২টা ৩০ মিনিটে চৌদ্দগ্রাম উপজেলার শিবেরবাজার বিওপির অধীনে একটি বিশেষ
টহলদল সীমান্ত সংলগ্ন সোনাপুর এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালায়।
অভিযানে সীমান্ত শূন্য লাইন থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত
স্থানটি থেকে মালিকবিহীন অবস্থায় একটি ইজিবাইকসহ মোট ২৭৪টি মোবাইল ফোন উদ্ধার করা
হয়।
উদ্ধারকৃত মোবাইলগুলোর মধ্যে ১৮১টি নতুন এবং
৯৩টি পুরাতন মোবাইল ফোন রয়েছে। এসব মোবাইল ফোনের বাজারমূল্য আনুমানিক ৮৬,৫৯,২৭৪
(ছিয়াশি লক্ষ ঊনষাট হাজার দুইশত চুয়াত্তর) টাকা।
বিজিবি জানান,
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানান, জব্দকৃত মোবাইল ফোনসমূহ যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
মন্তব্য করুন


নেকবর হোসেন, কুমিল্লা প্রতিনিধি :
বিদায় লগ্নে কুমিল্লা প্রেস ক্লাবে জেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন কুমিল্লা জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহম্মেদ খাঁন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এ মতবিনিময় অনুষ্ঠানে তিনি কুমিল্লায় দায়িত্ব পালনকালে অভিজ্ঞতা, অর্জন, চ্যালেঞ্জ ও করণীয় তুলে ধরেন।
মতবিনিময় সভায় পুলিশ সুপার নাজির আহম্মেদ খাঁন বলেন, “কুমিল্লা আমার কর্মজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। এখানে দায়িত্ব পালন করতে গিয়ে আমি সবসময় মানুষের আন্তরিকতা ও সহযোগিতা পেয়েছি। আইনশৃঙ্খলা রক্ষা, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন, মাদকবিরোধী অভিযান, ট্রাফিক ব্যবস্থাপনা— সবক্ষেত্রে সাংবাদিকরা যে ইতিবাচক ভূমিকা রেখেছেন তা সত্যিই প্রশংসনীয়। দায়িত্বশীল সংবাদ প্রকাশ পুলিশের কাজকে আরো গতিশীল করেছে।”
তিনি আরও বলেন, “আমার লক্ষ্য ছিল সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, পুলিশের প্রতি জনগণের আস্থা বৃদ্ধি ও জনবান্ধব পুলিশিং ব্যবস্থা প্রতিষ্ঠা করা। কুমিল্লাবাসী আমাকে যে ভালোবাসা, সম্মান ও সহযোগিতা দিয়েছে— তা আজীবন স্মরণে থাকবে।”
অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক নেতারা বিদায়ী পুলিশ সুপারের সৎ, নিষ্ঠাবান ও মানবিক কর্মকৌশলকে প্রশংসা করেন। তারা বলেন, তার নেতৃত্বে কুমিল্লার আইনশৃঙ্খলা পরিস্থিতি সুসংহত ছিল। বিভিন্ন থানা উন্নয়ন, কমিউনিটি পুলিশিং জোরদার, অভিযোগ নিষ্পত্তির গতি বৃদ্ধি— এসব উদ্যোগ মানুষের আস্থা অর্জন করেছে।
মতবিনিময় সভায় কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক, সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম, সহ-সভাপতি মাহবুব আলম বাবু, সিনিয়র সদস্য সহিদউল্লাহ, ওমর ফারুকী তাপস,দিলীপ মজুমদার,দপ্তর সম্পাদক সেলিম রেজা মুন্সি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নেকবর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সাদিক হোসেন মামুন, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু,বুড়িচং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হক বাবুসহ জেলা ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ বড়ুয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক, ডিবি ওসি মোহাম্মদ আব্দুল্লাহ প্রমুখ।
পরিশেষে বিদায়ী পুলিশ সুপার নাজির আহম্মেদ খাঁনের হাতে কুমিল্লা প্রেস ক্লাব, কুমিল্লা ইয়ুথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, কুমিল্লা রিপোর্টার্স ক্লাব এবং কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে স্মারক উপহার তুলে দেওয়া হয়। তার ভবিষ্যৎ কর্মজীবনের সফলতা কামনা করেন সবাই।
মন্তব্য করুন


তাপস চন্দ্র সরকার, কুমিল্লা:
প্রতি বছর কার্ত্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে সনাতন ধর্মাবলম্বীদের বাসা-বাড়ীতে বিপুল উৎসাহ উদ্দীপনায় ঘরোয়া পরিবেশে পালিত হয় বাঙালি হিন্দুদের শ্রেষ্ঠ সামাজিক অনুষ্ঠান ভ্রাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা উৎসব।
তারই ধারাবাহিকতায় ২৩ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর কালিয়াজুরীতে বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদ কুমিল্লা ইউনিটের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাপস চন্দ্র সরকারের একমাত্র মেয়ে অর্পিতা সরকার তাঁর ছোটভাই অরন্য সরকার প্রিন্স এর কপালে চন্দন দিয়ে ফোঁটা এঁকে ছড়া কেটে বলেন "ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়লো কাঁটা, যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দেই আমার ভাইকে ফোঁটা।" এভাবেই ভ্রাতৃদ্বিতীয়া যমের দুয়ারে কাঁটা দিয়ে বোন ভাইয়ের দীর্ঘায়ু ও সৌভাগ্য কামনা করেন। এরপরে ভাইবোনেরা একে অপরের সাথে মিষ্টি বিনিময় করে এবং উপহার আদান-প্রদান করে থাকে।
জানা যায়- শুভ দিনের পরম পবিত্র লগ্নে ভাই-বোনের মধুর সম্পর্কের পুনঃ নবীকরণ করে নেওয়া হয় প্রতি বছর। শৈশবের হারিয়ে যাওয়া মধুর এই দিনটিতে বড় বেশি করে মনে পড়ে যায়। ভাই-বোনের স্নেহ ভালোবাসার সম্পর্কের প্রকাশ ভাইফোঁটা আচার অনুষ্ঠানটি মন কেড়ে নেয়। একটি অনুষ্ঠানের মধ্যদিয়ে চিরন্তন আবেগ অনুভূতিই জীবন্ত হয়ে ওঠে। কার্তিক মাসের শুক্লপক্ষে দ্বিতীয় তিথিতে বোন তাঁর ভাইকে পরম যত্ন সহকারে একটি সুন্দর আসনে বসিয়ে হেমন্তের শিশির ও অন্যান্য উপকরণ দিয়ে হাতের তিন আঙ্গুলের সাহায্যে বোন তাঁর ভাইয়ের কপাল ধুয়ে দেয়। এরপর বোন তার কনিষ্ঠা আঙ্গুল দিয়ে একইভাবে চন্দন তিলক এঁকে দিয়ে ছড়া কেটে বলে "ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়লো কাঁটা, যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দেই আমার ভাইকে ফোঁটা।"
অ্যাডভোকেট তাপস চন্দ্র সরকার বলেন- দীপাবলির একদিন পরেই ভ্রাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা। হেমন্তের পবিত্র শিশির দিয়ে বোন তাঁর ভাইয়ের সব অশুভ, অমঙ্গল ও অকল্যাণকর শক্তিকে ধুয়ে দেয়। সুগন্ধি চন্দন তিলক ললাটে এঁকে দিয়ে এনে দেয় সৌভাগ্যের পরশমনি। তারই সঙ্গে অমরত্বের প্রতীক দুর্বা আর ধনের প্রতীক ধান দিয়ে প্রার্থনা বা আশীর্বাদ বা তার মঙ্গল কামনা করেন। তিনি আরো বলেন- যমী (যমুনা) তার ভাই যমকে কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে নিজ গৃহে এনে পূজা করে ভোজনে আপ্যায়িত করেছিলেন। তিনি বলেন জনশ্রুতি আছে, সেই থেকে অদ্যাবধি বিপুুুল উৎসাহ উদ্দীপনায় ঘরোয়া পরিবেশে পালিত হয়ে আসছে বাঙালি হিন্দুদের শ্রেষ্ঠ সামাজিক অনুষ্ঠান ভ্রাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা উৎসব।
অন্যদিকে, ১৩৩৬ খ্রিস্টাব্দে আচার্য সবানন্দ সুবীর পুঁথির শেষ শ্লোকে বলা হয় মহাবীরের জীবনবাসন হলে রাজা নন্দী বর্ধন বোনের শোক নিবারণের জন্য বোনকে বুঝিয়ে আদর যত্ন করে আপ্যায়ন করেছিলেন। ভ্রাতৃদ্বিতীয়া যমের দুয়ারে কাঁটা দিয়ে ভাইয়ের দীর্ঘায়ু ও সৌভাগ্য কামনা করা হয়। ভাইফোঁটার দিনে বোনেরা তাদের দাদা বা ভাইকে নিজের বাড়ীতে নিমন্ত্রণ করে আপ্যায়ন করে এবং ভাইয়েরাও বোনদের প্রাণ ভরে আর্শীবাদ করে। ভাগ্নিরা ভাইয়ের কপালে চন্দন ও কুমকুমের তিলক বা ফোঁটা এঁকে দিলে কেউ তার ক্ষতি করতে পারবেনা। সেজন্যই বোনেরা ভাইয়ের হাতে রাখি বেঁধে দেয়। এভাবে বোনেরা ভাইয়ের দীর্ঘায়ু কামনা করে। এরপর ভাইকে ঐতিহ্যবাহী মিষ্টি খাওয়ায়। ভাইও তার সাধ্যমত বোনকে কিছু উপহার বা টাকা দেয়। পশ্চিমবঙ্গের ন্যায় বাংলাদেশেও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে পালিত হয় বাঙালি হিন্দুদের শ্রেষ্ঠ সামাজিক অনুষ্ঠান ভ্রাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা উৎসব।
মন্তব্য করুন


মজিবুর রহমান পাবেল, প্রতিবেদক :
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম বলেছেন, গতকাল শেখ হাসিনার রায়ের মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আমরা এই ন্যায়বিচারের ধারাবাহিকতা বজায় রাখব। বিচারবিভাগ স্বাধীন থাকবে। আমরা যদি নির্বাচিত হই বিচারবিভাগকে স্বাধীন রাখা হবে। আগামীর বাংলাদেশ হবে ন্যায়ের ওপর।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের ভৌগই উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত উঠান বৈঠকের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ৮০ বছর বয়সে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সাত- সাতটি বছর জেল খেটেছেন, কিন্তু তিনি অন্যায়ের সাথে কখনো আপোষ করেননি। উনাকে বহুবার প্রেশার দেওয়া হয়েছিল বিদেশে পাঠিয়ে দিতে, আমাদের নেত্রী বলেছিলেন বিদেশে আমার কোন ঠিকানা নাই। ছয়বার নিশ্চিত মৃত্যুর থেকে আল্লাহ উনাকে বাঁচিয়েছেন।
তিনি বলেন, আওয়ামী লীগ আমাদের উপর যেভাবে চেপে বসেছিল। দীর্ঘদিন আপন লোকদের জানাজায় যেতে পারিনি। তাদের দোয়ায় অংশ নিতে পারিনি। আমরা এসব ভুলে যাবো না।দেশনেত্রী বেগম খালেদা জিয়া ৮০ বছর বয়সে সাত-সাতটি বছর জেল খেটেছেন। আমরা এসব ভুলে যাবো না। আগামী নির্বাচনে খালেদা জিয়ার তিন তিনটি আসনে মনোনয়ন নিয়েছেন। তার সম্মানার্থে সবাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে।
আবুল কালাম বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে লাকসাম এবং মনোহরগঞ্জের মনোনয়ন দিয়েছেন। ফ্যাসিস্ট সরকারের বিগত সময়ের নির্যাতন, মামলা-হামলার কথা বিবেচনা করেই আমার দল আমাকে মনোনয়ন দিয়েছে। আমাকে আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, ভোগই হাই স্কুল মাঠে গিয়ে আমার সালাম দাও, ধানের শীষের সালাম দাও। আমি জনাব তারেক রহমানের পক্ষে আপনাদেরকে সালাম দেওয়ার জন্য এখানে এসেছি। আপনারা তারেক রহমানকে আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী বানাবেন এটা আশা করি।
এ সময় মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইলিয়াস পাটোয়ারী, সাধারণ সম্পাদক অধ্যাপক সরোয়ার জাহান দোলনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন


নেকবর হোসেন, কুমিল্লা প্রতিনিধি :
জামায়াতে ইসলামী বাংলাদেশের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বিএনপি যদি সংস্কার প্রস্তাব না মানে তবে এটা তাদের দায়িত্বহীনতার পরিচয়। নতুন করে রাজনৈতিক সংকট তৈরির অপপ্রয়াস। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচন সম্পর্কে জনগণের মাঝে সংশয় তৈরির অপপ্রয়াস।
আজ শুক্রবার (৩১ অক্টোবর) কুমিল্লায় নিজ নির্বাচনি এলাকা চৌদ্দগ্রামের নির্বাচন কেন্দ্র পরিচালক সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি।
এ সময় ডা. তাহের বলেন, ‘যদি নির্বাচন না হয় তাহলে যারা পালিয়ে গিয়ে ভারতে বসে ষড়যন্ত্র করছে, তারাই একটা সুযোগ নিবে। বিগত সরকারের যে বাংলাদেশ, সংস্কারবিহীন যে বাংলাদেশ, মনে হয় যেন বিএনপি সেই জায়গায় ফিরে যেতে চায়। বাংলাদেশকে আওয়ামী জাহেলিয়াতের দিকে ফিরে যেতে এদেশের মানুষ দিবে না।’
জামায়াতের এই নেতা আরও বলেন, ‘সরকারের সিদ্ধান্ত থেকে যদি সরকার সরে যায়, তাহলে এটা পরিষ্কার হবে যে সরকার আর নিরপেক্ষ নেই। এ সরকার যদি নিরপেক্ষতা হারায় এবং কোনো দলের প্রতি যদি তাদের আনুগত্য প্রকাশ করে এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে এটা আশঙ্কা তৈরি হবে।’
উপজেলা জামায়াতে আমির মু মাহফুজুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা অঞ্চল টিম সদস্য ও সাবেক জেলা আমির আব্দুস সাত্তার, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির মোহাম্মদ শাহজাহান অ্যাডভোকেট, কুমিল্লা মহানগরী জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ-সভাপতি মজিবুর রহমান ভুঁইয়া, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন।
উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইনের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, চৌদ্দগ্রাম পৌরসভা আমির মাওলানা ইব্রাহীম, জামায়াত নেতা আয়ুব আলী ফরায়েজী, সাবেক চৌদ্দগ্রাম উপজেলা দক্ষিণ আমির শাহ মিজানুর রহমান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুর রহিম, পৌরসভা জামায়াতের সেক্রেটারি, মোশাররফ হোসেন ওপেলসহ প্রমুখ।
মন্তব্য করুন


নেকবর হোসেন, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার দাউদকান্দিতে একাধিক কাভার্ডভ্যান দুর্ঘটনায় হাইওয়ে পুলিশের একটি টহল গাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এতে একজন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল আনুমানিক ৯টা ১৫ মিনিটে দাউদকান্দি থানাধীন পুঠিয়া এলাকায় চট্টগ্রামমুখী লেইনে চলন্ত কাভার্ডভ্যান (নং- চট্টমেট্টো-ট-১১-৮৮৪২)-কে একই দিকে আসা আরেক কাভার্ডভ্যান (নং- চট্টমেট্টো-ট-১১-৪১১৬) পেছন থেকে ধাক্কা দিলে উভয় গাড়ি রাস্তার পাশে নিচে পড়ে যায়।
ঘটনার পর ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের মোবাইল টিম, যার নেতৃত্বে ছিলেন সার্জেন্ট নাদিম, সকাল ১০টা ৩০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। ঠিক সেই সময় ঢাকাগামী একটি দ্রুতগামী কাভার্ডভ্যান (নং- ঢাকামেট্টো-ট-২২-৩৫৮১) নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে দুইটি যানবাহনই রাস্তার নিচে পড়ে যায় এবং পুলিশের গাড়িটি চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়।
এ দুর্ঘটনায় পুলিশের গাড়িতে থাকা কনস্টেবল সাগর ইসলাম গুরুতর জখম হন। তাঁর ডান পা ভেঙে গেলে তাকে তাৎক্ষণিকভাবে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয় এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রাজারবাগ পুলিশ হাসপাতালে রেফার করা হয়েছে।
পুলিশ জানায়, দুর্ঘটনার জন্য দায়ী কাভার্ডভ্যানের চালককে আটক করা হয়েছে। ঘটনাস্থলে রেকার দিয়ে উদ্ধার কাজ চলমান রয়েছে এবং বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জোনাইদ চৌধুরী জানিয়েছেন, পুলিশ দুর্ঘটনা কবলিত দুটি কাভার্ড ভ্যান উদ্ধার করতে গেলে অন্য একটি কাভার্ড ভ্যান পুলিশের গাড়িকে ধাক্কা দেয়। এতে একজন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছে। গাড়িগুলিকে উদ্ধারসহ এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
মন্তব্য করুন


মজিবুর
রহমান পাবেল,
প্রতিবেদক:
কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি ও একাত্তর টেলিভিশনের স্টাফ রিপোর্টার কাজী এনামুল হক ফারুক এর বাবা ব্যবসায়ী কাজী সিরাজুল হকের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১৪ অক্টোবর) মরহুমের কবর জিয়ারত, এতিম শিশুদের খাদ্য বিতরণসহ মনোহরপুর সোনালী জামে মসজিদ রোডের বাসভবনে দোয়া মাহফিলের আয়োজন করে অর্পণ সিরাজ ফাউন্ডেশন। বাদ আসর নগরীর কান্দিরপাড়, সোনালী জামে মসজিদ, মুন্সেফবাড়ি, রাজগঞ্জ, গর্জনখোলা, মৌলভীপাড়া, চকবাজার ও হযরতপাড়া জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রয়াত কাজী সিরাজুল হক এর জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন মরহুমের একমাত্র ছেলে সাংবাদিক কাজী এনামুল হক ফারুক।
প্রসঙ্গত, কাজী সিরাজুল ইসলাম নগরীর স্টেডিয়াম মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন। ২০২০ সালের (১৪ অক্টোবর) বার্ধক্যজনিত কারণে নগরীর মনোহরপুরের বাসভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। পরে মনোহরপুর সোনালী জামে মসজিদে প্রথম নামাজে জানাজা এবং নগরীর হযরত পাড়া জামে মসজিদ সংলগ্ন ঈদগাহে দ্বিতীয় নামাজে জানাজা শেষে টমছমব্রীজ কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
মন্তব্য করুন


নেকবর হোসেন, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।
আদর্শ সদর আর্মি ক্যাম্পে প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৭ জানুয়ারি রাত পৌনে ২ টায় সদর এলাকার পাথুরিয়া পাড়া একটি বাসভবনের নিকট অবৈধ অস্ত্র ও বিস্ফোরক গোপন করে রাখার সন্দেহে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সংলগ্ন জঙ্গলের একটি পরিত্যক্ত স্থান থেকে ১× এলজি, ২× রাউন্ড শর্টগান এ্যামুনেশন, ২× রাউন্ড মেশিনগান এ্যামুনেশন এবং একাধিক বিস্ফোরক সামগ্রী উদ্ধার করা হয়।উদ্ধারকৃত অস্ত্রসমূহ কোতয়ালী মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।সেনাবাহিনীর এ অভিযানে স্থানীয় জনসাধারণ সন্তোষ প্রকাশ করেছে এবং এলাকায় সন্ত্রাস বিরোধী কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে।
মন্তব্য করুন


কুমিল্লায়
দেড় কোটি টাকা মূল্যের ৬৪ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে ৬০ বিজিবি।
শুক্রবার
(৮ নভেম্বর) বিকালে আদর্শ সদর উপজেলার টিক্কারচর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
এক
প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন, সুলতানপুর ব্যাটেলিয়ন (৬০ বিজিবির) অধিনায়ক
লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার।
প্রেস
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার দুপুরে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) মাদক বিরোধী
অভিযান পরিচালনা করে কুমিল্লার আদর্শ সদর উপজেলার টিক্কারচর থেকে হতে ১ কোটি ৫৮ লক্ষ
টাকা মূল্যের ভারতীয় নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট ৬৪ হাজার পিস এবং টয়োটা
গাড়ি ১ টি উদ্ধার করা হয়।
মন্তব্য করুন


কুমিল্লার হোমনায় মাদকবিরোধী অভিযানে ১৮ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। মাদক সরবরাহ কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করেছে পুলিশ। আটককৃত আসামি ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার লেশিয়ারা গ্রামের মনির মিয়ার ছেলে।
শনিবার (১২ অক্টোবর ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ভাষানিয়া ইউনিয়নের কাশিপুর এলাকায় ভাই ভাই মৎস্য খামারের সামনে এ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
থানা সূত্রে জানা যায়, এসআই (নিরস্ত্র) “মোঃ আব্দুল হামিদ সঙ্গীয় ফোর্সসহ থানার বিভিন্ন এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করছিলেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, মুরাদনগর দিক থেকে একটি সাদা রঙের টয়োটা প্রাইভেট কারে করে বিপুল পরিমাণ গাঁজা হোমনার দিকে আসছে। খবর পেয়ে পুলিশ কাশিপুর এলাকায় চেকপোস্ট স্থাপন করে। বিকেল ৫টার দিকে সন্দেহজনক প্রাইভেট কারটি থামানোর সংকেত দিলে গাড়ি থেকে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে ধাওয়া করে আটক করে।
পরে প্রাইভেট কারটি তল্লাশি করে পিছনের ব্যাকডালার ভেতরে সুকৌশলে লুকানো অবস্থায় খাকি স্কচটেপে মোড়ানো ১৮টি প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ১ কেজি করে মোট ১৮ কেজি গাঁজা পাওয়া যায়। এছাড়াও ঢাকা মেট্রো-গ-১২-৫৮৪১ নম্বরের প্রাইভেট কারটিও জব্দ করা হয়েছে।
এ ঘটনায় হোমনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণি ১৯(গ)/৩৮ ধারায় মামলা (নং-০১, তারিখ: ১২/১০/২০২৫ ইং) দায়ের করা হয়েছে বলে হোমনা থানা পুলিশ জানিয়েছে।
মন্তব্য করুন


আজ বুধবার (২৯ জানুয়ারি) দুপুর ১ টায় বাংলাদেশ সেনাবাহিনীর
২৩ বীর এর অধীনস্থ আদর্শ সদর সেনা ক্যাম্প হতে টহলদল আদর্শ সদর উপজেলার শাসনগাছা রেলগেট
এলাকায় এক মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রেতাকে হাতেনাতে আটক করে, তবে সেনাবাহিনীকে দেখে
ক্রেতারা পালিয়ে যায়।
মাদক ব্যাবসায়ী মোঃ রাসেল (২৫) তাঁর
নিকট হতে মোট ১৮০০ পিস ইয়াবা (প্রতি প্যাকেটে ৩০০ পিস), ১টি মোটরসাইকেল (মাদক পরিবহনের
জন্য ব্যবহৃত) সহ তাকে যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন