

অস্বাস্থ্যকর
পরিবেশে ফাস্ট ফুড আইটেম তৈরী, বাসি চিকেন মাসালা ও চাপ ফ্রিজে সংরক্ষণসহ নানা অনিয়মে
কারণে "PC Restora" প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা
অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা।
আজ মঙ্গলবার (১৫ জুলাই ) বিকালে কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার প্রেস ক্লাব এলাকায় ও রেসকোর্স
এলাকায় ভোক্তা অধিদপ্তরের অভিযান পরিচালনা করেন।
অভিযানে
নেতৃত্বদেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো: কাউছার
মিয়া।
উক্ত
অভিযানে সহযোগিতা করেন অফিস সহকারী ফরিদা ইয়াসমিন এবং কুমিল্লা জেলা পুলিশের একটি টিম।
মন্তব্য করুন


পৃথক দুইটি অভিযানে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন শাসনগাছা ও সদর দক্ষিণ মডেল থানাধীন পদুয়ার বাজার এলাকা থেকে ০৬ জন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২।
গত (২১ জুন) বিকালে র্যাব-১১, সিপিসি-২ একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন শাসনগাছা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে আসামী ১। মোঃ জামাল হোসেন (৫০), ২। মোঃ শাহিন (৪৮), ৩। রাসেল আহমেদ (২৭) এবং ৪। মোঃ খোকন (৫০) নামক ০৪ জন চাঁদাবাজকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় আসামীদের হেফাজত হতে চাঁদাবাজির ২,৫৪০/- টাকা উদ্ধার করা হয়।
পৃথক অন্য একটি অভিযানে গত (২১ জুন) রাতে র্যাব-১১, সিপিসি-২ একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন পদুয়ার বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে আসামী ১। মিজানুর রহমান (২২) এবং ২। মোঃ আব্দুর রশিদ (৫০) নামক ০২ জন চাঁদাবাজকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় আসামীদ্বয়ের হেফাজত হতে চাঁদাবাজির ৯,৭৯০/- টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা হলো: ১। মোঃ জামাল হোসেন (৫০) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার শাসনগাছা গ্রামের মৃত শফিক ইসলাম এর ছেলে, ২। মোঃ শাহিন (৪৮) একই গ্রামের মৃত খয়েজ আলী এর ছেলে, ৩। রাসেল আহমেদ (২৭) একই গ্রামের মৃত আবুল হাশেম এর ছেলে, ৪। মোঃ খোকন (৫০) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার সাতোরা চম্পকনগর গ্রামের মৃত তাজুল এর ছেলে, ৫। মিজানুর রহমান (২২) কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার পরকরা গ্রামের আবুল হাশেম এর ছেলে এবং ৬। মোঃ আব্দুর রশিদ (৫০) কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার উত্তর বিজয়পুর গ্রামের মানিক মিয়া এর ছেলে।
আসামীদেরকে জিজ্ঞাসাবাদে আরো জানায় যে, তারা সকলেই চাঁদাবাজ চক্রের সদস্য। তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা জেলার কোতয়ালী ও সদর দক্ষিণ থানা এবং এর আশ-পাশের বিভিন্ন রাস্তায় অটো, সিএনজি ইত্যাদি পরিবহনের ড্রাইভার ও হেলপারদের নিকট হতে ক্ষয়ক্ষতি ও গুরুতর আঘাতের ভয়ভীতি দেখিয়ে বলপূর্বক টাকা গ্রহণ করে আসছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মন্তব্য করুন


মজিবুর রহমান পাবেল, প্রতিবেদক:
কুমিল্লার
দেবিদ্বারে বিষধর সাপের কামড়ে সায়েমা আক্তার (১৩) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু
হয়েছে।মৃত সায়েমা ওই এলাকার সৌদিপ্রবাসী ইয়ার হোসেনের বড় মেয়ে। সে খাইয়ার নবধারা আদর্শ
বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।
বুধবার (২৩ জুলাই) রাত ১২টায় উপজেলার রসুলপুর ইউনিয়নের খাইয়ার গ্রামের পূর্বপাড়া এলাকায় এ
ঘটনা ঘটে।
নিহতের
পরিবার জানায়, প্রতিদিনের
মতো রাতের খাবার খেয়ে ঘুমিয়ে ছিল সায়েমা। রাত আনুমানিক ১২ টার সময় বিদ্যুৎ চলে যায়। এর কিছুক্ষণ পর হঠাৎ সায়েমা ঘুম থেকে চিৎকার করে
ওঠে। তাৎক্ষণিক পাশের কক্ষ থেকে দৌড়ে এসে দেখা যায় তার হাতে সাপের কামড়। এরপর সে
অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ে। প্রথমে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। পরে তার
অবস্থার অবনতি হলে দ্রুত দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে
কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাড়িতে শোকের মাতম বইছে।
দেবিদ্বার
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মো. ইলিয়াস বলেন, স্কুলছাত্রীর
সাপের কামড়ে মৃত্যুর বিষয়ে নিহতের পরিবার আমাদের জানায়নি। অভিযোগ থাকলে আমরা
ব্যবস্থা গ্রহণ করব।
মন্তব্য করুন


মজিবুর
রহমান পাবেল,
প্রতিবেদক:
আজ
বুধবার (৪ জুন) কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার
সদর ঝাউতলা এলাকায় ভোক্তা অধিদপ্তরের অভিযান পরিচালিত হয়েছে।
এই
সময় জননী ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট পাওয়া যাওয়ায় উক্ত অনুষ্ঠানকে
২৫,০০০ টাকা জরিমানা করা হয়েছে এবং SPICY
BURG ফাস্টফুডে তেলাপোকা ও ছাড়পোকা পাওয়া যায় ফলে এই প্রতিষ্ঠানকে ৫,০০০ টাকাসহ মোট ৩০,০০০ টাকা জরিমানা করা হয়েছে।
প্রতিশ্রুতি
অনুযায়ী রোগীদের সেবা নিশ্চিত করতে এবং ভবিষ্যতে আরো সতর্ক থাকতে নির্দেশনা দেয়া হয়েছে। ভোক্তাদের স্বার্থে
এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা।
অভিযান
পরিচালনা করেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লার সহকারী পরিচালক মো:
কাউছার মিয়া। উক্ত অভিযানে সহযোগিতা করেন অফিস সহকারী ফরিদা ইয়াসমিন এবং কুমিল্লা জেলা
পুলিশের একটি টিম।
মন্তব্য করুন


মজিবুর রহমান পাবেল,প্রতিবেদক:
কুমিল্লা
শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী কুমিল্লা মডার্ন হাই স্কুলে পিঠা উৎসবের আয়োজন
করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে স্কুল প্রাঙ্গণে পিঠা উৎসবকে ঘিরে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। উক্ত পিঠা উৎসবে সকল শ্রেণীর শিক্ষার্থীদের পদচরণায় মুখরিত হয়ে ওঠে স্কুল প্রাঙ্গণ।
এ
পিঠা উৎসবে প্রায় ৩০ এর অধিক স্টলের আয়োজন করা হয়।
সকাল ৯ টায় উৎসবমুখর পরিবেশে সাংস্কৃতিক মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে অধ্যাপক জামাল নাসেরের সভাপতিত্বে কুমিল্লা মর্ডান হাই স্কুলের প্রধান শিক্ষক এ কে এম আখতার হোসেনের উপস্থিতিতে পিঠা উৎসবের সূচনা করা হয়।
শিক্ষার্থীরা
নানা ধরণের মুখরোচক পিঠা বানিয়ে নিয়ে এসে সেগুলোকে স্টলে সাজিয়ে পরিবেশন করে।
কয়েক ঘন্টা ব্যাপী উৎসবমুখর পরিবেশে চলে শিক্ষক শিক্ষার্থীবৃন্দের অংশগ্রহণে কেনা বেচা।
মন্তব্য করুন


রোজার মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত সরবরাহ ও ন্যায্যমূল্য নিশ্চিত করার লক্ষ্যে বুড়িচং উপজেলা প্রশাসনের নেতৃত্বে বুড়িচং থানার ওসি মহোদয় এবং থানা পুলিশ সদস্যবৃন্দের উপস্থিতিতে নিমসার বাজারে বাজার মনিটরিং টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার হওয়া এ অভিযান পরিচালনাকালে উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার লেবু, শসা, কাঁচা মরিচ,ধনে পাতা, আলু, পেঁয়াজ প্রভৃতি পণ্যের দাম যাচাই করেন। কাঁচাবাজার এর
পাশাপাশি দোকানগুলোতেও রশিদ এর মাধ্যমে ক্রয়-বিক্রয় এর জন্য নির্দেশনা প্রদান করা হয়।
পরিদর্শনকালে দেখা যায়, লেবু ২০-৬০ টাকা হালি, কাচা মরিচ ২৬ টাকা, শশা ৩০ টাকা, খিরা ১২-১৫ টাকা , টমেটো ৫-৮ টাকা , আলু ১৬-১৮ টাকা, লাউ ১৮-২০ প্রতি পিস, পেঁয়াজ দেশি (মেহেরপুর) ১৮-২০ টাকা, পেয়াজ দেশি (পাবনা,নওগা) ২৫-৩০ টাকা, ডিম হালি ৩৩-৩৪ টাকা, চিচিংগা ১৫ টাকা, গাজর ১৫-২০ টাকা, বেগুন ৬০-৬৫/- (উন্নতমানের বড় সাইজ), চিকন বেগুন ৩০-৩৫ টাকা এবং সিম ২০-২৫ টাকা প্রতি কেজি দরে পাইকারি বিক্রি হচ্ছে।
তবে অভিযান পরিচালনাকালীন সময়ে এটাও বলে দেওয়া হয় যে ভবিষ্যতে কোনো প্রকার অনিয়ম বা মূল্য কারসাজি ধরা পড়লে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে উপজেলা প্রশাসনের পক্ষ হতে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করে দেওয়া হয়।
জনস্বার্থে এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য করুন


শিক্ষার্থীদের সৎ ও ভাল মানুষ হওয়ার পরামর্শ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, দুর্নীতি এবং অপরাধের বিরুদ্ধে সচেতনতা এখন থেকেই তৈরি করতে হবে।
আজ মঙ্গলবার কুমিল্লার দেবিদ্বার সরকারি রেয়াজউদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন তিনি।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে হাসনাত আব্দুল্লাহ বলেন,গত ১৬ বছরে আমাদের দেশে এমন কোনো সেক্টর নেই যেখানে দুর্নীতি ঘটেনি। অফিস-আদালতে ঘুষ আর দুর্নীতি একটি প্রথা হয়ে দাঁড়িয়েছিল। মন্ত্রী ও এমপিরা দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। যারা এসব করছে, তারা একসময় তোমাদের মতোই ছিল। কিন্তু তারা সঠিক শিক্ষা পাননি। কোনো শিক্ষক তার ছাত্রদের অন্যায় শিক্ষা দেয় না। তোমরা যারা এখানে আছো, তোমাদের নিজেদের আগে দুর্নীতিমুক্ত এবং সৎ মানুষ হতে হবে। যোগ্যতা থাকুক বা না থাকুক, তবে আগে তোমাদের ভালো মানুষ হতে হবে। আমাদের দেশে যারা দুর্নীতিবাজ, তারা বেশিরভাগই শিক্ষিত এবং ভালো ফল অর্জনকারী। তারা ভালো বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছে। কিন্তু তারা সঠিক শিক্ষা না পাওয়ায় দুর্নীতিতে জড়িয়ে পড়ছে। একজন রিক্সাওয়ালা পদ্মাসেতুতে দুর্নীতি করতে পারে না, কারণ তার কাছে সেই সুযোগ নেই। সুযোগ না থাকার কারণে দুর্নীতি না করা এবং সুযোগ পেয়েও দুর্নীতি না করা এক নয়। যারা সুযোগ পেয়েও দুর্নীতি থেকে দূরে থাকে, তারা আসল সমাজ সেবক। দুর্নীতি ও অপরাধ না করার চর্চাগুলো এখন থেকেই তোমাদের শুরু করতে হবে।
মন্তব্য করুন


নেকবর হোসেন, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লায় তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন পলিসি অ্যাডভোকেসি বিষয়ে তামাক বিরোধী নারী জোট সদস্যদের সক্ষমতা বৃদ্ধি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) সকালে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড) একটি হলরুমে
কুমিল্লা, লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের তামাক বিরোধী নারীর জোটের সদস্য এবং সমাজের বিভিন্ন শ্রেণীর গণ্যমান্য ব্যক্তিবর্গদের উপস্থিতিতে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণা (উবিনীগ) ও তামাক বিরোধী নারী জোট (তাবিনাজ) এর আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন সংস্থাটির পরিচালক সীমা দাস সীমু।
কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থাপনা ও প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন ক্যাম্পেইন ফর টোবাকো ফ্রি কিডস এডভোকেসী ম্যানেজার জনস্বাস্থ্য বিশেষজ্ঞ আতাউর রহমান মাসুদ।
হিউম্যান ডেভেলপমেন্ট অর্গানাইজেশন কুমিল্লা'র নির্বাহী পরিচালক পারভীন হাসান এর সঞ্চালনায় আলোচনায় তামাক সেবনের ক্ষতিকর দিক, বর্তমান তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের চ্যালেঞ্জ, WHO-FCTC ও MPOWER কাঠামো, এবং FCTC’র আর্টিকেল ৫.৩ অনুযায়ী সরকারের অঙ্গীকার তুলে ধরেন। তিনি পলিসি এডভোকেসির কার্যকর কৌশল সম্পর্কেও বিস্তারিত আলোচনা করেন।
কর্মশালায় অংশগ্রহণকারী তাবিনাজ সদস্যরা দলীয় আলোচনার মাধ্যমে “তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন ও নারীর ভূমিকা” বিষয়ে মতামত প্রদান করেন। তারা তামাক কোম্পানির সঙ্গে বৈঠক বাতিল, সংশোধিত আইন দ্রুত পাস করে আইনকে শক্তিশালী করা এবং জেলখানায় তামাকজাত দ্রব্য সরবরাহ বন্ধের দাবি জানান।
এ কর্মশালায় হিউম্যান ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (কুমিল্লা), এসোসিয়েশন ফর রুরাল ডেভেলপমেন্ট (এআরডি, ব্রাহ্মণবাড়িয়া), শাহপুর দুঃস্থ মহিলা উন্নয়ন সংস্থা (ফেনী), ভয়েস এনজিও (লক্ষ্মীপুর), অনন্যা বহুমুখী কল্যাণ সংস্থা (নোয়াখালী), যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা (চট্টগ্রাম), ঝুমকা মহিলা সমিতি (জামালপুর), ঢাকার তাবিনাজ সদস্য এবং স্থানীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন


মজিবুর রহমান পাবেল, প্রতিবেদক:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া এলাকায় বাস দুর্ঘটনায় চারজনের মৃত্যুর ঘটনায় বাসের মালিক ইউসুফ মাঝিকে (৫১) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত আনুমানিক ১১ টার দিকে তাঁকে রাজধানীর সায়েদাবাদ থেকে গ্রেপ্তার করা হয়। ইউসুফ মাঝির বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর গ্রামের বাসিন্দা।
জানা গেছে, গত শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী সিডিএম পরিবহনের যাত্রীবাহী বাস দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। বাসে আগুন লেগে যায় এবং পাশের মোটরসাইকেল ও ব্যাটারিচালিত রিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এতে মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে, বাসের যাত্রী এক শিশু ও এক নারী নিহত হন। আরও ২৬ জন যাত্রী আহত হন।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার বলেন, ইউসুফ মাঝিকে রোববার কুমিল্লা আদালতে নেওয়া হয়। এরপর আদালতের বিচারক তাঁকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
মন্তব্য করুন


কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় স্বামীর দ্বিতীয় বিয়ের খবর শুনে রাফেয়া আক্তার (২১) নামের এক গৃহবধূ গলায়
ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
তিনি উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়নের আতাকরা গ্রামের প্রবাসী ওবায়দুল ইসলামের স্ত্রী।
আজ সোমবার (২৮ অক্টোবর) দুপুরে
ঘটনাটি ঘটেছে।
তথ্যটি নিশ্চিত করেছেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আবুল হাসেম সবুজ।
স্বাস্থ্য কপ্লেক্স সূত্রে জানা যায়, সোমবার বিকেল ৩ টায় রাফেয়া আক্তারকে তার স্বামী ওবায়দুল ইসলাম ও প্রতিবেশী এক নারীসহ হাসপাতালে নিয়ে আসে। এ সময় তার গলায় কালো জখমের চিহ্ন দেখা যায়। ডাক্তার পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাফেয়ার স্বামী ওবায়দুল ইসলাম গত ৯ সেপ্টেম্বর স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করেন। আর স্বামীর বিয়ের খবর প্রথম স্ত্রী রাফেয়া সোমবার দুপুরে জেনে যায়। ক্ষোভে তিনি বসতঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
রাফেয়ার চাচা শ্বশুর খোকন মিয়া বলেন, ওবায়দুল ইসলাম ১৫ দিনের ছুটিতে ওমান থেকে দেশে আসে। দেশে আসার আগে ওবায়দুল মুঠোফোনে ঢাকার এক মেয়েকে বিয়ে করে।
বিষয়টি সোমবার তার প্রথম স্ত্রী জেনে যায়। আমরা তাকে সান্ত্বনা দিয়ে বলি এই বাড়িতে তুমি ছাড়া অন্য কোনো নারী আসতে পারবে না। তারপরও সে সবার অজান্তে স্বামীর ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
কর্তব্যরত চিকিৎসক আবুল হাসেম সবুজ বলেন, হাসপাতালে আনার আগেই রাফেয়ার মৃত্যু হয়। তার গলায় কালো জখমের দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি গলায় ফাঁস দেওয়ার কারণে তার মৃত্যু হয়।
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ টি এম আক্তার উজ জামান জানান, গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূর আত্মহত্যার সংবাদ পেয়ে পুলিশ গিয়ে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন


মজিবুর রহমান পাবেল, প্রতিবেদক:
কুমিল্লায় ধর্ম উপদেষ্টা প্রফেসর ডঃ আ ফ ম খালিদ হোসেন বলেছেন রাজনৈতিক দলের ঐক্যমতে জুলাই সনদ যথাসময়ে স্বাক্ষরিত হবে, এ নিয়ে কোন আশঙ্কা নেই।
আজ শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নব শালবন বৌদ্ধ বিহারে আয়োজিত ২৪ তম দানো ত্তম শুভ কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠানে শালবন বৌদ্ধ বিহারে ইন্টারন্যাশনাল মেডিটেশন সেন্টার ও ফ্রি ফ্রাইডে ক্লিনিক এর ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।তিনি আরও বলেন সুশাসনের জন্য নির্বাচন অত্যন্ত জরুরি,এ লক্ষ্যে সরকার এগিয়ে যাচ্ছে।এছাড়াও তিনি আরো বলেন, এই মাতৃভূমি আবহাওয়ামান কাল ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সোহার্দ্য লালন করে আসছে এটাই তার বাস্তব প্রমাণ।
ড.আ.ফ.ম.খালিদ হোসেন বলেন- সরকার ঘোষিত তারিখে ফেয়ার ফ্রী ইনভারসিয়াল নির্বাচন অনুষ্ঠিত হবে,লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার কাজও সরকার করে যাচ্ছে। এ নির্বাচন এর মাধ্যমে ম্যান্ডেট প্রাপ্ত দলকে ক্ষমতা হস্তান্তর করে পুরোনো ঠিকানায় ফিরে যাবো। এর মাধ্যমে সাংবিধানিক ধারাবাহিকতা বহাল থাকবে।নির্বাচন না হলে নানা ধরনের অস্তিরতা দেখা দিতে পারে বলে মন্তব্য করেন তিনি।
এ সময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসি ডঃ মোঃ হায়দার আলী, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ সাইফুল মালিক,সাবেক বার্ড পরিচালক বাবু বিজয় কুমার বড়ুয়া,সাবেক ব্যাংক কর্মকর্তা বাবু সুরসেন সিংহ,সাংবাদিক অশোক বড়ুয়া,উদযাপন পরিষদ সভাপতি স্বপন সিংহসহ অনেকে।
মন্তব্য করুন