

কুমিল্লায় বাসস্ট্যান্ডে
দাঁড়িয়ে থাকা রয়েল পরিবহনের তিন বাসে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গাড়িগুলো
পুড়ে ছাই হয়ে গেছে।
ফায়ার সার্ভিস
ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
রোববার (৫ এপ্রিল)
দুপুর দেড়টার দিকে কুমিল্লার কেন্দ্রীয় বাস টার্মিনাল জাঙ্গালিয়ায় এ দুর্ঘটনা ঘটে।
একাধিক প্রত্যক্ষদর্শী
জানান, রয়েল পরিবহনের তিন বাস টার্মিনালে রাখা হয়। দুপুর দেড়টার দিকে দাঁড়িয়ে থাকা
ওই তিনটি বাসে বখাটেরা বসে মাদক সেবন করছিল। এ সময় তাদের সঙ্গে থাকা লাইটার থেকে অগ্নিকাণ্ডের
সূত্রপাত হতে পারে। আগুন দৃশ্যমান হওয়ার সঙ্গে সঙ্গে তারা দৌড়ে পালিয়ে যায়।
এ সময় ধাওয়া
করেও তাদের আটক করা সম্ভব হয়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে
আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে তিনটি বাসই পুড়ে যায়।
ফায়ার সার্ভিস
ও সিভিল ডিফেন্স কুমিল্লার স্টেশন কর্মকর্তা মোহাম্মদ ইদ্রিস বলেন, দুপুর ১টা ২৫ মিনিটে
আমরা প্রথম অগ্নিকাণ্ডের খবর পাই।
সঙ্গে সঙ্গে
পার্শ্ববর্তী ইপিজেড এলাকার ফায়ার স্টেশনকে খবর দেওয়া হয়। সেখান থেকে দুটি ইউনিট
ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরবর্তীতে বাগিচাগাঁও স্টেশন থেকে আরও একটি
ইউনিট এসে স্থানীয়দের সহায়তায় আমরা আগুন নিয়ন্ত্রণে আনি।
এ বিষয়ে কুমিল্লা
সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল মোস্তফা বলেন, অগ্নিকাণ্ডের
ঘটনা ঠিক কীভাবে হয়েছে এখনই বলা যাচ্ছে না। ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
কারা এ ঘটনার
সঙ্গে জড়িত এবং কীভাবে আগুনের সূত্রপাত তদন্তের মাধ্যমে তা বেরিয়ে আসবে। অপাতত এ বিষয়ে
কোনো মন্তব্য করতে চাই না।
মন্তব্য করুন


তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।।
পবিত্র ঈদ-ই-মিল্লাদুন্নবী (সাঃ) উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনাসভা ও দোয়া মাহফিল। বুধবার (২২ অক্টোবর) বিকেল ৩টায় কুমিল্লা জেলা আইনজীবী সমিতির আয়োজনে সমিতি ভবনের দ্বিতীয় তলায় ৭নং হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
জানা যায়- ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মাহাবুবুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুমিল্লা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াছির আরাফাত এবং বাংলাদেশ বার কাউন্সিলের রুলস্ এন্ড পাবলিকেশন কমিটির সাবেক চেয়ারম্যান ও কুমিল্লা জেলা পিপি এডভোকেট মোঃ কাইমুল হক রিংকু এবং সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামাল হোসেন।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ মিজানুর রহমান।
অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জেলা আইনজীবী সমিতির রিক্রিয়েশন সেক্রেটারি এডভোকেট মুহাম্মদ জহীরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, মোফাচ্ছিরে কোরআন, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ আলহাজ্ব হযরত মাওলানা মোশতাক ফয়েজী পীর সাহেব নাগাইশ দরবার শরীফ, কুমিল্লা। তাঁর আলোচনায় উঠে আসে যে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর ন্যায়, দয়া, মানবিকতা ও সমাজ সংস্কারের শিক্ষা একটি ন্যায়ভিত্তিক ও শান্তিময় সমাজ প্রতিষ্ঠার অনিবার্য দিকনির্দেশনা। তিনি বলেন- মহানবীর আদর্শ অনুসরণ করলে ব্যক্তিজীবন যেমন কল্যাণমুখী হয়, তেমনি জাতির সামগ্রিক উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের পথও সুগম হয়।
ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোঃ সহিদ উল্লাহ। তাঁর বক্তব্যে প্রতিফলিত হয় মানবকল্যাণ, সত্য ও ন্যায়ের শিক্ষা মহানবীর জীবনাদর্শের মূল সুর, যা সমাজে শান্তি, সম্প্রীতি ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার ভিত্তি হিসেবে কার্যকর ভূমিকা রাখতে পারে।
সবশেষে দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে। আইনজীবীদের সক্রিয় অংশগ্রহণে পুরো অনুষ্ঠান প্রাঙ্গণ আধ্যাত্মিক আবেশে ভরে ওঠে।
মন্তব্য করুন


প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে যুক্তরাজ্যকে আরও ঘনিষ্ঠ সহযোগিতার আহ্বান জানিয়েছেন।
আজ বুধবার (৯ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।
বৈঠকে উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। ব্যারোনেস উইন্টারটন বলেন, আমাদের মধ্যে দীর্ঘ ও বিশ্বাসযোগ্য সম্পর্ক রয়েছে এবং সংস্কারের যে ধারা দেখা যাচ্ছে তাতে আমরা সন্তুষ্ট।
প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন,‘এটি আমাদের জন্য একটি রূপান্তরমূলক সময়। আমরা প্রতিষ্ঠান পুনর্গঠন এবং অগ্রাধিকার পুননির্ধারণে মনোনিবেশ করছি।
বাংলাদেশে দক্ষ স্বাস্থ্যকর্মীর ঘাটতির কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, আমাদের বর্তমানে নার্সের সংকট রয়েছে। তবে নার্সিং শুধু জাতীয় সমস্যা নয়—এটি একটি বৈশ্বিক প্রয়োজন। আমরা শুধু বাংলাদেশের জন্য নয়, গোটা বিশ্বের জন্য আরও নার্স প্রশিক্ষণ দিতে চাই।
প্রধান উপদেষ্টা বাংলাদেশের পর্যাপ্ত সম্পদ না থাকা স্বাস্থ্যখাত শক্তিশালী করতে যুক্তরাজ্যের সহায়তার আহ্বান জানান। তিনি বলেন, ‘সরকার পরিচালিত স্বাস্থ্য কার্যক্রম প্রায় অকার্যকর। এখানে যুক্তরাজ্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আরেকটি সম্ভাবনাময় খাত হলো ওষুধশিল্প। আমরা অনুরোধ করছি, পেটেন্ট সুরক্ষা তুলে নেওয়ার পক্ষে অবস্থান নিন যাতে প্রতিটি দেশ সাশ্রয়ীভাবে সামাজিক ব্যবসা মডেলে টিকা উৎপাদন করতে পারে।
উভয় পক্ষ শিক্ষা, টেক্সটাইল শিল্প, প্রতিরক্ষা এবং বিমান চলাচলসহ কৌশলগত সহযোগিতার আরও বিস্তৃত ক্ষেত্র নিয়ে আলোচনা করেন।
অধ্যাপক ইউনূস বলেন, ‘আমরা আমাদের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, টেক্সটাইল খাত আধুনিকীকরণ এবং প্রতিরক্ষা ও বিমান চলাচলে নতুন সহযোগিতার ক্ষেত্র অনুসন্ধানে যুক্তরাজ্যের সহায়তাকে স্বাগত জানাই।
উভয় নেতা এই খাতে প্রশিক্ষণ, প্রযুক্তি বিনিময় এবং দীর্ঘমেয়াদি অংশীদারিত্বে আগ্রহ প্রকাশ করেন।
জেন্ডার সমতার ওপর গুরুত্বারোপ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূস বলেন, আমরা সব খাতে নারীর অংশগ্রহণকে অগ্রাধিকার দিই। নারীর ক্ষমতায়ন আমাদের উন্নয়ন কৌশলের কেন্দ্রে রয়েছে।
ব্যারোনেস উইন্টারটন বর্তমান সংস্কার এজেন্ডার প্রতি যুক্তরাজ্য সরকারের সমর্থন জানান। তিনি বাংলাদেশের সাংবিধানিক সংস্কার কর্মসূচির প্রধান আলী রিয়াজের সঙ্গেও বৈঠক করেন।
পরবর্তী জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় সম্পর্কে ড. ইউনূস বলেন, যদি রাজনৈতিক দলগুলো স্বল্প সংস্কার প্রক্রিয়ায় একমত হয়, তবে ডিসেম্বরেই নির্বাচন হতে পারে। তবে যদি বৃহত্তর সংস্কার পথ বেছে নেওয়া হয়, তাহলে নির্বাচন জুনে অনুষ্ঠিত হতে পারে।
এ সময় বৈঠকে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন


নেত্রকোনার কলমাকান্দায় দাম্পত্য কলহের জেরে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রীকে মৃত্যুদণ্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। রায় ঘোষণা করেন বিচারক মোছাঃ মরিয়ম মুন মুঞ্জুরি। সোমবার (১৯ জানুয়ারি) এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল হাসেম।
মামলার তথ্য অনুযায়ী, ২০১১ সালে নেত্রকোনার পূর্বধলা উপজেলার লেটিরকান্দা গ্রামের রুক্কু মিয়া ও কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের কৈলাটি গ্রামের রুবিনা আক্তারের মধ্যে পারিবারিকভাবে বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের দুই কন্যাসন্তান জন্ম নেয়। তবে শুরু থেকেই দম্পতির মধ্যে বনিবনা ছিল না এবং প্রায়ই কলহের অভিযোগ উঠত।
একপর্যায়ে অভিমান করে রুবিনা আক্তার বাবার বাড়িতে চলে যান। ২০২১ সালের ১৫ মে স্বামী রুক্কু মিয়া স্ত্রীকে বাড়িতে ফিরিয়ে আনার জন্য কৈলাটি গ্রামে যান। সেই রাতে রুবিনা আক্তার ধারালো কুড়াল দিয়ে স্বামীর মাথায় আঘাত করে নৃশংসভাবে হত্যা করেন। নিহত রুক্কু মিয়ার ছোট ভাই মো. আসাদ মিয়া বাদী হয়ে কলমাকান্দা থানায় হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি রুবিনা আক্তারকে মৃত্যুদণ্ড প্রদান করেন।
রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল হাসেম বলেন, “এটি একটি নৃশংস হত্যাকাণ্ড। মামলার সাক্ষ্য ও উপস্থাপিত প্রমাণাদি পর্যালোচনা করে আদালত ন্যায়বিচার নিশ্চিত করেছেন। এই রায়ের মাধ্যমে সমাজে একটি শক্ত ও ইতিবাচক বার্তা যাবে। আমরা রায়ে সন্তোষ প্রকাশ করছি।”
মন্তব্য করুন


ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে ট্রেনের ১৬টি টিকিটসহ মো. মানিক মিয়া নামে এক স্টুয়ার্ডকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার মানিক মিয়া নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার ছালিপুর গ্রামের আ. মতিনের ছেলে। তিনি মোহনগঞ্জ থেকে ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেনে স্টুয়ার্ড হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
রেলওয়ে পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—হাওর এক্সপ্রেস ট্রেনের ওই স্টুয়ার্ডের কাছে একাধিক ট্রেনের টিকিট রয়েছে। এমন তথ্যের পর ময়মনসিংহ রেলওয়ে থানা পুলিশ তাকে আটক করে তল্লাশি চালায়। এ সময় তার কাছ থেকে ১৬টি ট্রেনের টিকিট উদ্ধার করা হয়।
প্রাথমিক তদন্তে টিকিটগুলো অবৈধভাবে সংগ্রহ ও বিক্রির উদ্দেশ্যে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তাকে টিকিট কালোবাজারির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানের মাধ্যমে টিকিটগুলো উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
মন্তব্য করুন


প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী আগামী
বছরের ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন আইন উপদেষ্টা
ড. আসিফ নজরুল।
আজ মঙ্গলবার (১৯ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ
বিভাগে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান।
নির্বাচনের সময় নিয়ে দলগুলোর বক্তব্য
রাজনৈতিক প্রক্রিয়ার অংশ বলে মন্তব্য করে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, নির্বাচন অনুষ্ঠান কোনো দলের
দায়িত্ব না এটা সরকারের দায়িত্ব। আমরা সরকারের পক্ষ থেকে দ্ব্যর্থহীন ভাষায় বলছি আগামী
ফেব্রুয়ারিতে নির্বাচন সম্পন্ন হবে।
তিনি বলেন, এখন রাজনৈতিক দল তো বিভিন্ন
উদ্দেশ্যে বিভিন্ন কথা বলে এবং ওইটা তো একটি রাজনৈতিক প্রক্রিয়া। আপনারা তো এটা সব
সময় দেখেছেন। বাংলাদেশে ট্রেডিশনালি এসব রাজনৈতিক কথাবার্তা হতো, এখনো ঠিক ওরকমভাবেই
কথাবার্তা হচ্ছে। কথাবার্তায় খুব বেশি গুণগত পরিবর্তন হয়নি। ফলে নির্বাচনের সময় নিয়ে
কে কী বলবেন এটা রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখবেন।
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, সরকারের
পক্ষ থেকে আমরা দৃঢ়প্রতিজ্ঞ আছি। আমাদের স্যার (প্রধান উপদেষ্টা) সর্বজন স্বীকৃত একজন
বিশ্বপর্যায়ে নন্দিত মানুষ। উনি নিজে ঘোষণা করেছেন, তার এ ঘোষণা থেকে আমাদের পিছিয়ে
আসার বিন্দুমাত্র চিন্তা নেই। জমি অধিগ্রহণ নিয়ে অনেক সময় বেশি মূল্য ধরা হয়, এরপরে
পিডিবির বিষয় নিয়ে অনেক কথা হয়। আপনারা জানেন বালিশ কাণ্ডে কি হয়েছিল। আমরা আরো এরকম
বালিশ কাণ্ড চাই না। এজন্য দুদক সংস্কার কমিশন যে প্রস্তাব দিয়েছে সেগুলো আমরা আইনের
পরিবর্তনের চেষ্টা করছি। এ বিষয়ে একজন অভিজ্ঞ কনসালটেন্ট নিয়োগ করা হয়েছে। তিনি আজ
থেকে কাজ শুরু করবেন। প্রকল্প ব্যয় বাড়িয়ে দুর্নীতি করা হয় এগুলো আসলে আমাদের বিষয়
না এটার জন্য পরিকল্পনা মন্ত্রণালয় রয়েছে, অর্থ মন্ত্রণালয়ের রয়েছে তারা এগুলো দেখবে।
আমরা সর্বোচ্চ দুর্নীতির বিষয়গুলো দেখতে পারবো। এজন্যই দুর্নীতি দমন কমিশনকে আরো শক্তিশালী
করা হচ্ছে।
মন্তব্য করুন


আগামী জাতীয় নির্বাচনে সেনা মোতায়েনের পরিমাণ তিনগুণ পর্যন্ত বাড়ানো হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান।
আজ শনিবার (১১ অক্টোবর) বিকেলে ঢাকা সেনানিবাসের মেসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সামরিক সদস্যদের মামলাসংক্রান্ত বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মেজর জেনারেল হাকিমুজ্জামান বলেন, পুরো জাতি এখন নির্বাচনমুখী। গত ১৩-১৪ মাস ধরে সেনাবাহিনী মাঠে কাজ করছে। অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সেনা সদস্যরা বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করে যাচ্ছে। আগামী জাতীয় নির্বাচনে সেনা মোতায়েনের পরিমাণ তিনগুণ পর্যন্ত বাড়ানো হবে,এমন প্রস্তুতি আমরা নিচ্ছি। ট্রেনিং, পোস্টিং, প্রমোশনসহ সব ধরনের প্রস্তুতি চলছে। এমন সময় এই গ্রেপ্তারি পরোয়ানার ঘটনাটি সেনা সদস্যদের মনোবলে কিছুটা প্রভাব ফেলেছে। তবে সবকিছুর ঊর্ধ্বে থেকে আমরা সবসময় ন্যায়ের পক্ষে থাকব।
মন্তব্য করুন


নেকবর হোসেন , কুমিল্লা প্রতিনিধি;
“গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন” শীর্ষক সেমিনার ও কর্মশালা কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৪ মার্চ) কুমিল্লা সার্কিট হাউজের কনফারেন্স রুমে বাংলাদেশ প্রেস কাউন্সিল এ আয়োজন করে। এতে কুমিল্লা জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিল এর চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। তিনি কর্মশালার উদ্বোধন করেন।
কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মু. রেজা হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লার পুলিশ সুপার আনিসুজ্জামান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন কুমিল্লার সিনিয়র জেলা তথ্য কর্মকর্তা মোঃ নূরুল ইসলাম।
প্রথম সেশনে আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (উপসচিব) মোঃ আব্দুস সবুর। তার আলোচনার বিষয় ছিল—“বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে প্রেস কাউন্সিল প্রণীত আচরণবিধি প্রতিপালনের গুরুত্ব।”
তিনি বলেন, সংবাদ পরিবেশনে নিরপেক্ষতা, তথ্য যাচাই ও নৈতিক মানদণ্ড অনুসরণ নিশ্চিত করতে হলে প্রেস কাউন্সিলের আচরণবিধি যথাযথভাবে মেনে চলতে হবে। এতে যেমন সাংবাদিকদের পেশাগত মর্যাদা অক্ষুণ্ণ থাকবে, তেমনি পাঠক-দর্শকের আস্থাও বৃদ্ধি পাবে।
দ্বিতীয় সেশনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। তার আলোচনার বিষয় ছিল—“গণমাধ্যমকর্মীদের আইনগত অধিকার ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় গণমাধ্যমকর্মীদের করণীয়।”
তিনি বলেন, সাংবাদিকদের যেমন তথ্য সংগ্রহ ও প্রকাশের অধিকার রয়েছে, তেমনি দায়িত্বও রয়েছে সত্য, নির্ভুল ও ভারসাম্যপূর্ণ সংবাদ পরিবেশনের। দায়িত্বশীল সাংবাদিকতা গণতান্ত্রিক সমাজব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি উল্লেখ করে তিনি অপপ্রচার, বিভ্রান্তিকর তথ্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যের পর সাংবাদিকদের অংশগ্রহণে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীরা গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন আইন, নীতিমালা ও বাস্তব সমস্যাবলি নিয়ে মতামত ও প্রশ্ন তুলে ধরেন। প্রধান অতিথি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা এসব প্রশ্নের উত্তর দেন।
মন্তব্য করুন


মজিবুর রহমান পাবেল, প্রতিবেদক:
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত মাহতাবের বাড়িতে এসে স্বজনদের সাথে দেখা করেছেন বিমান বাহিনীর প্রতিনিধি দল।
রোববার দুপুরে মাহতাবের গ্রামের বাড়ি কুমিল্লার দেবীদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের উখারী গ্রামে আসেন তারা৷ বিমান বাহিনী প্রধানের পক্ষ থেকে আসা প্রতিনিধি দল নিহত মো. মাহতাব রহমান ভুইয়ার সমাধীতে শ্রদ্ধার্ঘ্য অর্পন করেন।
এসময় উপস্থিত ছিলেন, বিমান বাহিনীর উইং কমান্ডার মো. আতিক হাসান পিএসসি, মাহতাবের বাবা মো. মিনহাজুর রহমান ভুইয়া।
উইং কমান্ডার আতিক হাসান বলেন, বিমান বাহিনী এবং বিমান বাহিনীর প্রধানের পক্ষ থেকে প্রয়াত মাহাতাবের সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়েছে। আমরা শোকাহত। সারাদেশবাসী দোয়া করছি যেন এই শোক কাটিয়ে উঠতে পারি। যারা আহত আছেন তারাও যেন দ্রুত আরোগ্য লাভ করতে পরে আমরা দোয়া করছি।
মন্তব্য করুন


অন্তর্বর্তী সরকার বাংলাদেশের সকল নাগরিককে কয়েকজন
বিচ্ছিন্ন উগ্র গোষ্ঠীর দ্বারা সংঘটিত নব ধরনের সহিংসতার বিরুদ্ধে দৃঢ় সতর্ক থাকার
আহ্বান জানিয়েছে।
সরকার জানিয়েছে, সহিংসতা, ভীতি প্রদর্শন, অগ্নিসংযোগ
ও জানমাল ধ্বংসের সকল কর্মকাণ্ডের বিরুদ্ধে তারা দৃঢ় ও দ্ব্যর্থহীনভাবে নিন্দা প্রকাশ
করে।
আজ শুক্রবার অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দেওয়া
বিবৃতিতে জানানো হয়, ইতিহাসের এই সংকটময় সময়ে বাংলাদেশ একটি ঐতিহাসিক গণতান্ত্রিক রূপান্তরের
মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে। যারা বিশৃঙ্খলাকে পুঁজি হিসেবে নেয় এবং শান্তির পথ উপেক্ষা
করে—এমন অল্প কয়েকজনের কারণে এই অগ্রযাত্রা কোনভাবেই ব্যাহত হতে দিতে পারি না এবং দেওয়া
হবে না। আসন্ন নির্বাচন ও গণভোট কেবল রাজনৈতিক অনুশীলন নয়; এগুলো একটি গুরুতর জাতীয়
অঙ্গীকার। এই অঙ্গীকার অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে সেই স্বপ্নের সঙ্গে, যার জন্য শহীদ
শরিফ ওসমান হাদি তার জীবন উৎসর্গ করেছেন। হাদির আত্মত্যাগ ও স্মৃতির প্রতি সম্মান জানাতে
হলে সংযম, দায়িত্বশীলতা এবং ঘৃণা প্রত্যাখ্যানের প্রতি অবিচল অঙ্গীকার প্রয়োজন বলে
সরকার উল্লেখ করেছে।
সংবাদমাধ্যমের ওপর সাম্প্রতিক হামলার প্রসঙ্গে অন্তর্বর্তী
বিবৃতিতে জানানো হয়, দ্য ডেইলি স্টার, প্রথম আলো ও নিউ এজ-এর সাংবাদিকদের পাশে রয়েছে
অন্তর্বর্তী সরকার। সাংবাদিকরা যে সন্ত্রাস ও সহিংসতার শিকার হয়েছেন, তার জন্য গভীর
দুঃখও প্রকাশ করা হয়েছে। সন্ত্রাসের মুখেও
সাংবাদিকদের সাহস ও সহনশীলতা জাতি প্রত্যক্ষ করেছে। সরকার স্পষ্ট করে জানিয়েছে, সাংবাদিকদের
ওপর হামলা মানেই সত্যের ওপর হামলা এবং এ ঘটনায় পূর্ণ ন্যায়বিচার নিশ্চিতের আশ্বাস দেওয়া
হয়েছে।
এছাড়াও, ময়মনসিংহে এক হিন্দু ব্যক্তিকে পিটিয়ে হত্যার
ঘটনায় গভীর নিন্দা জানিয়ে সরকার বলেছে, নতুন বাংলাদেশে এ ধরনের সহিংসতার স্থান নেই।
এই নৃশংস অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
বিবৃতির শেষাংশে সংকটময় এই মুহূর্তে প্রত্যেক নাগরিকের
প্রতি আহ্বান জানিয়ে সরকার বলেছে, সহিংসতা, উসকানি ও ঘৃণাকে প্রত্যাখ্যান ও প্রতিরোধের
মাধ্যমে শহীদ হাদির প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে।
মন্তব্য করুন


ইসরাইল
ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারির ওই আগ্রাসনের পর হাতের মুষ্ঠি ছেড়ে দিয়েছে তেহরানও। ঝাঁকে ঝাঁকে
ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছে উগ্র ইহুদিবাদী ভূখণ্ড ও উপসাগরীয় দেশগুলোয় মার্কিন স্বার্থসংশ্লিষ্ট
স্থাপনা লক্ষ্য করে।
এর
মধ্যে একটি বিষয় উভয় পক্ষের সমর্থকদের ভাবাচ্ছিলো যে, ইরানের সাবেক ও ইসরাইলের বর্তমান
মিত্র ভারত কোন দিকে ঝুঁকছে। তারা ওয়াশিংটন ও তেল আবিবকে তেহরানে হামলায় সহযোগিতা করবে
নাকি সংঘাতের বিরোধীতা করবে? এবার নিজেই অবস্থা স্পষ্ট করেছে নয়াদিল্লি।
ভারতীয়
বন্দর ব্যবহারের মার্কিন দাবি অস্বীকার করলো ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সেই
দাবি প্রত্যাখ্যান করেছে। ওয়াশিংটন দাবি করেছিল যে ভারত ইরানের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন
নৌবাহিনীকে ভারতীয় বন্দর ব্যবহারের অনুমতি দিয়েছে।
যুক্তরাষ্ট্রের
সাবেক প্রতিরক্ষা সচিবের উপদেষ্টা ডগলাস ম্যাকগ্রেগর কট্টর-ডানপন্থী চ্যানেল ‘ওয়ান
আমেরিকা নিউজ নেটওয়ার্ক’-এ দাবি করেছিলেন যে, চলমান সংঘাতের
মধ্যে মার্কিন নৌবাহিনীর জাহাজগুলো ভারতীয় বন্দর ব্যবহার করতে পারে।
ভারতের
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘যুক্তরাষ্ট্রভিত্তিক চ্যানেল ওয়ান-এ করা এই দাবি
যে ভারতীয় বন্দরগুলো মার্কিন নৌবাহিনী ব্যবহার করছে, তা সম্পূর্ণ ভুয়া ও মিথ্যা।
আমরা এ ধরনের ভিত্তিহীন এবং বানোয়াট মন্তব্যের বিরুদ্ধে আপনাদের সতর্ক করছি।’
শ্রীলঙ্কা
উপকূলের কাছে একটি ইরানি যুদ্ধজাহাজে মার্কিন সাবমেরিন হামলার ঘটনাটি যখন নিবিড়ভাবে
পর্যবেক্ষণ করা হচ্ছে, ঠিক সেই সময়েই ভারতের পক্ষ থেকে এই কড়া প্রতিবাদ এলো।
ক্ষতিগ্রস্ত
ইরানি জাহাজটি ভারতের আয়োজিত একটি সামরিক মহড়া শেষ করে ফেরার পথে হামলার শিকার হয়।
মন্তব্য করুন