কুমিল্লা বুড়িচংয়ে ফুটবল খেলা শেষে ফেরার পথে ট্রাক খাদে, স্কুলছাত্র নিহত

ছবি

নেকবর হোসেন, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার বুড়িচংয়ে ফুটবল ম্যাচ শেষে ফেরার পথে খেলোয়াড় ও সমর্থকবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্র আব্দুল্লাহ আল ইমন (১৪) নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে।

আজ শুক্রবার (৮ আগস্ট) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার বাকশিমুল উত্তরপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ইমন হরিপুর উত্তরপাড়া এলাকার শফিউল আলমের ছেলে এবং হরিপুর সরকারি প্রথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে বুড়িচং উপজেলার বাকশিমুল উচ্চ বিদ্যালয় মাঠে “এলইডি টিভি কাপ ফুটবল টুর্নামেন্ট”-এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় হরিপুর উত্তর একাদশ ও হরিপুর দক্ষিণ একাদশ মুখোমুখি হয়। উত্তেজনাপূর্ণ খেলায় হরিপুর দক্ষিণ একাদশ বিজয়ী হয়।

খেলা শেষে খেলোয়াড় ও সমর্থকরা একটি ট্রাকে করে নিজ নিজ গ্রামে ফিরছিলেন। পথে বুড়িচং-কালিকাপুর সড়কের বাকশিমুল উত্তরপাড়া এলাকায় পৌঁছালে ট্রাকচালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গভীর খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহতদের উদ্ধার করে দ্রুত বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে ইমনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। কিন্তু সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন।

ইমনের মৃত্যুর খবরে তার পরিবার, সহপাঠী ও সমগ্র হরিপুর উত্তরপাড়া এলাকায় নেমে আসে শোকের ছায়া।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক বলেন, “খেলা শেষে ফেরার পথে খেলোয়াড় ও সমর্থকদের বহনকারী ট্রাক খাদে পড়ে একজন নিহত হয়েছেন। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”

শনিবার সকালে জানাজা শেষে ইমনের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাড়াতাইয়ায় গ্রামীণ পাঠাগার, জ্ঞানচর্চার কেন্দ্রবিন্দু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৫০ কেজি গাজাসহ আটক-২

কুমিল্লা নগরীতে ৮ হাজার ৩১৮ সিমসহ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার

কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষা প্রথম দিনে অনুপস্থিত প্রায় দেড় হাজার পরীক্ষার্থী

কুমিল্লায় র‍্যাবের অভিযানে গাঁজাসহ ৪ ব্যক্তি গ্রেপ্তার

কুমিল্লায় ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

কুমিল্লায় ২১৫ লিটার অকটেন উদ্ধার, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

কুমিল্লায় বিদেশি অস্ত্রসহ একজন গ্রেফতার

শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আনন্দটা জাগাতে হবে : মনিরুল হক চৌধুরী

কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু

১০

কুমিল্লায় ওয়াসা গঠনের সম্ভাব্যতা যাচাইয়ে মতবিনিময় সভা

১১

কুমিল্লা শিক্ষা বোর্ড উদ্যোগে আন্ত:কলেজ ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন

১২

কুমিল্লায় বাসা থেকে অবৈধভাবে মজুদকৃত ২৫০ লিটার অকটেন উদ্ধার

১৩

চাকা বিস্ফোরিত হয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের স্টাফ বাস দুর্ঘটনা, এক ছাত্রী আহত

১৪

কুমিল্লায় এজেন্সির বাহিরে ডিজেল বিক্রি ও অবৈধ মজুতের বিরুদ্ধে অভিযান, ২৫০০ লিটার ডিজেল নিলামে বিক্রি

১৫

কুমিল্লায় হায়েস গাড়িসহ ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

১৬

কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে শয্যা সংকট

১৭

জীবনে এগুতে চাইলে দক্ষতা অর্জনের বিকল্প নেই : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান

১৮

চবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় সিএনজি চালক আটক

১৯

কুমিল্লায় অটোরিকশা-কাভার্ডভ্যানের সংঘর্ষে মা-ছেলে নিহত

২০

কুমিল্লায় জোড়া খুনের মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড ও ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড

ছবি- কুমিল্লা টুয়েন্টিফোর টিভি

মজিবুর রহমান পাবেল:

কুমিল্লা সদর দক্ষিণে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে মোঃ গিয়াস উদ্দিন ও মোঃ জামাল হোসেন নামের দুই চাচাতো জ্যেঠাতো ভাইকে ধারালো দা, ছেনী ও হকিস্টিক দ্বারা কুপিয়ে হত্যার অভিযোগে ৬ জনকে মৃত্যুদণ্ড এবং ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত। সেই সাথে প্রত্যককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামী প্রত্যেককে অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

সোমবার (১৫ জুলাই) দুপুর সাড়ে ১২টায় কুমিল্লার বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- কুমিল্লা সদর দক্ষিণ উপজেলাধীন ধনাইতরী গ্রামের মোঃ হাজী আতর আলীর ছেলে তোফায়েল আহমেদ তোতা, মৃত মমতাজ উদ্দিনের ছেলে কামাল হোসেন, হাজী আব্দুর রহিমের ছেলে আলমগীর হোসেন, মোঃ ফরিদ উদ্দিনের ছেলে মোঃ মামুন, মৃত আনোয়ার আলীর ছেলে মোঃ বাবুল ও মৃত আনোয়ার আলীর হারুনুর রশিদ।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- কুমিল্লা সদর দক্ষিণ উপজেলাধীন ধনাইতরীর মৃত জুনাব আলীর ছেলে হায়দার আলী, হাজী আব্দুর রহিমের ছেলে আঃ মান্নান, মৃত মমতাজ উদ্দিনের ছেলে জামাল হোসেন, মৃত আঃ খালেক এর ছেলে আবুল বাশার, মৃত আঃ রশিদ এর ছেলে জাকির হোসেন, মৃত আঃ খালেক এর ছেলে আব্দুল কাদের ও মৃত ইউসুফ মিয়া'র ছেলে আব্দুল কুদ্দুস।

এ তথ্য নিশ্চিত করেছেন বিজ্ঞ জেলা পিপি এডভোকেট মোঃ জহিরুল ইসলাম সেলিম।

এ রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্র পক্ষে নিযুক্তীয় বিজ্ঞ কৌশলী জেলা পিপি এডভোকেট মোঃ জহিরুল ইসলাম সেলিম ও অতিরিক্ত পিপি এডভোকেট মোঃ মজিবুর রহমান বাহার এবং বাদীপক্ষে প্রাইভেট ল'ইয়ার এডভোকেট মোঃ রফিকুল ইসলাম বলেন আমরা আশা করছি উচ্চ আদালত রায় বহাল রেখে দ্রুত কার্যকর করবেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাড়াতাইয়ায় গ্রামীণ পাঠাগার, জ্ঞানচর্চার কেন্দ্রবিন্দু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৫০ কেজি গাজাসহ আটক-২

কুমিল্লা নগরীতে ৮ হাজার ৩১৮ সিমসহ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার

কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষা প্রথম দিনে অনুপস্থিত প্রায় দেড় হাজার পরীক্ষার্থী

কুমিল্লায় র‍্যাবের অভিযানে গাঁজাসহ ৪ ব্যক্তি গ্রেপ্তার

কুমিল্লায় ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

কুমিল্লায় ২১৫ লিটার অকটেন উদ্ধার, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

কুমিল্লায় বিদেশি অস্ত্রসহ একজন গ্রেফতার

শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আনন্দটা জাগাতে হবে : মনিরুল হক চৌধুরী

কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু

১০

কুমিল্লায় ওয়াসা গঠনের সম্ভাব্যতা যাচাইয়ে মতবিনিময় সভা

১১

কুমিল্লা শিক্ষা বোর্ড উদ্যোগে আন্ত:কলেজ ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন

১২

কুমিল্লায় বাসা থেকে অবৈধভাবে মজুদকৃত ২৫০ লিটার অকটেন উদ্ধার

১৩

চাকা বিস্ফোরিত হয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের স্টাফ বাস দুর্ঘটনা, এক ছাত্রী আহত

১৪

কুমিল্লায় এজেন্সির বাহিরে ডিজেল বিক্রি ও অবৈধ মজুতের বিরুদ্ধে অভিযান, ২৫০০ লিটার ডিজেল নিলামে বিক্রি

১৫

কুমিল্লায় হায়েস গাড়িসহ ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

১৬

কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে শয্যা সংকট

১৭

জীবনে এগুতে চাইলে দক্ষতা অর্জনের বিকল্প নেই : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান

১৮

চবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় সিএনজি চালক আটক

১৯

কুমিল্লায় অটোরিকশা-কাভার্ডভ্যানের সংঘর্ষে মা-ছেলে নিহত

২০

কুমিল্লায় ৩২.৫ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব

কুমিল্লায় ৩২.৫ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে ‌্যাব-১১, সিপিসি-২।

আজ সোমবার (১৮ আগষ্ট) দুপুরে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার বরুড়া থানাধীন বগাবাড়িয়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ১। বেবী বেগম (৫০), ২। শিল্পী বেগম (৩০) এবং ৩। মোঃ সোহেল (২৫) নামক তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

এ সময় আসামীদের কাছ থেকে ৩২.৫ কেজি গাঁজা ও মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি ইজিবাইক উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলেন- ১। বেবী বেগম (৫০) মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার হঠাৎপাড়া গ্রামের মৃত ফজল করিম এর মেয়ে, ২। শিল্পী বেগম (৩০) ডিএমপি ঢাকা এর রূপনগর থানার মিরপুর ৬ নং ট ব্লকের মোঃ রবু মাতবর এর মেয়ে এবং ৩। মোঃ সোহেল (২৫) একই ব্লকের মোঃ জহুরুল ইসলাম মুন্সী এর ছেলে।

র‌্যাব জানান,  গ্রেফতারকৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে ঢাকা, মানিকগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র‌্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাড়াতাইয়ায় গ্রামীণ পাঠাগার, জ্ঞানচর্চার কেন্দ্রবিন্দু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৫০ কেজি গাজাসহ আটক-২

কুমিল্লা নগরীতে ৮ হাজার ৩১৮ সিমসহ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার

কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষা প্রথম দিনে অনুপস্থিত প্রায় দেড় হাজার পরীক্ষার্থী

কুমিল্লায় র‍্যাবের অভিযানে গাঁজাসহ ৪ ব্যক্তি গ্রেপ্তার

কুমিল্লায় ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

কুমিল্লায় ২১৫ লিটার অকটেন উদ্ধার, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

কুমিল্লায় বিদেশি অস্ত্রসহ একজন গ্রেফতার

শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আনন্দটা জাগাতে হবে : মনিরুল হক চৌধুরী

কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু

১০

কুমিল্লায় ওয়াসা গঠনের সম্ভাব্যতা যাচাইয়ে মতবিনিময় সভা

১১

কুমিল্লা শিক্ষা বোর্ড উদ্যোগে আন্ত:কলেজ ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন

১২

কুমিল্লায় বাসা থেকে অবৈধভাবে মজুদকৃত ২৫০ লিটার অকটেন উদ্ধার

১৩

চাকা বিস্ফোরিত হয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের স্টাফ বাস দুর্ঘটনা, এক ছাত্রী আহত

১৪

কুমিল্লায় এজেন্সির বাহিরে ডিজেল বিক্রি ও অবৈধ মজুতের বিরুদ্ধে অভিযান, ২৫০০ লিটার ডিজেল নিলামে বিক্রি

১৫

কুমিল্লায় হায়েস গাড়িসহ ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

১৬

কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে শয্যা সংকট

১৭

জীবনে এগুতে চাইলে দক্ষতা অর্জনের বিকল্প নেই : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান

১৮

চবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় সিএনজি চালক আটক

১৯

কুমিল্লায় অটোরিকশা-কাভার্ডভ্যানের সংঘর্ষে মা-ছেলে নিহত

২০

কুমিল্লায় ১৬ কেজি গাঁজাসহ আটক ২

কুমিল্লায় ১৬ কেজি গাঁজাসহ আটক ২
সংগৃহীত

গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি কুমিল্লার উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান এরঁ সার্বিক তত্ত্বাবধানে উপপরিদর্শক তমাল মজুমদার এর নেতৃত্বে ফেব্রুয়ারি বুড়িচং থানাধীন নিমসার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে হোমনাগামী একতা বাস তল্লাশি করে ১৬ কেজি গাঁজাসহ দুইজনকে  আটক করা হয়।

আটককৃত আসামি মো: হোসেন মিয়া (২৯) কুমিল্লা জেলার কোতয়ালী থানার শুভপুর গ্রামের নাছির মিয়ার ছেলে। অপর আসামী শারমিন আক্তার(২০) কুমিল্লা জেলার কোতয়ালী থানার আড়াইওড়া গ্রামের জনি মিয়ার স্ত্রী।

আটককৃত আসামীরা প্রথমে ভুল তথ্য দিয়ে ডিএনসি টীমকে  বিভ্রান্তি করার চেষ্টা করে। এরপর ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা কথিত স্বামী স্ত্রী পরিচয় দিয়ে মাদক পাচার করছিলো। একপর্যায়ে প্রকৃত স্বামীকে মুখোমুখি করলে ঘটনার মূল রহস্য বেরিয়ে আসে। আটকৃত আসামি শারমিন তার স্বামীর অগোচরে মোবাইলের মাধ্যমে আসামি হোসেন মিয়ার সাথে বন্ধুত্ব সম্পর্ক গড়ে তোলে। কথিত স্বামী স্ত্রী পরিচয় দিয়ে আইন শৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিতে তার কৌশল হিসেবে লোকাল বাসে কুমিল্লা হতে গাঁজা নিয়ে প্রথমে দাউদকান্দি যাচ্ছিল। তারপর অন্যবাসে করে ঢাকা নিয়ে যেতো।

আসামীদের বিরুদ্ধে উপপরিদর্শক তমাল মজুমদার বাদী হয়ে বুড়িচং থানায় মামলা দায়ের করেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাড়াতাইয়ায় গ্রামীণ পাঠাগার, জ্ঞানচর্চার কেন্দ্রবিন্দু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৫০ কেজি গাজাসহ আটক-২

কুমিল্লা নগরীতে ৮ হাজার ৩১৮ সিমসহ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার

কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষা প্রথম দিনে অনুপস্থিত প্রায় দেড় হাজার পরীক্ষার্থী

কুমিল্লায় র‍্যাবের অভিযানে গাঁজাসহ ৪ ব্যক্তি গ্রেপ্তার

কুমিল্লায় ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

কুমিল্লায় ২১৫ লিটার অকটেন উদ্ধার, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

কুমিল্লায় বিদেশি অস্ত্রসহ একজন গ্রেফতার

শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আনন্দটা জাগাতে হবে : মনিরুল হক চৌধুরী

কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু

১০

কুমিল্লায় ওয়াসা গঠনের সম্ভাব্যতা যাচাইয়ে মতবিনিময় সভা

১১

কুমিল্লা শিক্ষা বোর্ড উদ্যোগে আন্ত:কলেজ ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন

১২

কুমিল্লায় বাসা থেকে অবৈধভাবে মজুদকৃত ২৫০ লিটার অকটেন উদ্ধার

১৩

চাকা বিস্ফোরিত হয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের স্টাফ বাস দুর্ঘটনা, এক ছাত্রী আহত

১৪

কুমিল্লায় এজেন্সির বাহিরে ডিজেল বিক্রি ও অবৈধ মজুতের বিরুদ্ধে অভিযান, ২৫০০ লিটার ডিজেল নিলামে বিক্রি

১৫

কুমিল্লায় হায়েস গাড়িসহ ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

১৬

কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে শয্যা সংকট

১৭

জীবনে এগুতে চাইলে দক্ষতা অর্জনের বিকল্প নেই : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান

১৮

চবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় সিএনজি চালক আটক

১৯

কুমিল্লায় অটোরিকশা-কাভার্ডভ্যানের সংঘর্ষে মা-ছেলে নিহত

২০

কুমিল্লায় ৭শ ৭৭টি মন্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন

কুমিল্লায় ৭শ ৭৭টি মন্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন
সংগৃহীত

কুমিল্লার ১৭টি উপজেলায় বছর ৭শ ৭৭টি পূজা মন্ডপে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। বছর সবচেয়ে বেশি পুজামন্ডপ রয়েছে মুরাদনগর উপজেলায় ১শ ৪৪টি। সবচেয়ে কম পূজামন্ডপ রয়েছে মেঘনা উপজেলায় ৯টি। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা জেলা শাখা সূত্রে এসব তথ্য জানা গিয়েছে। 

জানা যায়, কুমিল্লা মহানগরীতে ৬৮টি পূজা মন্ডপ রয়েছে, আদর্শ সদর উপজেলায় পূজা মন্ডপ রয়েছে ২৬টি, সদর দক্ষিন উপজেলায় ৩০টি, লালমাই উপজেলা ১৮টি, বরুড়া উপজেলায় ৯১টি, লাকসাম উপজেলায় ৩৫টি, মনোহরগঞ্জ উপজেলায় ১২টি, নাঙ্গলকোট উপজেলায় ১১টি, চৌদ্দগ্রাম উপজেলায় ২২টি, বুড়িচং উপজেলায় ৩৬টি, ব্রাহ্মণপাড়া উপজেলায় ১৩টি, চান্দিনা উপজেলায় ৬৫টি, দেবিদ্বার উপজেলায় ৯৫টি, দাউদকান্দি উপজেলায় ৪০টি, হোমনা উপজেলায় ৪৯টি এবং  তিতাস উপজেলায় ১৩টি। 

পূজাকে কেন্দ্র করে বাংলাদেশ সেনাবাহিনী, জেলা প্রশাসন আইনশৃংখলা বাহিনী নানা উদ্যোগ গ্রহন করেছে।  দুর্গোৎসবকে সফলভাবে সম্পন্ন করতে আর যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনী সদা তৎপর থাকবে।

আর এসব বিষয়ে ২৩ সেপ্টেম্বর সোমবার শারদীয় দুর্গাপূজা ২০২৪ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় শারদীয় দুর্গাপূজা নিয়ে সতর্ক অবস্থানে আছে প্রশাসন উল্লেখ করে অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা সেনানিবাসের ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, উৎসবমুখর  দুর্গাপূজা নিয়ে আমরা উদ্বিগ্ন নই। কিন্তু আমরা সতর্ক আছি। আমি আপনাদের এই বার্তা দিতে এসেছি যে আমি আপনাদের সাথে আছি। আপনাদের সাথে সেনা বাহিনীর প্রতিটি সৈনিক আছে, প্রতিটি অফিসার আছে। আপনারা শুধু আমাদের তথ্য দিবেন-আমরা সঠিক ব্যবস্থা গ্রহন করবো। আমরা প্রতিটি জিনিস ঠিক করার চেষ্টা করবো।  সময় জেলা প্রশাসক আমিরুল কায়সারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা, মহানগর বিভিন্ন উপজেলার পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ। 

এসময় আগত অতিথিরা সুন্দর সুষ্ঠভাবে পুজা সম্পন্ন করার লক্ষ্যে পরামর্শ নানা বিষয়ে আলোচনা করেন। জেলায় সাম্প্রদায়িক সম্প্রীতিতে দুর্গোৎসব সবার মাঝে আনন্দ আর ভ্রাতৃত্বের বন্ধন বাড়িয়ে তুলবে বলে প্রত্যাশা সবার।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাড়াতাইয়ায় গ্রামীণ পাঠাগার, জ্ঞানচর্চার কেন্দ্রবিন্দু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৫০ কেজি গাজাসহ আটক-২

কুমিল্লা নগরীতে ৮ হাজার ৩১৮ সিমসহ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার

কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষা প্রথম দিনে অনুপস্থিত প্রায় দেড় হাজার পরীক্ষার্থী

কুমিল্লায় র‍্যাবের অভিযানে গাঁজাসহ ৪ ব্যক্তি গ্রেপ্তার

কুমিল্লায় ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

কুমিল্লায় ২১৫ লিটার অকটেন উদ্ধার, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

কুমিল্লায় বিদেশি অস্ত্রসহ একজন গ্রেফতার

শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আনন্দটা জাগাতে হবে : মনিরুল হক চৌধুরী

কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু

১০

কুমিল্লায় ওয়াসা গঠনের সম্ভাব্যতা যাচাইয়ে মতবিনিময় সভা

১১

কুমিল্লা শিক্ষা বোর্ড উদ্যোগে আন্ত:কলেজ ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন

১২

কুমিল্লায় বাসা থেকে অবৈধভাবে মজুদকৃত ২৫০ লিটার অকটেন উদ্ধার

১৩

চাকা বিস্ফোরিত হয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের স্টাফ বাস দুর্ঘটনা, এক ছাত্রী আহত

১৪

কুমিল্লায় এজেন্সির বাহিরে ডিজেল বিক্রি ও অবৈধ মজুতের বিরুদ্ধে অভিযান, ২৫০০ লিটার ডিজেল নিলামে বিক্রি

১৫

কুমিল্লায় হায়েস গাড়িসহ ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

১৬

কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে শয্যা সংকট

১৭

জীবনে এগুতে চাইলে দক্ষতা অর্জনের বিকল্প নেই : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান

১৮

চবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় সিএনজি চালক আটক

১৯

কুমিল্লায় অটোরিকশা-কাভার্ডভ্যানের সংঘর্ষে মা-ছেলে নিহত

২০

কুমিল্লা কালিয়াজুড়িতে মাদ্রাসার আড়ালে ভয়ঙ্কর প্রতারণা ও আধ্যাত্মিক বাণিজ্য !

মজিবুর রহমান পাবেল, প্রতিবেদক

কুমিল্লা মহানগরী কালিয়াজুড়ি পিটিআই সংলগ্ন ‘তানজিমুল উম্মে হাফিজিয়া মাদ্রাসা’— নামের আড়ালে চলছে ভয়ঙ্কর প্রতারণা ও ধর্মীয় ব্যবসা। স্থানীয়ভাবে ‘ইলিয়াস হুজুর’ নামে পরিচিত মাদ্রাসার প্রধান মাওলানা মোহাম্মদ ইলিয়াস হোসেন-এর বিরুদ্ধে উঠেছে ভয়াবহ অভিযোগ।

দৈনিক সংবাদ প্রতিদিনের অনুসন্ধানী টিম রোগী সেজে প্রবেশ করলে শুরু হয় ইলিয়াস হুজুরের কথিত “আধ্যাত্মিক চিকিৎসা”। তিনি রোগীকে ভয় দেখিয়ে বলেন— ‘শয়তান, পুরি, জ্বিন ও যাদু টোনায় আক্রান্ত’। এরপর চিকিৎসার নামে দাবি করেন ৩৩ হাজার ৫ শত টাকা, এবং ‘যাদু কাটার রশিদ’ হিসেবে হাতে তুলে দেন নিজস্ব সিলমোহরযুক্ত কাগজ।

তদন্তে বেরিয়ে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। মাদ্রাসার শিশু শিক্ষার্থীদের দিয়ে ৫০, ১০০, ২০০ ও ৫০০ টাকার অবিকল নোট ছাপিয়ে “চাঁদ তোলার” নামে টাকার লেনদেন চলে। যা স্পষ্টভাবে রাষ্ট্রীয় মুদ্রা আইনে গুরুতর অপরাধ।

প্রশ্নের মুখে ইলিয়াস হুজুর প্রথমে অস্বীকার করলেও পরে ভুল স্বীকার করেন। স্থানীয়রা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে তিনি ধর্মের নামে মানুষের বিশ্বাসকে পুঁজি করে অর্থ হাতিয়ে নিচ্ছেন। কেউ কেউ চিকিৎসার নামে একাধিকবার টাকা দিয়েও প্রতারিত হয়েছেন।

এলাকাবাসী ও সচেতন মহল বলছে, ধর্মের পোশাকে লুকানো এই ধরনের প্রতারণা সমাজের জন্য ভয়ঙ্কর দৃষ্টান্ত। তারা দ্রুত প্রশাসনের কঠোর হস্তক্ষেপ ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ধর্মের নামে প্রতারণা ও শিশুদের দিয়ে অবৈধ কর্মকাণ্ড— এ যেন এক অমানবিক ব্যবসা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির অভাবে এমন ঘটনা ক্রমেই বাড়ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় সচেতন নাগরিকরা।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাড়াতাইয়ায় গ্রামীণ পাঠাগার, জ্ঞানচর্চার কেন্দ্রবিন্দু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৫০ কেজি গাজাসহ আটক-২

কুমিল্লা নগরীতে ৮ হাজার ৩১৮ সিমসহ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার

কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষা প্রথম দিনে অনুপস্থিত প্রায় দেড় হাজার পরীক্ষার্থী

কুমিল্লায় র‍্যাবের অভিযানে গাঁজাসহ ৪ ব্যক্তি গ্রেপ্তার

কুমিল্লায় ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

কুমিল্লায় ২১৫ লিটার অকটেন উদ্ধার, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

কুমিল্লায় বিদেশি অস্ত্রসহ একজন গ্রেফতার

শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আনন্দটা জাগাতে হবে : মনিরুল হক চৌধুরী

কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু

১০

কুমিল্লায় ওয়াসা গঠনের সম্ভাব্যতা যাচাইয়ে মতবিনিময় সভা

১১

কুমিল্লা শিক্ষা বোর্ড উদ্যোগে আন্ত:কলেজ ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন

১২

কুমিল্লায় বাসা থেকে অবৈধভাবে মজুদকৃত ২৫০ লিটার অকটেন উদ্ধার

১৩

চাকা বিস্ফোরিত হয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের স্টাফ বাস দুর্ঘটনা, এক ছাত্রী আহত

১৪

কুমিল্লায় এজেন্সির বাহিরে ডিজেল বিক্রি ও অবৈধ মজুতের বিরুদ্ধে অভিযান, ২৫০০ লিটার ডিজেল নিলামে বিক্রি

১৫

কুমিল্লায় হায়েস গাড়িসহ ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

১৬

কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে শয্যা সংকট

১৭

জীবনে এগুতে চাইলে দক্ষতা অর্জনের বিকল্প নেই : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান

১৮

চবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় সিএনজি চালক আটক

১৯

কুমিল্লায় অটোরিকশা-কাভার্ডভ্যানের সংঘর্ষে মা-ছেলে নিহত

২০

রাজনৈতিক দলের ঐক্যমতে জুলাই সনদ যথাসময়ে স্বাক্ষরিত হবে-কুমিল্লায় ধর্ম উপদেষ্টা

মজিবুর রহমান পাবেল, প্রতিবেদক: 

কুমিল্লায় ধর্ম উপদেষ্টা প্রফেসর ডঃ আ ফ ম খালিদ হোসেন বলেছেন রাজনৈতিক দলের ঐক্যমতে জুলাই সনদ যথাসময়ে স্বাক্ষরিত হবে, এ নিয়ে কোন আশঙ্কা নেই।

আজ শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নব শালবন বৌদ্ধ বিহারে আয়োজিত ২৪ তম দানো ত্তম শুভ কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠানে শালবন বৌদ্ধ বিহারে ইন্টারন্যাশনাল মেডিটেশন সেন্টার ও ফ্রি ফ্রাইডে ক্লিনিক এর ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।তিনি আরও বলেন সুশাসনের জন্য নির্বাচন অত্যন্ত জরুরি,এ লক্ষ্যে সরকার এগিয়ে যাচ্ছে।এছাড়াও তিনি আরো বলেন, এই মাতৃভূমি  আবহাওয়ামান কাল ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি ও  সোহার্দ্য লালন করে আসছে এটাই তার বাস্তব প্রমাণ।

ড.আ.ফ.ম.খালিদ হোসেন বলেন- সরকার ঘোষিত তারিখে ফেয়ার ফ্রী  ইনভারসিয়াল নির্বাচন অনুষ্ঠিত হবে,লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার কাজও সরকার করে যাচ্ছে। এ নির্বাচন এর মাধ্যমে  ম্যান্ডেট প্রাপ্ত দলকে ক্ষমতা হস্তান্তর করে পুরোনো ঠিকানায় ফিরে যাবো। এর মাধ্যমে সাংবিধানিক ধারাবাহিকতা বহাল থাকবে।নির্বাচন না হলে নানা ধরনের অস্তিরতা দেখা দিতে পারে বলে মন্তব্য করেন তিনি।

এ সময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসি ডঃ মোঃ হায়দার আলী, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ সাইফুল মালিক,সাবেক বার্ড পরিচালক বাবু বিজয় কুমার বড়ুয়া,সাবেক ব্যাংক কর্মকর্তা বাবু সুরসেন সিংহ,সাংবাদিক অশোক বড়ুয়া,উদযাপন পরিষদ সভাপতি স্বপন সিংহসহ অনেকে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাড়াতাইয়ায় গ্রামীণ পাঠাগার, জ্ঞানচর্চার কেন্দ্রবিন্দু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৫০ কেজি গাজাসহ আটক-২

কুমিল্লা নগরীতে ৮ হাজার ৩১৮ সিমসহ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার

কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষা প্রথম দিনে অনুপস্থিত প্রায় দেড় হাজার পরীক্ষার্থী

কুমিল্লায় র‍্যাবের অভিযানে গাঁজাসহ ৪ ব্যক্তি গ্রেপ্তার

কুমিল্লায় ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

কুমিল্লায় ২১৫ লিটার অকটেন উদ্ধার, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

কুমিল্লায় বিদেশি অস্ত্রসহ একজন গ্রেফতার

শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আনন্দটা জাগাতে হবে : মনিরুল হক চৌধুরী

কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু

১০

কুমিল্লায় ওয়াসা গঠনের সম্ভাব্যতা যাচাইয়ে মতবিনিময় সভা

১১

কুমিল্লা শিক্ষা বোর্ড উদ্যোগে আন্ত:কলেজ ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন

১২

কুমিল্লায় বাসা থেকে অবৈধভাবে মজুদকৃত ২৫০ লিটার অকটেন উদ্ধার

১৩

চাকা বিস্ফোরিত হয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের স্টাফ বাস দুর্ঘটনা, এক ছাত্রী আহত

১৪

কুমিল্লায় এজেন্সির বাহিরে ডিজেল বিক্রি ও অবৈধ মজুতের বিরুদ্ধে অভিযান, ২৫০০ লিটার ডিজেল নিলামে বিক্রি

১৫

কুমিল্লায় হায়েস গাড়িসহ ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

১৬

কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে শয্যা সংকট

১৭

জীবনে এগুতে চাইলে দক্ষতা অর্জনের বিকল্প নেই : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান

১৮

চবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় সিএনজি চালক আটক

১৯

কুমিল্লায় অটোরিকশা-কাভার্ডভ্যানের সংঘর্ষে মা-ছেলে নিহত

২০

কুমিল্লা চৌদ্দগ্রামে গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ীকে আটক

গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ীকে আটক

মো: মিজানুর রহমান মিনু :

কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশের বিশেষ অভিযানে ৩০০ গ্রাম গাঁজা ও ১২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ মো: সাইফুল ইসলাম প্রকাশ সোনা মিয়া (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত সাইফুল উপজেলার গুনবতী ইউনিয়নের ঝিকড্ডা পশ্চিম পাড়ার মৃত এন্তু মিয়ার ছেলে।

সোমবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানাধীন কনকাপৈত পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মো: শরীফুর রহমান ও সহকারী উপ-পরিদর্শক মো: জাকির হোসেন সঙ্গীয় ফোর্স সহ রোববার বিকাল সাড়ে তিনটায় উপজেলার গুনবতী ইউনিয়নের ঝিকড্ডা পশ্চিম পাড়া এলাকায় সাইফুল ইসলাম প্রকাশ সোনা মিয়ার বাড়ীতে তার টিনশেড বসতঘরে অভিযান চালিয়ে পেপারে মোড়ানো ৩০টি গাঁজার রোল (ওজন ৩০০ গ্রাম) ও নীল রঙের বায়ুনিরোধক পলিপ্যাকে সংরক্ষিত ১২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী সাইফুল ইসলামকে আটক করা হয়। পরে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, রোববার বিকালে থানা পুলিশের অভিযানে গাঁজা ও ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাড়াতাইয়ায় গ্রামীণ পাঠাগার, জ্ঞানচর্চার কেন্দ্রবিন্দু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৫০ কেজি গাজাসহ আটক-২

কুমিল্লা নগরীতে ৮ হাজার ৩১৮ সিমসহ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার

কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষা প্রথম দিনে অনুপস্থিত প্রায় দেড় হাজার পরীক্ষার্থী

কুমিল্লায় র‍্যাবের অভিযানে গাঁজাসহ ৪ ব্যক্তি গ্রেপ্তার

কুমিল্লায় ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

কুমিল্লায় ২১৫ লিটার অকটেন উদ্ধার, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

কুমিল্লায় বিদেশি অস্ত্রসহ একজন গ্রেফতার

শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আনন্দটা জাগাতে হবে : মনিরুল হক চৌধুরী

কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু

১০

কুমিল্লায় ওয়াসা গঠনের সম্ভাব্যতা যাচাইয়ে মতবিনিময় সভা

১১

কুমিল্লা শিক্ষা বোর্ড উদ্যোগে আন্ত:কলেজ ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন

১২

কুমিল্লায় বাসা থেকে অবৈধভাবে মজুদকৃত ২৫০ লিটার অকটেন উদ্ধার

১৩

চাকা বিস্ফোরিত হয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের স্টাফ বাস দুর্ঘটনা, এক ছাত্রী আহত

১৪

কুমিল্লায় এজেন্সির বাহিরে ডিজেল বিক্রি ও অবৈধ মজুতের বিরুদ্ধে অভিযান, ২৫০০ লিটার ডিজেল নিলামে বিক্রি

১৫

কুমিল্লায় হায়েস গাড়িসহ ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

১৬

কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে শয্যা সংকট

১৭

জীবনে এগুতে চাইলে দক্ষতা অর্জনের বিকল্প নেই : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান

১৮

চবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় সিএনজি চালক আটক

১৯

কুমিল্লায় অটোরিকশা-কাভার্ডভ্যানের সংঘর্ষে মা-ছেলে নিহত

২০

কুমিল্লা নগরীর ফুটপাত দখলমুক্ত রাখতে পুলিশের অভিযান

নেকবর হোসেন , কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লা নগরীর রাজগঞ্জ ও চকবাজার এলাকায় ফুটপাত দখলমুক্ত রাখতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে কুমিল্লা জেলা পুলিশ।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে কুমিল্লা জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন এর নির্দেশে এ অভিযান পরিচালনা করেন কুমিল্লা ট্রাফিক বিভাগের অ্যাডমিন সরওয়ার মোহাম্মদ পারভেজ।

অভিযান চলাকালে রাজগঞ্জ ও চকবাজার এলাকার ফুটপাত দখল করে বসানো অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদ করা হয়। পাশাপাশি রাস্তার পাশে দোকানদারদের ফেলে রাখা মালামালও সরিয়ে নেওয়া হয়, যাতে পথচারীরা নির্বিঘ্নে চলাচল করতে পারেন।

ট্রাফিক বিভাগের অ্যাডমিন সরওয়ার মোহাম্মদ পারভেজ বলেন, “জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটায় ও যানজট সৃষ্টি করে এমন অবৈধ দখলদারদের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।”

স্থানীয়রা জানান, দীর্ঘদিন পর এমন কার্যকর অভিযানে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছে। তারা আশা করছেন, নিয়মিত অভিযান অব্যাহত থাকলে নগরীর যানজট ও ফুটপাত দখলের সমস্যা অনেকাংশে কমে যাবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাড়াতাইয়ায় গ্রামীণ পাঠাগার, জ্ঞানচর্চার কেন্দ্রবিন্দু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৫০ কেজি গাজাসহ আটক-২

কুমিল্লা নগরীতে ৮ হাজার ৩১৮ সিমসহ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার

কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষা প্রথম দিনে অনুপস্থিত প্রায় দেড় হাজার পরীক্ষার্থী

কুমিল্লায় র‍্যাবের অভিযানে গাঁজাসহ ৪ ব্যক্তি গ্রেপ্তার

কুমিল্লায় ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

কুমিল্লায় ২১৫ লিটার অকটেন উদ্ধার, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

কুমিল্লায় বিদেশি অস্ত্রসহ একজন গ্রেফতার

শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আনন্দটা জাগাতে হবে : মনিরুল হক চৌধুরী

কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু

১০

কুমিল্লায় ওয়াসা গঠনের সম্ভাব্যতা যাচাইয়ে মতবিনিময় সভা

১১

কুমিল্লা শিক্ষা বোর্ড উদ্যোগে আন্ত:কলেজ ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন

১২

কুমিল্লায় বাসা থেকে অবৈধভাবে মজুদকৃত ২৫০ লিটার অকটেন উদ্ধার

১৩

চাকা বিস্ফোরিত হয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের স্টাফ বাস দুর্ঘটনা, এক ছাত্রী আহত

১৪

কুমিল্লায় এজেন্সির বাহিরে ডিজেল বিক্রি ও অবৈধ মজুতের বিরুদ্ধে অভিযান, ২৫০০ লিটার ডিজেল নিলামে বিক্রি

১৫

কুমিল্লায় হায়েস গাড়িসহ ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

১৬

কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে শয্যা সংকট

১৭

জীবনে এগুতে চাইলে দক্ষতা অর্জনের বিকল্প নেই : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান

১৮

চবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় সিএনজি চালক আটক

১৯

কুমিল্লায় অটোরিকশা-কাভার্ডভ্যানের সংঘর্ষে মা-ছেলে নিহত

২০

কুমিল্লায় মাছবাহী ট্রাক উল্টে নিহত ৪, আহত ৩

ছবি: সংগৃহীত

কুমিল্লায় মাছবাহী ট্রাক উল্টে ৪ ট্রাক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৩ জন। মঙ্গলবার (১২ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার বারেশ্বর এলাকায় এই ঘটনা ঘটে। 

নিহতরা হলো, ভোলার মনপুরা এলাকার মনির হোসেন (২৮), একই এলাকার হাবীবুর রহমান (৩২) , সাতক্ষীরার সদর থানা এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম (২৩), এবং আক্তার হোসেন (৩৫)।

বিষয়টি নিশ্চিত করে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম জানান, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে দাউদকান্দি অভিমুখে মাছ নিয়ে যাচ্ছিল একটি ট্রাক। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে চান্দিনার বারেশ্বর এলাকার একটি পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাককে ধাক্কা দিয়ে মাছবাহী ট্রাকটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ওই ট্রাকের নিচে পড়েই ৪ শ্রমিক নিহত হন। এসময় আরও ৩জন আহত হন, আহতদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়েছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাড়াতাইয়ায় গ্রামীণ পাঠাগার, জ্ঞানচর্চার কেন্দ্রবিন্দু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৫০ কেজি গাজাসহ আটক-২

কুমিল্লা নগরীতে ৮ হাজার ৩১৮ সিমসহ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার

কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষা প্রথম দিনে অনুপস্থিত প্রায় দেড় হাজার পরীক্ষার্থী

কুমিল্লায় র‍্যাবের অভিযানে গাঁজাসহ ৪ ব্যক্তি গ্রেপ্তার

কুমিল্লায় ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

কুমিল্লায় ২১৫ লিটার অকটেন উদ্ধার, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

কুমিল্লায় বিদেশি অস্ত্রসহ একজন গ্রেফতার

শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আনন্দটা জাগাতে হবে : মনিরুল হক চৌধুরী

কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু

১০

কুমিল্লায় ওয়াসা গঠনের সম্ভাব্যতা যাচাইয়ে মতবিনিময় সভা

১১

কুমিল্লা শিক্ষা বোর্ড উদ্যোগে আন্ত:কলেজ ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন

১২

কুমিল্লায় বাসা থেকে অবৈধভাবে মজুদকৃত ২৫০ লিটার অকটেন উদ্ধার

১৩

চাকা বিস্ফোরিত হয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের স্টাফ বাস দুর্ঘটনা, এক ছাত্রী আহত

১৪

কুমিল্লায় এজেন্সির বাহিরে ডিজেল বিক্রি ও অবৈধ মজুতের বিরুদ্ধে অভিযান, ২৫০০ লিটার ডিজেল নিলামে বিক্রি

১৫

কুমিল্লায় হায়েস গাড়িসহ ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

১৬

কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে শয্যা সংকট

১৭

জীবনে এগুতে চাইলে দক্ষতা অর্জনের বিকল্প নেই : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান

১৮

চবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় সিএনজি চালক আটক

১৯

কুমিল্লায় অটোরিকশা-কাভার্ডভ্যানের সংঘর্ষে মা-ছেলে নিহত

২০

কাজকে আমি ঈমানের অংশ মনে করি - কুমিল্লা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী

নেকবর হোসেন, কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেন, এলাকার উন্নয়নের জন্য যেকোনো ধরনের কাজকে আমি ঈমানের অংশ মনে করি। আমি কাজ পাগল মানুষ, জনগণের কল্যাণ আমি আমৃত্যু কাজ করে যেতে চাই। 

শুক্রবার বিকেলে আমড়াতলী ইউনিয়নের মাঝিগাছায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, তফসিল ঘোষণা হয়ে গেছে, দেশ এখন নির্বাচনের ট্রেনে উঠে গেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইশারায় লন্ডনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের ঐতিহাসিক বৈঠকই দেশকে নির্বাচনের দিকে নিয়ে গেছে। দেশের এই ক্রান্তিলগ্নে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এই অবস্থায় আমাদের দোয়া করা ছাড়া কোন উপায় নেই। আসুন আমরা সবাই বেগম খালেদা জিয়ার জন্য দুহাত তুলে আল্লাহর দরবারে দোয়া করি। 

তিনি আরো বলেন, গত ৩০ বছর আগে গোমতীর উত্তরের জনপদের চলাচলের জন্য আমি চাঁনপুর বেইলি ব্রিজ নির্মাণ করে। সিঙ্গেল লেনের এই ব্রিজে এখন প্রতিনিয়ত যানজট লেগে থাকে। আমি জানার পর পুনরায় আরেকটি ব্রিজ নির্মাণের জন্য আবেদন করি। আবেদনের প্রেক্ষিতে চাঁনপুর ব্রিজের পাশে অপর আরেকটি ব্রিজ নির্মাণের বরাদ্দ পাশ হয়। 

গোমতীর উত্তরের আমড়াতলী ও পাঁচথুবী নিয়ে আমার আলাদা পরিকল্পনা রয়েছে। কুমিল্লা মেডিকেল কলেজের দ্বিতীয় শাখা, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ও  কুমিল্লা বিশ্ববিদ্যালয় পৃথক ক্যাম্পাস গোমতীর উত্তরে স্থাপন করার পরিকল্পনা আমার অনেক পুরনো। আল্লাহ আমাকে কবুল করেছে, দেশনায়ক তারেক রহমান আমাকে মনোনয়ন দিয়ে আমার এই স্বপ্নকে বাস্তবায়নের পথ সুগম করে দিয়েছে। আপনারা শুধু একটি ভোট দিয়ে আমাকে নির্বাচিত করুন, উত্তরার জনগণকে কিভাবে সাজাতে হবে বাকিটা আমি দেখব। 

মনিরুল হক চৌধুরী বলেন, কুমিল্লাকে আমি মেট্রোপলিটন নগরীতে রূপান্তর করব। কুমিল্লা সিটি কর্পোরেশনের সীমানা উত্তরে বুড়িচং পর্যন্ত, পূর্বে গোলাবাড়ি পর্যন্ত এবং পশ্চিমে ক্যান্টনমেন্ট নাজিরা বাজার পর্যন্ত বৃদ্ধি করব। আমার এই স্বপ্ন বাস্তবায়নের জন্য এখন প্রয়োজন আপনাদের দোয়া ও ভোট। 

আমড়াতলী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কৃষক দলের সভাপতি মোস্তফা জামান,  মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আমিরুজ্জামান আমির, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম ভুঁইয়া স্বপন, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আক্তার হোসেন, জেলা কৃষক দলের সহ সাধারণ সম্পাদক মোবারক হোসেন,  মহানগর যুবদলের আহ্বায়ক ফয়সালুর রহমান পাভেল, দক্ষিণ জেলা যুবদলের সিনিয়ার যুগ্ন আহবায়ক রিয়াজ উদ্দিন রিয়াজ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আতিক সেলিম রুবেল, মহানগর বিএনপি নেতা আবু হানিফ, সোহেল মজুমদার, ছাত্রদলের সাবেক সভাপতি নাদিমুল ইসলাম শিশির, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ দক্ষিন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির,  সদর দক্ষিণ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ খোকা, সদর দক্ষিণ উপজেলা ছাত্রদলের সমন্বয়ক নুর মোহাম্মদ মজুমদারসহ দক্ষিণ জেলার নেতাকর্মীরা।