গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
সংগৃহীত ছবি

টাঙ্গাইলে গৃহবধূকে ধর্ষণের আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগে খাইরুল ইসলামকে (৩৩) নামে এক মাদ্রাসা শিক্ষকে গ্রেপ্তার করেছে এসআরবি-১৪।

গতকাল সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় কালিহাতী উপজেলার এলেঙ্গা কলেজ মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে এসআরবি-১৪-এর মিডিয়া অফিসার নাদিয়া ফারজানার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ পড়ুন

খাইরুল ইসলাম টাঙ্গাইল সদর উপজেলার গালা গ্রামের ইনাম আলীর ছেলে। এসআরবি ও এজাহারের বিবরণ থেকে জানা গেছে, ওই গৃহবধূর মেয়ে একটি মাদ্রাসায় পড়াশোনা করছে। সেই সুবাদে গৃহবধূর মেয়েকে বাসায় গিয়ে পড়াতেন শিক্ষক খাইরুল। ছাত্রীর পড়াশোনার খোঁজ-খবর নেওয়ার অজুহাতে তিনি প্রায়ই ওই বাড়িতে যাতায়াত করতেন। গত ৮ আগস্ট বিকালে তিনি ভুক্তভোগীর বাড়িতে যান। এ সময় গৃহবধূর মেয়ে বাইরে খেলতে যায়। পরে বাড়িতে একা পেয়ে খাইরুল ইসলাম ওই গৃহবধূকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন এবং আপত্তিকর ভিডিও ধারণ করেন।

পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে গৃহবধূকে তিনি পুনরায় ধর্ষণ করেন। এ ঘটনায় ভুক্তভোগী গত ২ অক্টোবর টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। পরে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সোমবার সন্ধ্যায় কালিহাতী উপজেলার এলেঙ্গা কলেজ মোড়ে অভিযান পরিচালনা করে খাইরুলকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

১

ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির চাপায় ৬ শিক্ষার্থী আহত

২

এসএসসিতে ২ বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা: শিক্ষামন্ত্রী

৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ক্লাশ ফার্স্ট পাওয়া রমার ঠাঁই এখন বৃদ্ধাশ্রমে

৪

নিজেই নিজেকে চার্জ দিয়ে আলোচনায় রোবট

৫

বরুড়ায় বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫ যাত্রী

৬

কুমিল্লায় গাড়িচাপায় গেল প্রাণ স্বামী-স্ত্রীর

৭

কুমিল্লায় জাবির নিখোঁজ ছাত্র মোহাইমিনুল উদ্ধার

৮

কুমিল্লায় ৩৭ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

৯

কিংবদন্তি অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন

১০

কুমিল্লায় অবৈধভাবে সিলিন্ডার রিফিল, ফিলিং স্টেশনকে লাখ টাকা জরিমানা

১১

কুমিল্লায় স্কুলে যাওয়ার কথা বলে বেরিয়ে ৯ দিন ধরে নিখোঁজ দশম শ্রেণির ছাত্র

১২

প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী

১৩