

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে ঘুমন্ত স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী সত্য চন্দ্র শীল (৫৫)কে লালমনিরহাট জলার আদিতমারী থেকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার ভোররাতে স্ত্রী লতা রাণী শীলকে (৩৮) কে নিজ বাড়িতে কুপিয়ে হত্যা করে। ঘটনার পর থেকে আলোচিত এ ঘটনার রহস্য উদঘাটন এবং আসামি ধরতে তৎপরতা শুরু করে।
সোমবার (২২ জানুয়ারি) দুপুরে এক প্রেস কনফারেন্সের মাধ্যমে এ তথ্য জানিয়েছে কুড়িগ্রামের পুলিশ সুপার (এসপি) আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।
পুলিশ সুপার জানান, উক্ত ঘটনার সংবাদ পেয়ে নাগেশ্বরী থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয় এবং বিষয়টি গুরুত্বের সাথে আমলে নিয়ে ঘাতক স্বামীকে গ্রেফতারের লক্ষ্যে প্রকাশ্য ও গোপন অভিযান পরিচালনা অব্যাহত রাখে। অভিযানের একপর্যায়ে নাগেশরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপ কুমার সরকার, পুলিশ পরিদর্শক তদন্ত সরোয়ার পারভেজ ও তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) প্রভাত রঞ্জন রায়সহ একটি চৌকস টিম গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে আসামী লালমনিরহাটের সীমন্তবর্তী এলাকা লোহাকুচি বর্ডার হয়ে পালানোর চেষ্টা করছে। পুলিশ সাড়াশি অভিযান চালিয়ে পলাতক ঘাতক স্বামী সত্য চন্দ্র শীলকে লালমনিরহাট জেলার আদিতমারী থানাধীন পলাশী ইউনিয়নের সীমান্তবর্তী বড়াইবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গতকাল (২১ জানুয়ারি) রাত ১০ টায় গ্রেফতার করা হয়। এছাড়াও হত্যাকান্ডে আসামী কর্তৃক ব্যবহৃত কাঠের হাতলযুক্ত রক্তমাখা ধাঁরালো কুড়াল ও আসামীর পরিহিত সাদার রংয়ের রক্তমাখা সুইটার ঘটনাস্থল হইতে উদ্ধার করা হয়েছে। পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া চলে আসছিলো। গতকাল রোববার (২১ জানুয়ারি) ভোরে স্বামী সত্য চন্দ্র শীল তার ঘুমন্ত স্ত্রী লতা রাণী শীলকে কুড়াল দিয়ে ঘারে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত লতা রাণী শীলের পিতার বাড়ি চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের মহাদেব পাট এলাকার শীলপাড়ী গ্রামে। নিহতের স্বামী সত্য চন্দ্র শীল নাগেশ্বরী পৌরসভার হেলিপোর্ট, কবিরের ভিটা গ্রামের বাসিন্দা।
মন্তব্য করুন


কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের কচুয়ার মনপুরা-নয়াকান্দি মাঠে ফসলি জমি নষ্ট করে মাটি কাটার অভিযোগে ভেকু বিকল করে দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (১৬ মে) সকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি।
জানা গেছে, উপজেলার মনপুরা-নয়াকান্দি উত্তর পূর্ব বিলে সরকারি খাল বন্ধ করে একই এলাকা চকমোহাম্মদ গ্রামের ছিকু মিয়ার ছেলে ইউসুফ মিয়া ও মনপুরা গ্রামের আব্দুল মালেকের পুত্র ইউনুস মিয়া ভেকু বসিয়ে মাটি কেটে বিক্রি করে। এ সংবাদ পেয়ে প্রশাসনের লোকজন তা বিকল করে দেয়।
কচুয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বাপ্পি দত্ত রনি জানান, ফসলি জমি নষ্ট করে মাটি বিক্রি করা বেআইনী। কোথাও অবৈধ ভাবে মাটি বিক্রি করলে অভিযানের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য করুন


দেশে ৬টি অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে ঝড়ো হাওয়া। তাই সতর্কতা সংকেত তোলা হয়েছে সে সকল এলাকার নদীবন্দরগুলোতে।
শনিবার (১৫ জুন) আবহাওয়া অফিস এমন পূর্বাভাস দিয়েছে।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানায়, রংপুর, বগুড়া, ময়মনসিংহ, টাঙ্গাইল, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি. মি বেগে দমকা অথবা ঝড়োহাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার দেখাতে বলা হয়েছে নৌবন্দরসমূহকে ১ নম্বর সংকেত।
শনিবার (১৫ জুন) সন্ধ্যা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
খুলনা বিভাগসহ গোপালগঞ্জ জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
শনিবার সন্ধ্যা থেকে রোববার (১৬ জুন) সন্ধ্যা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
মন্তব্য করুন


কুমিল্লা নগরীর শাসনগাছা বাদশা মিয়ার
বাজার ও চকবাজারে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে
নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
আজ সোমবার (১১ নভেম্বর) এ অভিযানে দুটি
দোকানের বিরুদ্ধে দুটি মামলায় মোট ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং প্রায় ২০২
কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়েছে।
অভিযানে মোবাইল কোর্টের দায়িত্ব পালন
করেন, কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট
মো: ফরিদুল ইসলাম এবং মাহমুদা আক্তার জ্যোতি।
অভিযানে প্রসিকিউশনের দায়িত্ব পালন
করেন পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট মোঃ রায়হান মোর্শেদ
এবং পরিদর্শক চন্দর বিশ্বাস।
এসময় উপস্থিত ছিলেন, উক্ত কার্যালয়ের
হিসাবরক্ষক তোফায়েল আহমেদ মজুমদার এবং জেলা পুলিশের সদস্যবৃন্দ।
পরিবেশ সুরক্ষায় এ ধরনের কার্যক্রম
ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসন।
মন্তব্য করুন


“স্নায়ু বৈচিত্র্যকে বরন করি, টেকসই সমাজ গড়ি” এ প্রতিপাদ্য নিয়ে কুমিল্লায় ১৮তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে দিবসটি উপলক্ষে কুমিল্লা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার।
জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ নুরুল ইসলাম পাটওয়ারী এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া।
সভায় বক্তব্য দেন প্রত্যেয় সংস্থার নির্বাহী প্রধান মাহমুদা আক্তার, ওডাসির নির্বাহী পরিচালক ফৌজিয়া ইয়াসমিন, প্রতিবন্দী সেবা ও সাহায্য কেন্দ্রের ডাক্তার মোঃ মামুন হোসেন, ওটিজম এনডিডি সেবা কেন্দ্রের কনসালটেন্ট রায়হানুল ইসলামসহ অন্যরা।
অনুষ্ঠানে প্রতিবন্ধী শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান সংগীত পরিবেশিত হয়। এছাড়া অনুষ্ঠানে ৩০জন প্রতিবন্ধীদের মাঝে ২৭ টি হুইল চেয়ার ও তিনটি ৩টি ট্রাই সাইকেল বিতরন করা হয়।
মন্তব্য করুন


পৃথক দুইটি অভিযানে ৩০ কেজি গাঁজা ও ৫০ বোতল ফেন্সিডিল’সহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২।
(০২ জুলাই) তারিখ রাতে র্যাব-১১, সিপিসি-২ একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন পদুয়ার বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে আসামী ১। মোঃ শাহিন উদ্দিন (২৫) এবং ২। মনি আক্তার (২৯) নামক ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় আসামীদ্বয়ের কাছ থেকে ১০ কেজি গাঁজা, ৫০ বোতল ফেন্সিডিল ও মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি পিকআপ উদ্ধার করা হয়।
পৃথক অন্য একটি অভিযানে (০২ জুলাই) দুপুরে র্যাব-১১, সিপিসি-২ একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন মাঝিগাছা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে আসামী মোঃ বিল্লাল হোসেন (২৩) নামক ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় আসামীর হেফাজত হতে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী ১। মোঃ শাহিন উদ্দিন (২৫) কক্সবাজার জেলার সদর থানার মধ্যম মাইজপাড়া গ্রামের শামসুল আলম এর ছেলে, ২। মনি আক্তার (২৯) নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার থানার গুরুবদী গ্রামের হানিফ মিয়া এর মেয়ে এবং ৩। মোঃ বিল্লাল হোসেন (২৩) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার ভরজালা গ্রামের মৃত আলী আকবর এর ছেলে। আসামীদেরকে জিজ্ঞাসাবাদে আরো জানায় যে, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদক দ্রব্য গাঁজা ও ফেন্সিডিল সংগ্রহ করে কুমিল্লা জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মন্তব্য করুন


নারায়ণগঞ্জের
বন্দরে একটি ভাড়া বাসায় গ্যাসের লাইন লিকেজের আগুনে দগ্ধ হয়ে এক দম্পতির মৃত্যু হয়েছে।
গত বুধবার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় প্রথমে
খোকন সরকার মারা যায়।
তার
মৃত্যুর ছয় ঘন্টা পর তার স্ত্রী ফজিলত বেগমের মৃত্যু হয়। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর এমন
করুণ মৃত্যুতে কুমিল্লার দেবীদ্বারের উজানীকান্দি ও উজানীজোড়া গ্রামে নেমে এসেছে শোকের
ছায়া।
নিহত
খোকন সরকার (৫৪) কুমিল্লার দেবীদ্বার উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের উজানীকান্দি
গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে এবং ফজিলত বেগম (৪০) একই ইউনিয়নের উজানীজোড়া গ্রামের
নানু মিয়া খন্দকারের মেয়ে। স্বামী-স্ত্রী দুজনই
নারায়ণগঞ্জের মদনপুর এলাকার জাহীন গার্মেন্টসে কাজ করে সংসার চালাতেন।
তাদের
ইউসুফ সরকার ও খাদিজা আক্তার নামে দুই সন্তান রয়েছে। ঘটনার সময় তারা গ্রামের বাড়িতে
ছিলেন। পারিবারিক সূত্র জানায়, গত শুক্রবার
রাতে নারায়ণগঞ্জের বন্দর থানার মুরাদপুর এলাকার একটি ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে হঠাৎ
আগুন ধরে যায়। এতে গুরুতর দগ্ধ হন খোকন-ফজিলত দম্পতি।
তাৎক্ষণিক
তাদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চার দিন আইসিইউতে চিকিৎসার
পর মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে খোকন সরকারের মৃত্যু হয়। পরদিন বুধবার সকালে তার মরদেহ
দেবীদ্বারের উজানীকান্দি গ্রামের বাড়িতে আনা হয়। সকাল ১০টায় জানাজা শেষে পারিবারিক
কবরস্থানে তাকে দাফন করা হয়।
স্বামীর
দাফন শেষ হওয়ার মাত্র ছয় ঘণ্টা পর বুধবার বিকেল ৪টার দিকে একই হাসপাতালে চিকিৎসাধীন
অবস্থায় মারা যান স্ত্রী ফজিলত বেগমও। পরে বুধবার রাতে নিহত ফজিলতের মরদের গ্রামের
বাড়ি উজানীজোড়া গ্রামে নিয়ে আসা হয়।
আজ
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় তার জানাজা শেষে স্বামীর কবরের পাশেই দাফন করার কথা রয়েছে।
স্বামীর দাফনের পরপরই স্ত্রীর মৃত্যুর খবর আসায় কুমিল্লার দেবীদ্বারে নেমে আসে শোকের
মাতম। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে গ্রামের পরিবেশ।
নিহতদের
মেয়ে খাদিজা আক্তার কালের কণ্ঠকে বলেন, আমরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় বাসা ভাড়ায় থাকতাম।
ঘটনার সময় আমার ভাই ও আমি গ্রামে চলে আসি। শুক্রবার রাতে কেউ একজন ফোন করে আমার আব্বা-আম্মা
দুজনই আগুনে দগ্ধ হন। পরে আমরা ঢাকা মেডিক্যালে গিয়ে জানতে পারি আমার তারা দুইজনই বার্ন
ইউনিটের আইসিউতে ভর্তি রয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় আমার আব্বা ও পরদিন বুধবার বিকেল ৪টার
দিকে আমার আম্মা মারা যান।
এ
বিষয়ে দেবীদ্বার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অশোক বিক্রম চাকমা বলেন, অগ্নিকাণ্ডে
দেবীদ্বারের দুই পোশাক শ্রমিকের মৃত্যুর খবরটি অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক। আমরা
শোকাহত পরিবারের সঙ্গে দেখা করব এবং এই কঠিন সময়ে অসহায় পরিবারটির পাশে উপজেলা প্রশাসন
আর্থিক সহযোগিতা করবে।
মন্তব্য করুন


বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন নিশ্চিত করেছেন,বমি পার্টির গুরুকে গ্রেফতার করা হয়েছে ।
রাজধানীতে ছিনতাইয়ের অভিযোগে মো. স্বপন প্রকাশ ওরফে চোরা স্বপন (৫২)কে গ্রেফতার করেছে পুলিশ। তেজগাঁও থানার ফার্মগেট খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
চোরা স্বপন সম্পর্কে তিনি বলেন, বাসে যাত্রীবেশে উঠে বমি করে যারা ছিনতাই করে তাদের কাছে ‘গুরু স্বপন’নামে পরিচিত চোরা স্বপন।
স্বপন বরিশাল জেলার কাজিরহাট থানার সন্তোষপুর গ্রামের মৃত আয়নাল ফকিরের ছেলে। তিনি চিহ্নিত ছিনতাইকারী। তার বিরুদ্ধে অস্ত্র ও ছিনতাইয়ের অভিযোগে ১০টি মামলা রয়েছে। তিনি একসময় চুরি করতেন। চুরির অভিযোগে বেশ কয়েকবার আটকও হন। এ কারণে গ্রামে সবাই চোরা স্বপন নামেই চেনে তাকে।
ওসি মহসীন আরো বলেন, গ্রাম ছেড়ে ঢাকায় এসে তিনি ছিনতাই শুরু করেন। প্রথমে অন্য দলের সঙ্গে থাকলেও পরে নিজেই দল গঠন করেন। এরপর তিনি নিজেই বমি পার্টি করেন। তার দলের সদস্যরা বিভিন্ন বাসে ওঠেন। বাসে প্রথমে কৃত্রিম জটলা তৈরি করেন, এরপর কেউ একজন কৃত্রিম বমি করেন। বমি করার পর বাসের মধ্যে এক ধরনের হৈ-হুল্লোড় তৈরি হয়। সে সুযোগে এই গ্রুপের সদস্যরা যাত্রীর মোবাইল, মানিব্যাগ ছিনিয়ে পালিয়ে যান। তারা চকলেট এবং পানির বিশেষ মিশ্রণে কৃত্রিম বমি করতেন বাসে থাকা যাত্রীদের শরীরে।
তবে কৃত্রিম এই বমি কিন্তু সবাই করতে পারে না। এই বিশেষ বমি করার প্রশিক্ষণ দেন স্বপন। তাই তাকে এই ধরনের ছিনতাইকারী দলের সদস্যরা গুরু স্বপন নামেই ডাকেন ।
ওসি বলেন, মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ফার্মগেটে একটি বাসে স্বপন তার আরও দুই সদস্য নিয়ে ওঠেন। তারা সেখানে বমি করে ছিনতাইয়ের চেষ্টা করলে যাত্রীরা দেখে ফেলেন। এসময় দুজন পালালেও স্বপনকে আটক করা হয়।
এসময় পুলিশ তার কাছ থেকে একটি ছুরি ও ৮০ হাজার টাকা উদ্ধার করে।
মন্তব্য করুন


বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক (জিআই)
পণ্যের স্বীকৃতি পেয়েছে কুমিল্লার রসমালাই। ২০২৪ সালে কুমিল্লার রসমালাই সহ মোট চারটি
পণ্য জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। পণ্যগুলো হলো টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম,কুমিল্লার
রসমালাই, বাংলাদেশ ব্ল্যাক বেঙ্গল ছাগল এবং কুষ্টিয়ার তিলের খাজা।
বৃহস্পতিবার (২ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু: মুশফিকুর রহমান সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় কুমিল্লার রসমালাই জিআই স্বীকৃতি পাওয়ার বিষয়টি প্রকাশ করেন। এসময় তিনি অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়াসহ জেষ্ঠ্য সাংবাদিকদের সঙ্গে নিয়ে জিআই সনদ প্রদর্শন করেন।
কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু:
মুশফিকুর রহমান বলেন, কুমিল্লার ইতিহাস ঐতিহ্যের ভাণ্ডার অনেক প্রাচীন। কুমিল্লার রসমালাই
জিআই তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার মধ্যদিয়ে এটির বৈশ্বিক স্বীকৃতি মিলেছে। এই স্বীকৃতির
মাধ্যমে পণ্যটির বাণিজ্যিকীকরণের সুবিধা বাড়লো। এই রসমালাই এখন দেশের বাইরেও রপ্তানি
করা যাবে। আমরা কুমিল্লার খাদি, বিজয়পুরের মৃৎশিল্প নিয়ে জিআই পণ্য হিসেবে অনুমোদনের
জন্য কাজ শুরু করবো। এছাড়াও কুমিল্লার বরুড়ার লতি, হোমনার শ্রীমদ্দির বাঁশি নিয়েও
পরবর্তীতে এগিয়ে যাবো।
কুমিল্লার রসমালাইয়ের জিআই স্বীকৃতি প্রাপ্তিতে অনির্বাণ সেনগুপ্ত কুমিল্লা জেলা প্রশাসনসহ শিল্প মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
মন্তব্য করুন


কুমিল্লায় ৫ কেজি গাঁজা ও ৪০ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২।
১৯ মার্চ রাতে র্যাব-১১, সিপিসি-২ একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন আলেখারচর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামী মোঃ সুলতান আহমেদ (৪২) নামক একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় আসামীর কাছ থেকে ৫ কেজি গাঁজা ও ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী মোঃ সুলতান আহমেদ (৪২) কুমিল্লা জেলার বাঙ্গরা বাজার থানার কড়ইবাড়ী গ্রামের মৃত শিশু মিয়া এর ছেলে।
র্যাব জানান, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদক দ্রব্য গাঁজা ও ফেন্সিডিল সংগ্রহ করে কুমিল্লা জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন


আসন্ন ৭ সেপ্টেম্বর ঐতিহাসিক কুমিল্লা টাউন হল ময়দানে মহাসমারোহে উদযাপিত হতে যাওয়া ‘মাওলিদুন্নবী (দ.) সেলিব্রেশন-২০২৬’ সার্বিকভাবে সফল ও সার্থক করার লক্ষ্যে এক বিশাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় কুমিল্লার বিশিষ্ট পীর-মশায়েখ, আলেম-ওলামা, সাংবাদিক, শিক্ষাবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রতিষ্ঠাতাগণসহ সর্বস্তরের পেশাজীবী মানুষ উপস্থিত ছিলেন।
সংহতি ও সার্বজনীন অংশগ্রহণ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা বরুড়া ঐতিহ্যবাহী অলিতলা দরবারে পীর সাহেব অধ্যাপক কাজী গোলাম মহিউদ্দিন লতিফী, কুমিল্লা বখশীয়া দরবারের পীর সাহেব মাওলানা কুতুবউদ্দিন সাহিদী বখশী, ঘিলাতলা দরবারের পীর সাহেব মুফতি সাকিউল কাউসার, পীরে তরিকত ইউনুস বখশী,রেজভীয়া দরবারের খলিফা মাওলানা শাহ মোহাম্মদ আনোয়ার রেজভী,শাহ মুহাম্মদ আহমেদ উদ্দীন মানিক গাফফারী, শাহ মুহাম্মদ জহিরুল ইসলাম বখশী আবুল উলাইয়া দরবারের প্রতিনিধি জামিয়ল হক জামাল, খলিলুর রহমান , কুমিল্লা জেলা আহলে সুন্নাত ওয়াল জামআত সহ-সভাপতি নাজমুল হাসান সরকার, বাংলাদেশ ইসলামি ফ্রন্ট কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ মিয়াজি, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আকবরী, সাংবাদিক জাহাঙ্গীর আলম জাবির,মাহমুদ আলম, মাওলানা সাদিকুর রহমান খান, কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদ্রাসা প্রভাষক মোস্তাফিজুর রহমান বাশারী,
আবু ইউছুফ জুয়েল, চান্দপুরী শাহ দরবারের প্রতিনিধ মাওলানা নোমান ইকরামুল হক,মাওলানা মাসুম বিল্লাহ মিয়াজি, রঘুপুর দাখিল মাদরাসার সুপার মুফতি শাহ জালাল, নুরে মদিনা মাদ্রাসা প্রতিষ্ঠাতা মুফতি শাহ জালাল, আল মদিনা সুন্নিয়া নূরানী হাফিজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠাতা আব্দুল হান্নান, নাশীদুল কোরআন ইন্টারন্যাশনাল একাডেমি পরিচালক মাওলানা মহিউদ্দিন, মোহাম্মদ মাইনুদ্দিন, কুমিল্লা দারুণ্নাজাত স্কুল এন্ড মাদরাসা পরিচালক মাওলানা আবদুল কাদের, জামেয়া আকবরিয়া মাদরাসা পরিচালক মাওলানা আবদুল কাদের রেজভী,আত-তাহফীজ রাহমানিয়া আহমাদিয়া মডেল মাদ্রাসা পরিচালক মাওলানা সাইদুল ইসলাম সাকেরী, রওজাতুর রহমাহ তাহফিজুল কোরআন মাদরাসা পরিচালক মাওলানা আশিকুর রহমান মজুমদার, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি মাঈনুল ইসলাম।
অতিথিরা আগামী ৭ সেপ্টেম্বরের কর্মসূচিকে সুশৃঙ্খল ও গণমানুষের মেলবন্ধনে পরিণত করতে নিজ নিজ অবস্থান থেকে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
মাওলিদুন্নবী (দ.) সেলিব্রেশন ২০২৬ আহবায়ক মো: মোজাহিদ চৌধুরী ও সদস্য সচিব মুফতি ইব্রাহিম আল কাদেরী বলেন, প্রিয় নবী হযরত মুহাম্মদ (স.)-এর আগমন বার্তা ও সুন্নাহর শিক্ষাকে সার্বজনীনভাবে ছড়িয়ে দিতে এ সেলিব্রেশন অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে।
সভার মূল প্রস্তাবনা ও সিদ্ধান্তসমূহ:
ব্যাপক প্রচার-প্রচারণা: জেলার প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচারণা ত্বরান্বিত করা।
সুশৃঙ্খল ব্যবস্থাপনা: টাউন হল ময়দানে আগত আশেকে রসূল (দ.) জনতার সার্বিক নিরাপত্তা, শৃঙ্খলা ও বসার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা।
প্রতিনিধিত্বশীল উপস্থিতি: সকল শ্রেণি-পেশার মানুষকে অন্তর্ভুক্ত করে একটি ঐক্যবদ্ধ ও সুসংগঠিত উদযাপনের রূপরেখা বাস্তবায়নের জোর দাবি জানানো হয়।
উপস্থিত সুধীজন ও আয়োজকরা যৌথভাবে ৭ সেপ্টেম্বরের মাওলিদুন্নবী (দ.) সেলিব্রেশনে দল-মত ও ধর্মবর্ণ নির্বিশেষে সর্বস্তরের তাওহীদি জনতাকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার বিনীত আহ্বান জানান
মন্তব্য করুন