

দেশের ছয়টি বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয় আধিদপ্তর। আর সেই সঙ্গে হতে পারে বজ্রসহ বৃষ্টিপাত।
শনিবার (৪ মে) আবহাওয়া অফিস এমন পূর্বাভাস দিয়েছে ।
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণপশ্চিমাঞ্চল হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
রোববার (৫ মে) সকাল পর্যন্ত সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।
এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পাবনা, যশোর, চুয়াডাঙ্গা ও বাগেরহাট জেলা সমূহের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। চাঁদপুর ও মৌলভীবাজার জেলাসহ ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগের অবশিষ্টাংশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
রোববার সকাল থেকে সোমবার (৬ মে) সকাল পর্যন্ত ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে, সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
দেশের পশিচমাঞ্চল ও মধ্যাঞ্চলে বিরাজমান তাপ প্রবাহ অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সে. হ্রাস পেতে পারে।
সোমবার সকাল থেকে মঙ্গলবার (৭ মে) সকাল পর্যন্ত ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।
মন্তব্য করুন


ভারতের
কানপুর দেহাতের আকবরপুর এলাকায় স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে করেছেন এক যুবক।
রোববার(৭ জুন) এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। দ্য টাইমস
অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে
বলা হয়, শ্বশুরবাড়ি যাতায়াত করতে করতেই শাশুড়ির প্রতি আকর্ষণ অনুভব করতে শুরু করেছিলেন
ওই যুবক। শাশুড়িরও এই সম্পর্কে কোনো আপত্তি ছিল না। পরে নিন্দা, পরিবারের মতামত, সমাজ-সমালোচনা
কোনো কিছুর পরোয়া না করে আদালতে গিয়ে বিয়ে করেন তারা।
ভাইরাল
ভিডিওতে দেখা গেছে, ওই যুবক ও তার প্রাক্তন শাশুড়ি মালাবদল করে হাতে আইনি কাগজ নিয়ে
দাঁড়িয়ে রয়েছেন আদালতে। এ সময় তারা তাদের বিয়ের কাগজপত্র হাতে নেটিজেনদের কাছে তাদের
সম্পর্ক মেনে নেওয়ার জন্য আবেদন করেন।
জানা
যায়, ভাইরাল হওয়া ভিডিওটি ‘দ্য তত্ত্ব’ নামে একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট
থেকে পোস্ট করার পর কয়েক ঘণ্টার মধ্যেই কয়েক লাখো বার দেখা হয়েছে। ভিডিয়োটি দেখে প্রচুর
মানুষ তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন।
এদিকে
এ ঘটনাকে ঘিরে আলোচনা বাড়লেও, এখনও কোনো পুলিশি অভিযোগ করা হয়নি বলে উল্লেখ করা হয়
প্রতিবেদনে।
মন্তব্য করুন


প্রেমিকের কাছে ৩০ হাজার টাকা চাওয়ায় রাজধানীর কেরানীগঞ্জে কিশোরী তানজিলা আক্তারকে গলা কেটে হত্যা করা হয়। তবে ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই মূল আসামিকে গ্রেপ্তার করে হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
বৃহস্পতিবার
(৩০ জুলাই) রাজধানীর উত্তরায় পিবিআই ঢাকা জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য
জানান পিবিআই ঢাকা জেলার বিশেষ পুলিশ সুপার এম এন মোর্শেদ।
তিনি
জানান, দক্ষিণ কেরানীগঞ্জ থানার রাজেন্দ্রপুর এলাকা থেকে তানজিলা হত্যা মামলার মূল
আসামি রানা হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত
চাকুও উদ্ধার করা হয়।
পিবিআই
জানায়, গত ২৭ জুলাই বিকেলে রানা হাওলাদার তার নিজস্ব অটোরিকশায় করে প্রেমিকা তানজিলাকে
ঘুরতে নিয়ে যান। একপর্যায়ে তাদের মধ্যে ৩০ হাজার টাকা নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়। বিরোধের
একপর্যায়ে রানা প্রথমে তানজিলার গলা চেপে ধরেন। পরে ফল কাটার চাকু দিয়ে তার গলা কেটে
হত্যা করেন।সংবাদ প্রতিবেদন
হত্যাকাণ্ডের
পর ভুক্তভোগীর কাছে থাকা দুটি স্মার্টফোন ও একটি রুপার চেইন নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে
যান রানা। পরবর্তীতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পিবিআই। জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের
সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন তিনি।
মন্তব্য করুন


পাবনায় কারাগারে থাকা কয়েদিদের সঙ্গে বাকবিতণ্ডা ও হাতাহাতির অভিযোগ উঠেছে আওয়ামী লীগ এবং তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে।
তারা হলেন—জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক তৌফিক ইমাম খান, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শেখ লালু, গয়েশপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোতাহার হোসেন মুতাই এবং আসাদুজ্জামান সুইট। তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা ও হত্যার ঘটনায় করা মামলার আসামি।
এ ঘটনায় শাস্তিস্বরূপ পাঁচ আসামিকে মঙ্গলবার (৪ মার্চ) অন্য জেলার কারাগারে স্থানান্তর করা হয়েছে।
পাবনা জেলার জেল সুপার মো. ওমর ফারুক বলেন, কয়েকদিন ধরেই কারাগারে থাকা অন্য সাধারণ কয়েদিদের সঙ্গে খারাপ আচরণ করছিলেন তারা। সবশেষ ৩ মার্চ বিকেলে এই পাঁচ কয়েদি কারাগারের অন্য কয়েদিদের সঙ্গে খারাপ আচরণ করেন এবং বাকবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে তাদের গায়ে হাত তোলেন।
এ ঘটনার পরে শাস্তিস্বরূপ কয়েদি তৌফিক ইমাম, শেখ লালু ও আসাদুজ্জামান সুইটকে রাজশাহী এবং মুতাই ও অন্যজনকে নওগাঁ জেলা কারাগারে স্থানান্তর করা হয়।
পাবনা জেলার জেল সুপার আরো বলেন, বিগত সময়ে তারা বাইরে যেমন বেপরোয়াভাবে কথাবার্তা বলেছেন ও চলেছেন, কারাগারেও তেমনই চলছিলেন। ফলে ঝামেলাটা বাঁধে। অন্য কয়েদিদের সঙ্গে অশোভন আচরণ ও কারাগারে বিশৃঙ্খলার অভিযোগে ৪ মার্চ বিকেলে তাদের রাজশাহী ও নওগাঁ কারাগারে স্থানান্তর করা হয়।
মন্তব্য করুন


নোয়াখালীর
সেনবাগ উপজেলায় মুরগি চুরির অপবাদ দিয়ে চল্লিশোর্ধ্ব এক নারীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের
অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী সেনবাগ থানায় চারজনকে আসামি করে মামলা করেছেন।
পরে পুলিশ অভিযান চালিয়ে মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার
(১৪ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে। ঘটনার সময় উপস্থিত কয়েকজন মুঠোফোনে ভিডিওধারণ করেন। পরে
তাদের ধারণ করা প্রায় ২০ সেকেন্ডের একটি ভিডিও স্থানীয়দের মুঠোফোনে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে
দেখা যায়, মধ্যবয়সী ওই নারীকে একটি গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। এ সময় কয়েকজন তাকে
ঘিরে মুঠোফোনে ছবি ও ভিডিওধারণ করছিলেন। একপর্যায়ে নারীটি মুখ ঢাকার চেষ্টা করলে একজন
এসে তার মুখের কাপড় সরিয়ে দেন। পরে আরেক ব্যক্তি ওই নারীর হাতে কয়েকটি মুরগি ধরিয়ে
দেওয়ার চেষ্টা করেন।
এ
ঘটনার বিচার চেয়ে নির্যাতনের শিকার নারী বুধবার (১৯ আগস্ট) দুপুরে একটি রেস্তোরাঁয়
সংবাদ সম্মেলন করেছেন। সেখানে তিনি বলেন, তাকে মুরগি চুরির মিথ্যা অপবাদ দিয়ে মারধর,
নির্যাতন ও শ্লীলতাহানি করা হয়েছে। সংবাদ সম্মেলনে নির্যাতনের ঘটনায় জড়িত ব্যক্তিদের
অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।
অপর
দিকে ওই নারীর মামলাকে হয়রানিমূলক দাবি করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয়
কয়েকজন ব্যক্তি। তাদের অভিযোগ, মুরগি চুরির ঘটনাকে ধামাচাপা দিতে থানায় মিথ্যা মামলা
দিয়ে এলাকার লোকজনকে হয়রানি করছেন ওই নারী।
নির্যাতনের
শিকার নারী থানায় দায়ের করা মামলার এজাহারে উল্লেখ করেন, তার স্বামী প্রবাসে থাকেন।
তিনি একাই বসবাস করেন এবং হাঁস–মুরগি ও ছাগল পালন করে জীবিকা নির্বাহ
করেন। আসামিদের সঙ্গে ভুক্তভোগীর জায়গাজমি–সংক্রান্ত বিরোধ চলছিল। শুক্রবার রাত
আনুমানিক ৯টার দিকে তিনি ঘরে বসে মেয়ের সঙ্গে মুঠোফোনে কথা বলছিলেন।
এ
সময় কয়েকজন লোক বসতবাড়ির টিনের দরজা খুলে ভেতরে ঢোকেন। হামলাকারীরা ঘরে ঢুকে তার
মুঠোফোন কেড়ে নেন, পরনের কাপড়চোপড় টেনেহিঁচড়ে শ্লীলতাহানি ঘটান এবং জোর করে পাশের
বাড়ি নিয়ে যান। সেখানে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে যেতে চাইলে অভিযুক্ত ব্যক্তিরা
তাদের ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেন। এরপর সেখানে থাকা দুজন তার সোনার চেইন ছিনিয়ে
নেন।
নারীর
অভিযোগ, সেখানে থাকা এক ব্যক্তি তার খামার থেকে মুরগি চুরির অভিযোগ তোলেন তার বিরুদ্ধে।
এ সময় তারা দিবাগত রাত একটা পর্যন্ত তাকে একটি গাছের সঙ্গে বেঁধে বেধড়ক কিল–ঘুষি
ও চড়–থাপ্পড় মেরে আহত করেন। অভিযুক্ত ব্যক্তিরা তার বসতঘর থেকে
চারটি মুরগি এনে সেগুলো তিনি চুরি করেছেন বলে অপবাদ দেন। তখন ঘটনাস্থলে স্থানীয় চেয়ারম্যান
উপস্থিত হলেও তিনি নির্যাতনকারীদের পক্ষ অবলম্বন করেন।
এ
বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ওই নারীকে আটকের পর তিনিও
সেখানে যান। তখন নারী মুরগি চুরির কথা স্বীকার করেন এবং তার ঘর থেকে ৪৫টি মুরগি উদ্ধার
করে খামারিকে দেওয়া হয়। পরবর্তী সময় দিবাগত রাত একটার দিকে ওই নারী তার স্বজনদের নিয়ে
চেয়ারম্যানের বাড়ি হাজির হন। তখন তিনি শ্লীলতাহানি ও গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের
অভিযোগ করেন এবং বিষয়টি নিয়ে মামলা করবেন বলে জানিয়ে যান।
সেনবাগ
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, ঘটনাটি জানার পরপরই পুলিশ তৎপর
হয়। গাছে বাঁধার ভিডিও ছড়িয়ে পড়ার পর প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়া গেছে। নারীর লিখিত
অভিযোগ নারী নির্যাতন দমন আইনে নিয়মিত মামলা হিসেবে রুজু করা হয়েছে। মামলায় এক আসামিকে
গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
মন্তব্য করুন


জাতিসংঘের
সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী
ড. খলিলুর রহমান।
আজ
(২ জুন) জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থীকে
হারিয়ে ড. খলিলুর রহমান বিজয়ী হন।
১৯০টি
ভোটের মধ্যে খলিলুর রহমান পেয়েছেন ৯৯টি দেশের ভোট। প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের আন্দ্রেয়াস
এস কাকৌরিস পেয়েছেন ৯১টি দেশের সমর্থন।
আগামী
সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া ৮১তম অধিবেশনে বৈশ্বিক এই ফোরামের নেতৃত্ব দেবে বাংলাদেশ।
এই
নির্বাচনে জয়ের মধ্য দিয়ে খলিলুর রহমান এক বছরের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। জাতিসংঘ সাধারণ
পরিষদের বর্তমান সভাপতি এবং জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত
হলেন খলিলুর রহমান।
প্রসঙ্গত,
নিউ ইয়র্ক সময় সকাল ১০টায় ইউএনএইচকিউর জেনারেল অ্যাসেম্বলি হলে নির্বাচন অনুষ্ঠিত
হয়। প্রতিষ্ঠিত আঞ্চলিক আবর্তন অনুযায়ী, সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি এশিয়া
প্যাসিফিক গ্রুপ থেকে নির্বাচিত হওয়ার লড়াইয়ে ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর
রহমান এবং সাইপ্রাসের বহুপাক্ষিকতা-বিষয়ক বিশেষ দূত রাষ্ট্রদূত আন্দ্রেয়াস কাকুরিস।
মন্তব্য করুন


বিশ্বকাপে শেষ ষোলোয় নরওয়ের বিপক্ষে হারের পর ব্রাজিল জাতীয় দল থেকে অবসরের ইঙ্গিত দিয়েছিলেন নেইমার। ম্যাচ শেষে ব্রাজিলের এ তারকা বলেছিলেন, ‘আমি চেষ্টা করেছি, সত্যিই চেষ্টা করেছি। এখন সব শেষ। এখানে আমার শুরু হয়েছিল, এখানেই শেষ হলো।’
সেটা
ছিল যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেডিয়াম, যেখানে ২০১০ সালে ব্রাজিলের জার্সিতে অভিষেক
হয়েছিল নেইমারের। ৩৪ বছর বয়সী এ তারকা তখন স্পষ্ট করে কিছু না বলায় সমর্থকদের মনে হয়তো
একটু ক্ষীণ আশা থেকে গিয়েছিল। হয়তো ব্রাজিলের হয়ে আবার দেখা যাবে নেইমারকে!
না,
নেইমার নিজেই সেই আশায় জল ঢেলে দিয়েছেন। আজ কোপা সুদামেরিকানার নকআউট প্লে–অফে
ইউনিভার্সিদাদ সেন্ট্রালের বিপক্ষে সান্তোসের ৪–২ গোলে জয়ের পর এ নিয়ে কথা বলেন নেইমার।
সেটার অবশ্য একটু পটভূমি আছে।
সাও
পাওলোয় খেলা ব্রাজিলিয়ান উইঙ্গার লুকাস মউরা সংবাদমাধ্যম ‘স্পোর্তে রেকর্ড’কে
দেওয়া সাক্ষাৎকারে ‘আশা’ প্রকাশ করেছিলেন, নেইমার ২০৩০ বিশ্বকাপেও
খেলবেন। সান্তোসের ম্যাচ শেষে এ নিয়ে জানতে চাওয়া হয়েছিল নেইমারের কাছে।
মিক্সড
জোনে দাঁড়িয়ে ব্রাজিলের জার্সিতে সর্বোচ্চ এই গোলদাতা বলেন, ‘মউরাকে ধন্যবাদ। কিন্তু
এটা ঘটবে না। জাতীয় দলে আমার সময় শেষ হয়েছে। ইতিহাস গড়েছি, সুখী ছিলাম। নিজের জীবন,
রক্ত—সবই দিয়েছি। হলুদ জার্সিতে সব সময় লড়াই করেছি। কিন্তু এখন
আর এসব চাই না।’
সান্তোসের
এই ম্যাচে ৪৫ মিনিটে নেইমার বদলি হয়ে মাঠে নামেন। বেশ ভালোই খেলেছেন বলে জানিয়েছে
ব্রাজিলের সংবাদমাধ্যম। দেশের হয়ে ১৩০ ম্যাচে ৮০ গোল করা নেইমারের হলুদ জার্সিতে শেষ
গোলটিও বিশ্বকাপেই, নরওয়ের বিপক্ষে ২–১ গোলে হারের ম্যাচে শেষ মুহূর্তে
পেনাল্টি থেকে।
মন্তব্য করুন


মজিবুর
রহমান পাবেল, কুমিল্লা:
কুমিল্লার ৬টি উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত গৃহহীন ৭০টি পরিবার নিজ বসতভিটায় বিশেষ আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় সেনাবাহিনীর নির্মিত ঘর পেয়েছে।
আজ বুধবার (৩০ এপ্রিল) সকালে কুমিল্লার চৌদ্দগ্রামের ঘোলপাশায় ঘর হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে ঘরগুলো উপহার হিসেবে হস্তান্তর করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস।
এসময় কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার, ৪৪ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগ্রেডিয়ার জেনারেল মোঃ এনামুল হক, ২৩ বীরের অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেনসহ সেনাবাহিনীর উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলার বুড়িচংয়ে ২৯, ব্রাহ্মণপাড়ায় ১০, সদর দক্ষিণে ৬, চৌদ্দগ্রামে ১০, মনোহরগঞ্জে ১০ ও নাঙ্গলকোটে ৫ টি আশ্রয়ণ প্রকল্পের ঘর বন্যায় ক্ষতিগ্রস্ত উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায় সেনাবাহিনীর ২৪ ও ৩৩ পদাতিক ডিভিশন এসব গৃহনির্মাণ বাস্তবায়ন করে।
ঢাকায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের সঙ্গে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গোলপাশা ইউনিয়নের কুমাল্লা গ্রামের উপকারভোগী মো. আলম মিয়ার বাড়ির সামনে থেকে অনুষ্ঠানটি সংযুক্ত হয়।
২০২৪ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত গৃহহীন কুমিল্লা জেলার ৭০টি পরিবারের মধ্যে এ ঘরগুলো হস্তান্তর করা হয়।
মন্তব্য করুন


তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
মো. মাহফুজ আলম বলেছেন, সরকার গণমাধ্যমের নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করে।
আজ বৃহস্পতিবার (২০
মার্চ) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর তথ্য ভবনে অনুষ্ঠিত ইফতার মাহফিল
ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ইফতার মাহফিল ও মতবিনিময়
সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের
মালিক, সম্পাদক এবং প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
গুজব ও অপপ্রচারের ব্যাপকতা
তুলে ধরে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, সত্য প্রচারের পাশাপাশি গণমাধ্যমকে গুজব
ও অপপ্রচার মোকাবেলায় কার্যকর ভূমিকা পালন করতে হবে। গণমাধ্যমের সমালোচনাকে স্বাগত
জানিয়ে তিনি বলেন, গণমাধ্যমের গঠনমূলক সমালোচনা সরকারের সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা
করে।
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
মাহফুজ আলম আরও বলেন, সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি গণমাধ্যমে সরকারের ইতিবাচক
পদক্ষেপসমূহও প্রচার হওয়া উচিত।
তিনি গণমাধ্যম সংস্কারের
ক্ষেত্রে গণমাধ্যম মালিক, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
মন্তব্য করুন


বিশ্ববাজারে
কমেছে জ্বালানি তেলের দাম। ৭০ ডলারের নিচে নেমে গেছে মার্কিন জ্বালানি তেল ওয়েস্ট
টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)-এর ব্যারেল।
মার্কিন
এই জ্বালানি তেলের দাম ৩ দশমিক ৭ শতাংশ কমে প্রতি ব্যারেল ৬৯ ডলার ২৩ সেন্টে নেমেছে।
অন্যদিকে ব্রেন্ট ক্রুডের দামও আগের তুলনায় ৪ দশমিক ৩ শতাংশ কমে প্রতি ব্যারেল প্রায়
৭২ ডলারে এসেছে।
সাধারণত
ভূরাজনৈতিক ও সামরিক উত্তেজনা দেখা দিলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের
মূল্য বৃদ্ধি পায়। তবে এবার মধ্যপ্রাচ্যের ওমান উপসাগরে 'এভার লাভলি' নামের একটি জাহাজে
মিসাইল হামলা হলেও তেলের বাজারে তার কোনো প্রভাব পড়েনি। হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী
জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ায় তেল সরবরাহ নিয়ে উদ্বেগ কমেছে।
মন্তব্য করুন


সারাদেশের বিভিন্ন জেলায় বৌদ্ধ ধর্মাবলম্বীরা
শান্তিপূর্ণভাবে তাদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব 'শুভ প্রবারণা পূর্ণিমা'
উদযাপন করছে।
গতকাল (১৭ অক্টোবর ২০২৪) পার্বত্য চট্টগ্রামের
বান্দরবান জেলার সার্বজনীন বৌদ্ধ বিহার, মংসুইপ্রুপাড়া বৌদ্ধ বিহার, সেন বৌদ্ধ
বিহার, আমতলী বৌদ্ধ বিহার; খাগড়াছড়ি জেলার শালবন বৌদ্ধ বিহার, বোয়ালখালী ও
দীঘিনালা উপজেলায় এবং রাঙ্গামাটি জেলার শৌধর্ম বৌদ্ধ বিহার, রেস বাজার ও
রাঙ্গামাটি সদরে উৎসাহ উদ্দীপনার সাথে উৎসবটি পালিত হয়। এছাড়া চট্টগ্রাম ও
কক্সবাজার জেলার ১১ টি উপজেলায় বৌদ্ধ ও রাখাইন সম্প্রদায়ের জনগণ ২৯১ টি বৌদ্ধ
বিহারে শান্তিপূর্ণভাবে প্রবারণা উৎসব পালন করে। পাশাপাশি রামু উপজেলার বাকখালী
নদীর তীরে 'কল্প জাহাজ ভাসা উৎসব' সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়। এছাড়াও বরিশাল জেলার
১৪ টি বিহারে শান্তিপূর্ণভাবে প্রবারণা উৎসব পালিত হয়।
আজ (১৮ অক্টোবর ২০২৪) কক্সবাজার সদর উপজেলায় আরেকটি 'কল্প জাহাজ ভাসা উৎসব' আয়োজন করা হয়েছে এবং চট্টগ্রাম ইপিজেড-এর সিমেন্সের মাঠে বৌদ্ধ ধর্মাবলম্বীরা একটি সমাবেশের আয়োজন করেছে। উক্ত সমাবেশের নিরাপত্তা নিশ্চিত কল্পে বাংলাদেশ সেনাবাহিনী প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। 'শুভ প্রবারণা পূর্ণিমা' উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সহযোগিতার জন্য সেনাবাহিনীর প্রতি বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, প্রফেসর ড. সুকোমল বড়ুয়া বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মন্তব্য করুন