

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও প্রাণ গেল ৩ জন । একই সময়ে নতুন করে ৯২৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, নতুন ভর্তি হওয়াদের মধ্যে রাজধানী ঢাকায় ৩৪৫ জন এবং ঢাকার বাইরে ৫৮৩ জন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৯ হাজার ৩৫৬ জন। তাদের মধ্যে ৬৬ হাজার ২৩৪ জন সুস্থ হয়ে হাসপাতাল ছাড়েন, আর মারা গেছেন ২৭৮ জন।
ডেঙ্গুর বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরাও। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক অধ্যাপক আতিকুর রহমান বলেন, “এখন সারা বছরই ডেঙ্গুর সংক্রমণ দেখা যাচ্ছে। বৃষ্টি শুরু হলেই রোগীর সংখ্যা বেড়ে যায়। তাই শুধু চিকিৎসা নয়, প্রতিরোধেই জোর দিতে হবে।”
কীটতত্ত্ববিদ “ড. মনজুর চৌধুরী” বলেন, “মশা নিয়ন্ত্রণে শুধু জরিমানা বা সচেতনতা যথেষ্ট নয়। নিয়মিত জরিপ, পরিকল্পিত ব্যবস্থা আর প্রশিক্ষিত জনবল দরকার।” উল্লেখ্য, ২০২৩ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন রেকর্ড ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন, মারা গিয়েছিলেন ১ হাজার ৭০৫ জন- যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
মন্তব্য করুন


বাংলাদেশে নিয়োজিত চেক প্রজাতন্ত্রের অনাবাসিক রাষ্ট্রদূত মান্যবর ড. এলিসকা জিগোভা এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ সেনাসদরে সেনাপ্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে উভয় পক্ষ বাংলাদেশ ও চেক প্রজাতন্ত্রের বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধির বিষয়ে মতবিনিময় করেন। মান্যবর রাষ্ট্রদূত প্রতিরক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধির সম্ভাব্য ক্ষেত্রসমূহ বিশেষত সরকারী পর্যায়ে (G2G) প্রযুক্তি হস্তান্তর (TOT), যৌথ উদ্যোগ (Joint Venture) এবং প্রতিরক্ষা শিল্পের সম্ভাব্য উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার বিষয় তুলে ধরেন।
মন্তব্য করুন


কাল অনুষ্ঠিত হবে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে মেডিক্যাল ভর্তি পরীক্ষা।
আজ সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান স্বাস্থ্য মন্ত্রী ডা. সামন্ত লাল সেন ।
স্বাস্থ্য মন্ত্রী বলেন, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এক ঘণ্টাব্যাপী দেশের ১৯টি পরীক্ষা কেন্দ্রের ৪৪টি ভেন্যুতে একযোগে অনুষ্ঠিত হবে। ৩৭টি সরকারি মেডিকেল কলেজ রয়েছে যার মোট আসন ৫৩৮০ টি। এছাড়াও বেসরকারি পর্যায়ে অনুমোদিত ৬৭টি মেডিকেল কলেজ রয়েছে যার মোট আসন ৬২৯৫ টি।
তিনি আরও বলেন, এমবিবিএস ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা আনয়ন, প্রকৃত শিক্ষার্থীদের হয়রানি ও অনিয়ম বন্ধ এবং মেধাবী শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিতকরণের লক্ষ্যে ভর্তি প্রক্রিয়া ডিজিটালাইজেশনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। বিগত কয়েক বছর অনলাইনে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন এবং ডিজিটালাইজেশনের ফলে প্রশ্নপত্র ফাঁস বন্ধ
পরিক্ষার্থীরা প্রবেশপত্রের রঙিন প্রিন্ট কপি নিয়ে আসবেন।
পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট যেকোনো প্রকার অসদাচরণ, প্রতারণা, গুজব ছড়ানোর সঙ্গে জড়িত কাউকে চিহ্নিত করা গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন


নেকবর হোসেন , কুমিল্লা প্রতিনিধি;
কুমিল্লায় অভিনব কায়দায় পেটের ভেতর ইয়াবা পাচারকালে ময়নামতি হাইওয়ে পুলিশের হাতে একজন আটক হয়েছেন।
শনিবার ভোর ৪টা ১০ মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলেখারচর চক্ষু হাসপাতাল সংলগ্ন ঢাকামুখী লেনে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
আটককৃত আব্দুল হাকিম (৪০) কক্সবাজার জেলার টেকনাফ থানার ২৪ নম্বর ক্যাম্পের (রুম-৩৫৫) মৃত আলী আকবরের ছেলে।
হাইওয়ে পুলিশ জানায়, ১০ এপ্রিল দিবাগত রাতে ময়নামতি হাইওয়ে থানার রাত্রিকালীন টহল দল ডিউটি করার সময় আলেখারচর এলাকায় এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আব্দুল হাকিম স্বীকার করেন, তাঁর দেহের অভ্যন্তরে ইয়াবা লুকানো আছে। পরে তাকে নিকটস্থ একটি টয়লেটে নিয়ে যাওয়া হলে তিনি নিজ হাতে পলিথিন ও কসটেপ দিয়ে মোড়ানো ২৪টি প্যাকেট বের করে দেন। প্রতিটি প্যাকেটে ৫০টি করে মোট ১২০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল হাকিম জানান, তিনি টেকনাফ থেকে ইয়াবা ক্রয় করে মলদ্বার দিয়ে পেটে ঢুকিয়ে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। বিভিন্ন বাসে করে এসে আলেখারচরে নেমে ঢাকার অন্য বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন


বঙ্গোপসাগরে
সৃষ্ট নিম্নচাপটি আরও অগ্রসর হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
শনিবার
(২৫ অক্টোবর) সন্ধ্যায় এক বিশেষ বিজ্ঞপ্তিতে
এ তথ্য জানায় সংস্থাটি।
এতে
বলা হয়, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায়
অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে।
নিম্নচাপটি
আজ সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৩৩০ কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১২৫৫ কি.মি. দক্ষিণে,
মোংলা সমুদ্র বন্দর থেকে ১৩০৫ কি.মি. দক্ষিণে
এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১২৬৫ কি.মি. দক্ষিণে
অবস্থান করছিল। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে
ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
বিজ্ঞপ্তিতে
আরও বলা হয়, নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে
বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কি.মি.। যা দমকা
অথবা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৫০ কি. মি.
পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।
মন্তব্য করুন


বাণিজ্য,
ব্যবসা, শিক্ষা এবং বহুপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে বাংলাদেশ ও যুক্তরাজ্যের
মধ্যে আলোচনা হয়েছে। এর মধ্যে রয়েছে বাংলাদেশের ব্লু ইকোনমিতে বিনিয়োগের সুযোগ উন্মোচন,
‘মেইড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডকে আরও বিস্তৃত করা এবং শিক্ষাক্ষেত্রে
সহযোগিতা বাড়ানো।
লন্ডনে
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা
হুমায়ুন কবীরের সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য বিষয়ক প্রতিমন্ত্রী স্যার ক্রিস ব্রায়ান্ট
এমপির দ্বিপাক্ষিক বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়।
আজ
মঙ্গলবার (১০ মার্চ) ঢাকায় প্রাপ্ত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে
দুই দেশ বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও গভীর করার উপায়, বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা
এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
এ
মাসের শেষ দিকে ক্যামেরুনে অনুষ্ঠিতব্য বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ১৪তম মন্ত্রী
পর্যায়ের সম্মেলনের আগে যোগাযোগ অব্যাহত রাখার ব্যাপারেও উভয় পক্ষ একমত হয়।
অন্যদিকে,
লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে
সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের বাংলাদেশবিষয়ক বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটন।
সাক্ষাতে
বিমান পরিবহন খাতে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা এবং বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে
গড়ে তোলার উদ্যোগ নিয়ে আলোচনা হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গেও আলোচনা করে বাংলাদেশ
প্রতিনিধি দল।
অন্যদিকে,
পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে আন্তর্জাতিক বিচার
আদালতের (আইসিজে) বিচারক পদে যুক্তরাজ্যের প্রার্থী অধ্যাপক ড্যাপো আকান্দে ২০২৭-২০৩৬
মেয়াদের জন্য নিজের প্রার্থিতা উপস্থাপন করেন।
বৈঠকগুলোতে
বহুপাক্ষিক ফোরাম ও আন্তঃসরকারি নির্বাচনে বাংলাদেশ ও যুক্তরাজ্যের বিদ্যমান সহযোগিতায়
উভয় পক্ষ সন্তোষ প্রকাশ করে। এসময় দুই দেশ ভবিষ্যতে অংশীদারিত্ব আরও শক্তিশালী করার
অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
মন্তব্য করুন


শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ (১৪
ডিসেম্বর) ভোরে রাজধানীর মিরপুরে শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের
প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা
ড. মুহাম্মদ ইউনূস শ্রদ্ধা নিবেদন করেন।
আজ সকাল ৭টায় প্রথমে রাষ্ট্রপতি মো.
সাহাবুদ্দিন এবং পরে প্রধান উপদেষ্টা সকাল ৭টা ১৫ মিনিটে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা
নিবেদন শেষে তারা সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল
রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানকে রাষ্ট্রীয় সালাম জানায়।
এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে।
দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর
বাঙালি জাতির চূড়ান্ত বিজয়ের মাত্র দুই দিন আগে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর দখলদার পাকিস্তানি
বাহিনী ও তাদের এই দেশীয় দোসররা জাতিকে মেধা শূন্য করতে এই দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের
হত্যা করে।
মন্তব্য করুন


বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় একটি পোষা বিড়ালকে দা দিয়ে আঘাত করে পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। এ ঘটনায় দুইজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সালেহ আল রেজা।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১১ জানুয়ারি বাকেরগঞ্জ উপজেলার এক এলাকায় গৃহবধূ তানিয়া বেগমের পোষা বিড়ালকে হত্যার উদ্দেশ্যে প্রতিবেশী নাসিমা বেগম দা দিয়ে আঘাত করেন। এতে বিড়ালটির একটি পা ভেঙে যায়। ঘটনার প্রতিবাদ করলে অভিযুক্ত নারীর স্বামী আইউব মৃধা তানিয়া বেগমকে অকথ্য ভাষায় গালাগাল করেন বলেও অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় সোমবার বাকেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী তানিয়া বেগম।
তানিয়া জানান, আহত অবস্থায় বিড়ালটিকে উদ্ধার করে উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে বিড়ালটির শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সালেহ আল রেজা বলেন, “বিড়ালটিকে ভারী কোনো বস্তু দিয়ে আঘাত করা হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। সম্পূর্ণ সুস্থ হতে কিছুটা সময় লাগবে।”
এ বিষয়ে তদন্ত কর্মকর্তা বাকেরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রাজু আহমেদ বলেন, “লিখিত অভিযোগের তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
মন্তব্য করুন


নেকবর হোসেন , কুমিল্লা প্রতিনিধি;
কুমিল্লা-৬ (সদর, আদর্শ সদর, সদর দক্ষিণ, কুমিল্লা সিটি করপোরেশন ও সেনানিবাস) আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিনের পক্ষে মনোনয়নপত্র ক্রয় করা হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) সকালে কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাঁর সমর্থনে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মনোনয়নপত্র সংগ্রহকালে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এ বারী সেলিম, সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী, কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান ছুটি, মাহবুবুর রহমান দুলাল, আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, আদর্শ সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আমিনুল ইসলাম, কুমিল্লা মহানগর বিএনপির সদস্য রিয়াজ খান রাজু, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান বিপ্লবসহ মহানগর ও উপজেলার বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র ক্রয় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান ছুটি। তিনি বলেন, “আমরা কুমিল্লা-৬ নির্বাচনী আসনে বিএনপির প্রার্থী হিসেবে হাজী আমিন উর রশিদ ইয়াছিনের পক্ষে মনোনয়নপত্র ক্রয় করেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী দলীয় চিঠিসহ যথাসময়ে এই মনোনয়নপত্র জমা দেওয়া হবে।”
তিনি আরও বলেন, “হাজী ইয়াছিন দীর্ঘদিন ধরে কুমিল্লা অঞ্চলের মানুষের পাশে থেকে রাজপথে আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের ত্যাগী, পরীক্ষিত ও নির্যাতিত এই নেতার অবদান ও জনপ্রিয়তা বিবেচনা করে আগামীর জাতীয় সংসদ নির্বাচনে তাকে কুমিল্লা-৬ আসনে ধানের শীষ প্রতীকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেবেন।”
এ সময় উপস্থিত নেতাকর্মীরা হাজী ইয়াছিনের মনোনয়ন প্রত্যাশায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং আগামী নির্বাচনে কুমিল্লা-৬ আসনে বিএনপির বিজয় নিশ্চিত করার আশাবাদ জানান।
মন্তব্য করুন


গাইবান্ধার সুন্দরগঞ্জে মাজারের ওরশে দেওয়া পোড়া খিচুড়ি নিয়ে বাগ্বিতণ্ডার জেরে হোমিও চিকিৎসক আহমেদ আলী (৫০) নিহত হয়েছেন। ঘটনা ঘটে বুধবার সকালে সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর মাজারসংলগ্ন শখের বাজারে।
নিহত আহমেদ আলী ছিলেন নয়ন সুখ গ্রামের মৃত আপিল উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে গাইবান্ধা সদর থানার মালীবাড়ী ইউনিয়নের মুর্শিদের বাজার থেকে ওরশের খিচুড়ি নেন খলিলুর রহমানের ছেলে রেনু আহমেদ ও তার ভাই মনু মিয়া। পরে সেই খিচুড়ি দেওয়া হয় আহমেদ আলীকে।
বুধবার সকালে আহমেদ আলী দোকানের সামনে রেনু ও মনুকে দেখে জানতে চান, কেন পোড়া খিচুড়ি দেওয়া হয়েছে। এ নিয়ে বাগ্বিতণ্ডা শুরু হলে রেনু ও মনু তাকে এলোপাতাড়ি কিলঘুষি মারেন। গুরুতর আহত অবস্থায় আহমেদ আলীকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তাজুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ঘটনার পর আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন


কক্সবাজারের
উখিয়ার পালংখালী ইউনিয়নের একটি বাড়ি থেকে জদিদা কাওসার (২৫) নামের এক গৃহবধূর রক্তাক্ত
মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একাধিক ছুরিকাঘাতে তাঁকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে
ধারণা করছে পুলিশ।
আজ
বুধবার (১১ মার্চ) ভোরে উপজেলার পালংখালী ইউনিয়নের মশারখোলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত
জদিদা কাওসার ওই এলাকার শফিকুল ইসলামের স্ত্রী। সাহ্রির আগে দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে
জদিদাকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায় বলে ধারণা করছে পুলিশ।
ঘটনার
সত্যতা নিশ্চিত করেছেন উখিয়া থানার পরিদর্শক (তদন্ত) নাসির উদ্দিন। তিনি প্রথম আলোকে
বলেন, সুরতহাল প্রতিবেদনে দেখা গেছে, নিহত গৃহবধূর মাথার পেছনে ও শরীরের বিভিন্ন অংশে
ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। তাঁর
পরনের কাপড়ও স্বাভাবিক ছিল। ময়নাতদন্তের প্রতিবেদনে বিস্তারিত জানা যাবে।
আজ
দুপুরে কক্সবাজার সদর হাসপাতালের মর্গের সামনে কথা হয় নিহত জদিদা কাওসারের ভাই ওবায়দুল্লাহ
ও নজিবুল্লাহ এবং চাচাশ্বশুর আবুল কাশেমের সঙ্গে। তাঁরা জানান, জদিদার স্বামী শফিকুল
ইসলাম দিনমজুর। স্ত্রীকে নিয়ে তিনি বাবার বাড়ির পাশে আলাদা ঘরে থাকতেন। রমজানের শুরুতে
কাঠ কাটার কাজে তিনি বান্দরবানে গেছেন।
স্বামীর
অনুপস্থিতিতে জদিদা পাশের শ্বশুরবাড়িতে গিয়ে খাওয়াদাওয়া করতেন। প্রতিদিনের মতো গতকাল
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শ্বশুরবাড়িতে খেয়ে নিজ বাড়িতে ফিরে যান তিনি। পরে সাহ্রির
সময় পেরিয়ে গেলেও জদিদা খেতে না যাওয়ায় তাঁকে ডাকতে যান শ্বশুর। বাড়িতে গিয়ে তিনি ঘরের
ভেতর রক্তাক্ত অবস্থায় জদিদার মরদেহ পড়ে থাকতে দেখেন।
জাদিদার
চাচাশ্বশুর আবুল কাশেম বলেন, মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। সকালে পুলিশ ঘটনাস্থলে
এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
জদিদার
দুই সন্তান রয়েছে। বড় ছেলের বয়স চার বছর, ছোট মেয়ের বয়স দুই বছর। গতকাল রাতে শ্বশুরবাড়ি
থেকে খাওয়া শেষে ফেরার সময় বড় ছেলেকে দাদার বাড়িতে রেখে আসেন তিনি। জদিদার ভাই নজিবুল্লাহ
বলেন, তাঁর বোনের পরিবার অত্যন্ত দরিদ্র। বাড়িতে চুরি বা ডাকাতির মতো কিছুই ছিল না।
উখিয়া
থানার পরিদর্শক (তদন্ত) নাসির উদ্দিন বলেন, পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী জদিদার সঙ্গে
কারও শত্রুতা ছিল না। কী কারণে হত্যাকাণ্ড ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। জড়িত ব্যক্তিদের
দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
মন্তব্য করুন