

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী শুক্রবার (২ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে। ভর্তি পরীক্ষার শুরু হবে ‘এ’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে। এবারের পরীক্ষা চট্টগ্রাম, ঢাকা ও রাজশাহীতে একসাথে একই সময়ে অনুষ্ঠিত হবে।তবে B1, B2 ও D1 উপ-ইউনিটের পরীক্ষা শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নেওয়া হবে। আবেদনকারীদের উচিত, কোন কেন্দ্রের পরীক্ষা দিতে চান তা আবেদনপত্র পূরণের সময় সঠিকভাবে নির্বাচন করা।ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থী ও সংশ্লিষ্টদের জন্য কিছু নির্দেশনা দেওয়া হয়েছে:
1. পরীক্ষার্থীদের সকাল ১০:৩০ টার মধ্যে নিজ নিজ আসনে উপস্থিত থাকতে হবে। প্রবেশপত্র দেখানোর পরই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। বেলা ১১টার পর আর কোনো পরীক্ষার্থীকে পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হবে না।
2. প্রবেশপত্র অনুযায়ী পরীক্ষার্থীরা ভর্তি ওয়েবসাইটে লগইন করে পরীক্ষা শুরুর ৪৮ ঘণ্টা আগে নিজের আসনের অবস্থান জানতে পারবেন। সিট প্ল্যান দেখার আগে প্রবেশপত্র ডাউনলোড করা বাধ্যতামূলক।
3. পরীক্ষা দিবস প্রত্যেক পরীক্ষার্থীকে ডাউনলোডকৃত প্রবেশপত্রের একটি কপি এবং উচ্চমাধ্যমিক/সমমান পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড অথবা ‘এ’ লেভেলের Statement of Entry (যদি প্রযোজ্য হয়) সঙ্গে আনতে হবে।
4. পরীক্ষার হলে Fx-100 বা তার নিচের সাধারণ মানের ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। তবে B ইউনিট এবং B1, B2 ও D1 উপ-ইউনিটের পরীক্ষায় কোনো ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। মোবাইল ফোন, স্মার্টওয়াচ, ব্লুটুথ বা যেকোনো যোগাযোগের ডিভাইস পরীক্ষা হলে নিয়ে আসা সম্পূর্ণ নিষিদ্ধ।
5. সামাজিক যোগাযোগমাধ্যম ও ফেসবুকের মতো প্ল্যাটফর্মে ছড়ানো বিভ্রান্তিকর তথ্যের প্রতি মনোযোগ না দেওয়ার জন্য পরীক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার জন্য বলা হয়েছে।
6. পরীক্ষার্থীদের সঙ্গে উপস্থিত অভিভাবকদের নিরাপত্তার জন্য জাতীয় পরিচয়পত্র বা নিজস্ব পরিচয়পত্র সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
পরীক্ষার সূচি
• ২ জানুয়ারি: ‘এ’ ইউনিট
• ৩ জানুয়ারি: ‘ডি’ ইউনিট
• ৫ জানুয়ারি: ‘ডি-১’ উপ-ইউনিট
• ৭ জানুয়ারি: ‘বি-১’ উপ-ইউনিট
• ৮ জানুয়ারি: ‘বি-২’ উপ-ইউনিট
• ৯ জানুয়ারি: ‘সি’ ইউনিট
• ১০ জানুয়ারি: ‘বি’ ইউনিট
মন্তব্য করুন


ঢাকার
সাভারে ভবঘুরে পরিচয়ে একের পর এক নৃশংস হত্যাকাণ্ডে গ্রেপ্তার হওয়া সিরিয়াল কিলারের
পরিচয় নিয়ে চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারের পর নিজেকে ‘মশিউর রহমান খান
সম্রাট’ বলে পরিচয় দিলেও তার প্রকৃত নাম সবুজ শেখ বলে নিশ্চিত
করেছে পুলিশ।
মঙ্গলবার
(২০ জানুয়ারি) ঢাকা জেলা পুলিশের সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান
এ তথ্য জানান।
পুলিশ
জানায়, সবুজ শেখের বাবার নাম পান্না শেখ। তিন ভাই ও চার বোনের মধ্যে দ্বিতীয়। তার বড়
বোনের নাম শারমিন। তার জন্মস্থান ও পৈতৃক বাড়ি মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার হলুদিয়া
ইউনিয়নের মোসামান্দা গ্রামে। পরিবারের একাংশ বরিশাল এলাকায় বসবাস করে।
পুলিশের
প্রাথমিক তদন্তে জানা গেছে, নাম ও পরিচয় গোপন রেখে বিভিন্ন এলাকায় ভবঘুরে নারীদের সঙ্গে
শারীরিক সম্পর্ক স্থাপনের ফাঁদ পাতত সবুজ।
পরে
তাদের পরিত্যক্ত ও নির্জন ভবনে নিয়ে যেত। ওই নারীরা অন্য কারো সঙ্গে কিংবা অন্য কেউ
তাদের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়ালে ক্ষিপ্ত হয়ে সে তাদের হত্যা করত। এসব হত্যাকাণ্ডের
বিষয়ে আদালতে দেওয়া তার স্বীকারোক্তি যাচাই–বাছাই করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
অতিরিক্ত
পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, আদালতে দেওয়া সবুজের তথ্যগুলোর সত্যতা খতিয়ে দেখা
হচ্ছে।
তিনি
আরও জানান, সর্বশেষ ঘটনার তিন থেকে চার দিন আগে তানিয়া ওরফে সোনিয়া নামে এক ভবঘুরে
তরুণীকে সাভার পৌর কমিউনিটি সেন্টারের পরিত্যক্ত ভবনে নিয়ে আসে সবুজ। সেখানে ওই তরুণীর
সঙ্গে আরেক ভবঘুরে যুবকের অনৈতিক সম্পর্কের ঘটনা ঘটলে প্রথমে যুবককে ভবনের দোতলায় নিয়ে
হত্যা করে। পরে তরুণীকে নিচতলায় হত্যা করে দুজনের মরদেহ কাঁধে করে দোতলার টয়লেটে নিয়ে
গিয়ে একসঙ্গে আগুন দিয়ে পুড়িয়ে দেয়।
রোববার
(১৮ জানুয়ারি) বিকেলে সাভার থানার সামনে থেকে সবুজ শেখকে আটক করে পুলিশ। পরে সাভার
পৌর কমিউনিটি সেন্টারের পরিত্যক্ত ভবনের ভেতর থেকে এক কিশোরীসহ দুজনের পোড়া মরদেহ উদ্ধারের
ঘটনায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
সোমবার
পুলিশ ১০ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে হাজির করলে জিজ্ঞাসাবাদে সে ছয়টি হত্যাকাণ্ডে
জড়িত থাকার কথা স্বীকার করে। ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলামের আদালতে
১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে সবুজ শেখ ওরফে সম্রাটকে সোমবার রাতেই কারাগারে
পাঠানো হয়।
প্রাথমিক
তদন্তের তথ্য অনুযায়ী, সম্রাট ওরফে সবুজ প্রথম খুন করেন ২০২৫ সালের ৪ জুলাই। ওই দিন
রাতে সাভার মডেল মসজিদের সামনে আসমা বেগম নামে এক বৃদ্ধাকে শ্বাস রোধ করে হত্যা করে।
পরবর্তীতে ওই বছর ২৯ আগস্ট সাভার পৌর কমিউনিটি সেন্টারের পরিত্যক্ত ভবনের ভেতরে এক
যুবককে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেন। এর প্রায় এক মাস পর ১১ অক্টোবর আরও এক নারীর
মরদেহ উদ্ধার হয় কমিউনিটি সেন্টারের ভেতর থেকে। তাকেও সবুজ হত্যা করে বলে স্বীকার
করে।
সাভার
থানার পরিদর্শক (অপারেশন) হেলাল উদ্দিন বলেন, ‘সম্রাট পাগল নন। অতিরিক্ত নেশা করার
কারণে কিছুটা মানসিক বিকারগ্রস্ত। মানুষ খুন করা তার নেশায় পরিণত হয়েছিল। তার ভাষায়,
হত্যাকে তিনি “থার্টি ফোর” বা “সানডে মানডে ক্লোজ”
বলে উল্লেখ করতেন।’
হেলাল
উদ্দিন আরও বলেন, ‘সাভারে আসার পর ভবঘুরে ওই সিরিয়াল কিলার বেশির ভাগ রাত কাটিয়েছেন
সাভার বাসস্ট্যান্ড এলাকার মডেল মসজিদে।
২০২৫
সালের ৪ জুলাই আসমা বেগম নামের এক বৃদ্ধকে হত্যার পর পৌর কমিউনিটি সেন্টারের পরিত্যক্ত
ভবনে চলে আসেন এবং ওই সেন্টারের নিচতলায় আস্তানা গাড়ে। এর পর থেকেই কমিউনিটি সেন্টারের
ভেতর থেকে একের পর এক লাশ উদ্ধার হতে থাকে। গত পাঁচ মাসে ওই ভবন থেকে পাঁচটি লাশ উদ্ধার
করা হয়। এ কারণে পুলিশের পক্ষ থেকে ওই সেন্টারে নিয়মিতভাবে নজরদারি চালানো হতো। সম্রাটও
সন্দেহের বাইরে ছিলেন না। কিন্তু কোনো ক্লু বা প্রমাণের অভাবে তাকে আইনের আওতায় আনা
যাচ্ছিল না।’
হেলাল
উদ্দিন জানান, নজরদারির অংশ হিসেবে গত শুক্রবার রাতে কমিউনিটি সেন্টার পরিদর্শনে গিয়ে
এক কিশোরীকে সম্রাটের (ছদ্মনাম) বিছানায় শুয়ে থাকতে দেখা গেছে। এ সময় সম্রাট পাশেই
দাঁড়িয়ে ছিলেন। জানতে চাইলে ওই কিশোরী সম্রাটকে তার ভাই বলে সম্বোধন করেন এবং তিন
দিন আগে কমিউনিটি সেন্টারে এসেছেন বলে জানিয়েছিলেন।
পরের
রাতেই (শনিবার রাত) ওই কিশোরীরসহ দুজনকে হত্যার পর তাদের মরদেহ পুড়িয়ে দেন সম্রাট।
পরদিন রোববার দুপুরের পর তাদের লাশ উদ্ধার করা হয়। পরে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে
খুনের সঙ্গে সম্রাটের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হয়ে রোববার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার
করা হয়।
গতকাল
সোমবার আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি ছয় খুনের সঙ্গে জড়িত থাকার
কথা স্বীকার করেছেন।
হেলাল
উদ্দিন বলেন, ভবঘুরে ওই সিরিয়াল কিলার দিনের বেলায় থানার আশপাশে ঘোরাফেরা করলেও গভীর
রাতে তার দেখা মিলত ঢাকা-আরিচা মহাসড়ক বা পদচারী-সেতুতে। যেসব ভবঘুরে বা পাগল নারী-পুরুষ
রাতে পদচারী-সেতুতে ঘুমাতেন, তাদের কাউকে কাউকে ফুসলিয়ে তিনি পৌর কমিউনিটি সেন্টারে
নিয়ে আসতেন। যারা তার কথায় কমিউনিটি সেন্টারে আসতেন, তারাই খুনের শিকার হতেন।
জানতে
চাইলে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বলেন, খুনি ধরা পড়েছেন এবং
খুনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকারও করেছেন। এখন ভিকটিম, অর্থাৎ যারা খুন হয়েছেন,
তাদের পরিচয় শনাক্তের কাজ চলছে।
আরমান
আলী আরও বলেন, ‘শুধু এই ছয় খুনই নয়, সম্রাট আরও কোনো অপরাধের সঙ্গে জড়িত থাকতে পারেন।
তদন্ত চলছে। আশা করি, সব তথ্য বের হয়ে আসবে।’
গত
বছর ১৯ ডিসেম্বর ওই কমিউনিটি সেন্টারের ভেতরেই আরও এক যুবককে হত্যা করেন সবুজ।
এর
আগে সাভারে ছয় খুনের ঘটনায় আটক হওয়ার পর পুলিশের জিজ্ঞাসাবাদে এই সিরিয়াল কিলার
খুনের দায় স্বীকার করে জানিয়েছেন ‘কোনো পাগল বা ভবঘুরেকে অনৈতিক যৌনাচারে লিপ্ত হতে
দেখলেই তাদের “থার্টি ফোর” বা “সানডে মানডে ক্লোজ”
করে দিতাম।’
মন্তব্য করুন


নির্বাচন
কমিশনার (ইসি) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন, আগামী ৩০ জুনের মধ্যে নতুন
ভোটার তালিকা প্রকাশ করা হবে।
রোববার
(২ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে জাতীয় ভোটার দিবস উপলক্ষে আয়োজিত
এক আলোচনা সভায় মোহাম্মদ সানাউল্লাহ বলেন, বর্তমান পরিস্থিতিতে গণতন্ত্র পুনরুদ্ধারের
বাস্তব সম্ভাবনা তৈরি হয়েছে। অতীতের ভঙ্গুর নির্বাচনী পরিস্থিতির কারণে জনগণের মধ্যে
ভোটবিমুখতা তৈরি হয়েছিল, তবে এখন তারা আবারও ভোটের প্রতি আগ্রহ দেখাচ্ছে।
সানাউল্লাহ
আরও বলেন, এবারের ভোটার তালিকা হতে হবে স্বচ্ছ, যাতে কেউ ভুয়া বা অস্বচ্ছ তালিকার অভিযোগ
তুলতে না পারে। বিশেষ করে তরুণ ভোটারদের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে হবে এবং নারী ভোটাররা
যাতে বাদ না পড়ে, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হবে। নির্বাচন কমিশন রাতের ভোট দেখতে চায়
না এবং কোনো পক্ষের কর্তৃত্বও মেনে নেবে না।
নির্বাচন
কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার স্বীকার করেন, অতীতের নির্বাচনগুলো ত্রুটিপূর্ণ ছিল এবং
এর দায় এড়াতে পারে না নির্বাচন কমিশন। তিনি বলেন, ভুলের দায় শুধু প্রধান নির্বাচন কমিশনারের
নয়, একজন সাধারণ কর্মচারী পর্যন্ত এ দায় বহন করে।
তিনি
আরও বলেন, কমিশন কঠিন পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছে।
অন্যদিকে,
ইসি সদস্য আব্দুর রহমানেল মাছউদ বলেন, কেবল মুখের কথায় নয়, কাজের মাধ্যমে নির্বাচন
কমিশন নিজেদের নিরপেক্ষতা প্রমাণ করবে।
ইসি
সদস্য তাহমিদা আহমদ বলেন, ভোট যেন আর আবদ্ধ কক্ষে না হয়, সেজন্য খোলা মাঠে ভোট আয়োজনের
কথা ভাবতে হবে।
মন্তব্য করুন


জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আজ (১৪ মার্চ) সকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন।
রাজধানীর তেজগাঁও প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের পর জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস দুইজন কক্সবাজার সফরে যাবেন। সেখানে তারা রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করার পাশাপাশি আরো কিছু কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।
মন্তব্য করুন


বিএনপি
চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান
আজহারি। আজ শনিবার (২৯ নভেম্বর ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টে তিনি আরোগ্য
কামনা করেন।
ফেসবুক
পোস্টে তিনি লেখেন, ‘নানা বিভক্তি ও বিভাজনের এ দেশে সর্বজন শ্রদ্ধেয় মানুষের সংখ্যা
একেবারেই নগণ্য। কিন্তু বেগম খালেদা জিয়া এ ক্ষেত্রে অনন্য।
দেশপ্রেম
ও অতুলনীয় ব্যক্তিত্বের কারণে তিনি প্রায় সবার কাছে বিশেষ সম্মানের ও শ্রদ্ধার আসন
অলংকৃত করেছেন। বর্তমানে তিনি অসুস্থ হয়ে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন
আছেন। এই মুহূর্তে গোটা জাতি তাকে আন্তরিক দোয়ায় স্মরণ করছে। দলমত নির্বিশেষে অগণন
মানুষের এমন দোয়া ও ভালোবাসা পাওয়া সত্যিই পরম সৌভাগ্যের।
তিনি
বলেন, ‘আমি দেশের তরে সীমাহীন ত্যাগ স্বীকার করা ধর্মীয় মূল্যবোধে শ্রদ্ধাশীল এ মহিয়সী
নারীর রোগমুক্তি ও সম্পূর্ণ সুস্থতা কামনা করছি। আল্লাহ তাআলা তাকে দ্রুত আরোগ্য দান
করুন।’
মন্তব্য করুন


মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় গরু চুরির অভিযোগে দুই যুবককে গণপিটুনিতে হত্যা করার ঘটনা ঘটেছে। স্থানীয়রা দাবি করছেন, নিহতরা গরুচোর চক্রের সক্রিয় সদস্য ছিলেন। পুলিশ জানায়, পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
রোববার (১৮ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের সজের মোড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন দশানী গ্রামের মজনু মিয়া (২৭) এবং ছয়আনি গ্রামের দীন ইসলাম (২২)।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, একই রাতে পাঁচ সদস্যের একটি চোরচক্র ইমামনগর গ্রামের ইউনুস মিয়ার বাড়ির গোয়ালঘরের তালা ভাঙার চেষ্টা করেছিল। বাড়ির মালিক বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে গ্রামবাসীরা চারপাশ থেকে তাদের ঘেরাও করে। চক্রের তিন জন পালিয়ে গেলেও মজনু মিয়া ও দীন ইসলামকে ধরে বিক্ষুব্ধ জনতা গুরুতরভাবে পিটিয়ে আহত করে। খবর পেয়ে সিংগাইর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের অভিযোগ, গত তিন বছর ধরে এই চোরচক্র এলাকায় আতঙ্ক তৈরি করছিল। এর আগেও তাদের গ্রেপ্তার করা হয়েছিল, তবে জামিনে বেরিয়ে তারা পুনরায় অপরাধে জড়িয়েছিল।
সিংগাইর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা তাদের অন্যান্য সহযোগীদের নাম প্রকাশ করেছে।
ওসি মাজহারুল ইসলাম বলেন, পুলিশ পুরো বিষয়টি তদন্ত করছে এবং হত্যাকাণ্ডসহ সংশ্লিষ্ট অপরাধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। নিহত দুই যুবকের নামে ইতোমধ্যে একাধিক চুরির মামলা দায়ের ছিল এবং তারা তালিকাভুক্ত অপরাধী ছিলেন।
মন্তব্য করুন


ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় রাজবাড়ীর পদ্মা নদীতে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। আজ মঙ্গলবার (২১ অক্টোবর) পর্যন্ত ২৪ ঘণ্টার এই অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ ইলিশ মাছ ও জাল জব্দ করা হয়েছে এবং আটক করা হয়েছে ২১ জন জেলেকে।
গতকাল সোমবার (২০ অক্টোবর) বিকেল ৩টা থেকে আজ মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেল ৩টা পর্যন্ত পরিচালিত অভিযানে মোট ০৫টি মোবাইল কোর্ট ও ০৯টি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৪৩ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে।
একই সঙ্গে আটক করা হয় ৩ লাখ ৮৩ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, যার বাজারমূল্য প্রায় ৭৪ লাখ ৫৬ হাজার টাকা।
জেলা মৎস্য অফিসার মাহবুবুল হক জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২১ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৩ জনকে ২ দিন, ৭ জনকে ৩ দিন, ৪ জনকে ৫ দিন এবং ৩ জনকে ৬ দিনের কারাদণ্ড দেওয়া হয়। গোয়ালন্দ উপজেলায় ২ জনকে ৫ দিন এবং ২ জনকে ৩ দিনের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া সদর উপজেলায় একজন জেলেকে ১৫,০০০ টাকা জরিমানা করা হয়েছে।
মন্তব্য করুন


বিএনপি ক্ষমতায় গেলে দেশের ৪ কোটি পরিবারকে ‘ফ্যামিলি
কার্ড’ দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
আজ বৃহস্পতিবার ( ২২ জানুয়ারি ) সকালে সিলেটে এক
পাঁচ তারকা হোটেলের কনফারেন্স রুমে তরুণ প্রজন্মের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি
এ কথা বলেন।
তারেক রহমান জানান, ফ্যামিলি কার্ডটি মূলত পরিবারের
প্রধান নারীর নামে দেওয়া হবে।
কার্ডের সুবিধাদি তুলে ধরে তিনি বলেন, এর মাধ্যমে
প্রতিটি পরিবারকে মাসে ২ থেকে আড়াই হাজার টাকা এবং প্রয়োজনীয় খাদ্যসামগ্রী দেওয়া হবে।
তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধির বিষয়ে আলোকপাত
করে তিনি আরও বলেন, বিদেশ গমনেচ্ছুদের সক্ষমতা বাড়াতে দেশের কারিগরি শিক্ষাব্যবস্থাকে
আধুনিকায়ন করা হবে। একইসঙ্গে বিভিন্ন দেশের ভাষা শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেবে বিএনপি।
‘দ্য প্ল্যান: ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক
এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।
এ সময় তারেক রহমান তরুণদের কথা শোনেন এবং তাদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।
এই মতবিনিময় শেষে তারেক রহমান সিলেটের সরকারি আলিয়া
মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দেন।
মন্তব্য করুন


চলতি নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এসেছে ২১৩ কোটি ৪৯ লাখ ৯০ হাজার ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ২৬ হাজার কোটি ৪৬ লাখ টাকা।
আজ রোববার (২৩ নভেম্বর) এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। নভেম্বর মাসেও প্রবাসী আয়ের উচ্চ ধারা অব্যাহত আছে। আগে বছরের অক্টোবর মাসের ২২ দিনে গড় প্রবাসী আয় এসেছিল ১৯৬ কোটি ৫৩ লাখ ৩৫ হাজার ডলার। আর আগের বছরের নভেম্বর মাসের ২২ দিনে প্রবাসী আয় এসেছিল ১৬৮ কোটি ৬৬ লাখ ৬০ হাজার ডলার। তথ্য বলছে, চলতি নভেম্বর মাসে আগের বছর নভেম্বরের পাশাপাশি এ বছরের অক্টোবর মাসের চেয়েও বেশি প্রবাসী আয় বেশি এসে ছে। প্রবাসী আয়ের বাংলাদেশ ব্যাংকের তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪২ কোটি ৪০ লাখ ৭০ হাজার ডলার। কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ২১ কোটি ৭৮ লাখ ৮০ হাজার ডলার। আর বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৪৮ কোটি ৮৯ লাখ ৯০ হাজার ডলার। আর নভেম্বর মাসের ২২ দিনে বিদেশে ব্যাংকগুলোর মাধ্যমে ৪০ লাখ ৫০ হাজার ডলার এসেছে।
মন্তব্য করুন


তথ্য
ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের আত্মত্যাগ
এবং তাদের স্বপ্নের প্রতি আমরা দায়বদ্ধ। সেই স্মৃতি জাতির সামনে তুলে ধরা আমাদের কর্তব্য।
আমরা চেষ্টা করছি তাদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ে তুলতে। জুলাই গণ-অভ্যুত্থানকে কেন্দ্র
করে বই প্রকাশ ও চলচ্চিত্র নির্মাণে সরকারি পর্যায়ে বহুমাত্রিক উদ্যোগ নেওয়া হয়েছে।
এই উদ্যোগের মাধ্যমে ঐতিহাসিক ঘটনাটি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে প্রামাণ্যচিত্র,
বিশ্লেষণধর্মী প্রকাশনা ও সৃজনশীল কাজ চলছে।
আজ সোমবার (৪ আগস্ট) রাজধানীর তথ্য ভবনে চলচ্চিত্র
ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি) আয়োজিত প্রকাশনা উৎসব ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান
অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মোড়ক
উন্মোচনের পর উপদেষ্টা প্রকাশনা উৎসবের বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
সরকারি
সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের যৌথ প্রচেষ্টায় মানসম্পন্ন প্রকাশনা ও চলচ্চিত্র নির্মাণ
সম্ভব হবে-আশা প্রকাশ করে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, এ উদ্যোগের মাধ্যমে জুলাই
গণ-অভ্যুত্থান চিরস্মরণীয় হয়ে থাকবে এবং শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে জীবন্ত
হয়ে উঠবে।
তথ্য
ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম জানান, ডিএফপির নিজস্ব বাজেট এবং চলতি অর্থবছরের বিশেষ
বরাদ্দ থেকে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক চলচ্চিত্র নির্মাণ ও গবেষণাধর্মী বই প্রকাশের
কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে ‘গ্রাফিতিতে বাংলাদেশ’শীর্ষক
বইয়ের দ্বিতীয় খণ্ড প্রকাশিত হয়েছে এবং আরও কয়েকটি গ্রন্থ প্রকাশের কাজ চলছে। এখন পর্যন্ত
প্রকাশিত বইগুলো মূলত বর্ণনামূলক হলেও এবার আমরা বিষয়গুলো বিশ্লেষণধর্মীভাবে উপস্থাপন
করব। গত এক বছরের অগ্রগতি, স্বপ্ন পূরণ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে পর্যালোচনামূলক প্রকাশনা
আনা হবে। পিআইবি, পিআইডি, বিটিভি, বাংলাদেশ বেতারসহ সরকারি প্রতিষ্ঠানগুলো জুলাই গণ-অভ্যুত্থানের
ইতিহাস সংগ্রহ, ডকুমেন্টেশন ও প্রচারে সক্রিয়ভাবে কাজ করছে। পাশাপাশি, বেসরকারি উদ্যোগেও
এ বিষয়ে গুরুত্বপূর্ণ কাজ হয়েছে।
ডিএফপি
মহাপরিচালক খালেদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের
সচিব মাহবুবা ফারজানা, প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীর, গণযোগাযোগ অধিদপ্তরের
মহাপরিচালক ফায়জুল হক, পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক
মো. আবদুল জলিল এবং জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামান এনডিসি।
মন্তব্য করুন


নেকবর হোসেন, কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লার চৌদ্দগ্রামে সেনাবাহিনী অভিযান পরিচালনা করে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও মাদকসহ শামীম আহমেদ নাসির নামের এক যুবককে আটক করেছে।
শনিবার (১৫ নভেম্বর) রাত ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উনকুট এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
আটক হওয়া শামীম আহমেদ নাসির চৌদ্দগ্রাম উপজেলার উনকুট এলাকার মৃত মুকুল আহমেদের ছেলে।
অভিযানে একটি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৬টি পিস্তলের কার্তূজ, ৯০০ গ্রাম গাজা, ১৭৩ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
জব্দ তালিকার মালামাল এবং আসামিকে চৌদ্দগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান সেনাবাহিনী।
মন্তব্য করুন