

যারা নতুন ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন, তাদের তথ্যে কোনো ভুল বা কারো কোনো দাবি আপত্তি থাকলে আগামী ১৭ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে। সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন কর্মকর্তা এ সংক্রান্ত আবেদন নেবেন।
ইতিমধ্যে এ সংক্রান্ত নির্দেশনা মাঠ পর্যায়ে পাঠিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন সহায়তা শাখা-২’র সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী।
গত ২ জানুয়ারি হালনাগাদ করা ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। এরপর ভুল-ভ্রান্তি বা কারো কোনো দাবি আপত্তি থাকলে আবেদন করতে হবে ১৭ জানুয়ারির মধ্যে। ৩০ জানুয়ারির মধ্যে দাবি আপত্তিগুলোর নিষ্পত্তি করা হবে। আর ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানায়, হালনাগাদের আগে ভোটার ছিল ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন। নতুন করে তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন ১৮ লাখ ৩৩ হাজার ৩৫২ জন। এ হিসেবে ভোটার সংখ্যা দাঁড়াচ্ছে ১২ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৫১২ জন। ভোটার বৃদ্ধির হার ১ দশমিক ৫০ শতাংশ।
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, দাবি আপত্তি নিষ্পত্তি শেষে আগামী ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এই সময়ের মধ্যে কারো কোনো দাবি বা আপত্তি থাকলে তা জানাতে পারবেন। ১৭ জানুয়ারি দাবি আপত্তি জানানোর শেষ সময়।
মন্তব্য করুন


মো: মাসুদ রানা, কচুয়া:
‘নেই পাশে কেউ যার, সমাজ সেবা আছে তার' এই প্রতিপাদ্যে চাঁদপুরের কচুয়ায় জাতীয় সমাজসেবা দিবস উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে সকাল ১০টায় উপজেলা পরিষদ কমপ্লেক্স কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মুক্ত আড্ডা মিলিত হয়। পরে ওয়াকাথন ও কল্যাণ রাষ্ট্র বিষয়ে মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ হেলাল চৌধুরী। অনুষ্ঠানে সমাজ সেবা কার্যক্রম ও সার্বিক চিত্র তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন সমাজ সেবা কর্মকর্তা নাহিদ ইসলাম।
উপজেলা সমাজসেবা অফিসার মো. নাহিদ ইসলামের সঞ্চালনায় কল্যাণ রাষ্ট্র বিষয়ে মুক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, এসিল্যান্ড বাপ্পি দত্ত রনি,কচুয়া থানার ওসি এম আব্দুল হালিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাকিবুল ইসলাম,কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমদাদ উল্যাহ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য নানাবিধ কর্মসূচী গ্রহণ করেছে সরকার। যা দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করছে। পাশাপাশি দেশের প্রতিটি বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিকদের জীবনমান উন্নয়ন এবং নিরাপত্তায় সমাজ সেবার পাশাপাশি অভিভাবকদের আরো বেশী করে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন, বিএডিসি কর্মকর্তা আব্দুর রহিম, মহিলা বিষয়ক কর্মকর্তা মৃনালিণী কর্মকার, সমবায় অফিসার দেলোয়ার হোসেন, আনসার ভিডিপি কর্মকর্তা হাজেরা বেগম সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা, সাংবাদিক, বৈষম্যবিরোধী ছাত্র নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন


তামিলনাড়ুর রঙ্গনাথস্বামী মন্দিরে পুজো দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিরুচিরাপল্লিতে এমনই নানা মেজাজে দেখা গেল প্রধানমন্ত্রীকে। একটি হাতির সঙ্গে তাঁর সাক্ষাতের ভিডিও প্রকাশ্যে এসেছে। দেখা গিছে, মন্দিরের হাতির শুঁড়ে তিনি মাউথঅর্গ্যান তুলে দিয়েছেন। প্রধানমন্ত্রীকে মাউথঅর্গ্যান বাজিয়ে শুনিয়েছে হাতিটি। তার শুঁড়ে হাতও বুলিয়ে দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর হাতেই হতে চলেছে অযোধ্যার মন্দিরে রামলালার ‘প্রাণপ্রতিষ্ঠা’। উদ্বোধন অনুষ্ঠানের রাজকীয় আয়োজন করা হয়েছে। সাজ সাজ রব গোটা অযোধ্যায়। উদ্বোধনের আগে বিশেষ ব্রত পালন করছেন মোদী। তার আগে তামিলনাড়ুর মন্দিরে পুজো দিলেন তিনি।
মন্তব্য করুন


মো: মাসুদ রানা, কচুয়া:
চাঁদপুরের কচুয়া উপজেলার বাঁচাইয়া গ্রামে অবস্থিত আল বারাকা আইয়িাল একাডেমীতে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে একাডেমী মাঠে স্থানীয় অভিভাবক ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে এ সভা করা হয়। কুরআন তেলওয়োতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, আল বারাকা আইয়িাল একাডেমীর প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আবুল বারাকাত বাবুল।
অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব মোহাম্মদ আলী মাষ্টারের সভাপতিত্বে ও একাডেমীর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল আজিজের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মৎস্য অধিদপ্তরের সাবেক পরিচালক ড. মো: আবুল হাসানাত।
এসময় বক্তারা বলেন, দ্বীন ও আধুনিক শিক্ষা গ্রহনের লক্ষে এ একাডেমী প্রতিষ্ঠা করা হয়েছে। পাশাপাশি একঝাঁক তরুন মেধাবী শিক্ষকদের দিয়ে পাঠদান ও নৈতিক মানোন্নয়নে বিশেষ কার্যক্রম গ্রহন করা হয়েছে। এজন্য সকলের সার্বিক বুদ্ধি পরামর্শ ও সহযোগিতা কামনা করেছেন একাডেমীর কর্তৃপক্ষ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মেঘদাইর ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তফা কামাল,নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মিজানুর রহমান,প্রভাষক আব্দুর রহিম,একাডেমীর পরিচালক সহকারী অধ্যাপক আবু জাফর সহ আরো অনেকে।
অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন, ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সেলিম মিয়া। এসময় স্থানীয় অভিভাবক, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন


দেশের বিভিন্ন স্থানে শুক্রবার সন্ধ্যা থেকে ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে, গ্যাস পাইপলাইনের জরুরি সংস্কার কাজের কারণে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
এতে বলা হয়, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত ১২ ঘণ্টা তিতাস গ্যাস ফ্রাঞ্চাইজ এলাকাভুক্ত- মানিকগঞ্জ, ধামরাই, নবীনগর, সাভার, আশুলিয়া এলাকার গ্রাহকদের গ্যাসের চাপ কম থাকবে। কোথাও কোথাও গ্যাসের চাপ শূন্যে নেমে যেতে পারে।
গ্যাস গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
মন্তব্য করুন


জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, রাতের আকাশের এই নক্ষত্র দেখতে অনেকটা ধোঁয়াসদৃশ। প্রায় এক দশক পর রাতের এই নক্ষত্রের দেখা পাওয়া গেছে।
জানুয়ারির ২৫ তারিখের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করেছেন যুক্তরাজ্যের সৌর-গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি (আরএএস)।
নতুন সন্ধান পাওয়া বিশালাকার এ নক্ষত্রের অবস্থান মিল্কিওয়ে গ্যালাক্সির কাছাকাছি। নক্ষত্রগুলো দশকের পর দশক ধরে অনাবিষ্কৃত ছিল। সৌরজগতে যুগ যুগ ধরে এদের অবস্থান রয়েছে বলে ধারণা বিজ্ঞানীদের।
জ্যোতির্বিজ্ঞানীদের মতে এবারই প্রথম সৌরজগতে এমন নক্ষত্রের খোঁজ পাওয়া গেছে। সৌরজগতে এমন প্রায় ১০০ কোটি নক্ষত্র রয়েছে, যা খালি চোখে দেখা যায় না। চিলির আন্দিজের এক এলাকা থেকে টেলিস্কোপের সাহায্যে এ পর্যবেক্ষণ চালিয়েছেন বিজ্ঞানীরা।
সূত্র: সিএনএন
মন্তব্য করুন


মো: মাসুদ রানা, কচুয়া:
চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল বাজার ব্যবসায়ী এলাকাবাসীর উদ্যোগে বিশেষ ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার পালাখাল উচ্চ বিদ্যালয় মাঠে দুপুর ২টা থেকে মাগরিব পর্যন্ত এ মাহফিল অনুষ্ঠিত হয়।
পালাখাল ছালেহিয়া আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা আবুল কাশেমের সভাপতিত্বে ও পালাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা শরীফুল ইসলাম ও কচুয়া জামিয়া ইসলামিয়া আহমাদিয়া মাদ্রাসার মুফতি মাওলানা শাহজালাল ইব্রাহিমী এবং ক্বারী মো. তাফাজ্জল হোসেন মুন্সীর যৌথ পরিচালনায় প্রধান মেহমান হিসেবে দ্বীন ও ইসলাম সম্পর্কে বয়ান রাখেন, কচুয়া জামিয়া ইসলামিয়া আহমাদিয়া মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব হযরত মাওলানা আবু হানিফ।
বিশেষ মেহমান হিসেবে বয়ান রাখেন, জামিয়া ইসলামিয়া ইব্রাহীমিয়া উজানী মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব হযরত মাওলানা মাহবুবে এলাহি, জামিয়া দারুল উলুম বরুড়া মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা মুফতি আতাউল্লাহ, নিশ্চিন্তপুর ডিএস ইসলামিয়া কামিল মাদ্রাসার হেড মুহাদ্দিস হযরত মাওলানা নুরুজ্জামান, দহুলিয়া দরবার শরীফের পীর আবুল হাসান শাহ মুহাম্মদ রুহুল্লাহ শাজুলী, সফিবাদ দরবার শরীফের পরিচালক মুফতি সোলায়মান বিন কাসেম, পালাখাল বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আজিজুল হক সালেহী সহ আরো অনেকে।
এসময় বক্তারা বলেন, প্রত্যেক মুসলিম ব্যক্তি ব্যবহারিক জীবনে কুরআন ও সুন্নায় বর্ণিত আদবসমূহ মেনে চলতে পারলে ব্যক্তিগতভাবে সে দুনিয়ার জীবনে একজন ভদ্র, শালীন ও সভ্য মানুষ হিসেবে সম্মান ও মর্যাদা নিয়ে বসবাস করতে পারবে এবং পরকালীন জীবনে আল্লাহর প্রিয় বান্দাগণের মিছিলে শামিল হতে পারবে। তাই আমাদের ভ্রান্ত ধারনা থেকে বেরিয়ে আসতে হবে। কুরআন সুন্নাহের আলোকে আমাদের মেনে চলতে হবে।
এসময় পালাখাল বাজারের ব্যবসায়ী, এলাকাবাসী ও ওলামায়ে কেরামগন ওয়াজ দোয়ার মাহফিলে উপস্থিত ছিলেন। পরে মুসলিম উম্মার মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
মন্তব্য করুন


মো: মাসুদ রানা, কচুয়া:
কৃষিতে আধুনিক যন্ত্রের ব্যবহার বৃদ্ধি, শ্রমিক সংকট নিরসন, সময় অপচয়রোধ ও অতিরিক্ত খরচ রোধে চাঁদপুরের কচুয়ায় ২০২৪-২০২৫ অর্থবছরে সমলয় পদ্ধতিতে বোরো ধান চাষাবাদের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার প্রসন্নকাপ গ্রামের মাঠে রাইসপ্লান্টারের মাধ্যমে জমিতে ধানের চারা রোপন করে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মেজবাহ উদ্দিন।
এ উপলক্ষে আয়োজিত কৃষক সমাবেশে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ আবু তাহের, এসিল্যান্ড বাপ্পি দত্ত রনি, ওসি এম আব্দুল হালিম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা ওসমান গণি।
আয়োজকরা জানায়, সরকারিভাবে কৃষি প্রণোদনার আওতায় প্রসন্নকাপ গ্রামের ৮০ জন কৃষকের ৫০ একর জমিতে সমলয় পদ্ধতিতে চাষাবাদ করা হবে। এই পদ্ধতিতে বীজতলা ও ধানের চারা রোপণে ব্যবহার করা হচ্ছে আধুনিক কৃষি যন্ত্রপাতি। ফলে কৃষিতে খুলছে এক নতুন দুয়ার।
তাছাড়া প্রচলিত রীতিতে বীজতলা তৈরি না করে জমি ও সময় অপচয়রোধে কৃষি যান্ত্রিকীকরণের যুগোপযোগী পদ্ধতি হচ্ছে সমলয় চাষ। স্বল্প জমিতে প্লাস্টিকের ফ্রেম বা ট্রেতে লাগানো যায় ধানের বীজ। ২০ থেকে ২৫ দিনের মধ্যে চারা হয়। রাইস ট্রান্সপ্ল্যান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ করলে সময় কম লাগবে।' এতে উৎপাদন খরচ ও শ্রমিক সংকট দূর হবে। কৃষকরা আরও বেশী লাভবান হবেন।
এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মেহেদী হাসান,উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফারুকুল ইসলাম,শম্ভু নাথ,অমল সরকার,প্রসন্নকাপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিবাস চন্দ্র গোপ,কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, সাধারন সম্পাদক এমদাদ উল্যাহ,ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন, বিএনপি নেতা সাইফুর রহমান বাহাদুর সহ এলাকার কৃষক-কৃষানী উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন


আজ বুধবার গ্যাস পাইপলাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য রাজধানীর বিভিন্ন এলাকায় ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
মঙ্গলবার এক বার্তায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
বার্তায় জানানো হয়, বুধবার সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১১ ঘণ্টা পশ্চিম রাজাবাজার, ইন্দিরা রোড, শুক্রবাদ এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ সময় আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপও থাকতে পারে। গ্যাস গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
মন্তব্য করুন


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে আগামী ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত সব ধরনের প্রচারণা ও মিছিল করার ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনার আলোকে মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এ সংক্রান্ত পরিপত্র জারি করেছে।
এতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এতে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৮ অনুসারে কোনো নির্বাচনী এলাকায় ভোটগ্রহণ শুরুর আগের ৪৮ ঘণ্টা এবং ভোটগ্রহণ শেষ হওয়ার পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে কোনো জনসভা আহ্বান, অনুষ্ঠান বা তাতে যোগদান এবং কোনো মিছিল বা শোভাযাত্রা আয়োজন বা তাতে যোগদান না করার বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি সকাল ৮টায়। এ হিসাবে ৫ জানুয়ারি সকাল ৮টা থেকে ৯ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
পরিপত্রে আরও নির্দেশনা দেওয়া হয়েছে ভোটকেন্দ্রের ৪শত গজের মধ্যে কোনো প্রার্থী নির্বাচন ক্যাম্প স্থাপন করতে পারবে না।
মন্তব্য করুন


যারা নতুন ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন, তাদের তথ্যে কোনো ভুল বা কারো কোনো দাবি আপত্তি থাকলে আগামী ১৭ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে। সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন কর্মকর্তা এ সংক্রান্ত আবেদন নেবেন।
ইতিমধ্যে এ সংক্রান্ত নির্দেশনা মাঠ পর্যায়ে পাঠিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন সহায়তা শাখা-২’র সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী।
গত ২ জানুয়ারি হালনাগাদ করা ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। এরপর ভুল-ভ্রান্তি বা কারো কোনো দাবি আপত্তি থাকলে আবেদন করতে হবে ১৭ জানুয়ারির মধ্যে। ৩০ জানুয়ারির মধ্যে দাবি আপত্তিগুলোর নিষ্পত্তি করা হবে। আর ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানায়, হালনাগাদের আগে ভোটার ছিল ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন। নতুন করে তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন ১৮ লাখ ৩৩ হাজার ৩৫২ জন। এ হিসেবে ভোটার সংখ্যা দাঁড়াচ্ছে ১২ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৫১২ জন। ভোটার বৃদ্ধির হার ১ দশমিক ৫০ শতাংশ।
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, দাবি আপত্তি নিষ্পত্তি শেষে আগামী ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এই সময়ের মধ্যে কারো কোনো দাবি বা আপত্তি থাকলে তা জানাতে পারবেন। ১৭ জানুয়ারি দাবি আপত্তি জানানোর শেষ সময়।
মন্তব্য করুন