

রংপুরের তারাগঞ্জে
ভ্যান চোর সন্দেহে জনতার হাতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। তারা সম্পর্কে ভাগনি জামাই-শ্বশুর।
গতকাল শনিবার
(৯ আগস্ট) রাত ৯টার দিকে সয়ার ইউনিয়নের বুড়িরহাট বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের
নাম রূপলাল দাস (৪০) ও প্রদীপ দাস (৩৫)।
পরিবার, পুলিশ
ও প্রত্যক্ষদর্শীরা জানা, রূপলালের মেয়ের শ্যামপুর এলাকার লালচাদ দাসের ছেলের সঙ্গে
বিয়ের জন্য রোববার তারিখ নির্ধারণের কথা ছিল। এ জন্য মিঠাপুকুর থেকে প্রদীপ দাস নিজের
ভ্যান চালিয়ে রূপলালের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথ ভুলে সয়ার ইউনিয়নের কাজীরহাট এলাকায়
পৌঁছে রূপলালকে ফোন করেন। এরপর তারা রিকশায় চড়ে ঘনিরামপুর গ্রামের দিকে যাত্রা শুরু
করেন। রাত ৯টার দিকে তারাগঞ্জ-কাজীরহাট সড়কের বটতলা এলাকায় ভ্যান চোর সন্দেহে স্থানীয়রা
তাদের আটক করেন। এর পর লোকজনের জড়ো হওয়ায় পরিস্থিতি উত্তেজিত হয়। একপর্যায়ে প্রদীপ
দাসের ভ্যানে থাকা বস্তা থেকে চারটি প্লাস্টিকের ছোট বোতল বের করেন লোকজন। এর একটি
বোতল খুললে ভেতরে থাকা তরলের ঘ্রাণে অসুস্থ হয়ে পড়েন পাশারিপাড়া গ্রামের ভ্যানচালক
আলমগীর হোসেন ও বুড়িরহাটের মেহেদী হাসান। এতে লোকজনের সন্দেহ আরও বাড়ে। এরপর অজ্ঞান
করে ভ্যান চুরির সন্দেহে তাদের মারধর শুরু করেন। বটতলা থেকে মারতে মারতে বুড়িরহাট উচ্চবিদ্যালয়
মাঠে নিয়ে আসা হয় তাদের। মারধরের একপর্যায়ে অচেতন হলে সেখানে ফেলে রাখা হয়। পরে রাত
১১টায় তাদের উদ্ধার করে পুলিশ তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। স্বাস্থ্য
কমপ্লেক্সে রূপলাল দাসকে মৃত ঘোষণা করা হয়। প্রদীপ দাসকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে
ভর্তি করা হলে ভোররাতে তারও মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নিহত রূপলালের ভাই খোকন
দাস।
এ বিষয়ে তারাগঞ্জ
থানার ওসি এম এ ফারুক বলেন, গণপিটুনিতে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি
চলছে।
মন্তব্য করুন


নোয়াখালীর কবিরহাট উপজেলায় ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার কবিরহাট-বসুরহাট সড়কের আলিয়া মাদরাসার সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছে।
মন্তব্য করুন


বন্যার পানি কমে এলেও কমেনি মানুষের দুর্ভোগ, মানুষের কষ্ট।
গৃহহীন মানুষগুলো আশ্রয়হীন হয়ে পড়েছে।
এ মানুষগুলোর ঘরবাড়ি পুনর্বাসনে সহযোগিতার হাত বাড়িয়ে পাশে এসে দাঁড়িয়েছে বিবেক।
কুমিল্লায় স্মরণকালের ইতিহাসের ভয়াবহ বন্যায় অনেক পরিবার গৃহহীন হয়ে খোলা আকাশের নিচে দিন কাটাতে হচ্ছে। এ পরিস্থিতিতে বিবেক যেটি হলো মানবতার তরে কাজ করা সামাজিক সংগঠন মানুষদের আশ্রয়স্থল পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে।
এ উদ্যোগেরই ধারাবাহিকতায় বুধবার ১১সেপ্টেম্বর বিবেক এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইউসুফ মোল্লা টিপু এর নেতৃত্বে কুমিল্লা বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের নমষোদ পাড়া ও ইন্দ্রবতি গ্রাম এবং কুমিল্লা আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের বালেশ্বর গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্তের মাঝে গৃহ পূর্ণনির্মাণের জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করা হয় ।
অসহায় মানুষের পাশে সহায়তার হাত বাড়িয়ে তাদের পাশে থাকার আশ্বাস নিয়ে বিবেকের এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য করুন


সুন্দরবনে বিশেষ অভিযানে কুখ্যাত ডাকাত চক্র ‘দুলাভাই বাহিনী’র এক সদস্যকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে পরিচালিত এ অভিযানে একনালা বন্দুক ও গুলিও উদ্ধার করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—‘দুলাভাই বাহিনী’ সুন্দরবনের কুমড়োকাঠি খাল এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পরে সকাল ৬টার দিকে কোস্ট গার্ডের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা বনের গভীরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে ধাওয়া করে দুলাভাই বাহিনীর সদস্য কামরুল সরদার (৫৫)-কে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে একনালা বন্দুক, তিন রাউন্ড তাজা গুলি এবং সাত রাউন্ড ফাঁকা গুলি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামরুল সরদার জানায়, তিনি দীর্ঘদিন ধরে সুন্দরবনের বিভিন্ন এলাকায় ‘দুলাভাই বাহিনী’র সঙ্গে যুক্ত থেকে ডাকাতি করে আসছিলেন। তিনি সাতক্ষীরা জেলার আশাশুনি এলাকার বাসিন্দা।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি পরবর্তী তদন্তের জন্য হস্তান্তর করা হবে।
মন্তব্য করুন


কুমিল্লায়
১০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
আজ
(৬ জানুয়ারী) সকালে জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লার একটি টিম বিশেষ অভিযান পরিচালনা
করে কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন কান্দিরপাড় লির্বাটি মোড়স্থ সাধনা ঔষধালয় নামক দোকানের
পশ্চিম পাশে পাকা রাস্তার উপরে ১০ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী মোঃ ইসমাইল ও মোঃ রাকিবুল
হাছান কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা
হলো:
১।
মোঃ ইসমাইল (৩৫), পিতা-ধনু মিয়া, মাতা-নাজমা বেগম, গ্রাম-শিলাস্থাম্বা (হাজী বাড়ী),
পোঃ মাঝিগাছা, থানা-কচুয়া, জেলা-চাঁদপুর।
২।
মোঃ রাকিবুল হাছান (২০), পিতা- মোঃ ইমরান হোসেন, মাতা-মোসাঃ জামিলা বেগম, গ্রাম-শুভপুর,
০৬নং ওয়ার্ড, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা।
আসামীদের
বিরুদ্ধে কুমিল্লা এর কোতয়ালী মডেল থানার মামলা দায়ের করা হয়।
মন্তব্য করুন


মন্তব্য করুন


নেকবর হোসেন, কুমিল্লা প্রতিনিধি :
শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, একজন পুলিশ আইনশৃঙ্খলা রক্ষা করে, ডিসি জেলার সামগ্রিক বিষয় দেখে। কিন্তু আগামীর বাংলাদেশ গড়বেন শিক্ষকরা।
আজ শুক্রবার (২৭ মার্চ) বিকেলে কুমিল্লা শিক্ষা বোর্ড সম্মেলন কক্ষে শিক্ষা বোর্ড কর্মকর্তা ও বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, পাবলিক পরীক্ষায় নকল শুরু করেছিল শিক্ষকরা, বন্ধও করেছিল শিক্ষকরা। আবার হাসিনা সরকার আসার পর দেশে নকলে সয়লাব হয়ে গেছে। এখন থেকে নকল করে পরীক্ষা আর চলবে না। সেক্ষেত্রে শিক্ষকদের ভূমিকাই অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মন্ত্রী বলেন, দেশনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমান আমার প্রতি আস্থা রেখে শিক্ষা মন্ত্রণালয়ের দায়ত্ব আমাকে দিয়েছেন। এই মন্ত্রণালয় আমার জন্য এবাদতখানা। আপনারা শিক্ষকরা যদি একজন ছাত্রকে মানুষ বানাতে পারেন সেটা আপনার জন্য সদকায়ে জারিয়া। এজন্য আপনাদের জন্য এটা এবাদতখানা।
নকল বন্ধের বিষয়ে তিনি বলেন, আওয়ামী আমলের মতো পরীক্ষা এদেশে আর হবে না। তখন শিক্ষকদের হাতে ২টা কলম থাকতো। ১টা কালো, আরেকটা লাল। কালো কলম দিয়ে শিক্ষকরা ছাত্রদের খাতায় লিখে দিতো। শিক্ষকরা নকল সরবরাহ করতো। এখন থেকে তা বন্ধ। আগামীর পরীক্ষা হবে নকলমুক্ত পরীক্ষা।
মন্ত্রী বলেন, সামনে এসএসসি পরীক্ষা। প্রতিটা কেন্দ্রে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসতে হবে। শুধু পরীক্ষার সময়ই না, সর্বদা প্রতিটা প্রতিষ্ঠান ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় নিয়ে আসতে হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক শামসুল ইসলাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এম এম শরীফুল করীম, ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ আবুল বাশার, জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সিনিয়র সহ সভাপতি আমিরুজ্জামান ভুঁইয়াসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা।
পরবর্তীতে তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সাথে পৃথক মতবিনিময় করেন।
মন্তব্য করুন


কুমিল্লায় ৪০ কেজি গাঁজা’সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার
করেছে র্যাব-১১ সিপিসি-২।
৭ নভেম্বর রাতে র্যাব-১১,
সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী
মডেল থানাধীন তৈলকুপি এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে অভিনব কৌশলে
পিকআপ ভ্যানের বডির ভিতরে গোপন প্রকোষ্ঠ বানিয়ে মাদকদ্রব্য গাঁজা পরিবহণের সময় আসামী
১। মোহসীন এবং ২। হৃদয় জীবন নামের দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় আসামীদ্বয়ের
কাছ থেকে ৪০ কেজি গাঁজা ও মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি পিকআপ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা
হলো: ১। মোহসীন (৫৮) মুন্সীগঞ্জ জেলার টংগীবাড়ি থানার ধীরপুর গ্রামের আবুল কাশেম এর
ছেলে এবং ২। হৃদয় জীবন (১৯) কুমিল্লা জেলার বুড়িচং থানার মিরপুর গ্রামের জাকির হোসেন
এর ছেলে।
র্যাব জানান, তারা
দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদক দ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লা
সহ অন্যান্য জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয়
করে আসছে। এছাড়াও আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ এড়াতে তারা বিভিন্ন সময় বিভিন্ন অভিনব কৌশল
অবলম্বন করে মাদকদ্রব্য পরিবহণ করতো। র্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের
অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১
এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ
প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন


নেকবর হোসেন
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ (কুমিল্লা সদর, সদর দক্ষিণ, এবং কুমিল্লা সিটি কর্পোরেশন) সংসদীয় আসন থেকে সংসদ সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়তে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসানের নিকট হতে মনিরুল হক সাক্কুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন এডভোকেট গোলাম মোস্তফা,সাবেক সাধারণ সম্পাদক, কুমিল্লা জেলা আইনজীবী সমিতি,।
এসময় উপস্থিত ছিলেন , মোস্তফা মাষ্টার, সাবেক সাংগঠনিক সম্পাদক, আদর্শ সদর উপজেলা বিএনপির,ওমর ফারুক মিঠু, সাবেক জিএস, কুমিল্লা অজিত গুহ কলেজ, আজাহার উদ্দিন বাপ্পি, সাবেক সহসভাপতি, জেলা ছাত্র দল,মোঃ কবির হোসেন মজুমদার, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্র দল, ইকরাম হোসেন ইকু, সাবেক যুগ্ম সম্পাদক, মহানগর যুবদল, আব্দুল হালিম, সাবেক যুগ্ম সম্পাদক, মহানগর যুবদল, জুয়েল রানাসহ
মনিরুল হক সাক্কু সমর্থিত নেতাকর্মীরা।
মন্তব্য করুন


বগুড়ার আদমদীঘিতে পিকআপভ্যানের ধাক্কায় মা-মেয়ে নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার পাইকপাড়া মোড়ে এ দুর্ঘটনাটি ঘটেছে।
নিহতরা হলেন- উপজেলার সান্তাহার ইউপির ছাতনী গ্রামের মন্ডলপাড়ার ইসলামী ফাউন্ডেশনের কোরআনবিষয়ক শিক্ষক নাজিরা আক্তার মিম (২৭) ও তার শিশু কন্যা নাজিফা আক্তার (২)। আহত হয়েছেন নিহত নাজিরার স্বামী রমজান আলী তোতা।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার সান্তাহার আজমেরী ফ্লাওয়ার অ্যান্ড ওয়েল মিল থেকে ভুষি ভর্তি একটি পিকআপভ্যান বগুড়ার দিকে যাচ্ছিল। অপরদিক থেকে রমজান আলী তোতা তার স্ত্রী নাজিরা আক্তার ও শিশুকন্যা নাজিফাকে নিয়ে স্কুটি চালিয়ে বাড়ি ফিরছিলেন।
এ সময় পিকআপভ্যানটি বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের পাইকপাড়া গ্রামের মোড়ে পৌঁছালে একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে স্কুটিতে ধাক্কা লাগে। এতে রমজানের স্ত্রী নাজিরা এবং মেয়ে নাজিফা নিহত হন। গুরুতর আহত রমজান আলীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মন্তব্য করুন


শুক্রবার বিকাল ৩টায় কুমিল্লার কবি নজরুল ইনস্টিটিউট মিলনায়তনে দৈনিক কুমিল্লার আলোর ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী'তে কেক কেটে উদযাপন করলেন কুমিল্লার আলো পরিবার।
প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তব্য রাখেন কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মোঃ জহিরুল ইসলাম দুলাল।
সভাপতিত্ব করেন দৈনিক কুমিল্লার আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ জসীম উদ্দিন কনক। বক্তব্য রাখেন কুমিল্লা বাঁচাও মঞ্চের আহ্বায়ক নাসির উদ্দিন
এ সময় আরও অনেকে উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন