কুমিল্লায় সৎ মায়ের নির্যাতনের অভিযোগ, মায়ের কবরের পাশেই অঝোরে কাঁদছেন সন্তান

ছবি

কুমিল্লার লালমাই উপজেলায় সৎ মায়ের নির্যাতনের শিকার এক এতিম শিশু তার মায়ের কবরের পাশে বসে কাদার একটি ভিডিও ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হৃদয়বিদারক এ ভিডিও ভাইরাল হওয়ার পর প্রশাসন বিষয়টি নিয়ে দ্রুত হস্তক্ষেপে করেছে।

মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ১১টার দিকে অভিযুক্ত সৎ মা এবং শিশুটিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে হাজির করা হয়। এ সময় তার সৎ মা দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে এমন আচরণ আর করবেন না বলে মুচলেকা দেন।

জানা গেছে, ছামিয়া আক্তার উপজেলার পোহনকুছা পশ্চিম পাড়া এলাকার বাসিন্দা। প্রায় চার বছর আগে তার মা মারা যান। এরপর তার বাবা দ্বিতীয় বিয়ে করে বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন। বাবার অনুপস্থিতিতে সৎ মা আয়েশা আক্তারের সঙ্গে বসবাস করতে গিয়ে ছামিয়া দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোরীকে প্রায়ই মারধর করতেন তার সৎ মা। এমনকি সম্প্রতি টানা দুই দিন ঘরের ভেতরে বেঁধে রেখে নির্যাতনের ঘটনাও ঘটেছে। এ বিষয়ে বাবাকে জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কিশোরীটি তার মায়ের কবরের পাশে গিয়ে কান্নায় ভেঙে পড়ে। এ সময় কান্না করতে করতে বলতে শোনা যায়, আমারে কেন আপনার সঙ্গে নিয়ে গেলেন না। আম্মু গো আমি আসছি। আম্মু গো বের হও। আমারে নিয়ে যেতে পারেন নাই? কেন রেখে গেলেন? মা, আমাকে নিয়ে যাও।

হৃদয়বিদারক এ দৃশ্য দ্রুতই নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করে এবং জনমনে ব্যাপক সহানুভূতির সৃষ্টি হয়।

ঘটনার পরপরই ইউএনও উম্মে তাহমিনা মিতু বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নেন এবং বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. লোকমান হোসেনকে তদন্তের দায়িত্ব দেন।

ইউএনও উম্মে তাহমিনা মিতু গণমাধ্যমকে বলেন, শিশুটির সৎ মা আয়েশা আক্তারকে এক মাসের জন্য সতর্কতামূলক সময় দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে পুনরায় এমন অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. লোকমান হোসেন জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হয়েছে। শিশুটির নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয়ভাবে নজরদারি জোরদার করা হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা।

প্রশাসনের এমন দ্রুত পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা। একই সঙ্গে শিশুটির নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের ধারাবাহিক নজরদারির দাবি জানিয়েছেন সচেতন মহল।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রমজানে ছুটির ঘাটতি পূরণে ১০ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা

লাইসেন্স ও বৈধ কাগজ ছাড়া মোটরসাইকেলে জ্বালানি তেল দিচ্ছে না পাম্প

কুমিল্লায় সৎ মায়ের নির্যাতনের অভিযোগ, মায়ের কবরের পাশেই অঝোরে কাঁদছেন সন্তান

কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং দুর্ঘটনা গেটম্যানদের ঘরে মাদকের আলামত

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ফ্যাসিস্ট হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যানজট-ট্রাফিক ব্যবস্থা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

কুমিল্লায় বৃদ্ধকে বাঁচাতে খাদের কিনারায় বাস, রক্ষা পেল অর্ধশতাধিক যাত্রীর প্রাণ

বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ এশিয়া-প্যাসিফিক পরিচালকের সাক্ষাৎ

কলার মোচা দেখিয়ে ট্রেন দুর্ঘটনা ঠেকালেন বৃদ্ধ

১০

বিএনপি নেতার বাড়িতে ঢুকে গুলি মা-ছেলে গুলিবিদ্ধ

১১

কনের গায়ে হলুদের আনন্দ শেষ না হতেই বরের মৃত্যু, শোকে দুই পরিবার

১২

বিয়ের অনুষ্ঠানে বরকে জ্বালানি তেল উপহার

১৩

সামনে কঠিন সময়: মির্জা ফখরুল

১৪

তারেক রহমানের সরকার প্রতিশ্রুতি পালন করে

১৫

দ্রব্যমূল্য আরও বাড়তে পারে, সহ্য করেই এগোতে হবে: মির্জা ফখরুল

১৬

পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, তেল পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা

১৭

বিএনপির দুপক্ষের সংঘর্ষ, গুলিতে গৃহবধূ নিহত

১৮

সংবিধানের জন্য জনগণ না, বরং জনগণের জন্যই সংবিধান -ডা: শফিকুর রহমান এমপি

১৯

কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা

২০

প্রবাসীরা বিমান বন্দরে অতিথির মত সম্মান পাবেন : প্রধান উপদেষ্টা

সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, প্রবাসীরা যেন বিমান বন্দরে অতিথির মত সম্মান ও সেবা পায় সরকার তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

আজ সোমবার (১১ নভেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিবাসী কর্মীদের জন্য একটি ডেডিকেটেড লাউঞ্জ (প্রবাসী লাউঞ্জ) উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, আপনাদের যে প্রাপ্য সম্মান, সেটি যেন জাতি দিতে পারে। সেই সম্মান দেয়ার জন্য আজকের প্রথম পদক্ষেপ হিসেবে প্রবাসী লাউঞ্জ উদ্ধোধন করা হলো। আশা করি, আরো বহু রকমের পদক্ষেপ নেওয়া হবে। যাতে করে আপনারা এখানে এসে মনে করতে পারেন যে, আপনারা শান্তিতে আছেন, বাড়িতে আছেন, সবাই আপনাদের দেখভাল করছে, আপনাদের সেবা-শুশ্রুষা করছে৷ অর্থাৎ আপনি এখানে মেহমানের মতো থাকবেন।  আপনি সম্মান নিয়ে থাকবেন। আপনার প্রাপ্য বুঝিয়ে দেয়ার জন্য এই প্রচেষ্টা। আজকে যেটা শুরু করলাম বহুভাবে একে কাজ লাগানো যাবে। আপনাদের দিয়ে তো দেশ চলে। আপনাদের তো মাথার ওপর রাখার কথা। অপরাধী করে রাখবে কেনো? ভাবখানা এই যে, তোমরা নিজদের টাকা রোজগার করতেছ, তোমাদের ব্যাপার! আমাদের কী তাতে?'

তিনি আরও বলেন, প্রবাসীরা টাকা যেটা রোজগার করছে, সেটা তো বাংলাদেশেই আসছে, বাংলাদেশের জন্য রোজগার করছে। প্রবাসীরা কষ্ট করে টাকা রোজগার করে আনছেন। আর এই কষ্টার্জিত টাকা আরকজনে বিদেশে পাচার করছে। এটা হলো আমাদের দুর্ভাগ্য। সেখান থেকে আমাদের ফিরে আসতে হবে, আমাদের দেশের টাকা যেন দেশে থাকে, দেশের কাজে লাগে। আমাদের প্রবাসী কর্মীরা দেশ গড়ার কারিগর। জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে তারা বড় ভূমিকা পালন করেছে। আমরা তাদের কাছে সবসময় কৃতজ্ঞ। আমরা বিশ্বাস করি, এই লাউঞ্জ তাদের ভ্রমণকে সহজ করবে। আমরা সরকারে আসার তিন মাসের মাথায় এসে প্রবাসীদের জন্য নতুন যাত্রা শুরু করতে পারলাম। প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুলের নাম উল্লেখ করে তিনি বলেন, আমরা দুজনেই বিদেশে আসা-যাওয়ার পথে এর প্রয়োজনীয়তা অনুভব করেছি। বিমানবন্দর আমাদের সবাইকে ব্যবহার করতে হয়। আমাকেও প্রায় আসা-যাওয়া করতে হয়। মনে খুব কষ্ট হয় যখন দেখি প্রবাসীদের যাওয়া আসায় কত কষ্ট হচ্ছে। প্রবাসীদের জন্য এখন ই-পাসপোর্ট দিতে হবে। ছাপা পাসপোর্ট দরকার নেই। পাসপোর্ট আপনার ফোনে চলে আসবে সেই ব্যবস্থা করতে হবে। অফিসে যেন যেতে না হয়। আমার এখন আর সরকারি অফিসে যেতে চাই না। বাড়িতে যেন সেবা পৌঁছে দেওয়া যায়।

উল্লেখ্য, হযরত শাহজালাল বিমানবন্দরে এটিই প্রথম প্রবাসী লাউঞ্জ। এখানে বাংলাদেশী অভিবাসী কর্মীদের বিশ্রামের জন্য জায়গা এবং সুলভ মূল্যে খাবার পাওয়া যাবে। সুলভ মূল্যে খাবার পরিবেশনের জন্য এতে ভর্তুকি দেবে সরকার।

উদ্ধোধনী অনুষ্ঠানে আইন ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অধ্যাপক আসিফ নজরুল জানান, বিমান বন্দরে প্রবাসীদের দেখভাল এবং তাদের সহায়তা করার জন্য ১০০ কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। আইওএম এই কর্মীদের স্পন্সর করেছে।

বাংলাদেশে নিযুক্ত আইওএম মিশনের ডেপুটি চিফ ফাতিমা নুসরাত গাজালি জানান, জাতিসংঘ বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের সহায়তার জন্য লাউঞ্জটি স্পন্সর করেছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রমজানে ছুটির ঘাটতি পূরণে ১০ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা

লাইসেন্স ও বৈধ কাগজ ছাড়া মোটরসাইকেলে জ্বালানি তেল দিচ্ছে না পাম্প

কুমিল্লায় সৎ মায়ের নির্যাতনের অভিযোগ, মায়ের কবরের পাশেই অঝোরে কাঁদছেন সন্তান

কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং দুর্ঘটনা গেটম্যানদের ঘরে মাদকের আলামত

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ফ্যাসিস্ট হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যানজট-ট্রাফিক ব্যবস্থা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

কুমিল্লায় বৃদ্ধকে বাঁচাতে খাদের কিনারায় বাস, রক্ষা পেল অর্ধশতাধিক যাত্রীর প্রাণ

বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ এশিয়া-প্যাসিফিক পরিচালকের সাক্ষাৎ

কলার মোচা দেখিয়ে ট্রেন দুর্ঘটনা ঠেকালেন বৃদ্ধ

১০

বিএনপি নেতার বাড়িতে ঢুকে গুলি মা-ছেলে গুলিবিদ্ধ

১১

কনের গায়ে হলুদের আনন্দ শেষ না হতেই বরের মৃত্যু, শোকে দুই পরিবার

১২

বিয়ের অনুষ্ঠানে বরকে জ্বালানি তেল উপহার

১৩

সামনে কঠিন সময়: মির্জা ফখরুল

১৪

তারেক রহমানের সরকার প্রতিশ্রুতি পালন করে

১৫

দ্রব্যমূল্য আরও বাড়তে পারে, সহ্য করেই এগোতে হবে: মির্জা ফখরুল

১৬

পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, তেল পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা

১৭

বিএনপির দুপক্ষের সংঘর্ষ, গুলিতে গৃহবধূ নিহত

১৮

সংবিধানের জন্য জনগণ না, বরং জনগণের জন্যই সংবিধান -ডা: শফিকুর রহমান এমপি

১৯

কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা

২০

বিজিবির উদ্যোগে কুমিল্লায় বন্যাদুর্গত মানুষদের উদ্ধার ও ত্রাণসামগ্রী বিতরণ

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) কুমিল্লা সেক্টর এর উদ্যোগে কুমিল্লায় গোমতী নদী তীরবর্তী বন্যাদুর্গত অসহায় মানুষদের উদ্ধার ও ত্রাণ সামগ্রী বিতরণ ও নদী রক্ষা বাঁধ নির্মাণ করা হয়েছে ।

২২ আগস্ট ২০২৪, বৃহস্পতিবার কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীন এ বিবির বাজার বিওপির দায়িত্বপূর্ণ গোমতী নদীর তীরবর্তী বন্যাদুর্গত এলাকার অসহায় মানুষদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়কেন্দ্রে নিরাপদে পৌঁছে দেয়ার কাজ করছে বিজিবি।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আরাফাত হোসেন অনি এ ব্যাপারে জানানোর পাশাপাশি আরো বলেন, বিজিবির উদ্যোগে বন্যাদুর্গত অসহায় মানুষদের মাঝে ত্রাণ সামগ্রীও বিতরণ করা হচ্ছে।

এছাড়া গোমতী নদীর তীরে ফাটল দেখা দিলে নদীর ভাঙ্গন রোধে স্থানীয় জনসাধারণকে সাথে নিয়ে বালুর বস্তা ফেলে বাঁধ নির্মাণ করছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সদস্যরা।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রমজানে ছুটির ঘাটতি পূরণে ১০ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা

লাইসেন্স ও বৈধ কাগজ ছাড়া মোটরসাইকেলে জ্বালানি তেল দিচ্ছে না পাম্প

কুমিল্লায় সৎ মায়ের নির্যাতনের অভিযোগ, মায়ের কবরের পাশেই অঝোরে কাঁদছেন সন্তান

কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং দুর্ঘটনা গেটম্যানদের ঘরে মাদকের আলামত

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ফ্যাসিস্ট হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যানজট-ট্রাফিক ব্যবস্থা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

কুমিল্লায় বৃদ্ধকে বাঁচাতে খাদের কিনারায় বাস, রক্ষা পেল অর্ধশতাধিক যাত্রীর প্রাণ

বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ এশিয়া-প্যাসিফিক পরিচালকের সাক্ষাৎ

কলার মোচা দেখিয়ে ট্রেন দুর্ঘটনা ঠেকালেন বৃদ্ধ

১০

বিএনপি নেতার বাড়িতে ঢুকে গুলি মা-ছেলে গুলিবিদ্ধ

১১

কনের গায়ে হলুদের আনন্দ শেষ না হতেই বরের মৃত্যু, শোকে দুই পরিবার

১২

বিয়ের অনুষ্ঠানে বরকে জ্বালানি তেল উপহার

১৩

সামনে কঠিন সময়: মির্জা ফখরুল

১৪

তারেক রহমানের সরকার প্রতিশ্রুতি পালন করে

১৫

দ্রব্যমূল্য আরও বাড়তে পারে, সহ্য করেই এগোতে হবে: মির্জা ফখরুল

১৬

পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, তেল পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা

১৭

বিএনপির দুপক্ষের সংঘর্ষ, গুলিতে গৃহবধূ নিহত

১৮

সংবিধানের জন্য জনগণ না, বরং জনগণের জন্যই সংবিধান -ডা: শফিকুর রহমান এমপি

১৯

কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা

২০

বাংলাদেশ সীমান্ত থেকে ছাগল চুরি করে নিয়ে গেল ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ

বাংলাদেশের সীমান্তে ঢুকে জলজ্যান্ত একটি ছাগল নিয়ে পালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভারতীয় চোরা চালানকারী ও কৃষকদের চৌর্যবৃত্তি সহায়ক হিসেবে কাজ করে বিএসফ। তবে এবার তাদের সরাসরি ছাগল চুরির ভিডিও ভাইরাল হয়েছে। যা এখন দেশজুড়ে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, হেলমেট পরিহিত অবস্থায় সীমান্তের গেট পেরিয়ে লাঠি হাতে একটি কালো ছাগলকে ধাওয়া করছেন দুই বিএসএফ জওয়ান।

ভিডিওতে দেখা গেছে, হেলমেট পরিহিত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর দুই জওয়ান বাংলাদেশ সীমান্ত পেরিয়ে লাঠি হাতে একটি কালো ছাগলকে ধরার চেষ্টা করছে। ছাগলটি পালাতে চেষ্টা করছে,কিন্তু বিএসএফের জওয়ানরা তাকে থামানোর জন্য লাঠি ব্যবহার করছেন। ছাগলটি ধরার পর তারা ছাগলটিকে সীমানার ওপারে নিয়ে যান।

ভিডিওটি ধারণ করা হয়েছে দূর থেকে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ঘটনার পর নেটিজেনদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

ভারত-বাংলাদেশ সীমান্তে এমন ঘটনা অপ্রত্যাশিত হলেও ভারতীয় বাহিনী তা হরহামেশাই করছে। সীমান্তে বাংলাদেশীদের হত্যার করার মাধ্যমে শূন্য সীমান্তে লুটতরাজ করতে চায় ভারত। এদিকে, সীমান্তে সাধারণভাবে পশুপালন এবং সীমানা পারাপারের বিষয়ে নিয়মকানুন কঠোর। এমনকি সাধারণ ছাগলও দেশের সীমান্ত অতিক্রম করলে তা নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। অনেকে এই ভিডিও দেখে প্রশ্ন তুলেছেন, বিএসএফের এমন আচরণ কতটুকু গ্রহণযোগ্য এবং আন্তর্জাতিক প্রটোকলের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রমজানে ছুটির ঘাটতি পূরণে ১০ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা

লাইসেন্স ও বৈধ কাগজ ছাড়া মোটরসাইকেলে জ্বালানি তেল দিচ্ছে না পাম্প

কুমিল্লায় সৎ মায়ের নির্যাতনের অভিযোগ, মায়ের কবরের পাশেই অঝোরে কাঁদছেন সন্তান

কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং দুর্ঘটনা গেটম্যানদের ঘরে মাদকের আলামত

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ফ্যাসিস্ট হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যানজট-ট্রাফিক ব্যবস্থা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

কুমিল্লায় বৃদ্ধকে বাঁচাতে খাদের কিনারায় বাস, রক্ষা পেল অর্ধশতাধিক যাত্রীর প্রাণ

বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ এশিয়া-প্যাসিফিক পরিচালকের সাক্ষাৎ

কলার মোচা দেখিয়ে ট্রেন দুর্ঘটনা ঠেকালেন বৃদ্ধ

১০

বিএনপি নেতার বাড়িতে ঢুকে গুলি মা-ছেলে গুলিবিদ্ধ

১১

কনের গায়ে হলুদের আনন্দ শেষ না হতেই বরের মৃত্যু, শোকে দুই পরিবার

১২

বিয়ের অনুষ্ঠানে বরকে জ্বালানি তেল উপহার

১৩

সামনে কঠিন সময়: মির্জা ফখরুল

১৪

তারেক রহমানের সরকার প্রতিশ্রুতি পালন করে

১৫

দ্রব্যমূল্য আরও বাড়তে পারে, সহ্য করেই এগোতে হবে: মির্জা ফখরুল

১৬

পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, তেল পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা

১৭

বিএনপির দুপক্ষের সংঘর্ষ, গুলিতে গৃহবধূ নিহত

১৮

সংবিধানের জন্য জনগণ না, বরং জনগণের জন্যই সংবিধান -ডা: শফিকুর রহমান এমপি

১৯

কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা

২০

স্ত্রীর মৃত্যুর ১১ ঘণ্টা পর মারা গেলেন স্বামী

স্ত্রীর মৃত্যুর ১১ ঘণ্টা পর মারা গেলেন স্বামী
সংগৃহীত

স্ত্রীর মৃত্যুর ১১ ঘণ্টা পর মারা গেছেন স্বামী। এমন হৃদয়স্পর্শী ঘটনা ঘটেছে নওগাঁর বদলগাছী উপজেলার কাদিবাড়ী মৃধাপাড়া গ্রামে। ওই দম্পতি হলেন জলিলুর রহমান (৭০)  আঞ্জুয়ারা বেগম (৬৫)

 আজ শনিবার ( ২৫ অক্টোবর ) বেলা ১১টার দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁদের দাফন করা হয়েছে।

গতকাল শুক্রবার বেলা ১টা ২৫ মিনিটে নিজ বাড়িতে মারা যান আঞ্জুয়ারা। আর দিবাগত রাত ১২টা ২৫ মিনিটে নওগাঁ সদর হাসপাতালে মারা যান জলিলুর।

 প্রায় ৪০ বছরের দাম্পত্য জীবন ছিল তাঁদের। সংসারে দুই ছেলে এক মেয়ে আছে।

 গ্রামবাসী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, জলিলুর রহমান অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। কয়েক দিন ধরে তিনি কিছুটা অসুস্থ ছিলেন।

গতকাল বেলা একটা ২৫ মিনিটের দিকে হঠাৎ মারা যান তাঁর স্ত্রী আঞ্জুয়ারা বেগম। তখন তিনি আরও অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে স্বজনেরা তাঁকে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে রাতে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।  

জলিলুর রহমান আঞ্জুয়ারা বেগম দম্পতির মৃত্যুর পর তাঁদের একটি ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।

এই দম্পতির ছোট ছেলে রাকিবুল হাসান বলেন, ‘আমার বাবা কিছুটা অসুস্থ ছিলেন। গতকাল দুপুরে মা মারা যান। এতে বাবা ভীষণ অসুস্থ হয়ে পড়েন। নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পর রাত ১২টার পর মারা যান। তাঁদের হারিয়ে আমরা এতিম হয়ে গেলাম।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রমজানে ছুটির ঘাটতি পূরণে ১০ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা

লাইসেন্স ও বৈধ কাগজ ছাড়া মোটরসাইকেলে জ্বালানি তেল দিচ্ছে না পাম্প

কুমিল্লায় সৎ মায়ের নির্যাতনের অভিযোগ, মায়ের কবরের পাশেই অঝোরে কাঁদছেন সন্তান

কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং দুর্ঘটনা গেটম্যানদের ঘরে মাদকের আলামত

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ফ্যাসিস্ট হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যানজট-ট্রাফিক ব্যবস্থা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

কুমিল্লায় বৃদ্ধকে বাঁচাতে খাদের কিনারায় বাস, রক্ষা পেল অর্ধশতাধিক যাত্রীর প্রাণ

বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ এশিয়া-প্যাসিফিক পরিচালকের সাক্ষাৎ

কলার মোচা দেখিয়ে ট্রেন দুর্ঘটনা ঠেকালেন বৃদ্ধ

১০

বিএনপি নেতার বাড়িতে ঢুকে গুলি মা-ছেলে গুলিবিদ্ধ

১১

কনের গায়ে হলুদের আনন্দ শেষ না হতেই বরের মৃত্যু, শোকে দুই পরিবার

১২

বিয়ের অনুষ্ঠানে বরকে জ্বালানি তেল উপহার

১৩

সামনে কঠিন সময়: মির্জা ফখরুল

১৪

তারেক রহমানের সরকার প্রতিশ্রুতি পালন করে

১৫

দ্রব্যমূল্য আরও বাড়তে পারে, সহ্য করেই এগোতে হবে: মির্জা ফখরুল

১৬

পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, তেল পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা

১৭

বিএনপির দুপক্ষের সংঘর্ষ, গুলিতে গৃহবধূ নিহত

১৮

সংবিধানের জন্য জনগণ না, বরং জনগণের জন্যই সংবিধান -ডা: শফিকুর রহমান এমপি

১৯

কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা

২০

উপকূল অতিক্রম করছে ঘূর্ণিঝড় ‘রিমাল’

উপকূল অতিক্রম করছে ঘূর্ণিঝড় ‘রিমাল’
উপকূল অতিক্রম করছে ঘূর্ণিঝড় ‘রিমাল’

প্রবল ঘূর্ণিঝড় ‘রিমাল’ মোংলার দক্ষিণ-পশ্চিম দিক দিয়ে খেপুপাড়া, পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম শুরু করেছে। এটি পরবর্তী ৫ থেকে ৭ ঘণ্টায় স্থলভাগে উঠে আসবে। আজ (২৬ মে) রাত ৯টার দিকে আবহাওয়া অফিস এমন তথ্য জানিয়েছে।

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানিয়েছেন, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় রিমাল সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৩১০ কি.মি. পশ্চিম-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৩১০ কি.মি. পশ্চিম, মোংলা সমুদ্রবন্দর থেকে ১৪৫ কি.মি. দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১৫০ কি.মি. পশ্চিম-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। প্রবল ঘূর্ণিঝড়টির কেন্দ্র মোংলার দক্ষিণপশ্চিম দিক দিয়ে পশ্চিমবঙ্গ - খেপুপাড়া উপকূল অতিক্রম শুরু করেছে। ঘূর্ণিঝড়টির কেন্দ্র আরও উত্তর দিকে অগ্রসর হয়ে ১-২ ঘণ্টার মধ্যে উপকূল অতিক্রম করবে। সম্পূর্ণ ঘূর্ণিঝড়টি পরবর্তী ৫ থেকে ৭ ঘণ্টার মধ্যে উপকূল অতিক্রম সম্পন্ন করতে পারে। 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রমজানে ছুটির ঘাটতি পূরণে ১০ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা

লাইসেন্স ও বৈধ কাগজ ছাড়া মোটরসাইকেলে জ্বালানি তেল দিচ্ছে না পাম্প

কুমিল্লায় সৎ মায়ের নির্যাতনের অভিযোগ, মায়ের কবরের পাশেই অঝোরে কাঁদছেন সন্তান

কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং দুর্ঘটনা গেটম্যানদের ঘরে মাদকের আলামত

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ফ্যাসিস্ট হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যানজট-ট্রাফিক ব্যবস্থা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

কুমিল্লায় বৃদ্ধকে বাঁচাতে খাদের কিনারায় বাস, রক্ষা পেল অর্ধশতাধিক যাত্রীর প্রাণ

বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ এশিয়া-প্যাসিফিক পরিচালকের সাক্ষাৎ

কলার মোচা দেখিয়ে ট্রেন দুর্ঘটনা ঠেকালেন বৃদ্ধ

১০

বিএনপি নেতার বাড়িতে ঢুকে গুলি মা-ছেলে গুলিবিদ্ধ

১১

কনের গায়ে হলুদের আনন্দ শেষ না হতেই বরের মৃত্যু, শোকে দুই পরিবার

১২

বিয়ের অনুষ্ঠানে বরকে জ্বালানি তেল উপহার

১৩

সামনে কঠিন সময়: মির্জা ফখরুল

১৪

তারেক রহমানের সরকার প্রতিশ্রুতি পালন করে

১৫

দ্রব্যমূল্য আরও বাড়তে পারে, সহ্য করেই এগোতে হবে: মির্জা ফখরুল

১৬

পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, তেল পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা

১৭

বিএনপির দুপক্ষের সংঘর্ষ, গুলিতে গৃহবধূ নিহত

১৮

সংবিধানের জন্য জনগণ না, বরং জনগণের জন্যই সংবিধান -ডা: শফিকুর রহমান এমপি

১৯

কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা

২০

আজ দেখা মিলবে বছরের সেরা জেমিনিড উল্কাবৃষ্টির

ডিসেম্বরের রাত আবারও আলোকিত হতে চলেছে। নাসার তথ্য অনুযায়ী, চলতি বছরের জেমিনিডস উল্কাপাত ১৩ ও ১৪ ডিসেম্বর রাতের আকাশে সর্বোচ্চ তীব্রতায় দেখা যাবে। অন্ধকার স্থানে প্রতি ঘণ্টায় প্রায় ১২০টি উল্কা ছুটে যেতে পারে। এই উল্কাগুলির উৎস হলো গ্রহাণু ৩২০০ ফেইথন।

এ সময় আকাশে বৃহস্পতি এবং চাঁদ পাশাপাশি অবস্থান করবে, যা রাতের আকাশকে আরও মনোমুগ্ধকর করে তুলবে। উল্কাবৃষ্টি দেখতে শহরের আলো দূষণ থেকে দূরে গ্রামাঞ্চল, উঁচু স্থান বা খোলা মাঠে যাওয়া সবচেয়ে ভালো।

শীতে উল্কাপাত বেশি দেখা যাওয়ার কারণ শীতের রাত সাধারণত দীর্ঘ, স্বচ্ছ ও নির্মল হয়। এই সময় পৃথিবী সূর্যের চারপাশে ঘুরতে ঘুরতে এমন কয়েকটি ধূলিকণা এবং বরফকণার মধ্য দিয়ে যায়, যা মূলত ধূমকেতু বা গ্রহাণুর ভেঙে যাওয়া অংশ। যখন এই কণা বায়ুমণ্ডলে প্রবেশ করে, তখন দ্রুতগতিতে জ্বলে উঠতে থাকে এবং তৈরি হয় উল্কাপাত। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত পৃথিবী বিভিন্ন ধূলিকণার পথে প্রবেশ করে, তাই শীতকালকে উল্কাবৃষ্টি দেখার সেরা সময় বলা হয়।

শহরের আলো দূষণ থেকে দূরে খোলা স্থান নির্বাচন করুন, কোনো দূরবীন বা যন্ত্রের প্রয়োজন নেই, খালি চোখেই উল্কা দেখা যাবে, চোখকে অন্ধকারে অভ্যস্ত করতে ১৫২০ মিনিট সময় দিন, রাতের শীত বিবেচনা করে চাদর বা গরম কাপড় সঙ্গে রাখুন

শীতের নির্মল আকাশে জেমিনিডস উল্কাবৃষ্টি প্রতিবছরই এক জাদুকরী অভিজ্ঞতা নিয়ে আসে। তাই ১৩ ও ১৪ ডিসেম্বর রাতের আকাশে তাকাতে ভুলবেন নাহয়তো আপনার চোখের সামনে দিয়ে ছুটে যাবে শত শত উল্কা।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রমজানে ছুটির ঘাটতি পূরণে ১০ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা

লাইসেন্স ও বৈধ কাগজ ছাড়া মোটরসাইকেলে জ্বালানি তেল দিচ্ছে না পাম্প

কুমিল্লায় সৎ মায়ের নির্যাতনের অভিযোগ, মায়ের কবরের পাশেই অঝোরে কাঁদছেন সন্তান

কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং দুর্ঘটনা গেটম্যানদের ঘরে মাদকের আলামত

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ফ্যাসিস্ট হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যানজট-ট্রাফিক ব্যবস্থা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

কুমিল্লায় বৃদ্ধকে বাঁচাতে খাদের কিনারায় বাস, রক্ষা পেল অর্ধশতাধিক যাত্রীর প্রাণ

বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ এশিয়া-প্যাসিফিক পরিচালকের সাক্ষাৎ

কলার মোচা দেখিয়ে ট্রেন দুর্ঘটনা ঠেকালেন বৃদ্ধ

১০

বিএনপি নেতার বাড়িতে ঢুকে গুলি মা-ছেলে গুলিবিদ্ধ

১১

কনের গায়ে হলুদের আনন্দ শেষ না হতেই বরের মৃত্যু, শোকে দুই পরিবার

১২

বিয়ের অনুষ্ঠানে বরকে জ্বালানি তেল উপহার

১৩

সামনে কঠিন সময়: মির্জা ফখরুল

১৪

তারেক রহমানের সরকার প্রতিশ্রুতি পালন করে

১৫

দ্রব্যমূল্য আরও বাড়তে পারে, সহ্য করেই এগোতে হবে: মির্জা ফখরুল

১৬

পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, তেল পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা

১৭

বিএনপির দুপক্ষের সংঘর্ষ, গুলিতে গৃহবধূ নিহত

১৮

সংবিধানের জন্য জনগণ না, বরং জনগণের জন্যই সংবিধান -ডা: শফিকুর রহমান এমপি

১৯

কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা

২০

‘টাঙ্গাইল শাড়ি বুনন শিল্প’ পেল ইউনেস্কোর ঐতিহ্যের স্বীকৃতি

টাঙ্গাইল শাড়ি বুনন শিল্পকে অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো।

আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) ভারতের নয়াদিল্লিতে ইউনেস্কো ২০০৩ কনভেনশনের চলমান ২০তম আন্তঃরাষ্ট্রীয় পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

এই কনভেনশনের আওতায় এটি বাংলাদেশের ষষ্ঠ একক নিবন্ধন। এর আগে পাওয়া অন্য পাঁচটি স্বীকৃতি হলো বাউল সংগীত (২০০৮), জামদানি বুনন (২০১৩), পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা (২০১৬), শীতল পাটি (২০১৭) এবং রিকশা পেইন্টিং (২০২৩)।

চলমান এই সভায় বাংলাদেশ প্রতিনিধিদলের দলনেতা এবং ইউনেস্কো সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত খন্দকার এম তালহা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, এই স্বীকৃতি বাংলাদেশের জন্য একটি অসামান্য গৌরবের বিষয়। দীর্ঘ দুই শতকের অধিক সময় ধরে টাঙ্গাইলের তাঁতিদের অনবদ্য শিল্পকর্মের বৈশ্বিক স্বীকৃতি এটি। টাঙ্গাইল শাড়ি বাংলাদেশের সকল নারীর নিত্য পরিধেয়, যা এই শাড়ি বুনন শিল্পের আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের পেছনে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে।

রাষ্ট্রদূত এই অর্জন বাংলাদেশের সকল তাঁতি এবং নারীদের প্রতি উৎসর্গ করেছেন। তিনি বলেন, ঐতিহ্য হিসেবে ইউনেস্কোর স্বীকৃতি অর্জনের মতো বাংলাদেশের বহু অপরিমেয় সাংস্কৃতিক উপাদান রয়েছে। নথি প্রস্তুত করার সক্ষমতা বৃদ্ধি এবং কনভেনশন সংক্রান্ত অভিজ্ঞ জনবল তৈরি করার মাধ্যমে এই রকম আরও অনেক ঐতিহ্যের ইউনেস্কো-স্বীকৃতি অর্জনের সুযোগ রয়েছে। এর আগে গত ৭ ডিসেম্বর আন্তঃরাষ্ট্রীয় পর্ষদের চলমান ২০তম সভা উদ্বোধন করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর। অনুষ্ঠানে ইউনেস্কোর নবনিযুক্ত মহাপরিচালক খালেদ এল এনানি যোগ দেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রমজানে ছুটির ঘাটতি পূরণে ১০ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা

লাইসেন্স ও বৈধ কাগজ ছাড়া মোটরসাইকেলে জ্বালানি তেল দিচ্ছে না পাম্প

কুমিল্লায় সৎ মায়ের নির্যাতনের অভিযোগ, মায়ের কবরের পাশেই অঝোরে কাঁদছেন সন্তান

কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং দুর্ঘটনা গেটম্যানদের ঘরে মাদকের আলামত

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ফ্যাসিস্ট হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যানজট-ট্রাফিক ব্যবস্থা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

কুমিল্লায় বৃদ্ধকে বাঁচাতে খাদের কিনারায় বাস, রক্ষা পেল অর্ধশতাধিক যাত্রীর প্রাণ

বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ এশিয়া-প্যাসিফিক পরিচালকের সাক্ষাৎ

কলার মোচা দেখিয়ে ট্রেন দুর্ঘটনা ঠেকালেন বৃদ্ধ

১০

বিএনপি নেতার বাড়িতে ঢুকে গুলি মা-ছেলে গুলিবিদ্ধ

১১

কনের গায়ে হলুদের আনন্দ শেষ না হতেই বরের মৃত্যু, শোকে দুই পরিবার

১২

বিয়ের অনুষ্ঠানে বরকে জ্বালানি তেল উপহার

১৩

সামনে কঠিন সময়: মির্জা ফখরুল

১৪

তারেক রহমানের সরকার প্রতিশ্রুতি পালন করে

১৫

দ্রব্যমূল্য আরও বাড়তে পারে, সহ্য করেই এগোতে হবে: মির্জা ফখরুল

১৬

পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, তেল পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা

১৭

বিএনপির দুপক্ষের সংঘর্ষ, গুলিতে গৃহবধূ নিহত

১৮

সংবিধানের জন্য জনগণ না, বরং জনগণের জন্যই সংবিধান -ডা: শফিকুর রহমান এমপি

১৯

কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা

২০

আইনশৃঙ্খলার অবনতির চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, যারা পরিস্থিতি অবনতি করার চেষ্টা করবে তাদের কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না।

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গামাটি রিজিয়নের প্রান্তিক হলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাঙামাটি জেলার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে এ সভা অনুষ্ঠিত হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন এবং এর সুষ্ঠু তদন্ত করা হবে। কোনো অবস্থায় পরিস্থিতি অবনতি করা যাবে না। যারা পরিস্থিতি অবনতি করার চেষ্টা করবে তাদের হাত ভেঙে দেওয়া হবে।

অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এএফ হাসান আরিফ বলেন, পার্বত্য চট্টগ্রাম নিয়ে বাহির থেকে ষড়যন্ত্র হচ্ছে। আমাদের কোথাও যেন ছন্দপতন ঘটছে। এর পেছনের ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হবে।

সভায় পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় উপদেষ্টা এএফ হাসান আরিফ, পুলিশের আইজিপি মইনুল ইসলাম, সেনাবাহিনীর চট্টগ্রামের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন।

সভায় স্থানীয়দের মধ্যে বিএনপি, জনসংহতি সমিতি, জাতীয় পার্টি, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, পার্বত্য নাগরিক পরিষদ, পরিবহন মালিক শ্রমিক, সুশীল সমাজের প্রতিনিধিরা বিভিন্ন পরামর্শ তুলে ধরেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রমজানে ছুটির ঘাটতি পূরণে ১০ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা

লাইসেন্স ও বৈধ কাগজ ছাড়া মোটরসাইকেলে জ্বালানি তেল দিচ্ছে না পাম্প

কুমিল্লায় সৎ মায়ের নির্যাতনের অভিযোগ, মায়ের কবরের পাশেই অঝোরে কাঁদছেন সন্তান

কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং দুর্ঘটনা গেটম্যানদের ঘরে মাদকের আলামত

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ফ্যাসিস্ট হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যানজট-ট্রাফিক ব্যবস্থা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

কুমিল্লায় বৃদ্ধকে বাঁচাতে খাদের কিনারায় বাস, রক্ষা পেল অর্ধশতাধিক যাত্রীর প্রাণ

বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ এশিয়া-প্যাসিফিক পরিচালকের সাক্ষাৎ

কলার মোচা দেখিয়ে ট্রেন দুর্ঘটনা ঠেকালেন বৃদ্ধ

১০

বিএনপি নেতার বাড়িতে ঢুকে গুলি মা-ছেলে গুলিবিদ্ধ

১১

কনের গায়ে হলুদের আনন্দ শেষ না হতেই বরের মৃত্যু, শোকে দুই পরিবার

১২

বিয়ের অনুষ্ঠানে বরকে জ্বালানি তেল উপহার

১৩

সামনে কঠিন সময়: মির্জা ফখরুল

১৪

তারেক রহমানের সরকার প্রতিশ্রুতি পালন করে

১৫

দ্রব্যমূল্য আরও বাড়তে পারে, সহ্য করেই এগোতে হবে: মির্জা ফখরুল

১৬

পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, তেল পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা

১৭

বিএনপির দুপক্ষের সংঘর্ষ, গুলিতে গৃহবধূ নিহত

১৮

সংবিধানের জন্য জনগণ না, বরং জনগণের জন্যই সংবিধান -ডা: শফিকুর রহমান এমপি

১৯

কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা

২০

ভিন জাতের ছেলেকে বিয়ে, অন্তঃসত্ত্বা মেয়েকে হত্যা করলেন বাবা

ভারতের কর্ণাটকের হুব্বালি তালুকের ইনামভীরাপুর গ্রামে ফের সম্মানরক্ষার নামে এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ভিনজাতের ছেলেকে বিয়ে করায় সাত মাসের অন্তঃসত্ত্বা ১৯ বছর বয়সী তরুণী মান্য পাতিলকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। রোববার (স্থানীয় সময়) সন্ধ্যায় এই ঘটনা ঘটে।

নিহত মান্য পাতিলের বাবা বীরানাগৌড়া পাতিল ও তার কয়েকজন আত্মীয় এই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত বলে অভিযোগ করেছে পুলিশ। অস্ত্র হাতে মান্যর ওপর হামলা চালানো হলে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গর্ভে থাকা সন্তানকেও বাঁচানো যায়নি। এই বর্বর ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রামেরই দলিত সম্প্রদায়ের যুবক বিবেকানন্দ দোদ্দামণির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে মান্য পাতিলের। মান্য উচ্চবর্ণের পরিবারের মেয়ে হওয়ায় তার পরিবার এই সম্পর্ক ও বিয়ের তীব্র বিরোধিতা করে। তবে প্রায় সাত মাস আগে পুলিশের উপস্থিতিতে এক পুনর্মিলন আলোচনার পর দু’জনের বিয়ে সম্পন্ন হয়।

পরবর্তীতে নিরাপত্তাজনিত কারণে তারা গ্রাম ছেড়ে প্রায় ১০০ কিলোমিটার দূরে হাভেরি জেলায় বসবাস শুরু করেন। গত ৮ ডিসেম্বর বিবেকানন্দ তার স্ত্রী মান্যকে নিয়ে নিজ শহর হুব্বালিতে ফেরেন। রোববার সন্ধ্যায় মান্যর বাবা ও আত্মীয়রা ঘরে ঢুকে ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়।

হামলার সময় মান্যকে রক্ষা করতে শ্বশুরবাড়ির লোকজন এগিয়ে এলে তাদের ওপরও হামলা করা হয়। গুরুতর আহত অবস্থায় মান্যকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ধরওয়াদ জেলার পুলিশ সুপার গুঞ্জন আর্য ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, “সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে ঘটনাটি ঘটে। দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।” এ ঘটনায় মান্যর বাবা বীরানাগৌড়া পাতিলসহ প্রকাশ ও অরুণ নামে তিনজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। হুব্বালি গ্রামীণ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

এদিকে, বিবেকানন্দের আত্মীয় বাসবরাজ জানান, কলেজে পড়ার সময় থেকেই মান্য ও বিবেকানন্দের প্রেমের সম্পর্ক ছিল। পরিবারের পক্ষ থেকে সম্পর্ক ছিন্ন করার চেষ্টা করা হলেও মান্য বিয়েতে অনড় ছিলেন। শেষ পর্যন্ত তাদের বিয়ে দেওয়া হয়। সম্প্রতি শহরে ফেরার পরই এই ভয়াবহ ঘটনা ঘটে।

ঘটনাটি ‘সম্মানরক্ষার’ নামে সংঘটিত একটি নৃশংস হত্যাকাণ্ড বলে উল্লেখ করে মানবাধিকার সংগঠনগুলো তীব্র নিন্দা জানিয়েছে। পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রমজানে ছুটির ঘাটতি পূরণে ১০ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা

লাইসেন্স ও বৈধ কাগজ ছাড়া মোটরসাইকেলে জ্বালানি তেল দিচ্ছে না পাম্প

কুমিল্লায় সৎ মায়ের নির্যাতনের অভিযোগ, মায়ের কবরের পাশেই অঝোরে কাঁদছেন সন্তান

কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং দুর্ঘটনা গেটম্যানদের ঘরে মাদকের আলামত

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ফ্যাসিস্ট হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যানজট-ট্রাফিক ব্যবস্থা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

কুমিল্লায় বৃদ্ধকে বাঁচাতে খাদের কিনারায় বাস, রক্ষা পেল অর্ধশতাধিক যাত্রীর প্রাণ

বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ এশিয়া-প্যাসিফিক পরিচালকের সাক্ষাৎ

কলার মোচা দেখিয়ে ট্রেন দুর্ঘটনা ঠেকালেন বৃদ্ধ

১০

বিএনপি নেতার বাড়িতে ঢুকে গুলি মা-ছেলে গুলিবিদ্ধ

১১

কনের গায়ে হলুদের আনন্দ শেষ না হতেই বরের মৃত্যু, শোকে দুই পরিবার

১২

বিয়ের অনুষ্ঠানে বরকে জ্বালানি তেল উপহার

১৩

সামনে কঠিন সময়: মির্জা ফখরুল

১৪

তারেক রহমানের সরকার প্রতিশ্রুতি পালন করে

১৫

দ্রব্যমূল্য আরও বাড়তে পারে, সহ্য করেই এগোতে হবে: মির্জা ফখরুল

১৬

পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, তেল পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা

১৭

বিএনপির দুপক্ষের সংঘর্ষ, গুলিতে গৃহবধূ নিহত

১৮

সংবিধানের জন্য জনগণ না, বরং জনগণের জন্যই সংবিধান -ডা: শফিকুর রহমান এমপি

১৯

কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা

২০

প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পাবে ৩৭ হাজার ৫৬৪ পরিবার

প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পাবে ৩৭ হাজার ৫৬৪ পরিবার
সংগৃহীত

নারীর ক্ষমতায়ন, অধিকার, মর্যাদা ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করতে নারী প্রধান পরিবারের নামে ‘ফ্যামিলি কার্ড চালু করতে যাচ্ছে সরকার। পাইলট কর্মসূচির আওতায় প্রথম ধাপে দেশের বিভিন্ন এলাকায় মোট ৩৭ হাজার ৫৬৪টি নারী প্রধান পরিবার এই কার্ড পাবে।

সোমবার (৯ মার্চ) রাজধানীর সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন।

তিনি জানান, আগামীকাল মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তি সংলগ্ন) এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন শেখ হাসিনা।

মন্ত্রী বলেন, পরিবারে নারীকে প্রধান হিসেবে স্বীকৃতি দিয়ে তাঁর নামে ‘ফ্যামিলি কার্ড দেওয়ার মাধ্যমে বিভিন্ন সামাজিক সুরক্ষা সুবিধা সহজে পৌঁছে দেওয়া হবে।

পাইলট প্রকল্পের আওতায় দেশের ১৩টি জেলার ১৩টি সিটি করপোরেশন ও ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে কর্মসূচিটি বাস্তবায়ন করা হচ্ছে। এ জন্য ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিদের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে।

ওয়ার্ড কমিটির সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের আর্থসামাজিক অবস্থা, সদস্যসংখ্যা, শিক্ষা, বাসস্থান এবং ব্যবহৃত গৃহস্থালি সামগ্রীসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করেন। পরে এসব তথ্য ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে যাচাই-বাছাই করা হয়।

পাইলট পর্যায়ে ৬৭ হাজার ৮৫৪টি নারী প্রধান পরিবারের তথ্য সংগ্রহ করা হয়। পরে প্রক্সি মিনস টেস্ট বা দারিদ্র সূচকের ভিত্তিতে পরিবারগুলোকে বিভিন্ন শ্রেণিতে ভাগ করা হয়।

যাচাই-বাছাই শেষে চূড়ান্তভাবে ৩৭ হাজার ৫৬৭টি নারী প্রধান পরিবারকে ভাতা প্রদানের জন্য নির্বাচন করা হয়েছে বলে জানান মন্ত্রী।

তিনি বলেন, পুরো প্রক্রিয়াটি সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন হওয়ায় উপকারভোগী নির্বাচনে দুর্নীতি বা স্বজনপ্রীতির সুযোগ নেই।

ফ্যামিলি কার্ডের আওতায় প্রতিটি নারী প্রধান পরিবারকে একটি স্মার্ট কার্ড দেওয়া হবে। এতে কিউআর কোড ও এনএফসি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। প্রতিটি কার্ডের মাধ্যমে একটি পরিবারের পাঁচজন সদস্য সুবিধা পাবেন।

পাইলটিং পর্যায়ে যোগ্য উপকারভোগীরা মাসিক দুই হাজার ৫০০ টাকা করে ভাতা পাবেন। এই অর্থ জি-টু-পি পদ্ধতিতে সরাসরি সুবিধাভোগী নারীর মোবাইল ওয়ালেট বা ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে।

এ কর্মসূচি বাস্তবায়নের জন্য আগামী জুন ২০২৬ পর্যন্ত মোট ৩৮ কোটি ৭ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে বলেও জানান সমাজকল্যাণমন্ত্রী।