

নেকবর হোসেন , কুমিল্লা প্রতিনিধি;
কুমিল্লার লালমাইয়ে কুস্তি প্রতিযোগিতা চলাকালে মঞ্চে অসুস্থ হয়ে এক খেলোয়াড়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার মোহনপুর আলিম মাদ্রাসা সংলগ্ন মাঠে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত কুস্তি খেলোয়াড়ের নাম হেলাল উদ্দিন মজুমদার (৫৩)। তিনি জেলার লাকসাম উপজেলার বাকই দক্ষিণ ইউনিয়নের কোঁয়ার গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।
হেলাল উদ্দিন স্থানীয় কোঁয়ার বাজারে একটি মুদিদোকান পরিচালনা করেন এবং এলাকায় ‘বলী হেলাল’ নামে পরিচিত একজন কুস্তিগির ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদ্বন্দ্বী খেলোয়াড়ের সঙ্গে কুস্তি লড়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন হেলাল উদ্দিন। একপর্যায়ে তার শরীর নিস্তেজ হয়ে পড়ে। পরিস্থিতি বুঝতে পেরে রেফারি খেলা থামিয়ে দেন এবং আয়োজকরা দ্রুত মাঠে ছুটে আসেন। এ সময় মাঠেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, খেলার শুরুতেই প্রতিপক্ষ খেলোয়াড় হেলাল উদ্দিনকে কৌশলে মাটিতে ফেলে দেন এবং একটি পা ধরে টেনে নিয়ে যান। ঠিক সেই মুহূর্তেই নিস্তেজ হয়ে পড়েন হেলাল, যা উপস্থিত সবার নজরে আসে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মোহনপুর গ্রামের যুবসমাজ ও প্রবাসীদের উদ্যোগে এ কুস্তি টুর্নামেন্টের আয়োজন করা হয়। সোমবার শুরু হওয়া এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বাকই উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন। ঘটনার সময় মাঠে শতাধিক দর্শক উপস্থিত ছিলেন।
লালমাই থানার ওসি মো. নুরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ভিডিও ফুটেজ বিশ্লেষণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণেই হেলাল উদ্দিনের মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন


পর্দায়
একাধিকবার মায়ের চরিত্রে অভিনয় করেছেন। এবার একেবারে নতুন রূপে ধরা দিতে চলেছেন ওপার
বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। না, বাস্তবে নয়—
পর্দাতেই দাদি হচ্ছেন শ্রাবন্তী। আসন্ন এক ওয়েব সিরিজে তিনি অভিনয় করছেন ঠাকুর মা—
অর্থাৎ দাদির চরিত্রে।
জনপ্রিয়
ওটিটি প্ল্যাটফরম হৈচৈ সম্প্রতি জানিয়েছে, চলতি মাসেই শুরু হতে যাচ্ছে তাদের নতুন ওয়েব
সিরিজের শুটিং। সিরিজটি পরিচালনা করবেন অয়ন চক্রবর্তী।
জানা
গেছে, গল্পের পটভূমি বাংলার এক জেলার বনেদি পরিবার। একটি বিয়েকে ঘিরে সেখানে ধীরে ধীরে
জমে ওঠে রহস্য। সেই রহস্যের জট খুলতে উদ্যোগী হন পরিবারের ঠাকুর মা। অর্থাৎ দাদির ভূমিকায়
দেখা যাবে শ্রাবন্তীকে।
ঘোষণা
পর্বেই ইঙ্গিত দেওয়া হয়েছে, ঠাকুমা ও নাতনির দুরন্ত জুটি দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ
হতে চলেছে। তবে নাতনির চরিত্রে কে অভিনয় করছেন, সে বিষয়ে প্রযোজনা সংস্থার পক্ষ থেকে
আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
যদিও
ইন্ডাস্ট্রি সূত্রে শোনা যাচ্ছে, সেই চরিত্রে থাকতে পারেন দিব্যাণী মণ্ডল। দিব্যানী
ছোট পর্দার পরিচিত মুখ। ‘ফুলকি’ ধারাবাহিক শেষ করার পর তিনি পরিচালক
সৃজিত মুখোপাধ্যায়ের একটি ছবিতে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন, যার শুটিং
ইতিমধ্যেই শেষ হয়েছে। এবার তাকে দেখা যাবে ওয়েব সিরিজে। টলিপাড়ায় আলোচনায় রয়েছে শ্রাবন্তী
ও দিব্যাণীর মুখের মিল নিয়েও।
অনেকেই
মনে করছেন, পর্দায় দাদি-নাতনির রসায়ন আরো বিশ্বাসযোগ্য করে তুলবে এই সাদৃশ্য। এই নতুন
চরিত্র নিয়ে শ্রাবন্তী বলেন, ‘নতুন বছরে নতুন ধরনের গল্পের অংশ হচ্ছি। এবার ঠাকুমার
চরিত্রে। গ্র্যান্ডচাইল্ডের সঙ্গে রহস্য সমাধান করব।’
মন্তব্য করুন


তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে ভারতের
সঙ্গে আলোচনার কথা জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক
ড. মুহাম্মদ ইউনূস। দীর্ঘদিন ধরে অমীমাংসিত বিষয়টি ঝুলে থাকার কারণে এতে কোনো দেশেরই
লাভ হচ্ছে না বলে জানান তিনি। (খবর এনডিটিভির)
ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআইকে দেয়া
এক সাক্ষাতকারে এ কথা বলেন ড. ইউনূস। ঢাকায় তার সরকারি বাসভবনে এ সাক্ষাৎকার দেন তিনি।
ড. ইউনূস বলেন, আমি যদি জানি, আমি কতটুকু পানি পাব, সেটা ভালো হতো। এমনকি পানির পরিমাণ
নিয়ে যদি আমি খুশি নাও হই, তাতেও কোনো সমস্যা নেই। এই বিষয়টি সমাধান হতেই হবে। কারণ
পানি বণ্টনের বিষয়টি নিয়ে বসে থাকার ফলে এতে কোনো কাজ হচ্ছে না।
তিস্তার পানি বণ্টন নিয়ে অন্তর্বর্তী
সরকার ভারতকে চাপ দেবে কিনা- পিটিআইয়ের এমন প্রশ্নে ড. ইউনূস বলেন, চাপ শব্দটি অনেক
বড়। আমি এই কথা বলছি না। আমরা আলোচনা করব। তবে আমাদের একসঙ্গে বসে সমস্যার সমাধান করতে
হবে।
২০১১ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী
মনমোহন সিংয়ের ঢাকা সফরকালে তিস্তার পানিবণ্টন চুক্তি স্বাক্ষর অনেকটা চূড়ান্ত হয়ে
গিয়েছিল। তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই চুক্তিকে অনুমোদন দিতে অস্বীকৃতি জানানোর
ফলে চুক্তি আর হয়নি। তখন মমতা দাবি করেছিলেন, তার রাজ্যেই পানির সংকট রয়েছে।
প্রধান
উপদেষ্টা আরও বলেন, তিস্তার পানি বণ্টন নতুন কোনো ইস্যু নয়, এটি অনেক পুরাতন ইস্যু।
বিষয়টি নিয়ে আমরা একাধিকবার কথা বলেছি। এমনকি পাকিস্তান পিরিয়ডেও কথা হয়েছে। আমরা সবাই
চেয়েছি এটির সমাধান করতে, এমনকি ভারত সরকারও এর জন্য প্রস্তুত ছিল। কিন্তু পশ্চিমবঙ্গের
সরকার এর জন্য প্রস্তুত ছিল না। আমরা চাই এর সমাধান করতে। ভাটির দেশ হিসেবে আমাদের
পানি পাওয়ার অধিকার রয়েছে।
মন্তব্য করুন


জাতীয়
বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী ১৯ ও ২০ নভেম্বর এর (রবিবার ও সোমবার) সব পরীক্ষা স্থগিত
করা হয়েছে।
১৮
নভেম্বর (শনিবার) দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো
হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণে ওই দুদিনের সব
পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। স্থগিত এসব পরীক্ষার সংশোধিত তারিখ
সংশ্লিষ্ট সবাইকে পরে জানানো হবে। এ ছাড়া পূর্ব ঘোষিত অন্যান্য পরীক্ষার তারিখ ও সময়সূচি
অপরিবর্তিত থাকবে।
মন্তব্য করুন


ঘুমানোর
ভান করে উড়োজাহাজে নারী সহযাত্রীর গায়ে বারবার হাত রাখছিলেন ভারতীয় এক যাত্রী। তারপর
যৌন হয়রানির অভিযোগে যেতে হলো আদালতে। যুক্তরাষ্ট্রের এক অভ্যন্তরীণ ফ্লাইটে এ ঘটনায়
ঘটেছে।
ওই
ভারতীয় নাগরিকের নাম বরুণ অরোরা (৩৮)। এ মামলায় ভার্জিনিয়ায় একটি আদালতে দোষী সাব্যস্ত
হয়েছেন তিনি। তার সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড হতে পারে বলে এনডিটিভির প্রতিবেদনে জানা
গেছে।
মার্কিন
অ্যাটর্নি অফিসের দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, ঘটনাটি ঘটে ২০২৪ সালের ২৯ আগস্ট।
সেদিন রোড আইল্যান্ড থেকে ওয়াশিংটনগামী একটি ফ্লাইটে ভ্রমণ করছিলেন অরোরা।
আদালতের
নথিপত্র অনুযায়ী, অরোরার পাশের আসনে বসা ওই নারী যাত্রী উড়োজাহাজ অবতরণের ঠিক আগমুহূর্তে
ঘুম থেকে ওঠার পর বুঝতে পারেন, অরোরা তাঁকে আপত্তিকরভাবে স্পর্শ করছেন।
বিবৃতিতে
বলা হয়, ‘ঘুমের মাস্ক পরা অরোরা ঘুমানোর ভান করেন এবং ভুক্তভোগী বারবার তার হাত সরিয়ে
দেওয়ার পরও তিনি হাত সরাননি।’
মামলাটির
তদন্ত করে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)-এর ওয়াশিংটন ফিল্ড অফিস। রাষ্ট্রপক্ষে
মামলা পরিচালনা করেন বিশেষ সহকারী মার্কিন অ্যাটর্নি ম্যাডিসন মুমা এবং সহকারী মার্কিন
অ্যাটর্নি রাসেল এল কার্লবার্গ।
অ্যাটর্নি
অফিস আরও জানায়, ভারতীয় নাগরিক অরোরা বৈধ কাগজপত্র ছাড়াই যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন।
তাকে ২৯ জানুয়ারি ফ্লাইটে অবস্থানকালে আপত্তিকর আচরণ ও হেনস্থার অভিযোগে দোষী সাব্যস্ত
করা হয়। যুক্তরাষ্ট্রের দণ্ড নির্দেশিকা ও অন্যান্য আইনি বিবেচনা মাথায় রেখে আগামী
৭ মে ফেডারেল জেলা আদালতের একজন বিচারক তার সাজা নির্ধারণ করবেন।
এ
ধরনের আরেক ঘটনায়, গত বছরের নভেম্বরে যুক্তরাজ্যে ৩৪ বছর বয়সী এক ভারতীয় নাগরিককে ২১
মাসের কারাদণ্ড দেওয়া হয়। জাভেদ ইনামদার নামে ওই ব্যক্তি ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে
১২ বছর বয়সী এক কিশোরীকে যৌন নিপীড়নের দায়ে দণ্ডিত হন। ২০২৪ সালের ১৪ ডিসেম্বর মুম্বাই
থেকে লন্ডনগামী ওই ফ্লাইটে ঘটনাটি ঘটে।
মন্তব্য করুন


পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী
উপলক্ষে চট্টগ্রামে জশনে জুলুসের র্যালিতে গিয়ে অসুস্থ ও পদদলিত হয়ে দুইজনের প্রাণ
গেলো । আহত হয়েছেন আরও কয়েকজন।
নিহতরা হলেন , পটিয়ার বাসিন্দা
আইয়ুব আলী (৬০) ও নগরের কালামিয়া বাজার এলাকার সাইফুল ইসলাম (১৩)।
আজ শনিবার (৬ সেপ্টেম্বর)
দুপুর ১২টার দিকে নগরের মুরাদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন তীব্র গরমের কারণে আইয়ুব আলী অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাইফুল ইসলাম নামের আরেক কিশোর আহত হওয়ার পর হাসপাতালে আনা হলে প্রথমে ওয়ার্ডে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় আইসিইউতে নেওয়া হয়। সেখানে তার মৃত্যুবরন হয়। লাশ মর্গে রাখা হয়েছে।
এছাড়া ভিড়ের মধ্যে চাপা পড়ে এবং নালার ওপর বসানো কাঠের সেতু ভেঙ্গে আহত হয়েছেন। প্রায়ই আরও ৭-৮ জন আহত ব্যক্তিদের মধ্যে একজনকে আইসিইউতে রাখা হয়েছে।হতাহতদের হাসপাতালে নিয়ে যান আঞ্জুমানে রহমানিয়া ট্রাস্টের মেডিক্যাল টিমের সদস্যরা।
তারা জানান, ভিড়ের মধ্যে গরমে অসুস্থ হয়ে বেশ কয়েকজন পদদলিত হন। আহত ৮ জনকে উদ্ধার করে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে।
মন্তব্য করুন


ভারতের
গুরুগ্রামে প্রেমিকের বিরুদ্ধে চাঞ্চল্যকর নির্যাতনের অভিযোগ উঠেছে। অভিযোগকারী তরুণী
ত্রিপুরার বাসিন্দা। বিয়ে নিয়ে কথাকাটাকাটির জেরে অভিযুক্ত যুবক শিবম টানা তিন দিন
ধরে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন বলে অভিযোগ।
ভারতীয়
সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, পড়াশোনার সূত্রে গুরুগ্রামে থাকা ওই তরুণীর সঙ্গে সামাজিক
যোগাযোগমাধ্যমে শিবমের পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং বিয়ের
পরিকল্পনাও চলছিল। একসময় তারা একই বাসায় লিভ-ইন সম্পর্কে থাকতে শুরু করেন।
তরুণীর
অভিযোগ, নির্যাতনের সময় শিবম তার যৌনাঙ্গে স্যানিটাইজার ঢেলে আগুন ধরিয়ে দেন। পাশাপাশি
মাথা দেয়ালে ঠুকে দেওয়া হয় এবং কাচের বোতল ভেঙে আঘাত করা হয়। এমনকি ছুরি নিয়ে তাকে
হত্যার চেষ্টাও করা হয়েছিল বলে অভিযোগ।
গুরুতর
আহত অবস্থায় প্রথমে তাকে স্থানীয় সরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে এইমস হয়ে দিল্লির
সফদরজং হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তরুণীর অবস্থা আশঙ্কাজনক।
গুরুগ্রামের
ডিসিপি হিতেশ যাদব জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিবমকে গ্রেপ্তার
করা হয়েছে। দুজনেরই বয়স ১৯ বছর। শিবমের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণসহ একাধিক
গুরুতর ধারায় মামলা রুজু করা হয়েছে।
মন্তব্য করুন


মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা প্রায় ১১টা ৫৫ মিনিটে কুষ্টিয়ার লালন শাহ সেতুর ভেড়ামারা প্রান্তে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। দ্রুতগতির একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় পুলিশের বিশেষ শাখা (ডিএসবি)-এর দুই কর্মকর্তা ঘটনাস্থলেই প্রাণ হারান।নিহতরা হলেন পাবনা জেলা ডিএসবির ঈশ্বরদী জোনে কর্মরত ইন্সপেক্টর মোজাহারুল ইসলাম এবং এএসআই কায়েস উদ্দিন। বিষয়টি ভেড়ামারা থানার ওসি জাহেদুর রহমান ও ঈশ্বরদী থানার ওসি মো. মনিরুজ্জামান নিশ্চিত করেছেন।পুলিশ সূত্রে জানা যায়, ইন্সপেক্টর মোজাহারুল ইসলামের বাড়ি রংপুর জেলার পীরগাছা থানার ইটাকুমারী গ্রামে। অন্যদিকে এএসআই কায়েস উদ্দিন রাজশাহী জেলার তানোর থানার রাতৈল গ্রামের বাসিন্দা।ঈশ্বরদী থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, ইন্সপেক্টর মোজাহারুল ইসলাম মাত্র একদিন আগে, অর্থাৎ সোমবার ঈশ্বরদী জোনে যোগদান করেন। বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে মঙ্গলবার সকালে তিনি এএসআই কায়েস উদ্দিনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে তথ্য সংগ্রহের উদ্দেশ্যে বিভিন্ন এলাকায় বের হন। এ সময় লালন শাহ সেতুর ভেড়ামারা প্রান্তে টোল প্লাজার কাছে একটি দ্রুতগামী কাভার্ড ভ্যান তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে দু’জনই গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।খবর পেয়ে কুষ্টিয়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।ভেড়ামারা থানার ওসি জাহেদুর রহমান জানান, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি আটক করা সম্ভব হয়নি। নিহতদের মরদেহ কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।এদিকে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহগুলো পাবনায় পাঠানো হবে।
মন্তব্য করুন


৩ সেপ্টেম্বর ছিল অস্ত্র-গোলাবারুদ জমা দেওয়ার শেষ দিন।
ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সারাদেশে বিক্ষুব্ধ জনতা বিভিন্ন থানায় অগ্নিসংযোগ ও হামলা করে। তখন থানা ও ফাঁড়িতে হামলার পর অস্ত্র-গোলাবারুদ লুট করে নেয় দুর্বৃত্তরা।
গত ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া অস্ত্র উদ্ধারের অভিযানে এখন পর্যন্ত বিভিন্ন ধরনের ১৮৫টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ছাড়া অভিযানে ৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক বার্তায় এসব তথ্য নিশ্চিত করে জানানো হয়েছে যে, ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া অস্ত্র উদ্ধার অভিযানে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত মোট অস্ত্র উদ্ধার হয়েছে ১৮৫টি। এ সময় ৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে ১১টি রিভলভার, ৫৬টি পিস্তল, ১১টি রাইফেল, ২৫ টি শটগান, ৫টি পাইপগান, ২০টি শুটারগান, ১৩টি এলজি, ২৫টি বন্দুক, একটি একে-৪৭, দুটি গ্যাসগান, একটি চাইনিজ রাইফেল, তিনটি এয়ারগান, চারটি এসবিবিএ, চারটি এসএমজি, দুটি টিয়ার গ্যাস লঞ্চার ও দুটি ত্রি-কোয়াটার।
প্রসঙ্গত, গত ৩ সেপ্টেম্বর পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো খুদে বার্তায় জানানো হয়, বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে দেশের বিভিন্ন থানা থেকে লুট হওয়া পুলিশের দুই হাজার ৬৬টি অস্ত্র উদ্ধার হয়নি। এ ছাড়াও তিন লাখ ২০ হাজার ৬৬০টি গুলি, আট হাজার ৯০৫টি টিয়ারগ্যাস সেল, দুই হাজার ৫৭৬টি সাউন্ড গ্রেনেড, ৭৫১টি টিয়ারগ্যাস গ্রেনেড উদ্ধার হয়নি বলেও জানানো হয়।
মন্তব্য করুন


ত্রয়োদশ
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে আগামী ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি মাঠে থাকবে আইনশৃঙ্খলা
বাহিনী।
আজ
বুধবার (৭ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এ-সংক্রান্ত পরিপত্র থেকে বিষয়টি
জানা গেছে।
পরিপত্রে
বলা হয়েছে, নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন হবে ৮ ফেব্রুয়ারি। নিয়োজিত থাকবে ১৪
ফেব্রুয়ারি পর্যন্ত, মোট সাতদিন।
এছাড়া
মেট্রোপলিটন এলাকার বাইরে প্রতি ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবেন ১৫–১৬
জন। গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে ১৭–১৮ জন। মেট্রোপলিটন এলাকায় প্রতি সাধারণ
ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবেন ১৬ জন। গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) ভোটকেন্দ্রে
থাকবে ১৭ জন।
দুর্গম
ও বিশেষ এলাকায় সাধারণ ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবেন ১৬–১৭
জন। আর গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে থাকবে ১৭ থেকে ১৮ জন।
ইসি
ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৫ জানুয়ারি
থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে।
প্রার্থিতা
প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা
প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি।
প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোট গ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।
মন্তব্য করুন


২৭
লাখ টাকা আত্মসাৎ ও হুমকি ধামকি এবং ভয়ভীতি দেখানোর অভিযোগে করা মামলায় অভিনেত্রী মেহজাবীন
চৌধুরী এবং তার ভাই আলিসান চৌধুরীকে অব্যাহতি দিয়েছেন আদালত।
আজ
সোমবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক মো. আদনান জুলফিকার শুনানি
শেষে তাদের জামিন মঞ্জুর করেন।
এ
বিষয়ে আসামিপক্ষের আইনজীবী তুহিন হাওলাদার বলেন, আমরা দুজনের পক্ষে আদালতে জবাব দাখিল
করেছি। আদালতকে বলেছি মামলার ৭৯ লাইনের বক্তব্য সাজানো ও মনগড়া।
বাদীর
সঙ্গে মেহজাবীন চৌধুরী ও তার ভাইয়ের কোনো দেখা হয়নি। হুমকি-ধামকির কোন প্রশ্নই আসেনা।
শুনানি শেষে আদালত তাদেরকে অব্যাহতি দিয়ে মামলাটি নথিজাত করেছেন।
এদিন
মেহজাবীন ও তার ভাই আলিসান আদালতে উপস্থিত হন।
এসময়
মেহজাবীনের মুখে কাল মাস্ক ছিল। পরে তাদের উপস্থিতি শুনানি হয়। শুনানি শেষে তারা আদালত
প্রাঙ্গণে ছেড়ে যান।
এর
আগে গত ১০ নভেম্বর পারিবারিক ব্যবসার পার্টনার হিসেবে রাখার বিনিময়ে ২৭ লাখ টাকা আত্মসাৎ
ও হুমকি ধামকি এবং ভয়ভীতি দেখানোর অভিযোগে করা মামলায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
জারি করা হয়।
এ
বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে। পরে ১৬ নভেম্বর
মেহজাবীন ও তার ভাই আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছিলেন।
মামলার
সূত্রে জানা গেছে, আমিরুল ইসলামের সাথে দীর্ঘদিন পরিচয়ের সুবাদে বিভিন্ন প্রলোভন দেখিয়ে
মেহজাবীন চৌধুরীর নতুন পারিবারিক ব্যবসার পার্টনার হিসেবে রাখবে বলে নগদ অর্থে এবং
বিকাশের মাধ্যমে বিভিন্ন সময়ে ২৭ লাখ টাকা দেন। এরপর মেহজাবীন ও তার ভাই দীর্ঘদিন ব্যবসায়িক
কার্যক্রম শুরুর উদ্যোগ না নেওয়ায় আমিরুল ইসলাম বিভিন্ন সময় টাকা চাইতে গেলে আজকে দিবো,
কালকে দিবো বলে দীর্ঘদিন কালক্ষেপন করে। পরবর্তীতে গত ১১ ফেব্রুয়ারি বিকেলে পাওনা টাকা
চাইতে যান তিনি।
তাকে
১৬ মার্চ হাতিরঝিল রোডের পাশে একটি রেস্টুরেন্টে আসতে বলেন। ওইদিন ঘটনাস্থলে গেলে মেহজাবীন
ও তার ভাইসহ আরো অজ্ঞাতনামা ৪/৫ জন অকথ্য ভাষায় গালিগালাজ করে।
তারা
বলেন "এরপর তুই আমাদের বাসায় টাকা চাইতে যাবি না।তোকে বাসার সামনে পুনরায় দেখলে
জানে মেরে ফেলব।' এসব কথা বলে তারা আমিরুলকে জীবননাশের হুমকি ধামকি ও ভয়ভীতি প্রদর্শন
করেন। বিষয়টি সমাধানের জন্য সংশ্লিষ্ট ভাটারা থানায় গেলে কর্তৃপক্ষ আদালতে মামলা দায়ের
করার জন্য পরামর্শ দেয়। এ ঘটনায় আমিরুল ইসলাম ২৪ মার্চ বাদী হয়ে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট
আদালতে মামলা দায়ের করেন।
মন্তব্য করুন