

ভারতের মধ্যপ্রদেশে ২১ বছর বয়সী উঠতি মডেল খুশবু আহিরওয়ারের মৃত্যু ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। সোমবার ভোরে সিহোর জেলার ভৈনসাখেদি এলাকার একটি বেসরকারি হাসপাতালের সামনে থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
প্রাথমিকভাবে হাসপাতাল সূত্র ও পুলিশের পক্ষ থেকে জানানো হয়, খুশবুকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে এসেছিলেন তার প্রেমিক কাসিম, তবে কিছুক্ষণ পরই তিনি সেখান থেকে পালিয়ে যান।
হাসপাতালের চিকিৎসকদের দাবি, খুশবুকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। পরে ঘটনাটি পুলিশকে জানানো হয়। পরিবারের অভিযোগের পর খুশবুর মরদেহ ভোপালের গান্ধী মেডিকেল কলেজে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত করা হচ্ছে।
হাসপাতালের বাইরে কান্নায় ভেঙে পড়েন খুশবুর মা লক্ষ্মী আহিরওয়ার। তিনি অভিযোগ করেন, “আমার মেয়েকে নির্দয়ভাবে হত্যা করা হয়েছে। তার শরীরে অসংখ্য আঘাতের দাগ ছিল, মুখ ফুলে গিয়েছিল। ওকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে।”
মুখ্যমন্ত্রী ড. মোহন যাদবের কাছে দ্রুত তদন্ত ও বিচার দাবি জানিয়েছেন খুশবুর বোন। তার ভাষায়, “আমার বোনকে হত্যা করা হয়েছে, তার শরীরে নির্যাতনের স্পষ্ট চিহ্ন রয়েছে। মুখ্যমন্ত্রী যেন দ্রুত ব্যবস্থা নেন, আমরা ন্যায়বিচার চাই।”
পরিবার জানায়, খুশবু প্রায় তিন বছর ধরে ভোপালে বসবাস করছিলেন। তিনি ২৭ বছর বয়সী কাসিম নামের এক যুবকের সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন। ওই কাসিমই তাকে হাসপাতালে রেখে পালিয়ে যান বলে অভিযোগ।
পুলিশ সূত্রে জানা গেছে, উজ্জয়িনী থেকে ভোপাল ফেরার পথে খুশবুর শারীরিক অবস্থা খারাপ হয়। তখন কাসিম তাকে হাসপাতালে নিয়ে এলে তাকে মৃত ঘোষণা করা হয়। এরপরই তিনি সেখান থেকে উধাও হয়ে যান। পুলিশ জানিয়েছে, কাসিমকে আটক করতে অভিযান চলছে।
তদন্ত কর্মকর্তারা বলেন, “খুশবুর শরীরে পাওয়া আঘাতের চিহ্নগুলো মারধর ও সম্ভাব্য যৌন নির্যাতনের ইঙ্গিত দেয়। ময়নাতদন্তের রিপোর্টের পরই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। সব দিক থেকেই তদন্ত চলছে।”
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ডায়মন্ডগার্ল৩০’ নামে পরিচিত খুশবু ছিলেন স্থানীয়ভাবে জনপ্রিয় এক তরুণ মডেল। বিভিন্ন ফটোশুট, ব্র্যান্ড প্রমোশন এবং অনলাইন কোলাবোরেশনের মাধ্যমে তিনি পরিচিতি পেয়েছিলেন। বিএ প্রথম বর্ষে পড়া ছেড়ে দিয়ে তিনি ভোপালে পার্টটাইম কাজের পাশাপাশি মডেলিং পেশায় নিজের জায়গা তৈরির চেষ্টা করছিলেন।
মন্তব্য করুন


মদিনার
পবিত্র মসজিদে নববীর মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান
ইন্তেকাল করেছেন ।
সৌদি
আরবের দুই পবিত্র মসজিদভিত্তিক
ওয়েবসাইট ‘ইনসাইড দ্য হারামাইন’ সামাজিক
মাধ্যমে এক পোস্টে জানিয়েছে,আজ মঙ্গলবার ফজরের
পর মসজিদে নববীতে তার জানাজা আদায়
করা হয়। এরপর তাকে
মদিনার ঐতিহাসিক জান্নাতুল বাকি কবরস্থানে দাফন
করা হয় বলে জানা
গেছে।
শেখ
ফয়সাল নোমান দীর্ঘদিন ধরে মসজিদে নববীর
মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
তার সুমধুর আজান ও ধর্মীয়
নিষ্ঠা বিশ্বের লাখো মুসলমানের হৃদয়ে
গভীর প্রভাব ফেলে।
শেখ
ফয়সাল নোমানের মৃত্যুতে মুসলিম উম্মাহ এক নিবেদিতপ্রাণ খাদেমকে
হারাল।
ইনসাইড
দ্য হারামাইন জানিয়েছে, শেখ ফয়সাল নোমান
১৪২২ হিজরিতে মসজিদে নববীর মুয়াজ্জিন নিযুক্ত হন। তিনি বংশ
পরম্পরায় মসজিদে নববীতে আজান দেওয়ার সৌভাগ্য
অর্জন করেছিলেন।
শেখ
ফয়সাল নোমান ১৪২২ থেকে ১৪৪৭
হিজরি পর্যন্ত ২৫ বছর ধরে
মসজিদে নববীর মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
মন্তব্য করুন


আজ রোববার (৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। ‘বহুভাষায় শিক্ষার প্রসার: পারস্পরিক বোঝাপড়া ও শান্তির জন্য সাক্ষরতা’এই প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হচ্ছে এ বছরের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস।
দিবসটি উপলক্ষে এক বাণীতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিরক্ষরতামুক্ত বাংলাদেশ গড়তে আনুষ্ঠানিক ও উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘শিক্ষা মানুষের অন্যতম মৌলিক অধিকার। জাতি গঠনের প্রধান হাতিয়ার।’
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদ্যাপনের মূল লক্ষ্য হচ্ছে দেশের জনগণকে শিক্ষা ও সাক্ষরতার বিষয়ে সচেতন ও উৎসাহী করে তোলা এবং তাদের মানবসম্পদে রূপান্তর করা। মাতৃভাষায় সাক্ষরতা অর্জনের পাশাপাশি এক বা একাধিক ভাষা শেখার সুযোগ সৃষ্টির মাধ্যমে শিশু, কিশোর ও তরুণদের যোগাযোগ দক্ষতা বাড়াতে হবে। ব্যক্তিগত জীবনমান, জাতীয় উন্নয়ন ও শান্তি ত্বরান্বিত করতে আমাদের যোগাযোগ দক্ষতা বাড়াতে হবে। এ বছরের আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের প্রতিপাদ্য সেই লক্ষ্যই তুলে ধরছে। শিক্ষা জাতি গঠনের প্রধান বাহন এবং শিক্ষার প্রথম ধাপ হলো সাক্ষরতা।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আন্তর্জাসাক্ষরতার লক্ষ্যমাত্রা অর্জন ও সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিতে সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর গৃহীত কর্মসূচি বাস্তবায়নে সর্বদা সচেষ্ট থাকতে বলেন।তিক সাক্ষরতা দিবসে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে
এবারের সাক্ষরতা দিবসে গৃহীত সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, আমি জেনে আনন্দিত যে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৪ উদ্যাপন করছে।
বিশ্বব্যাপী ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস (আইএলডি) উদ্যাপন করা হচ্ছে ১৯৬৭ সাল থেকে।
মন্তব্য করুন


বৈঠকে
বসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপির
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এরআগে শুক্রবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের জন্য হোটেল ডোরচেস্টারে পৌঁছেন তারেক রহমান। এদিন বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে বাসা থেকে রওনা হন তিনি।
এ সময় তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপার্সনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের রুদ্ধদ্বার এই বৈঠক দুই ঘণ্টা ধরে চলবে। বৈঠকে আগামী জাতীয় নির্বাচনের রোডম্যাপসহ অন্তর্বর্তী সরকারের গৃহীত নানা রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে আলোচনা হবে। তারেক রহমানের দেশে ফেরার বিষয়টিও আসতে পারে আলোচনায়।
মন্তব্য করুন


প্রতি বছরের ন্যায় এবারো মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষার টান দুই বাংলার ভাষাপ্রেমীদের মিলনমেলা বসে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট নো-ম্যান্সল্যান্ড এলাকায়।
বুধবার সকালে এ মেলার আয়োজন করা হয়। এসময় দু'দেশের শতশত ভাষাপ্রেমী মানুষ বিজিবি ও বিএসএফের বাধার মুখে প্রবেশ করতে পারেনি।
বেনাপোল চেকপাস্ট নো-ম্যান্সল্যান্ডে নির্মিত অস্থায়ী শহীদ বেদীতে সকাল সাড়ে ১১টায় ভারত ও বাংলাদশ ভাষাপ্রমী শতশত মানুষ ফুল দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা জানান।
দু'দেশের পক্ষ নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গ বনগাঁও অঞ্চলের এমএলএ শ্রী নারায়ন গোস্বামী ও যশোর-১ আসনর সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন।
ভারতের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, পশ্চিমবঙ্গ বনগাঁও অঞ্চলর এমএলএ শ্রী নারায়ন গোস্বামী, শ্রী বীনা মন্ডল সভপতি উত্তর ২৪ পরগঁনা জেলা পরিষদ, সাবেক এমপি মমতা ঠাকুর, শ্রীমতি ইলাবাচী সভাপতি গাইঘাটা পঞ্চায়ত সমিতি, শ্রী সুরজীত বিশ্বাস সাবেক বিধায়ক, শ্রী বিশ্বজিত দাস সাবেক সাংসদ, হাবড়া পৌর মেয়র শ্রী নারায়ন সাহা।
বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানান, যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযাদ্ধা সিরাজুল হক মঞ্জু, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী, শার্শা উপজেলা সহকারী কমিশনার ভুমি ফারজানা ইসলাম, বেনাপোল পৌর মেয়র আলহাজ্ব নাসির উদ্দিন, অধ্যক্ষ ইব্রাহিম খলিল, বেনাপাল পোর্ট থানার ওসি শ্রী সুমন ভক্ত, ইমিগ্রেশন ওসি কামরুজ্জামান বিশ্বাস, শার্শা থানার ওসি মনিরুজ্জামান, শার্শা উপজেলা বীর মুক্তিযাদ্ধা কামান্ডার মাজাফ্ফর হোসেন, বিজিবির আইসিপি ক্যাম্পর কামান্ডার মিজানুর রহমান, যুবলীগের সভাপতি অহেদুজ্জামান অহিদ এবং সাধারণ সম্পাদক সাহরাব হোসেন।
এছাড়াও সর্বস্তরের জনগণ এতে অংশ নেন।
এরপর দুই দেশের জনগণের জন্য উভয় দেশ থেকে মিষ্টি পাঠানা হয়।
মন্তব্য করুন


সৌদি আরবের মক্কা অঞ্চলের একাধিক স্থানে স্বর্ণের নতুন খনির সন্ধান পাওয়া গেছে। গত বৃহস্পতিবার(২৮ ডিসেম্বর) সৌদি অ্যারাবিয়ান মাইনিং কোম্পানি (মাদেন) এই ঘোষণা দিয়েছে। খবর রয়টার্স' ও সৌদি গেজেট'র।
কোম্পানি এক বিবৃতিতে জানায়, নতুন সন্ধান পাওয়া খনিগুলো কোম্পানিটির বিদ্যমান মানসুরা মাসারাহ স্বর্ণের খনির দক্ষিণে অবস্থিত।
স্বর্ণের খনির সন্ধানে তারা ২০২২ সালে ১০০ কিলোমিটার উপত্যকা এলাকায় অনুসন্ধান কার্যক্রম শুরু করে। এই অনুসন্ধানে প্রথমবারের মতো স্বর্ণের মজুত আবিষ্কৃত হলো।
সংগৃহীত নমুনা বিশ্লেষণে নতুন খনিতে উচ্চ মানসম্পন্ন স্বর্ণ থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। জরিপের ফলাফলের আলোকে কোম্পানিটি ২০২৪ সালে মানসুরা মাসারাহ এলাকা ঘিরে ব্যাপক খননকাজ চালানোর পরিকল্পনা করছে।
মন্তব্য করুন


যুক্তরাষ্ট্রের জর্জিয়াতে পর্দা উঠেতে
যাচ্ছে কোপা আমেরিকার ৪৮তম আসরের। টুর্নামেন্টটির উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে বর্তমান
চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও কানাডা। মার্সিডিজ-বেনজ স্টেডিয়ামে শুক্রবার (২১ জুন) বাংলাদেশ
সময় ভোর ৬টায় ম্যাচটি শুরু হবে।
জানা গেছে, বাংলাদেশে টি-স্পোর্টস এ
দেখা যাবে খেলাটি। এছাড়াও অনলাইনে টি-স্পোর্টস অ্যাপেও দেখা যাবে খেলা। আর ভারতে সনি
ওয়ান, সনি ওয়ান এইচডি, সনি টু, সনি টু এইচডি, সনি লিভ অ্যাপে খেলা উপভোগ করা যাবে।
টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা
উরুগুয়ের সঙ্গে যৌথভাবে ১৫টি শিরোপা জিতেছে।
উদ্বোধনী ম্যাচে খেলতে নামলেই একটি
রেকর্ড গড়বেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। ঐতিহ্যবাহী টুর্নামেন্টিটর সবচেয়ে বেশি
ম্যাচ খেলার রেকর্ডটি মেসির সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছেন চিলির গোলরক্ষক সের্হিও লিভিংস্তোন।
তবে কানাডার বিপক্ষে মাঠে নামলেই এককভাবে চূড়ায় উঠবেন আর্জেন্টাইন অধিনায়ক। কোপা আমেরিকার
সবচেয়ে বেশি গোলের মালিক আর্জেন্টিনার নরবের্তো মেন্ডেস ও ব্রাজিলের জিজিনিয়ো। যৌথভাবে
সমান সংখ্যক ১৭ গোল করে এ তালিকায় শীর্ষে রয়েছে তারা। কোপা আমেরিকায় সবচেয়ে বেশি গোলের
রেকর্ড গড়তে মেসির দরকার আরও ৫টি। ৩৪ ম্যাচে তার গোল ১৩টি। মেসি এবার কোপার সপ্তম
আসর খেলতে নামবেন। প্রথম আর্জেন্টাইন খেলোয়াড় হিসেবে ভিন্ন সাত আসরে খেলার কীর্তি গড়বেন
মায়ামির এই ফুটবলার। কোপা আমেরিকায় দুটি করে হ্যাটট্রিক আছে ১০ জনের। এবার একটি হ্যাটট্রিক
করলে এই তালিকায় নাম লেখাবেন মেসি। টুর্নামেন্টিতে তার একমাত্র হ্যাটট্রিক ২০১৬ আসরে,
পানামার বিপক্ষে।
সূচি অনুযায়ী, এবারের আসর চলবে ২৬ দিন।
গ্রুপ পর্ব হবে ২০ জুন থেকে ২ জুলাই। কোয়ার্টার ফাইনাল ৪ থেকে ৬ জুলাই। সেমিফাইনাল
৯ ও ১০ জুলাই। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ১৩ জুলাই। ফাইনাল হবে ১৪ জুলাই।
মন্তব্য করুন


সন্ধান মিলেছে এক ভয়ঙ্কর বৃক্ষনারীর কিন্তু এ নারীদেহের বেশির ভাগ অংশই গাছ দিয়ে তৈরি। জনশ্রুতি আছে ছাড়া পেলে নাকি জঙ্গলের মধ্যে দৌড়ে বেড়ায় এ অশরীরী ।
কানাডার লাব্রাডর এবং নিউফাউন্ডল্যান্ডের কাছে কোন্নে নদীর কাছে গ়ড়ে উঠেছে মিয়াওপুকেক ফার্স্ট নেশন রিজ়ার্ভ। আর এখানকার ঘন জঙ্গলের মধ্যেই খোঁজ মিলেছে ভয়ঙ্কর এ নারীরূপী গাছের।
নারীর দেহের সঙ্গে গাছটিকে আলাদা করা যাচ্ছে না। পা দুটিও যেন গাছেরই অংশ। কোমর, পেট থেকে গলা পর্যন্ত যেন গাছের মধ্যে ঢুকে রয়েছে। তবে নারীদেহটি মু্ণ্ডহীন। গাছটি সোজা দাঁড়িয়ে থাকলেও নারীর দেহটি বেঁকে গিয়ে বাঁদিকে হেলে রয়েছে। যেন গাছ থেকে নিজেকে আলাদা করার চেষ্টায় ছিলেন ওই নারী। মাথা আলাদা করতে পারলেও দেহের সর্বাংশ আটকে পড়েছে গাছের ভিতর। গাছের বাইরের দিকে মাথা বার করতে গিয়ে তা কাটা পড়েছে বলেও মনে করা হয়। জঙ্গলের ভিতর বহু দিন এই গাছ থাকলেও তা নজরে পড়ে ২০২২ সালে।
মিয়াওপুকেক রিজ়ার্ভে ঘন জঙ্গলের ভিতর এমন একটি গাছ রয়েছে যার বাকল, গুঁড়ি বেরিয়ে এমন আকার ধারণ করেছে এক নজরে যা দেখলে মনে হয় গাছটি কোনও নারীকে নিজের ভিতরে টেনে রাখার চেষ্টা করছে।
অনেক আগে মিয়াওপুকাক রিজ়ার্ভে ঘুরতে গিয়েছিলেন শেন ম্যাকডোনাল্ড এবং অ্যাডা জন নামে দুই পর্যটক। জঙ্গলের ভিতর হাইক করতে গিয়ে এই অদ্ভুত গাছ নজরে পড়ে তাঁদের। দেখামাত্রই অবাক হয়ে যান তাঁরা।
শেন এবং অ্যাডা দুজনেই তখন নারীর নকল মাথা তৈরির সিদ্ধান্ত নেন। শ্যাওলা দিয়ে নারীর চোখ, মুখও তৈরি করেন। মাথার সঙ্গে নকল চুল তৈরি করে গাছের সঙ্গে নকল মাথাটি লাগিয়ে দেন তাঁরা। এরপর গাছের ছবিটি সমাজমাধ্যমে পোস্ট করেন শেন এবং অ্যাডা। তারপরেই সমাজমাধ্যমে শুরু হয় ঝড়। আবার অনেকেই ভয় পেয়ে যান ,কেউ আবার অনেকে বিষয়টি নিয়ে মজা করতে শুরু করেন।
নেটব্যবহারকারীরা এক চরিত্রের সঙ্গে মুখের মিল খুঁজে পান ।‘দ্য ওয়াকিং ডেড’নামের এক জনপ্রিয় জ়ম্বি ধারাবাহিকের একটি চরিত্র আলফা। বিষয়টি নজরে পড়ে মিয়াওপুকেকের পর্যটন এবং সংস্কৃতি বিভাগের ডিরেক্টর কোলিন লাম্বার্টের। এরপরই কোলিন একটি প্রতিযোগিতার আয়োজনের সিদ্ধান্ত নেন। কোলিন এক পুরনো সাক্ষাৎকারে বলেছিলেন, এই ধরনের গাছ যে জঙ্গলের ভিতর ছিল তা আমিও জানতাম না। কোলিন চ্যালেঞ্জ করেছিলেন, জঙ্গলের ঠিক কোন জায়গায় গাছটি রয়েছে তা খুঁজে বার করতে হবে। গাছটি খুঁজে পেলে তার সামনে দাঁড়িয়ে একটি ছবি তুলে সমাজমাধ্যমে পোস্ট করতে হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী হাইকারদের জন্য আকর্ষণীয় উপহারেরও বন্দোবস্ত করা হয়েছিল।
কোলিনের পরিকল্পনা অনুযায়ী প্রতিযোগিতার আয়োজন অবশ্য ফলপ্রসূ হয়। গাছের সন্ধানের জন্য হাইকারদের সংখ্যা বৃদ্ধি পায়। সমাজমাধ্যমেও হাইকারদের তোলা ছবি ছড়িয়ে পড়ে। এখন এই বৃক্ষনারীকে দেখতেই জঙ্গলে হাইক করছেন অনেকে।
মন্তব্য করুন


পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী
মোহাম্মদ ইসহাক দার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ
ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন।
আজ রোববার (২৪ আগস্ট) বৈঠকে দুই নেতা
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, বাণিজ্য সম্প্রসারণ, শিক্ষা ও সাংস্কৃতিক আদান-প্রদান
বৃদ্ধি, তরুণ প্রজন্মের পারস্পরিক যোগাযোগ এবং সার্কের মাধ্যমে আঞ্চলিক সহযোগিতা পুনরুজ্জীবনের
ওপর গুরুত্বারোপ করেন।
উপপ্রধানমন্ত্রী দার পাকিস্তানের প্রধানমন্ত্রী
মোহাম্মদ শেহবাজ শরিফের শুভেচ্ছা পৌঁছে দিয়ে বলেন, আমাদের প্রধানমন্ত্রী আপনাকে আন্তরিক
শুভেচ্ছা জানিয়েছেন।
প্রধান উপদেষ্টা ড. ইউনূসও উষ্ণ শুভেচ্ছা
জানিয়ে শরিফের সঙ্গে অতীতে সাক্ষাতের কথা স্মরণ করেন। তিনি বলেন, ‘প্রতি বার আমাদের
সাক্ষাতে সার্ক নিয়ে আলোচনা হয়েছে। আমাদের দৃষ্টিভঙ্গি অভিন্ন, সার্ক আমাদের উভয়ের
কাছেই অগ্রাধিকারপ্রাপ্ত।
ইসহাক দার দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির
সুযোগ তুলে ধরে বলেন, আমাদের দুই অর্থনীতি পরিপূরক। বহু ক্ষেত্রে আমরা একসঙ্গে কাজ
করতে পারি। তিনি দারিদ্র্য বিমোচন ও কমিউনিটি ভিত্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নে অধ্যাপক
ইউনূসের ভূমিকার উচ্চ প্রশংসা করে বলেন, ‘বাংলাদেশ সৌভাগ্যবান যে, আপনার মতো একজন সরকারপ্রধান
রয়েছে— আপনি এমন একজন নেতা যিনি বিশ্বকে অনুপ্রাণিত
করেন।
সফরকালে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
বাংলাদেশের বাণিজ্য ও জ্বালানি উপদেষ্টাসহ কয়েকজন উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন এবং বিভিন্ন
রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ ও আঞ্চলিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের আহ্বান
জানিয়ে বলেন, আমি সার্ককে উৎসাহিত করি এবং পাকিস্তানসহ সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে আমাদের
সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকারের একটি হিসেবে দেখি।
তিনি সাংস্কৃতিক বিনিময়ের গুরুত্ব তুলে
ধরে বলেন, যখন পাকিস্তানি শিল্পীরা বাংলাদেশে গান পরিবেশনা করেন, সবাই তাদের প্রশংসা
করে। এই চেতনার ওপরই আমাদের সম্পর্ক গড়ে তুলতে হবে।
১৩ বছর পর বাংলাদেশ সফরে আসা পাকিস্তানের
কোন পররাষ্ট্রমন্ত্রী হলেন ইসহাক দার। তিনি জানান, দুই দেশের মধ্যে নৌ ও বিমান যোগাযোগ
উন্নত করার প্রচেষ্টা চলছে।
ইসহাক দার বলেন, অক্টোবরের মধ্যে ফ্লাই
জিন্নাহ ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু করবে বলে আশা করা হচ্ছে। এছাড়া পিআইএও বেসরকারিকরণের
পর ঢাকা রুটে সরাসরি ফ্লাইট চালু করবে।
বৈঠকে উভয় নেতা আশাবাদ ব্যক্ত করেন
যে, বাণিজ্য বৃদ্ধি, সাংস্কৃতিক বিনিময় ও আঞ্চলিক সহযোগিতা দক্ষিণ এশিয়াকে আরও স্থিতিশীল
ও সমৃদ্ধ করবে।
বৈঠকে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক
বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী উপস্থিত ছিলেন।
(সূত্র- বাসস)
মন্তব্য করুন


মজিবুর
রহমান পাবেল,
প্রতিবেদক:
জাপানের সর্বোচ্চ পর্বত মাউন্ট ফুজির চূড়ায় সফলভাবে আরোহণ করেছেন কুমিল্লার লাকসাম উপজেলার ইকবাল বিন রশিদ। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৬টা ৫০ মিনিটে তিনি চূড়ায় পৌঁছান।
ইকবাল জানায়, তার এ অভিযান শুরু হয় সকাল সাড়ে ১০টায়। দীর্ঘ ৮ ঘণ্টা হাঁটার পর তিনি ৩,৭৭৬ মিটার উচ্চতার চূড়ায় পৌঁছাতে সক্ষম হন। এ অর্জনকে জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত হিসেবে অভিহিত করেছেন তিনি। অভিযাত্রার সময় প্রাকৃতিক সৌন্দর্য, কঠিন চড়াই ও ঠান্ডা আবহাওয়া মোকাবিলা করে নিজেকে প্রমাণ করার তৃপ্তি পেয়েছেন।
ইকবাল জানান, আমার স্বপ্ন ছিল বিশ্বের বিভিন্ন দেশের পর্বত জয় করে বাংলাদেশের লাল-সবুজ পতাকা সেখানে উড়ানো। ফুজি ছিল আমার প্রথম আন্তর্জাতিক অভিযান। ২০২৩ সালে একটি ভিডিও দেখে স্বপ্ন জাগলো একদিন মাউন্ট ফুজির চূড়ায় উঠবো। আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে।
এ সময় ইকবাল তার সঙ্গে বাংলাদেশের জাতীয় পতাকা বহন করেন এবং চূড়ায় পৌঁছে সেটি উড়ান। এই দৃশ্য ক্যামেরায় ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে তা ব্যাপক প্রশংসিত হয়।
মন্তব্য করুন


প্রায় ২,০০০ বছর আগের একটি রোমান মূর্তি আবিষ্কার করেছে যুক্তরাজ্যের একটি পার্কিং লট নির্মাণকারী শ্রমিকরা । খননকারী গ্রেগ ক্রালি গত বছর সংস্কারের কাজ করার সময় ইংল্যান্ডের পিটারবারোতে ষোড়শ শতকের কান্ট্রি এস্টেট বার্গলে হাউসে একজন রোমান নারীর মার্বেল মূর্তির মাথা খুঁজে পান। ২ সপ্তাহ পরে একটি আবক্ষ মূর্তিও ওই স্থানের কাছে পাওয়া গিয়েছিল। ধ্বংসাবশেষগুলিকে একজন সংরক্ষক পরিষ্কার করে পরীক্ষা করার উদ্দেশে নিয়ে যান। তিনি জানান ভাস্কর্যটির তারিখ প্রথম বা দ্বিতীয় শতাব্দীর।
বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন, একটি লোহার কীলক আবক্ষ মূর্তিটিকে পাদদেশের সাথে সংযুক্ত করেছিলো। ঐতিহাসিকভাবে ১৮ শতকের শেষের দিকে ইতালিতে ভ্রমণকারী অভিজাতদের কাছে বিভিন্ন পুরনো আইটেম বিক্রি করার সময় ইতালীয় ব্যবসায়ীরা এই কিলোকটি যুক্ত করেছিলেন ।
অনুমান করা হয়, ১৭৬০-এর দশকে নবম আর্লের ইতালিতে ২টি সফরের একটির সময় যখন তিনি অনেক পুরাকীর্তি কিনেছিলেন, তখন তিনি ভাস্কর্যটি বারঘলিতে ফিরিয়ে এনেছিলেন। ব্রাউনলো সেসিল ১৭৫৪ সালে উত্তরাধিকারসূত্রে 'এক্সেটারের নবম আর্ল' শিরোনামটি পেয়েছিলেন।
এস্টেট অনুসারে তিনি একজন ভ্রমণকারী এবং চারুকলার সংগ্রাহক ছিলেন।এস্টেট অনিশ্চিত যে কীভাবে মাথা এবং আবক্ষ মূর্তিটি গাড়ি পার্কে মাটি দ্বারা সমাহিত হয়েছিল। বার্গলে হাউস মনে করে কেউ মূর্তিটি চুরি করে মাটিতে পুঁতে দিয়েছিলো। খননকারী ক্রাওলির মতে, এই মূর্তিটি অনেক পুরানো। এই ধরণের প্রাচীন মূর্তি খুঁজে পাওয়ার অনুভূতি সত্যিই অবিশ্বাস্য।
এই মূর্তিটি তার ‘এখনও পর্যন্ত সেরা আবিষ্কার’ বলে অভিহিত করেছেন ক্রাওলি।
এখন মূর্তিটি বার্গলে হাউসে নবম আর্ল দ্বারা সংগৃহীত অন্যান্য মূর্তির পাশাপাশি প্রদর্শিত হবে। সূত্র : সিএনএন
মন্তব্য করুন