মধ্যরাতে রাজধানীর ৬ ছাপাখানায় আকস্মিক পরিদর্শনে শিক্ষামন্ত্রী

মধ্যরাতে রাজধানীর ৬ ছাপাখানায় আকস্মিক পরিদর্শনে শিক্ষামন্ত্রী
সংগৃহীত ছবি

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল মিলন গতকাল সোমবার দিবাগত রাত ১২টার পরে রাজধানীর ছয়টি ছাপাখানা পরিদর্শন করেছেন। এসব প্রতিষ্ঠান জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবির) আওতায় আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবই ছাপার কাজ করছে।

পরিদর্শনের সময় শিক্ষামন্ত্রী পাঠ্যবইয়ের গুণগত মান এবং ছাপার কাজের সার্বিক অগ্রগতি যাচাই করেন। তিনি শিক্ষার্থীদের হাতে সময়মতো মানসম্মত পাঠ্যবই পৌঁছে দেওয়া ও ছাপার কাজে নির্ধারিত মান বজায় রাখার ওপর গুরুত্ব দেন।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শিক্ষামন্ত্রী যেসব ছাপাখানা পরিদর্শন করেন, সেগুলো হলো মৌসুমি অফসেট প্রেস, ফায়িজা প্রিন্টিং প্রেস, শৈলী প্রিন্টার্স, বর্ণ শিখা অফসেট প্রিন্টার্স, সোনালি ওয়েব প্রিন্টার্স, ন্যাশনাল প্রিন্টার্স। এ সময় তিনি পাঠ্যবই ছাপার কাজের বাস্তব পরিস্থিতি সরেজমিন দেখেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা প্রয়োজনীয় নির্দেশনা দেন।

আগামী শিক্ষাবর্ষে প্রাক্‌-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের পাশাপাশি ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য প্রায় ৩১ কোটি পাঠ্যবই ছাপা হবে। এর মধ্যে মাধ্যমিক স্তরে ২২ কোটির বেশি এবং প্রাথমিক স্তরে প্রায় ৮ কোটি ২০ লাখ পাঠ্যবই ছাপা হচ্ছে। এবার পাঠ্যবই ছাপায় সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ১ হাজার ৮৭৯ কোটি টাকা।

এনসিটিবির লক্ষ্য, ৩০ নভেম্বরের মধ্যে মূল ছাপার কাজ শেষ করে বই মাঠপর্যায়ে পাঠানো।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনসারের পৃথক তিনটি আইন রূপান্তর করে একটি সমন্বিত আইন প্রণয়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১

বিএনপি কোনো অপরাধীকে প্রশ্রয় দেয় না, এটি আবারও প্রমাণিত: রাশেদ খাঁন

২

ঘরছাড়া ভারসাম্যহীন স্ত্রীকে খুঁজে পেয়েই বুকে জড়িয়ে ধরলেন স্বামী

৩

রাড্ডা সেন্টারে হামলা: এমপি পদ থেকে বিএনপির মিষ্টির পদত্যাগ

৪

আপনারা ডিসেমà§