কুমিল্লা টুয়েন্টিফোর টিভি ডেস্ক:
২৪ দিন আগে , সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
কুমিল্লা টুয়েন্টিফোর টেলিভিশন

মাত্র ১২ মাসে পবিত্র কোরআন মুখস্থ করল তাহমিদুল ইসলাম

মাত্র ১২ মাসে পবিত্র কোরআন মুখস্থ করল তাহমিদুল ইসলাম
সংগৃহীত ছবি

মিরসরাইয়ে মাত্র ১২ মাস ৫ দিনে পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করল হাফেজ তাহমিদুল ইসলাম (৯)। কঠোর অধ্যবসায় ও মেধার স্বাক্ষর রেখেছেন মাদরাসাতুল মাদীনাহ বারইয়ারহাট মাদরাসার খুদে এ শিক্ষার্থী।

হাফেজ তাহমিদুল ইসলাম মিরসরাইয়ের জোরারগঞ্জ থানাধীন ৮নং দুর্গাপুর ইউনিয়নের উত্তর দুর্গাপুর (কালিতল) গ্রামের উরা মিয়া বাড়ি'র আজিজুল হকের পুত্র।

মাদরাসাতুল মাদীনাহ বারইয়ারহাটের পরিচালক হাফেজ মাওলানা রিয়াদুল ইসলাম জানান, ‘মাত্র ৯ বছর ৭ মাস ১৮ দিন বয়সে তাহমিদুল ইসলামের ১২ মাস ৫ দিনে পুরো কুরআন হিফজ সম্পন্ন করার এ সাফল্য আমাদের মাদরাসার জন্য অত্যন্ত গর্বের। এত ছোট বয়সে এই অর্জন শুধুই তার মেধা নয়, বরং এর পেছনে রয়েছে আমাদের সম্মানিত উস্তাদদের অক্লান্ত পরিশ্রম ও নিবিড় পরিচর্যা।

একই সঙ্গে তার পিতা-মাতার অপরিসীম ত্যাগ ও খাস দোয়াই এই বরকতময় পথকে সহজ করে দিয়েছে। তাহমিদুলের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মাদরাসার পক্ষ থেকে বিশেষ দোয়া করা হয়েছে এবং সবার কাছে তার জন্য দোয়া চাওয়া হয়েছে।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় হাজী বিরিয়ানি হাউজে ভোক্তা অধিকারের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

১

কুমিল্লা টাউন হলের মুক্তিযুদ্ধ কর্নারে ঐক্যবদ্ধ সুন্নীয়াত প্রতিষ্ঠার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

২

পায়ুপথে লুকানো ৪ ‘স্বর্ণের ডিম’

৩

তিন ব্লক ধরা পড়েছে স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে, বসানো হবে রিং

৪

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, সতর্ক সংকেত জারি ৪ সমুদ্রবন্দরে

৫

কুমিল্লার পুলিশ সুপারের নবনির্মিত অফিস কক্ষের উদ্বোধন করলেন -কুমিল্লায় গণপূর্তমন্ত্রী

৬

সিলিন্ডার বিস্ফোরণে পুড়ল প্রবাসীর ১৩টি বসতঘর ও দুটি দোকান

৭

চিকিৎসার নামে সাংস্কৃতিক কর্মীকে ধর্ষণের অভিযোগ, কথিত পীর গ্রেপ্তার

৮

‘ক্ষুধার যন্ত্রণায়’ মৃত কুকুরের মাংস খেলেন যুবক, ভিডিও ভাইরাল

৯

পরিবারের সাত জনকে হত্যার পর বাবা বললেন, ‘আমি এখন শান্তিতে আছি’

১০

খাটের নিচে লুকিয়েও রেহাই পাচ্ছেন না বিদেশিরা, ১০ মাসে আটক ৭০ হাজারের বেশি

১১