মারা গেছেন অভিনেতা সোহেল খান

মারা গেছেন অভিনেতা সোহেল খান
ফাইল ছবি

অভিনেতা সোহেল খান মারা গেছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

 ‘নসীব’ সিনেমার নির্মাতা ও প্রযোজক এমডি ইকবাল দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এমডি ইকবাল জানান, গত ১৮ নভেম্বর তার ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে বগুড়ায় আসেন সোহেল খান। তিনি সবার সঙ্গে শহরের টি মম-ইন হোটেলে অবস্থান করছিলেন।

ইকবাল বলেন, আজ সকাল সাড়ে ৮টার দিকে নাশতা করেন সোহেল খান। এরপর সহকর্মীদের সঙ্গে হাসি-ঠাট্টা করেন। এর কিছুক্ষণ পর হোটেলের কক্ষে হৃদ্‌রোগে আক্রান্ত তার মৃত্যু হয় বলে জানান নির্মাতা।

পরে তাকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এখনো তার মরদেহ হাসপাতালেই রয়েছে বলে জানান এমডি ইকবাল।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনাপ্রধানকে পাশে বসিয়ে সাঁজোয়া যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

১

হিজাব ছাড়া কনসার্টে গান পরিবেশন, ইরানি সংগীতশিল্পীকে ৭৪ বার বেত্রাঘাত

২

স্বামীকে ঘুম থেকে তুলে নিয়ে নারীকে ধর্ষণ করলেন বাড়িওয়ালার ছেলে

৩

গ্রামীণ ব্যাংকে আগুন দিয়ে পালানোর সময় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

৪

মারা গেছেন অভিনেতা সোহেল খান

৫

সিসিএন শিক্ষা পরিবারের সাথে পপুলার ডায়ানষ্টিকের সমঝোতা চুক্তি নিজস্ব প্রতিবেদক:

৬

কুমিল্লায় শিশু খাদ্যে কাপড়ের রং, বুড়িচংয়ে খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ও হাসপাতালে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

৭

কুমিল্লায় পিকআপের ধাক্কায় প্রাণ গেল অটোচালক ও যাত্রীর