মৃত্যুর গুজবে বিক্ষোভ, থানায় হাজির হয়ে সুস্থতার কথা জানালেন নারী শ্রমিক

মৃত্যুর গুজবে বিক্ষোভ, থানায় হাজির হয়ে সুস্থতার কথা জানালেন নারী শ্রমিক
সংগৃহীত ছবি

গাজীপুর ভোগড়া এলাকায় ‘ফিন বাংলা অ্যাপারেলস’র দিলরুবা আক্তার মিলি নামে এক নারী শ্রমিক নিহত হওয়ার গুজব ছড়িয়ে পড়লে বিক্ষোভ শুরু করেন আড়াই শতাধিক শ্রমিক। পরে ওই নারী কারখানাটির কর্মকর্তাদের সঙ্গে থানায় গিয়ে পুলিশের কাছে নিজের সুস্থতার কথা জানান। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে গাছা থানায় উপস্থিত হয়ে নিজের সুস্থতার কথা জানান ওই নারী শ্রমিক দিলরুবা আক্তার মিলি। এর আগে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে সন্ধ্যা ৬টার দিকে কারখানার সামনে বিক্ষোভ করেন প্রায় ২৫০-৩০০ জন শ্রমিক ও স্থানীয় বাসিন্দা।

মঙ্গলবার রাত ১০টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অপরাধ (দক্ষিণ) বিভাগের উপকমিশনার এস এম শফিকুল ইসলামের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

থানায় উপস্থিত হয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে দিলরুবা আক্তার মিলি বলেন, আমি দিলরুবা আক্তার মিলি, আমার কার্ড নাম্বার ৭৩৮৮। আমি ‘ফিন বাংলা অ্যাপারেলস লিমিটেডের’ অপারেটর। আমি মঙ্গলবার (২৪ নভেম্বর) মধ্যাহ্ন বিরতির পর অফিসে যাওয়ার পথে কিছু বহিরাগত লোকজন আমাকে হামলা করে। হামলা করার পর আমি তাদেরকে বলছি আমি প্র্যাগনেট (গর্ভবতী), আমাকে ছেরে দেন। তারা আমাকে না ছেড়ে আমার কাছ থেকে অফিসের পরিচয় পত্র নিয়ে যায়। এখন অনেকে গুজব ছড়াচ্ছে আমি মারা গিয়েছি। কিন্তু, আল্লাহ রহমতে আমি মোটামুটি সুস্থ আছি। কেউ গুজবে কান দিবেন না।

তিনি আরও বলেন, ছোট ছোট পোলাপান আমার উপরে হামলা করছে। তারা আমার গায়ে আঘাত করছে। আমার হাতে ধরে টান দিয়েছে। আমার আইডি কার্ড (পরিচয়পত্র) ছিনিয়ে নিয়েছে। আমি তাদেরকে বারবার বলেছি আমি প্র্যাগনেট (গর্ভবতী), তাও তারা আমাকে ছাড়ে নাই।

পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার দুপুর ২টার দিকে মধ্যাহ্ন বিরতি শেষে কারখানায় ফিরছিলেন দিলরুবা আক্তার মিলি। এ সময় কারখানার সামনে বহিরাগত কয়েকজন লোক তাকেসহ অন্য শ্রমিকদের প্রবেশে বাধা দেন। বাধা অমান্য করে কারখানায় প্রবেশ করতে গেলে বহিরাগতদের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এতে ফিন বাংলা অ্যাপারেলস লিমিটেডের সুইং অপারেটর ও গর্ভবতী নারী শ্রমিক দিলরুবা আক্তার মিলি ব্যথা পেয়ে আহত হন। পরে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠিয়ে দেন। বর্তমানে তিনি সুস্থ আছেন এবং নিজ বাসায় অবস্থান করছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দুপুরের ওই ঘটনার পর কারখানার এক গর্ভবতী নারী শ্রমিক নিহত হয়েছেন বলে গুজব ছড়িয়ে পড়ে। এ খবর পেয়ে সন্ধ্যা ৬টার দিকে কারখানার সামনে প্রায় ৩০০ লোক জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ গুজবের সত্যতা যাচাইয়ের উদ্যোগ নেয়। পরে দিলরুবা আক্তার মিলি নিজেই কারখানা কর্তৃপক্ষের সঙ্গে গাছা থানায় উপস্থিত হয়ে সুস্থ থাকার বিষয়টি নিশ্চিত করেন এবং দুপুরের ঘটনার বর্ণনা দেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী জানান, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সাধারণ শ্রমিকদের কারখানায় প্রবেশে বাধা এবং গুজবের বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে পুলিশ।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খোলা আকাশের নিচে মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব

১

মৃত্যুর গুজবে বিক্ষোভ, থানায় হাজির হয়ে সুস্থতার কথা জানালেন নারী শ্রমিক

২

গোপালগঞ্জে ৭৪ এর দুর্ভিক্ষ নেমে এসেছে: রাশেদ খাঁন

৩

সেনাপ্রধানকে পাশে বসিয়ে সাঁজোয়া যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

৪

হিজাব ছাড়া কনসার্টে গান পরিবেশন, ইরানি সংগীতশিল্পীকে ৭৪ বার বেত্রাঘাত

৫

স্বামীকে ঘুম থেকে তুলে নিয়ে নারীকে ধর্ষণ করলেন বাড়িওয়ালার ছেলে

৬

গ্রামীণ ব্যাংকে আগুন দিয়ে পালানোর সময় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

৭

মারা গেছেন অভিনেতা সোহেল খান

৮

সিসিএন শিক্ষা পরিবারের সাথে পপুলার ডায়ানষ্টিকের সমঝোতা চুক্তি নিজস্ব প্রতিবেদক:

৯

কুমিল্লায় শিশু খাদ্যে কাপড়ের রং, বুড়িচংয়ে খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ও হাসপাতালে ১ লাখ ৩০ হাà