মোবাইল চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

মোবাইল চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত
সংগৃহীত ছবি

মুন্সিগঞ্জের শ্রীনগরে মোবাইল ফোন চুরির অভিযোগে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) ভোরে উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের মত্তগ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শাহাদাৎ হোসেন (২৭) একই এলাকার শামসুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ওই এলাকার একটি মসজিদে তাবলিগ জামাতের মুসল্লিদের একটি মোবাইল ফোন চুরি হয়। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে স্থানীয় কয়েকজন শাহাদাতকে আটক করেন। পরে বৃহস্পতিবার ভোররাতে তাকে দড়ি দিয়ে বেঁধে মারধর করা হয়। একপর্যায়ে গণপিটুনিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার লাশ মসজিদের সামনে সড়কে ফেলে রাখা হয়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

শ্রীনগর থানার ওসি মিল্টন দত্ত জানান, নিহত শাহাদাৎ হোসেনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লার চকবাজারে বিরিয়ানিতে কাপড়ের রং ও নিষিদ্ধ গোলাপজল-কেওড়া জল ব্যবহার, নিউ হাজী বিরিয়ানি হাউজকে ৫০ হাজার টাকা জরিমানা

১

নামাজ না পড়ায় নাতি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ নানা শ্বশুরের

২

ফেসবুকে পোস্ট ‘আর পারলাম না’, ৫ ঘণ্টা পর কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

৩

ভিডিও ভাইরাল হওয়ায় ক্ষুদ্ধ ঢাবি শিক্ষক মোনামি

৪

‘বৌদি-ভাবি’ ডাকার রীতি বন্ধ করতে হবে, বন্ধুদের বাড়ি আনা যাবে না: বিজেপি নেতা

৫

বাস ও কাউন্টার থেকে মুছে দেওয়া হলো ‘টুঙ্গিপাড়া’

৬

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে: পরীমনি

৭

বিয়ের দাবিতে এক তরুণের বাড়িতে আরেক তরুণ

৮

কুমিল্লা হাই স্কুলে দুই শতাধিক শিক্ষার্থী নিয়ে HIV/AIDS সচেতনতামূলক ক্যাম্পেইন

৯

কুমিল্লায় প্রাক্তণ স্বামীর ছুরিকাঘাতে নারী খুন

১০

পুরুষরা চায় বউ সফল হোক, তবে তার চেয়ে বেশি না: দীপা খন্দকার

১১

স্বামীর সঙ্গে হোয়াটসঅ্যাপে শেষ যোগাযোগ, ঘরে মিলল ফাহিমার নিথর দেহ

১২

‘আজ বাড়িতে গুলি করলাম, কাল শরীরে গুলি করব’—চাঁদা না পেয়ে হুমকি

১৩

পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতি, লুট ৩১ ভরি সোনাসহ ৬ লাখ টাকা