‘আজ বাড়িতে গুলি করলাম, কাল শরীরে গুলি করব’—চাঁদা না পেয়ে হুমকি

‘আজ বাড়িতে গুলি করলাম, কাল শরীরে গুলি করব’—চাঁদা না পেয়ে হুমকি
সংগৃহীত ছবি

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামীতে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক ব্যক্তির বাড়িতে গুলি করার অভিযোগ উঠেছে।

রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহীদনগর এলাকায় জাফর আহমদের বাড়িতে এ ঘটনা ঘটে। গুলিতে ঘরের জানালার কাচ ভেঙে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হননি।

বাড়ির মালিক জাফর আহমদের অভিযোগ, সন্ত্রাসী মোহাম্মদ রায়হানের সহযোগীরা তার বাড়ির একটি জানালা লক্ষ্য করে গুলি ছোড়েন। ঘটনার পর রায়হান তাকে ফোন করে হুমকি দেন।

জাফর আহমদ বলেন, ১০ মাস আগে রায়হান তাকে ফোন করে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। সে সময় তিনি নিজের ও স্ত্রীর চিকিৎসার জন্য ভারতে ছিলেন। বিষয়টি পুলিশকে জানিয়েছিলেন। এরপর দীর্ঘদিন কোনো যোগাযোগ না থাকলেও গত বুধবার আবারও চাঁদা দাবি করে হুমকি দেওয়া হয়।

তিনি বলেন, ‘গুলি করার পর ফোন করে আমাকে বলেছে, টাকা দিসনিতে তো, আজ বাড়িতে গুলি করলাম, কাল তোদের শরীরে গুলি করব। কাফনের কাপড়চোপড় কিনে রাখিস।’

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, দুটি মোটরসাইকেলে করে চারজন এসে গুলি করে চলে গেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। বাড়ির মালিক জাফর আহমদের সোমবার থানায় লিখিত অভিযোগ দেওয়ার কথা রয়েছে।

রায়হানের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনে ১৫টি মামলা রয়েছে। বিদেশি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ফোন করে নগর ও জেলার বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তিনি বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের সহযোগী বলে পুলিশের দাবি।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় প্রাক্তণ স্বামীর ছুরিকাঘাতে নারী খুন

১

পুরুষরা চায় বউ সফল হোক, তবে তার চেয়ে বেশি না: দীপা খন্দকার

২

স্বামীর সঙ্গে হোয়াটসঅ্যাপে শেষ যোগাযোগ, ঘরে মিলল ফাহিমার নিথর দেহ

৩

‘আজ বাড়িতে গুলি করলাম, কাল শরীরে গুলি করব’—চাঁদা না পেয়ে হুমকি

৪

পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতি, লুট ৩১ ভরি সোনাসহ ৬ লাখ টাকা

৫

কুমিল্লার লালমাইয়ে ভোক্তা অধিকারের অভিযান, ৫ প্রতিষ্ঠানকে ৫৮ হাজার টাকা জরিমানা

৬

বিয়ের চার মাস পর সন্তান প্রসব স্ত্রীকে তালাক দিলেন স্বামী

৭

কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড

৮

কুমিল্লা জেলা পরিষদের ৩২ বছর পর জমি উদ্ধার

৯

কুমিল্লায় হাজী বিরিয়ানি হাউজে ভোক্তা অধিকারের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

১০

কুমিল্লা টাউন হলের মুক্তিযুদ্ধ কর্নারে ঐক্যবদ্ধ সুন্নীয়াত প্রতিষ্ঠার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

পায়ুপথে লুকানো ৪ ‘স্বর্ণের ডিম’

১২