

দেশের মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষের সরকারি ছুটির তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। পর্যালোচনায় দেখা গেছে, ২০২৫ সালের তুলনায় ২০২৬ সালে মোট ছুটি কমানো হয়েছে। মোট ছুটির দিন ৭৬ থেকে কমিয়ে ৬৪ দিনে আনা হয়েছে। মোট ছুটি ১২ দিন কমানো হয়েছে এবং শবেকদর, জন্মাষ্টমী, আশুরা সহ কিছু দিনের ছুটি বাতিল করা হয়েছে। পাশাপাশি রমজান মাসে স্কুল বেশিরভাগ সময় খোলা থাকবে।২০২৬ সালে রমজান শুরু হতে পারে ১৭ ফেব্রুয়ারি, তবে সরকারি ছুটি শুরু হবে ৮ মার্চ থেকে। যদি রমজার শুরু ঠিক ১৭ ফেব্রুয়ারি হয়, তাহলে স্কুল ২১ রমজান পর্যন্ত খোলা থাকবে। রমজান ও ঈদসহ ছুটি ২০২৫ সালে ২৮ দিন ছিল, যা ২০২৬ সালে কমিয়ে ১৯ দিন করা হয়েছে।ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি আগে ১৫ দিন ছিল, এবার তা ১২ দিন করা হয়েছে। শীতকালীন ছুটি এক দিন কমানো হয়েছে। বিশেষ ছুটি যেমন রমজান, ঈদ, জাতীয় দিবস, শবেকদর ইত্যাদি উপলক্ষে ৮ থেকে ২৬ মার্চ পর্যন্ত ১৯ দিন ছুটি থাকবে। ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত ১২ দিন, দুর্গাপূজা উপলক্ষে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ৫ দিন এবং শীতকালীন ছুটি ও বড়দিন উপলক্ষে ২০ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত ১০ দিন স্কুল বন্ধ থাকবে।অর্ধ-বার্ষিক বা প্রাক-নির্বাচনী পরীক্ষা ২৬ জুন থেকে ১০ জুলাই অনুষ্ঠিত হবে এবং ফল প্রকাশ ২৯ জুলাই। নির্বাচনী পরীক্ষা ২৯ অক্টোবর থেকে ১০ নভেম্বর, ফল প্রকাশ ১৮ নভেম্বর। বার্ষিক পরীক্ষা ১৯ নভেম্বর থেকে ৬ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে এবং ফল প্রকাশ ৩০ ডিসেম্বর। জুনিয়র বৃত্তি পরীক্ষা ১৫ থেকে ২০ ডিসেম্বর এবং ফল প্রকাশ ৩০ ডিসেম্বর।
মন্তব্য করুন


ভারতের
রাজধানী দিল্লির উত্তরাঞ্চলে ঘটে গেছে এক হৃদয়বিদারক হত্যাকাণ্ড। অভিযোগ উঠেছে, এক
ব্যক্তি তার দুই মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ও তিন কন্যাশিশুকে গলা কেটে হত্যা করেছেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে সময়পুর বাদলি এলাকায় নিজ বাসায় এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে
ধারণা করা হচ্ছে, পুত্রসন্তান না হওয়ায় ক্ষোভ থেকেই এই নৃশংসতা।
স্থানীয়
সূত্রে জানা যায়, নিহত নারী অনিতা (২৭)। তার তিন কন্যার বয়স ছিল ৩, ৪ ও ৫ বছর। বুধবার
সকালে প্রতিবেশীরা রক্তাক্ত অবস্থায় তাদের মরদেহ দেখতে পান। অভিযুক্ত স্বামী মুনচুন
কেওয়াত ঘটনার পর থেকে পলাতক।
উত্তর
দিল্লির আউটার নর্থ জেলার পুলিশ কর্মকর্তারা জানান, সকাল প্রায় ৮টার দিকে খবর পেয়ে
সময়পুর বাদলি থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছে এক কক্ষের ভেতরে চারজনের নিথর দেহ পড়ে
থাকতে দেখে। তদন্তকারীরা ঘটনাটিকে “অত্যন্ত নৃশংস” বলে উল্লেখ করেছেন। ধারালো অস্ত্রের
গভীর আঘাতে তাদের শ্বাসনালি কেটে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
দম্পতি
চন্দন বিহার এলাকার একটি ভাড়া বাড়িতে বসবাস করতেন। মুনচুন আজাদপুর মান্ডিতে সবজি বিক্রির
কাজ করতেন। বুধবার ভোরে তার ১০ বছর বয়সী ভাতিজা প্রথম মরদেহগুলো দেখতে পায়। সে জানায়,
বাইরের দরজা বন্ধ থাকলেও ভেতরে ঢুকে চারদিকে রক্তাক্ত দৃশ্য দেখতে পায়।
পুলিশ
জানায়, অভিযুক্ত ব্যক্তি স্ত্রী ও সন্তানদের সম্ভবত নেশাজাতীয় কিছু খাইয়ে অচেতন করে
হত্যাকাণ্ড ঘটিয়েছে। প্রতিবেশীদের একজন দাবি করেছেন, ঘটনার আগের রাতে দম্পতির মধ্যে
বাকবিতণ্ডা হয়েছিল।
সিসিটিভি
ফুটেজে দেখা গেছে, ভোরের দিকে অভিযুক্ত ব্যক্তি বাড়ির আশপাশ দিয়ে দ্রুত চলে যাচ্ছেন।
পরে তার মোবাইল ফোন জাহাঙ্গীরপুরী এলাকায় বন্ধ অবস্থায় পাওয়া যায়। পুলিশ জানিয়েছে,
সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে। বিবাহবহির্ভূত সম্পর্কের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে,
যদিও প্রাথমিকভাবে কন্যাসন্তান জন্মকে কেন্দ্র করেই এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
অভিযুক্ত
মুনচুন কেওয়াতের বাড়ি বিহারের পাটনা জেলায়। তিনি গত দুই বছর ধরে দিল্লিতে পরিবারসহ
বসবাস করছিলেন। পুলিশ তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে।
মন্তব্য করুন


রাস্তার
ধারে সবজির ব্যাগ, মিষ্টির প্যাকেট। কিন্তু কেউই এগিয়ে আসেননি সেটি নিতে। কারও আগ্রহ
না দেখে, সেই প্যাকেট খুলে পরপর মিষ্টি খেতেই ঘটল বিপত্তি। মিষ্টি খেয়েই মৃত্যুমিছিল।
অবশেষে খুনের কীর্তি ফাঁস করল পুলিশ।
সর্বভারতীয়
সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়ায়। সোমবার পুলিশ
জানিয়েছে, প্রথমে ঘটনাটি খাবারে বিষক্রিয়া বলেই জানা গিয়েছিল। কিন্তু পরে জানা যায়,
পরিকল্পনামাফিক খুন করা হয়েছে। পরিবারের সদস্যদের মধ্যেই খুনের পরিকল্পনা চলছিল। শেষমেশ
আর্সেনিককে হাতিয়ার করেই পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে।
বিষ
মেশানো মিষ্টি খেয়েই এক তরুণী, তাঁর ঠাকুরদা এবং এক সিকিউরিটি গার্ড প্রাণ হারিয়েছেন।
ঘটনাটি ঘটেছিল ৯ জানুয়ারি। ছিন্দওয়াড়ায় পাবলিক হেল্থ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট
অফিসের বাইরে একটি ব্যাগে কিছু সবজি এবং এক প্যাকেট মিষ্টি রাখা ছিল। কিন্তু কার ব্যাগ
সেটি? কেউই এগিয়ে এসে আগ্রহ দেখাননি। অবশেষে ৫০ বছরের দশরু যদুবংশী নামের সিকিউরিটি
গার্ড এসে প্যাকেট থেকে মিষ্টি চেখে দেখেন।
সেই
মিষ্টি খাবার পরেই শারীরিক অবস্থার অবনতি হয় তাঁর। শুরু হয় ঘনঘন বমি, ডায়রিয়া।
১১ জানুয়ারি চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর। এখানেই ঘটনাটি থেমে ছিল না। সেই মিষ্টির
প্যাকেটটি স্থানীয় এক দোকানদারের আত্মীয়রা বাড়িতে নিয়ে যান। সেই মিষ্টি খেয়েই
২২ বছরের খুশবু এবং তাঁর ৭২ বছরের ঠাকুরদা, পরিবারের অন্যান্য সদস্যরা অসুস্থ হয়ে
পড়েন। চিকিৎসা চলাকালীন খুশবু ও তাঁর ঠাকুরদার মৃত্যু হয়।
ওই
মিষ্টি খেয়েই তিনদিনে তিনটি পরপর প্রাণহানির ঘটনায় এলাকায় শোরগোল শুরু হয়। তদন্তে
নেমে পুলিশ জানতে পারে, ২০২৪ সালে বিয়ের পর শ্বশুরবাড়ির বিরুদ্ধে তুমুল নির্যাতনের
অভিযোগ তুলেছিলেন খুশবু। এর প্রতিশোধ নিতেই খুনের পরিকল্পনা করেন খুশবুর শ্বশুর, দেওর
ও ননদ। তিনজনে মিলে মিষ্টিতে আর্সেনিক মিশিয়ে খুশবুর বাবার দোকানের বাইরে ওই মিষ্টির
প্যাকেট ফেলে রেখে পালিয়ে যান।
ফরেন্সিক
পরীক্ষায় জানা গেছে, ওই মিষ্টিতে বিপজ্জনক হারে আর্সেনিক মেশানো ছিল। যা খেলে একাধিক
প্রাণহানির ঘটনা ঘটতে পারে নিমেষে। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় অভিযুক্তদের
বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। আর কেউ এই ঘটনায় জড়িত ছিলেন কিনা, তাও খতিয়ে দেখা
হচ্ছে।
মন্তব্য করুন


ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসসহ একাধিক গাড়ির মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে একজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন।
আজ রোববার (২২ ডিসেম্বর) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।
হাসাড়া হাইওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সগির মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
এএসআই সগির মিয়া বলেন, রোববার সকাল ৬টার দিকে এক্সপ্রেসওয়ের নিমতলা এলাকার কাছে ঢাকা থেকে মাওয়াগামী গাড়িগুলোর মধ্যে এ সংঘর্ষ হয়।
মন্তব্য করুন


স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল
(অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, যারা পরিস্থিতি অবনতি করার চেষ্টা করবে তাদের কোনো
অবস্থাতেই ছাড় দেওয়া হবে না।
শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গামাটি
রিজিয়নের প্রান্তিক হলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের
তিনি এ কথা বলেন। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাঙামাটি জেলার বিভিন্ন রাজনৈতিক দলের
প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে সরকারের উচ্চপর্যায়ের
প্রতিনিধি দলের সঙ্গে এ সভা অনুষ্ঠিত হয়।
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম
চৌধুরী বলেন, একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন এবং এর সুষ্ঠু তদন্ত করা হবে।
কোনো অবস্থায় পরিস্থিতি অবনতি করা যাবে না। যারা পরিস্থিতি অবনতি করার চেষ্টা করবে
তাদের হাত ভেঙে দেওয়া হবে।
অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার,
পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এএফ হাসান আরিফ বলেন, পার্বত্য চট্টগ্রাম নিয়ে বাহির
থেকে ষড়যন্ত্র হচ্ছে। আমাদের কোথাও যেন ছন্দপতন ঘটছে। এর পেছনের ষড়যন্ত্রকারীদের চিহ্নিত
করা হবে।
সভায় পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা,
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় উপদেষ্টা এএফ হাসান আরিফ, পুলিশের
আইজিপি মইনুল ইসলাম, সেনাবাহিনীর চট্টগ্রামের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান,
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় বিভিন্ন নেতারা
উপস্থিত ছিলেন।
সভায় স্থানীয়দের মধ্যে বিএনপি, জনসংহতি
সমিতি, জাতীয় পার্টি, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন,
পার্বত্য নাগরিক পরিষদ, পরিবহন মালিক শ্রমিক, সুশীল সমাজের প্রতিনিধিরা বিভিন্ন পরামর্শ
তুলে ধরেন।
মন্তব্য করুন


মার্কিন
অভিনেতা ও চিত্রনাট্যকার জেরেমি ও. হ্যারিসকে মাদকসহ জাপানের ওকিনাওয়ার নাহা আন্তর্জাতিক
বিমানবন্দর থেকে আটক করেছে দেশটির শুল্ক বিভাগ। গত ১৬ নভেম্বর যুক্তরাজ্য থেকে জাপানে
পৌঁছানোর পর কাস্টমস কর্মকর্তারা তার লাগেজ তল্লাশি করে মাদক পাওয়ার পর তাকে গ্রেপ্তার
করেন। বিষয়টি জাপানের ওকিনাওয়া আঞ্চলিক শুল্ক দপ্তরের এক মুখপাত্র নিশ্চিত করেছেন।
আন্তর্জাতিক
সংবাদ সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, জাপানের শুল্ক এজেন্টরা হ্যারিসের ব্যাগ থেকে
এক গ্রামের কম এমডিএমএ মাদক খুঁজে পান। মাদক বহনের অভিযোগে ৩৬ বছর বয়সি এ অভিনেতা প্রায়
তিন সপ্তাহ ধরে জাপানের পুলিশ হেফাজতে রয়েছেন।
জানা
গেছে, হ্যারিস ব্যক্তিগত কাজে জাপানে আসছিলেন। তিনি যুক্তরাজ্য থেকে যাত্রা শুরু করে
তাইওয়ানে যাত্রা বিরতি দিয়ে জাপানে পৌঁছান।
টমিগুসুকু
থানার একজন পুলিশ কর্মকর্তা রয়টার্সকে জানান, গ্রেপ্তারের পর থেকে হ্যারিসকে হেফাজতে
রাখা হয়েছে। তবে অভিনেতার বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বীকার করেছেন কি না, সে বিষয়ে কোনো
মন্তব্য করতে রাজি হয়নি এই পুলিশ। বৃহস্পতিবার শুল্ক কর্মকর্তারা অভিযোগ দায়ের করেছেন।
উন্নত
দেশগুলোর মধ্যে জাপানে মাদক আইন সবচেয়ে কঠোর। সামান্য পরিমাণ মাদক বহন বা পাচারের
অভিযোগে দীর্ঘদিন কারাদণ্ডসহ কঠোর শাস্তি দেওয়া হয়। মাদকের প্রতি জিরো-টলারেন্স নীতির
কারণে অতীতেও অনেক বিদেশি নাগরিককে কারাগারে থাকতে হয়েছে।
মন্তব্য করুন


আজ
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের
সঙ্গে অস্ট্রেলিয়ার পার্লামেন্ট হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার মিল্টন ডিক এমপি’র
নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে
দ্বিপাক্ষিক সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং সংসদীয় কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় নিয়ে
আলোচনা হয় বলে জানা গেছে।
মন্তব্য করুন


রোববার (২৮ জানুয়ারি) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের রশিদপুর দুই নম্বর কূপে ১০ হাজার ৬৭০ কোটি টাকা মূল্যের গ্যাস স্তরের সন্ধান পাওয়া গেছে।
মন্ত্রণালয় জানায়, কূপে ওয়ার্কওভারের মাধ্যমে আপার স্যান্ড টপ জোনে টেস্টিং করে গ্যাস স্তরের সন্ধান পাওয়া যায়। আর এখান থেকে আগামী ১০ দিনের মধ্যে দৈনিক ৮০ লাখ ঘনফুট হারে গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে।
গ্যাসের বর্তমান গড় মূল্য বিবেচনায় এ স্তরে উত্তোলনযোগ্য ১৫৭ বিলিয়ন ঘনফুট গ্যাসের মূল্য ১০ হাজার ৬৭০ কোটি টাকা।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এর আগে সিলেটের হরিপুর এলাকায় ১০ নম্বর কূপ থেকে চার স্তরের তেল গ্যাস পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন । চার স্তরের মধ্যে একটি স্তরে সম্পূর্ণ তেলের খনি রয়েছে বলেও জানান তিনি।
মন্তব্য করুন


অন্তর্বর্তীকালীন
সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, যুবসমাজের জীবন উৎসর্গ এবং অদম্য
নেতৃত্বের মধ্যে দিয়ে বাংলাদেশে যুগান্তকারি পরিবর্তন ঘটেছে। একটি বৈষম্যহীন সমাজ ও
সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে তারা জীবন দিয়েছে। তরুণদের এই স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ে
তুলতে বিদেশী বন্ধুদের সহযোগিতা চেয়েছেন তিনি।
নিউইয়র্ক সময় মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বিদেশী বন্ধুদের উদ্দেশে আরও বলেন, তরুণদের আত্মত্যাগ আমাদের সামনে বড় সুযোগ তৈরি করে দিয়েছে। আমরা এই সুযোগ হারাতে চাই না। বিদ্যমান রাষ্ট্র কাঠামো ও প্রতিষ্ঠানগুলোর আমূল পরিবর্তনের মাধ্যমে তরুণরা নতুন বাংলাদেশ গড়তে চায়। এটি বাস্তবায়নে আপনাদের সবার সমর্থন প্রয়োজন।
জাতিসংঘে বাংলাদেশের
সদস্যপ্রাপ্তির ৫০তম বছর উদযাপন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাকিস্তানের
প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী
ডোনাল্ড লুসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা অনুষ্ঠানে যোগ দেন।
বাংলাদেশ ১৯৭৪
সালের ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের পূর্ণ সদস্যপদ লাভ করে।
সংবর্ধনা আয়োজনে
প্রধান উপদেষ্টার সঙ্গে আরও ছিলেন, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা
মুহাম্মদ ফাওজুল কবির খান, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মুহাম্মদ
আবদুল মুহিত, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ,
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি মাহফুজ আলম, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম
প্রমূখ।
অধ্যাপক ইউনূসের
সঙ্গে আলোকচিত্রী ও লেখক শহিদুল আলম শিক্ষার্থীদের নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের ঘটনাগুলো
নিয়ে লেখা দুটি বইয়ের মোড়ক উন্মোচন করেন।
শিক্ষার্থীদের
আত্মত্যাগের কথা স্মরণ করে অধ্যাপক ইউনূস বলেন, গোটা জাতি আজ ঐক্যবদ্ধ। যারা নতুন বাংলাদেশের
স্বপ্ন দেখেছিল আমরা তাদের হতাশ করতে চাই না।
প্রাতিষ্ঠানিক
সংস্কারের মাধ্যমে একটি নতুন নির্বাচনী ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে তার সরকার কাজ করছে
বলে তিনি উল্লেখ করেন।
ড. ইউনূস বলেন,
যুবসমাজের সামনে কোন স্বপ্ন ছিল না। স্বৈরাচার তাদের স্বপ্ন ও ভব্যিষতকে ধ্বংস করে
দিয়েছিল। তাই তারা স্বৈরাচারের পতন ঘটাতে বুলেটের সামনে দাঁড়াতে পিছপা হয়নি।
মন্তব্য করুন


এলপিজি
(তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) খাতে কর কাঠামোয় পরিবর্তন এনেছে সরকার। উৎপাদন ও ব্যবসায়িক
পর্যায়ে থাকা ভ্যাট ও অগ্রিম কর তুলে দিয়ে আমদানি পর্যায়ে এককভাবে ৭ দশমিক ৫ শতাংশ
ভ্যাট আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের মতে, এ ব্যবস্থায় কর আদায় প্রক্রিয়া সহজ
হবে এবং এ খাতে বিদ্যমান জটিলতা কমবে।
আজ
বৃহস্পতিবার ( ০৫ ফেব্রুয়ারি ) প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক
বৈঠকে এলপিজি কর কাঠামো পুনর্গঠন সংক্রান্ত প্রস্তাব অনুমোদিত হয়। বৈঠকে সভাপতিত্ব
করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বিকেলে
ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম
এ তথ্য জানান। তিনি বলেন, আগে এলপিজির ক্ষেত্রে উৎপাদন ও ব্যবসায়িক পর্যায়ে ৭ দশমিক
৫ শতাংশ ভ্যাট এবং আমদানির সময় ২ শতাংশ অগ্রিম কর প্রযোজ্য ছিল। নতুন কাঠামো অনুযায়ী
উৎপাদন ও ব্যবসায়িক পর্যায়ের ভ্যাট ও অগ্রিম কর তুলে দিয়ে আমদানি পর্যায়ে ৭ দশমিক ৫
শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে।
প্রেস
সচিব বলেন, কর কাঠামো সরলীকরণের লক্ষ্যেই এই পরিবর্তন আনা হয়েছে। এতে এলপিজি খাতে কর
ব্যবস্থাপনা আরও স্বচ্ছ হবে এবং ব্যবসায়ীদের জন্য প্রক্রিয়া সহজ হবে।
একই
বৈঠকে অবৈধ গ্যাস সংযোগ ও চুরি রোধে আরও কঠোর আইন প্রণয়নের লক্ষ্যে বাংলাদেশ গ্যাস
(সংশোধন) অধ্যাদেশ-২০২৬-এর খসড়া নীতিগতভাবে চূড়ান্ত অনুমোদিত হয়।
শফিকুল
আলম বলেন, অবৈধ গ্যাস সংযোগ ও অপব্যবহারের কারণে প্রতিবছর দেশে হাজার হাজার কোটি টাকার
ক্ষতি হয়। ক্ষতি রোধ করতে সংশোধিত অধ্যাদেশে অবৈধ গ্যাস ব্যবহারের সংজ্ঞা বিস্তৃত করা
হয়েছে। সর্বোচ্চ লাইনে অবৈধ সংযোগের পাশাপাশি ঠিকাদার বা অন্যের সহায়তায় বেআইনিভাবে
গ্যাস ব্যবহারকেও অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সংশোধিত
আইনে মিটারযুক্ত ও নন-মিটার গ্রাহকদের অপরাধ ও দণ্ড পৃথকভাবে নির্ধারিত হয়েছে। ভবন
বা ফ্ল্যাটের মালিক এবং সংশ্লিষ্ট গ্যাস বিতরণ কোম্পানির কর্মচারীদের দায় ও শাস্তির
বিষয়ও এতে অন্তর্ভুক্ত। শফিকুল আলম বলেন, আইনটিকে আরও যুগোপযোগী করতে এসব পরিবর্তন
আনা হয়েছে।
তিনি
আরও জানান, গ্যাস সংযোগ নেওয়ার পর গ্রাহকরা লোড ম্যানেজমেন্ট বা মিটার পরিবর্তনের ক্ষেত্রে
এত দিন গ্যাস বিতরণ কোম্পানির অনুমতির ওপর নির্ভরশীল ছিলেন। নতুন ব্যবস্থায় এ অনুমতির
বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়েছে, ফলে গ্রাহকদের সেবা আরও সহজ হবে।
মন্তব্য করুন


আগামী বছর ২০২৫ সালের সরকারি ছুটির
তালিকা অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। আগামী বছর সাধারণ ও নির্বাহী
আদেশ মিলিয়ে মোট ২৬ দিন ছুটি থাকবে। এর মধ্যে ৯ দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন। শুক্রবার
৫টি ও শনিবার ৪টি।
আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাজধানীর
তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের
সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে
পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
আগামী বছর সাধারণ ছুটি ১২ দিন ও নির্বাহী
আদেশের ছুটি ১৪ দিন। ছুটি গত বছর থেকে মোট ৪ দিন বেড়েছে।
অনুমোদিত ছুটির তালিকায় অন্তর্ভূক্ত বিষয়সমূহ হলো:
(১) জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের
গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্ব উপলক্ষ্যে ১২ (বার) দিন সাধারণ ছুটি। এ ছুটির মধ্যে ৫টি সাপ্তাহিক
ছুটির দিন (৩টি শুক্রবার ও ২টি শনিবার)।
(২) বাংলা নববর্ষ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ
ধর্মীয় পর্ব উপলক্ষ্যে ১৪ দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি। এর মধ্যে ৪টি সাপ্তাহিক ছুটির দিন (২টি শুক্রবার
ও ২টি শনিবার)।
(৩) ধর্মীয় পর্ব উপলক্ষ্যে প্রজাতন্ত্রের
কর্মচারীদের বছরে অনধিক ০৩ দিনের এচ্ছিক ছুটি ভোগের জন্য ধর্মীয় পর্বসমূহের বিবরণ।
(৪) পার্বত্য চট্টগ্রাম এলাকা ও এর
বাইরে কর্মরত বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অন্তর্ভুক্ত কর্মচারীদের প্রধান সামাজিক উৎসব
বৈসাবি বা অনুরূপ সামাজিক উৎসব উদযাপন উপলক্ষ্যে ২ দিন ঐচ্ছিক ছুটি। এ ছুটির মধ্যে
একটি সাপ্তাহিক ছুটির দিন (০১টি শনিবার)।
(৫) ২০২৫ খ্রিষ্টাব্দের জন্য ১২ দিন
সাধারণ ছুটি ও ১৪ দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণার প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ
প্রস্তাবিত মোট ছুটি (০৯ দিনের সাপ্তাহিক ছুটির মধ্যে ৫টি শুক্রবার ও ৪টি শনিবার ব্যতীত)
২৬ - ০৯ = ১৭ দিন।
উল্লেখ্য, ২০২৪ খ্রিষ্টাব্দের অনুমোদিত
মোট ছুটি (২ দিনের সাপ্তাহিক ছুটি শুক্রবার ব্যতীত) ছিল ২২ - ০২ = ২০ দিন।
মন্তব্য করুন