

চুয়াডাঙ্গায় এক স্কুল শিক্ষকের অকাল মৃত্যুতে শোক সইতে না পেরে রেললাইনে আত্মহত্যার চেষ্টা করেছেন তার বৃদ্ধা মা। রাজশাহী থেকে খুলনাগামী সাগরদাঁড়ী এক্সপ্রেস ট্রেনের কাছাকাছি ছুটে গেলেও ট্রেন চালকের দক্ষতা এবং স্থানীয় জনগণের দ্রুত প্রচেষ্টায় এ যাত্রায় তিনি রক্ষা পান।
জানা যায়, চুয়াডাঙ্গা জেলা সদরের হাজরাহাটি এলাকার মৃত সালেহারের ছেলে মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। যিনি পেশায় একজন স্কুল শিক্ষক ছিলেন। আজ বুধবার (২৯ অক্টোবর) সকালে স্ট্রোকজনিত কারণে মৃত্যুবরণ করেন তিনি। ছেলের এমন আকস্মিক মৃত্যু সংবাদ শুনেই মা ছকিনা খাতুন মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন এবং শোকে আত্মহত্যার পথ বেছে নেওয়ার চেষ্টা করেন। তিনি ছুটে যান চুয়াডাঙ্গা রেলস্টেশনের পাশে ফার্মপাড়া রেলগেটের কাছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাগরদাঁড়ী এক্সপ্রেস ট্রেনটি যখন দ্রুতগতিতে এগিয়ে আসছিল, ঠিক তখনই ছকিনা খাতুন রেললাইনের দিকে যেতে শুরু করেন। ওই মুহূর্তে কর্তব্যরত ট্রেনচালক পরিস্থিতি দ্রুত আঁচ করতে পেরে দক্ষতার সঙ্গে জরুরি ব্রেক করে ট্রেনটি থামিয়ে দেন। ট্রেন থামার সঙ্গে সঙ্গেই স্থানীয় এলাকাবাসী এবং লোকজন দ্রুত ছুটে গিয়ে তাকে রেললাইন থেকে নিরাপদে উদ্ধার করেন। বর্তমানে বৃদ্ধা ছকিনা খাতুনকে স্থানীয়ভাবে দেখভাল করা হচ্ছে। শোকের ধাক্কা কাটিয়ে ওঠার জন্য পরিবারের সদস্যরা তাকে সান্ত্বনা দিচ্ছেন।
এ বিষয়ে চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশের (জিআরপি) উপপরিদর্শক “ জগদ্বীশ কুমার” বলেন, শুনেছি ওই বৃদ্ধা নারীর সন্তান মারা গেছেন। শোকে তিনি সুইসাইড করতে রেললাইনে আসছিলেন। সকাল সোয়া ৯টার দিকে ট্রেনটি চুয়াডাঙ্গা স্টেশন ছেড়ে গেলে রেললাইনে মাথা দেওয়া এক নারীকে ড্রাইভার দেখতে পায়। তখন ট্রেনের গতি ধীরে ছিল। এ জন্য ট্রেনটি থামিয়ে দেন ড্রাইভার। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্বজনদের কাছে পৌঁছে দেন। তবে এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি।
মন্তব্য করুন


কুমিল্লা
উত্তর জেলা যুব মহিলা লীগের সদস্য তানিয়া আক্তার বিথিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ
শনিবার (৮ মার্চ) দুপুর আড়াইটায় দেবীদ্বার পৌরসভার ছোটআলমপুরের নিজ বাড়ি থেকে তাকে
গ্রেপ্তার করা হয়।
বিথি
দেবীদ্বার পৌরসভার ছোটআলমপুরের মোখলেছুর রহমানের মেয়ে।
পুলিশ
জানান, গত ৪ আগস্ট আন্দোলনে নিহত আব্দুর রাজ্জাক রুবেল ও ৫ আগস্ট আমিনুল ইসলাম
সাব্বির হত্যাসহ মোট ৬টি মামলা রয়েছে তার বিরুদ্ধে।
৪
আগস্ট ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলায় বিথির সরাসরি যুক্ত থাকার
একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তিনি আত্মগোপনে ছিলেন।
দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দীন
মোহাম্মদ ইলিয়াস বলেন, শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
তার বিরুদ্ধে দুটি হত্যা মামলাসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর
হামলা ও মারধরের ঘটনায় মোট ৬টি মামলা রয়েছে।
মন্তব্য করুন


মজিবুর
রহমান পাবেল,
প্রতিবেদক:
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের
সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় শহরের দেশপ্রিয় রেস্টুরেন্টে কুমিল্লা বাঁচাও মঞ্চের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী যুবরাজ ভৌমিক এবং
সঞ্চালনা করেন কুমিল্লা মহানগর কুমিল্লা বাঁচাও মঞ্চের সদস্য সচিব নাসির উদ্দিন। সভার
শুরুতে পবিত্র গীতা পাঠ করেন শ্রী মধুসূদন রায়। স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা বাঁচাও
মঞ্চের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর অতিরিক্ত
পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল মোতালেব মজুমদার।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জননেতা,
বীর মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য ও হুইপ মনিরুল হক চৌধুরী। এছাড়া বক্তব্য রাখেন
শ্রী শ্যামা প্রসাদ ভট্টাচার্য, জহিরুল হক দুলাল, হাজী সিদ্দিকুর রহমান, অমল চন্দ্র
দত্ত (সভাপতি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, কুমিল্লা মহানগর), শ্রী যুগেশ সরকার (সভাপতি,
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, আদর্শ সদর), নিহাদ দত্ত সিং (২২ নং ওয়ার্ড), শ্রী চন্দন
চক্রবর্তী (সভাপতি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সদর দক্ষিণ), শ্রী সম্পদ পাল (সাধারণ
সম্পাদক, সদর দক্ষিণ), শ্রী মধুসূদন রায় (সাধারণ সম্পাদক, আদর্শ সদর), সজল পাল (সভাপতি,
বারোপাড়া), সুশীল মজুমদার (সভাপতি, শিব মন্দির, সদর দক্ষিণ) প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন ড. এম এম শরিফুল করিম (চেয়ারম্যান,
ইংরেজি বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়), অ্যাডভোকেট আক্তার হোসেন (সভাপতি, বিএনপি
সদর দক্ষিণ উপজেলা), আমানুল্লাহ আমান (সাবেক চেয়ারম্যান), ওমর ফারুক চৌধুরী (সাধারণ
সম্পাদক, বিএনপি সদর দক্ষিণ উপজেলা), মোহাম্মদ আলী ফারুক (সহ-সভাপতি, কুমিল্লা বাঁচাও
মঞ্চ কেন্দ্রীয় কমিটি), খলিলুর রহমান মজুমদার (সাবেক কাউন্সিলর), সোহেল মজুমদার (যুগ্ম
সাধারণ সম্পাদক), সাজেদা আক্তার লাভলী এবং ফর মাইনুল হোসেন রিপন।
অনুষ্ঠানে বক্তারা আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে
উদযাপনের জন্য সব ধর্মের মানুষের পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ
করেন।
মন্তব্য করুন


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ’র বিষয়ে তথ্য সংগ্রহের সময় কুমিল্লার দেবীদ্বারের গোপালনগর এলাকা থেকে লুৎফুর রহমান নামে এক ব্যক্তি আটক করা হয়েছে।
জানা গেছে, আটককৃত ব্যক্তির বাড়ি জয়পুরহাটের আক্কেলপুর এলাকায় বলে ।
সেনাবাহিনী আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে।
মন্তব্য করুন


মুরাদুল ইসলাম মুরাদ:
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাথরেরচর ব্রিজের উত্তর পাশে বিশেষ অভিযানে ৭০০ ইয়াবা ট্যাবলেটসহ মো.কহুল উদ্দিন (৩০) নামে এক যুবককে আটক করেছে সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ।
আটককৃত আসামি কুড়িগ্রামের রৌমারী উপজেলার কর্তিমারী খেয়ারচর গ্রামের নুরুজ্জামানের ছেলে। এ সময় নাম্বারবিহীন যাত্রী বাহী সিএনজি থেকে মাদকগুলো উদ্ধার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে সানন্দবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই মো. ফরহাদ হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মাদক বহনকারী কহুল উদ্দিনকে ডাংধরা ইউনিয়নের মাখনের চর এলাকা থেকে সিএনজি তল্লাশি করে হাতেনাতে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন এবং মামলা শেষে আদালতে প্রেরণ করা হবে।
মন্তব্য করুন


মো: মাসুদ রানা, কচুয়া প্রতিনিধি:
চাঁদপুরের কচুয়ায় শিক্ষার অন্যতম বিদ্যাপীঠ পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ। এবছর কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে সদ্য প্রকাশিত ফলাফলে জিপিএ ৫ প্রাপ্তিতে কচুয়া উপজেলা কলেজগুলোর মধ্যে শীর্ষস্থানে রয়েছে এই কলেজ। মোট ৪১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে ৩৮৬জন পরীক্ষার্থী উর্ত্তীণ হয়। তন্মধ্যে জিপিএ৫ পেয়েছে ৫৩জন। পাশের হার শতকরা ৯৩.৬৯%। বিশেষ করে ওই কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ৫৩জন জিপিএ৫ পেয়েছে। শুধু এ বছর নয়, প্রতিবছর এ কলেজ থেকে ভালো ফলাফল অর্জন করে আসছে।
এদিকে ফলাফল প্রকাশের পর শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকগন আনন্দে মেতে উঠেন। পরে কৃতকার্য শিক্ষার্থীরা কলেজের শিক্ষকদের মিষ্টি খাওয়ান। এসময় কলেজের সহকারী অধ্যাপক মো. বিল্লাল হোসেন মোল্লা, আবুল খায়ের, আব্দুল কুদ্দুস, বিল্লাল হোসেন, দেলোয়ার হোসেন, ধনঞ্জয় চক্রবর্তী, প্রভাষক সাইফুল ইসলাম সবুজ, ইউনুছ মোল্লা, ইয়াছিন মিয়া, শিক্ষানুরাগী মাহবুব আলম, ডা. জাহাঙ্গীর, কলেজ শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম সৌরভসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজরুল ইসলাম জানান, কলেজটি প্রতিষ্ঠার পর থেকে সুনামের সাথে ভালো ফলাফল অর্জন করে আসছে। শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টায়, শ্রেনিকক্ষে পাঠদানের কারনে এ বছর ভালো ফলাফল অর্জণ সম্ভব হয়েছে। বিশেষ করে কলেজের শিক্ষার মান উন্নয়নে কাজ করেছেন কলেজের প্রতিষ্ঠাতা ড. সেলিম মাহমুদ। প্রতিনিয়ত কলেজের শিক্ষার মান উন্নয়নে কাজ করছেন তিনি। তাঁর এই প্রচেষ্টাকে শতভাগ ধরে রেখে আমরা মানসম্মত শিক্ষার দিকে নজর দেই। এ কারণেই প্রতি বছর আমরা নিজেদেরকে ছাড়িয়ে যাচ্ছি। শিক্ষকদের পরিশ্রম সাফল্যে উদ্ভাসিত হচ্ছে। আগামীতে এই ধারায় নিজেদেরকে ছাড়িয়ে জেলা ও বিভাগের মধ্যে স্থান করে নিতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
মন্তব্য করুন


মো: মাসুদ রানা,কচুয়া:
এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই এই প্রতিপাদ্যে চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পালাখাল উচ্চ বিদ্যালয় মাঠে পিঠা উৎসব ও বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিদ্যালয়ের আয়োজনে প্রধান অতিথি হিসেবে পিঠা উৎসব উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পি দত্ত রনি। এসময় তিনি প্রতিটি স্টল পরিদর্শন করেন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক নবীর হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,বিদ্যালয়ের পিটিএ কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ইয়ার আহমেদ মজুমদার,ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক কবির হোসেন,সাবেক প্রধান শিক্ষক শহীদ উল্যাহ পাটওয়ারী,দাতা সদস্য ডা. স্বাধীন চৌধুরী,বিএনপি নেতা তাজুল ইসলাম ও বিশিষ্ট সমাজসেবক রুবেল বেপারী সহ আরো অনেকে। পরে অনুষ্ঠানকে মনোজ্ঞ করে রাখতে নৃত্য ও গান পরিবেশন করেন শিক্ষার্থীরা।
এসময় বিএনপি নেতা মোজাফফর হোসেন,বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক নরেশ চন্দ্র,প্রভাষক সিহাব হোসেন সাগর,ছাত্রদল নেতা সাব্বির হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক,অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
মন্তব্য করুন


মজিবুর
রহমান পাবেল,
প্রতিবেদক:
শারদীয় দুর্গাপূজা যথাযথভাবে ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন নিশ্চিত করতে সেনাবাহিনীর সক্রিয় ভূমিকার অংশ হিসেবে আজ বুধবার কুমিল্লা নগরীর মহেশাঙ্গন পূজামন্ডপ পরিদর্শন করেন ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোঃ নাজিম-উদ-দৌলা, এসপিপি, এনডিসি, পিএসসি, পিএইচডি।
তিনি বুধবার (১ অক্টোবর) বেলা পৌনে ১২ টায় পূজামন্ডপে পৌঁছে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ, স্থানীয় জনগণ ও সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং পূজামন্ডপ প্রাঙ্গণ পরিদর্শন করেন।
সভায় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ শ্যামল কৃষ্ণ
সাহা (আহ্বায়ক, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, কুমিল্লা মহানগর), সনজিৎ দেবনাথ (সদস্য
সচিব), রাজীব সাহা (যুগ্ম আহ্বায়ক) ও প্রদীপসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের
সাথে মুক্ত আলোচনা করে সেনাবাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সিভিল প্রশাসনের
মধ্যে ঘনিষ্ঠ সমন্বয়ের বিষয়টি জিওসি গুরুত্বের সাথে তুলে ধরেন।
তিনি হিন্দু সম্প্রদায়ের সার্বিক নিরাপত্তা ও শান্তিপূর্ণ পূজা উদযাপনে সেনাবাহিনীর সহযোগিতার আশ্বাস দেন এবং সমাজের সকল ধর্মাবলম্বীর নিরাপত্তায় সেনাবাহিনী সবসময় পাশে থাকবে বলে মন্তব্য করেন। এ সময় তিনি ঈশ্বর পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য ছেলেদের ও মেয়েদের হোস্টেলে দুটি ফ্রিজ উপহার দেওয়ার প্রতিশ্রুতি প্রদান করেন।
পরিদর্শনকালে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে উপস্থিত ছিলেন
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক এবং কোতয়ালি থানা অফিসার ইনচার্জ
(ওসি) মহিনুল ইসলাম। সিভিল প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কুমিল্লা সদরের সহকারী
কমিশনার (ভূমি) তানজিনা জাহান।
পরিদর্শনকালে জিওসির সাথে আরও উপস্থিত ছিলেন ৪৪ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এনামুল হক এবং ৩৩ পদাতিক ডিভিশনের কর্নেল স্টাফ কর্নেল মেহেদী হাসান। পরিদর্শনের সার্বিক পরিকল্পনা ও বাস্তবায়নে ছিলেন ২৩ বীর এর কমান্ডিং অফিসার ও ইউনিট সদস্যবৃন্দ।
মহেশাঙ্গন পূজামন্ডপে জিওসি মহোদয়ের এ সফর হিন্দু
সম্প্রদায়ের মধ্যে আস্থা, নিরাপত্তাবোধ ও সৌহার্দ্য বৃদ্ধিতে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে
বলে উপস্থিত নেতৃবৃন্দ মন্তব্য করেন।
মন্তব্য করুন


সনাতন
হিন্দু ধর্মাবলম্বীদের শ্রেষ্ঠ সামাজিক অনুষ্ঠান ভ্রাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা উৎসব পালিত
হয়।
গত
বুধবার (১৫ নভেম্বর) কুমিল্লা মহানগরীর কালিয়াজুরীতে বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদ কুমিল্লা
ইউনিট এর যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট তাপস চন্দ্র সরকার এর একমাত্র মেয়ে অর্পিতা
সরকার তার একমাত্র ছোট ভাই অরন্য সরকার প্রিন্স এর কপালে চন্দন দিয়ে ফোঁটা এঁকে ছড়া
কেটে বলেন "ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়লো কাঁটা, যমুনা দেয় যমকে
ফোঁটা, আমি দেই আমার ভাইকে ফোঁটা।" এভাবেই
ভ্রাতৃদ্বিতীয়া যমের দুয়ারে কাঁটা দিয়ে ভাইয়ের দীর্ঘায়ু ও সৌভাগ্য কামনা করেন বোন।
এ
বিষয়ে রিতা রাণী মজুমদার বলেন, শুভ দিনের পরম পবিত্র লগ্নে ভাই-বোনের মধুর সম্পর্কের
পুনঃ নবীকরণ করে নেওয়া হয় প্রতি বছর। শৈশবের হারিয়ে যাওয়া মধুর এই দিনটিতে বড় বেশি
করে মনে পড়ে যায়। ভাই-বোনের স্নেহ ভালোবাসার সম্পর্কের প্রকাশ ভাইফোঁটা আচার অনুষ্ঠানটি
মন কেড়ে নেয়। একটি অনুষ্ঠানের মধ্যদিয়ে চিরন্তন আবেগ অনুভূতিই জীবন্ত হয়ে ওঠে। কার্তিক
মাসের শুক্লপক্ষে দ্বিতীয় তিথিতে বোন তার ভাইকে পরম যত্ন সহকারে একটি সুন্দর আসনে বসিয়ে
হেমন্তের শিশির ও অন্যান্য উপকরণ দিয়ে হাতের তিন আঙ্গুলের সাহায্যে বোন তাঁর ভাইয়ের
কপাল ধুয়ে দেয়। এরপর বোন তার কনিষ্ঠা আঙ্গুল দিয়ে একইভাবে চন্দন তিলক এঁকে দিয়ে ছড়া
কেটে বলে "ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়লো কাঁটা, যমুনা দেয় যমকে
ফোঁটা, আমি দেই আমার ভাইকে ফোঁটা।"
মন্তব্য করুন


আসন্ন
ঈদ-উল আযহা উপলক্ষ্যে পশুর হাটের ইজারাদারদের সাথে আইন-শৃঙ্খলা বিষয়ক ও ট্রাফিক
ব্যবস্থাপনা নিয়ে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (১০ জুন) দুপুরে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে কনফারেন্স রুমে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলার পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম (বার)।
উক্ত
মতবিনিময় সভায় কুমিল্লা জেলার ১৮টি থানার পশুর হাটের ইজারাদারগণ উপস্থিত ছিলেন।
উক্ত আলোচনা সভায় পশু হাটের ইজারাদারগণ তাদের বিভিন্ন সুবিধা-অসুবিধা ও পর্যবেক্ষণ
তুলে ধরে মতামত ব্যক্ত করেন।
পরবর্তীতে
পুলিশ সুপার পশুর হাট সংক্রান্তে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও হয়রানি রোধ, জালটাকা সনাক্তের
জন্য মেশিন স্থাপন ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়সহ ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্তে
গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য, কুমিল্লা জেলার ১৮টি থানা এলাকায় এই বছর স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে সর্বমোট ৪০৯টি পশুর হাট বসবে।
উক্ত
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) খন্দকার
আশফাকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক
(অতিরিক্ত দায়িত্বে ডিবি) মোঃ নাজমুল হাসান, অতিরিক্ত
পুলিশ সুপার (ডিএসবি) কাজী মোঃ মতিউল ইসলাম, অতিরিক্ত
পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ কামরান হোসেন, অতিরিক্ত
পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) মোঃ রবিউল ইসলামসহ জেলা পুলিশের উর্ধ্বতন
কর্মকর্তাগণ।
মন্তব্য করুন


মন্তব্য করুন