

সাভারে তিনটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় একটি বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক আগুনের আঁচ পেয়ে ঘুম থেকে উঠে বাস থেকে বেরিয়ে আসেন। এতে তিনি সামান্য আহত হলেও প্রাণে বেঁচে যান।
মঙ্গলবার
(১০ নভেম্বর) ভোরে ও সকালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা তিনটি গাড়িতে আগুন দেওয়া হয়। দুটি
গাড়ি পুরোপুরি পুড়ে গেছে এবং বাকি একটির সামান্য ক্ষতি হয়েছে।
সাভার
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহাঙ্গীর হোসেন জানান, সাভারের গেন্ডা ময়লার মোড় এলাকায়
ভোররাতে সাভার পরিবহণের একটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। সেটি সম্পূর্ণ পুড়ে
যায়।
তিনি
বলেন, ভোর থেকে দুটি বাসে ও একটি কাভার্ডভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ছাড়া সাভার
কলেজের অদূরে মূল ফটক থেকে তিনটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ
জানায়, মঙ্গলবার ভোরে সাভারের গেন্ডা ময়লার মোড় এলাকায় ‘সাভার পরিবহণ’-এর
একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ওই সময় বাসের ভেতরে থাকা ঘুমন্ত চালক আগুনের আঁচ পেয়ে
দ্রুত নেমে প্রাণ রক্ষা করেন। একই সময়ে গেন্ডা এলাকায় আরও একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া
হয়।
অন্যদিকে,
সাভারের বাড়ইপাড়া এলাকায় রাস্তার পাশে পার্কিং করা একটি কাভার্ডভ্যানে দুর্বৃত্তরা
আগুন দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে
আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে,
সাভারের অধর চন্দ্র উচ্চবিদ্যালয়ের মূল ফটকের সামনে থেকে একটি পরিত্যক্ত ব্যাগ উদ্ধার
করে পুলিশ। এর ভেতরে তিনটি ককটেল পাওয়া যায়।
সাভার
মডেল থানার ওসি সাইফুল আলম বলেন, ককটেল উদ্ধারের পর বোমা নিষ্ক্রিয়করণ দলকে খবর দেওয়া
হয়েছে। তারা এসে ককটেলগুলো নিষ্ক্রিয় করবে।
মন্তব্য করুন