সাভারে স্কুলের ফটকের সামনে ‘ব্যাগের ভেতরে হাতবোমা’

সাভারে স্কুলের ফটকের সামনে ‘ব্যাগের ভেতরে হাতবোমা’
সংগৃহীত

সাভারে একটি বিদ্যালয়ের ফটকের সামনে পড়ে থাকা ব্যাগে একাধিক ‘ককটেল’ পাওয়া গেছে। সোমবার (৯ নভেম্বর) মধ্যরাতে সাভার অধর চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের ফটকের পাশে পড়ে থাকা ব্যাগে এসব ‘ককটেল’ পাওয়া যায়।

ব্যাগটিতে ‘অন্তত তিনটি ককটেল’ থাকার কথা জানিয়েছেন সাভার মডেল থানার ওসি সাইফুল আলম। ঘটনাস্থল থেকে মাত্র ১৩০ মিটারের মতো দূরে থানা।

পুলিশ জানিয়েছে, ওই বিদ্যালয়ের সামনে ব্যাগটি পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হলে তারা তাদের খবর দেন।

ওসি সাইফুল আলম জানান, জননিরাপত্তার স্বার্থে যেখানে ‘ককটেল’ পাওয়া গেছে সেই স্থান পুলিশ ঘিরে রেখেছে।

ব্যাগটিতে ঠিক কতগুলো ‘ককটেল’ রয়েছে, তা তাৎক্ষণিক গুনে দেখা সম্ভব হয়নি। তবে দূর থেকে অন্তত তিনটি ‘ককটেল’ স্পষ্টভাবে দেখা গেছে। ব্যাগের ভেতরে এর বেশি থাকতে পারে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বোম ডিসপোজাল ইউনিটকে জরুরি খবর পাঠানো হয়েছে।

বিশেষজ্ঞ দলটি সাভারে পৌঁছে ব্যাগটি খুললে ‘ককটেলগুলোর’ ধরন ও সংখ্যা নিশ্চিত হওয়া যাবে। এর পর নিষ্ক্রিয় করার পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে তিন গাড়িতে আগুন, প্রাণে বাঁচলেন ঘুমন্ত চালক

১

মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম

২

কুমিল্লায় নকল ওটস ও অনুমোদনহীন শিশু খাদ্য বিক্রি, প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

৩

সাভারে স্কুলের ফটকের সামনে ‘ব্যাগের ভেতরে হাতবোমা’

৪

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জোড়া হাতবোমা বিস্ফোরণ, আহত ২

৫

পথচারীদের সামনেই ডেলিভারি ভ্যানচালকের টাকা ছিনতাই, ভিডিও ভাইরাল

৬

শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের ঐতিহাসিক বাড়ি পরিদর্শনে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অফিস আদেশ জারি

৭

কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০৭ নেতাকর্মী গ্রেফতার

৮

কুমিল্লায় প্রাইভেটকারে ইয়াবা পাচার, চারজনের ১০ বছরের কারাদণ্ড

৯

শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, লজ্জায় বিষপানে গৃহবধূর মৃত্যু

১০

‘দেখতে খারাপ লাগায়’ ১৫ শিক্ষার্থীর চুল কেটে দিলেন প্রধান শিক্ষক

১১

রাশেদ খানকে বদদোয়া দিলেন মুফতি আমির হামজা

১২

ছাত্রকে গরম ইস্ত্রির ছেঁকা, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

১৩