২৪ ঘণ্টার ব্যবধানে দেবর-ভাবির আত্মহত্যা, এলাকাজুড়ে চাঞ্চল্য

সংগৃহীত

গোপন প্রেমের সম্পর্কের জেরধরে দেবরের আত্মহত্যার ২৪ ঘণ্টার মধ্যে আত্মহত্যা করেছেন চাচাতো ভাইয়ের স্ত্রী। ঘটনাটি ঘটেছে, শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার মধ্য মহিষার এলাকায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে মধ্য মহিষার এলাকার এলিনা আক্তার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তিনি মালয়েশিয়া প্রবাসী ফয়সাল মল্লিকের স্ত্রী। এর আগে, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার মোহাম্মদপুর এলাকায় ইফতার শেষে নিজ কর্মস্থলের পাশের একটি ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন মিল্টন মল্লিক। তিনি ফয়সাল মল্লিকের চাচাতো ভাই। তার মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যে গ্রামের বাড়ি ভেদরগঞ্জের মধ্য মহিষার এলাকায় তার ভাবি, প্রবাসী ফয়সাল মল্লিকের স্ত্রী এলিনা আক্তারের আত্মহত্যা নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মধ্য মহিষার এলাকার বাসিন্দা মিল্টন মল্লিকের সঙ্গে তার চাচাতো ভাই ও মালয়েশিয়া প্রবাসী ফয়সাল মল্লিকের স্ত্রী এলিনা আক্তারের সম্পর্ক নিয়ে কয়েক মাস আগে এলাকায় আলোচনা শুরু হয়। প্রায় তিন মাস আগে বিষয়টি জানাজানি হলে উভয় পরিবারে উত্তেজনা তৈরি হয়। এদিকে মিল্টনের লাশ এলাকায় নিয়ে যাওয়া হলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠিয়েছে।

স্থানীয় বাসিন্দা মিঠু বলেন, মিল্টন সাত মাস আগে লিবিয়া থেকে দেশে ফিরে ঢাকায় একটি মিষ্টির দোকানে কাজ করত। হঠাৎ তার আত্মহত্যার খবর পাওয়ার পরদিন এলিনার মৃত্যুর সংবাদ এলাকায় শোক ও বিস্ময়ের সৃষ্টি করেছে। তাদের নিকটাত্মীয় আব্দুল খালেক মাদবর বলেন, দুজনের সম্পর্ক নিয়ে পরিবার আগে থেকেই অবগত ছিল। বিষয়টি নিয়ে পারিবারিক অশান্তি চলছিল।

ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, আত্মহত্যার ঘটনায় একজনকে হাসপাতালে আনার খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির - স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ যাত্রী আটক

ঢাকা বরিশাল মহাসড়কে চলন্ত বাসে আগুন

এক দিনের ব্যবধানে চবিতে ফের ‘কিং কোবরা’ উদ্ধার

পড়ার টেবিলে হঠাৎ অসুস্থ, না ফেরার দেশে চবি শিক্ষার্থী

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আইওআই ওশান একাডেমি

প্রশাসনিক কাঠামোয় দুর্নীতির প্রভাবে কর্মকর্তারা অনিয়মে জড়িয়ে পড়েন-কুসিক প্রশাসক

বাড়ছে না ভোজ্যতেলের দাম: বাণিজ্যমন্ত্রী

কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারকে কোনো দলের ব্যানারে দেখতে চাই না: সারজিস

১০

ঢাকা সেনানিবাসের দরবার হলে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১১

কুমিল্লায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

১২

নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন জুলাইযোদ্ধা সিঁথি

১৩

কুমিল্লায় অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে হাইওয়ে পুলিশের হাতে আটক ১

১৪

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ২০ কেজি গাজা উদ্বার। নারীসহ আটক-২

১৫

১০ বছর আত্মগোপনের পর গ্রেফতার পলাতক আসামি

১৬

জ্বালানিসংকটের প্রভাব বাংলাদেশেও পড়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী

১৭

মেধা ও মনন দিয়ে দেশের মর্যাদা বাড়াতে শিক্ষার্থীদের প্রতি আইজিপির আহ্বান

১৮

ফুটবল তুলতে গিয়ে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৯

ডিজিটাল সিকিউরিটি আইন সংস্কার চায় সরকার: তথ্যমন্ত্রী

২০

নারী নির্যাতন মামলায় ভিকটিমের জন্য হাইকোর্ট বিভাগের জারি করা বিজ্ঞপ্তি

সাধারণত নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় বাদী নিজস্ব কোনো আইনজীবী নিয়োগের প্রয়োজন হয়না। কেননা ফৌজদারি কার্যবিধির ৪৯২ ধারা অনুযায়ী তিনি সরকারের পক্ষ থেকে আইনজীবী পেয়ে থাকেন। তবে বাদী যদি নিজে আইনজীবী নিয়োগ দিতে চান সে ক্ষেত্রে আইনগত কোন বাধা নেই।

বিষয়টি স্পষ্ট করতে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) এসকে. এম. তোফায়েল হাসানের সই করা একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। যা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তির ভাষ্য মতে, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগকারী/ভিকটিমের পক্ষে ব্যক্তিগতভাবে আইনজীবী নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট পক্ষগণ বিভিন্ন সমস্যা বাধার সম্মুখীন হচ্ছেন।

নারী ও শিশু নির্যাতন আইন, ২০০০ এর ২৫ ধারায় বর্ণিত বিধানাবলী মোতাবেক নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে কোনো অপরাধের অভিযোগ দায়ের, তদন্ত, বিচার ও নিষ্পত্তির ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির বিধানাবলী প্রযোজ্য হয় এবং ট্রাইব্যুনালে অভিযোগকারীর পক্ষে মামলা পরিচালনাকারী ব্যক্তি পাবলিক প্রসিকিউটর বলে গণ্য হন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগকারী (ভিকটিম) ফৌজদারি কার্যবিধির ৪৯৩ এবং ৪৯৫ ধারার বিধানাবলী অনুসরণ করে ভিকটিম বা অভিযোগকারী তার পক্ষে ব্যক্তিগতভাবে আইনজীবী নিযুক্ত করে মামলা পরিচালনা করতে পারবেন বলে বিষয়টি স্পষ্ট করা হলো।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির - স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ যাত্রী আটক

ঢাকা বরিশাল মহাসড়কে চলন্ত বাসে আগুন

এক দিনের ব্যবধানে চবিতে ফের ‘কিং কোবরা’ উদ্ধার

পড়ার টেবিলে হঠাৎ অসুস্থ, না ফেরার দেশে চবি শিক্ষার্থী

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আইওআই ওশান একাডেমি

প্রশাসনিক কাঠামোয় দুর্নীতির প্রভাবে কর্মকর্তারা অনিয়মে জড়িয়ে পড়েন-কুসিক প্রশাসক

বাড়ছে না ভোজ্যতেলের দাম: বাণিজ্যমন্ত্রী

কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারকে কোনো দলের ব্যানারে দেখতে চাই না: সারজিস

১০

ঢাকা সেনানিবাসের দরবার হলে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১১

কুমিল্লায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

১২

নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন জুলাইযোদ্ধা সিঁথি

১৩

কুমিল্লায় অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে হাইওয়ে পুলিশের হাতে আটক ১

১৪

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ২০ কেজি গাজা উদ্বার। নারীসহ আটক-২

১৫

১০ বছর আত্মগোপনের পর গ্রেফতার পলাতক আসামি

১৬

জ্বালানিসংকটের প্রভাব বাংলাদেশেও পড়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী

১৭

মেধা ও মনন দিয়ে দেশের মর্যাদা বাড়াতে শিক্ষার্থীদের প্রতি আইজিপির আহ্বান

১৮

ফুটবল তুলতে গিয়ে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৯

ডিজিটাল সিকিউরিটি আইন সংস্কার চায় সরকার: তথ্যমন্ত্রী

২০

স্কুলছাত্রী খুনের ঘটনায় রেস্তোরাঁকর্মী মিলন গ্রেপ্তার

স্কুলছাত্রী খুনের ঘটনায় রেস্তোরাঁকর্মী মিলন গ্রেপ্তার
সংগৃহীত

রাজধানীর দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলিকে হত্যার মামলার প্রধান আসামি হোটেল কর্মচারী মিলনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বাগেরহাট সদর থানা এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ সোমবার ( ১২ জানুয়ারি ) সকালে এক বার্তায় এ তথ্য জানিয়েছে র‌্যাব। এর আগে শনিবার দুপুরে দক্ষিণ বনশ্রীর ‘প্রীতম ভিলা নামের একটি বাসায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত লিলি (১৭) স্থানীয় রেডিয়েন্ট স্কুলের শিক্ষার্থী ছিল। সে হবিগঞ্জ জেলার লাখাই থানার বামৈন গ্রামের সজীব মিয়ার মেয়ে। এ ঘটনায় গতকাল রবিবার সকালে নিহতের পরিবারের পক্ষ থেকে হোটেল কর্মচারীর মিলনকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম জানিয়েছেন, শনিবার বিকেলের দিকে খবর পেয়ে ঘটনাস্থল যায় পুলিশ।

লিলি আক্তারকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লিলির গলায় ধারালো অস্ত্রের আঘাত ছিল। ঠিক কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা জানাতে পারেননি তিনি।

নিহতের বড় বোন সোভা বলেন, ‘আমাদের একটি খাবারের হোটেল আছে।

গত বৃহস্পতিবার রাতে হোটেলের কর্মচারী মিলন খাবার নেওয়ার জন্য আমাদের বাসায় আসে। এত রাতে বাসায় আসা নিয়ে লিলি তাঁর সঙ্গে বাগবিতণ্ডায় জড়ায়। শনিবার দুপুরেও মিলন খাবার নিতে বাসায় এসেছিল। তবে তার আচরণ একটু অন্যরকম মনে হয়েছে।

তিনি আরো বলেন, ‘দুপুর দেড়টার দিকে জিমের উদ্দেশে বাসা থেকে বের হই।

যাওয়ার সময় লিলিকে দরজা লক করে দিতে বলি। তখন ওই কর্মচারী মিলনও বাসা থেকে বের হয়েছিল। কিন্তু সে রাস্তা পার হয়ে চলে গিয়েছিল কি না, তা আমি দেখিনি। পরে বাসায় ফিরে দেখি দরজা খোলা। ভেতরে সবকিছু এলোমেলো। আমার বোনকে মেঝেতে পড়ে থাকতে দেখি। প্রথমে ভেবেছিলাম সে হয়তো কোনোভাবে আঘাত পেয়েছে। বাড়িওয়ালাকে ডাকলে তারা হাসপাতালে নিতে সহযোগিতা করেননি। পরে এক বন্ধুর মাধ্যমে লিলিকে বনশ্রীর ফরাজী হাসপাতালে নিয়ে যাই। সেখানে হিজাব খুলে দেখি তাঁর গলায় রশি পেঁচানো এবং গলা কাটা।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির - স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ যাত্রী আটক

ঢাকা বরিশাল মহাসড়কে চলন্ত বাসে আগুন

এক দিনের ব্যবধানে চবিতে ফের ‘কিং কোবরা’ উদ্ধার

পড়ার টেবিলে হঠাৎ অসুস্থ, না ফেরার দেশে চবি শিক্ষার্থী

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আইওআই ওশান একাডেমি

প্রশাসনিক কাঠামোয় দুর্নীতির প্রভাবে কর্মকর্তারা অনিয়মে জড়িয়ে পড়েন-কুসিক প্রশাসক

বাড়ছে না ভোজ্যতেলের দাম: বাণিজ্যমন্ত্রী

কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারকে কোনো দলের ব্যানারে দেখতে চাই না: সারজিস

১০

ঢাকা সেনানিবাসের দরবার হলে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১১

কুমিল্লায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

১২

নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন জুলাইযোদ্ধা সিঁথি

১৩

কুমিল্লায় অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে হাইওয়ে পুলিশের হাতে আটক ১

১৪

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ২০ কেজি গাজা উদ্বার। নারীসহ আটক-২

১৫

১০ বছর আত্মগোপনের পর গ্রেফতার পলাতক আসামি

১৬

জ্বালানিসংকটের প্রভাব বাংলাদেশেও পড়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী

১৭

মেধা ও মনন দিয়ে দেশের মর্যাদা বাড়াতে শিক্ষার্থীদের প্রতি আইজিপির আহ্বান

১৮

ফুটবল তুলতে গিয়ে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৯

ডিজিটাল সিকিউরিটি আইন সংস্কার চায় সরকার: তথ্যমন্ত্রী

২০

অটোরিকশার পেছনে পোস্টার লাগানো নিয়ে বিএনপির প্রার্থীকে শোকজ

ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ (আত্রাই ও রানীনগর) আসনের বিএনপি প্রার্থী শেখ মো. রেজাউল ইসলাম রেজুর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করা হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) নওগাঁ-৬ আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান এবং নওগাঁর সিভিল জজ আদালতের (ধামইরহাট) বিচারক সাথি ইসলাম এ নোটিশ জারি করেন।

নোটিশে উল্লেখ করা হয়, নির্বাচনি অনুসন্ধান কমিটির কাছে প্রাপ্ত অভিযোগ অনুযায়ী শেখ মো. রেজাউল ইসলাম রেজু বিভিন্ন স্থানে পোস্টার ও সিএনজি অটোরিকশার পেছনে স্টিকার ব্যবহার করে নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন। এ ধরনের কর্মকাণ্ড জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০২৫-এর সুস্পষ্ট লঙ্ঘন বলে প্রতীয়মান হয়েছে।

এ অবস্থায় কেন তার বিরুদ্ধে নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠানো হবে না অথবা কেন অভিযোগ আমলে নিয়ে বিচারিক কার্যক্রম গ্রহণ করা হবে না—সে বিষয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১৫ জানুয়ারি বেলা ১১টা ৩০ মিনিটে নওগাঁর সিভিল জজ আদালতের বিচারক সাথি ইসলামের কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

এ বিষয়ে বিএনপি প্রার্থী শেখ মো. রেজাউল ইসলাম রেজু বলেন, ‘নোটিশের বিষয়টি শুনেছি। আমরা নির্বাচনের কোনো পোস্টার লাগাইনি। সিএনজির পেছনে যেগুলো রয়েছে, সেগুলো নির্বাচনের অনেক আগের। সেগুলোতেও নির্দিষ্ট করে ধানের শীষে ভোট দেওয়ার কোনো আহ্বান নেই। আগামী ১৫ জানুয়ারি আদালতে সশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে আমার ব্যাখ্যা প্রদান করবো।’

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির - স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ যাত্রী আটক

ঢাকা বরিশাল মহাসড়কে চলন্ত বাসে আগুন

এক দিনের ব্যবধানে চবিতে ফের ‘কিং কোবরা’ উদ্ধার

পড়ার টেবিলে হঠাৎ অসুস্থ, না ফেরার দেশে চবি শিক্ষার্থী

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আইওআই ওশান একাডেমি

প্রশাসনিক কাঠামোয় দুর্নীতির প্রভাবে কর্মকর্তারা অনিয়মে জড়িয়ে পড়েন-কুসিক প্রশাসক

বাড়ছে না ভোজ্যতেলের দাম: বাণিজ্যমন্ত্রী

কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারকে কোনো দলের ব্যানারে দেখতে চাই না: সারজিস

১০

ঢাকা সেনানিবাসের দরবার হলে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১১

কুমিল্লায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

১২

নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন জুলাইযোদ্ধা সিঁথি

১৩

কুমিল্লায় অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে হাইওয়ে পুলিশের হাতে আটক ১

১৪

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ২০ কেজি গাজা উদ্বার। নারীসহ আটক-২

১৫

১০ বছর আত্মগোপনের পর গ্রেফতার পলাতক আসামি

১৬

জ্বালানিসংকটের প্রভাব বাংলাদেশেও পড়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী

১৭

মেধা ও মনন দিয়ে দেশের মর্যাদা বাড়াতে শিক্ষার্থীদের প্রতি আইজিপির আহ্বান

১৮

ফুটবল তুলতে গিয়ে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৯

ডিজিটাল সিকিউরিটি আইন সংস্কার চায় সরকার: তথ্যমন্ত্রী

২০

দেশে খাদ্য মজুদ যা থাকার কথা তার চেয়ে বেশি আছে : কুমিল্লায় খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার

নেকবর হোসেন, কুমিল্লা প্রতিনিধি :

অন্তর্বর্তী সরকারের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, দেশে বর্তমানে সাড়ে ১৪ লাখ টন চাল মজুত রয়েছে, যা গত বছরের একই সময়ের মজুতের চেয়ে ৩ লাখ টন বেশি।

আজ সোমবার কুমিল্লা সার্কিট হাউজ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার ও খাদ্য অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব এ তথ্য জানান।

তিনি জানায়, গত বছর এই সময় মজুতের পরিমাণ ছিল সাড়ে ১১ লাখ টন। সরকার ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ও যেন চাহিদার তুলনায় মজুত বেশি থাকে, তা নিশ্চিত করার জন্য কাজ করছে।

খাদ্যদ্রব্যের দাম প্রসঙ্গে উপদেষ্টা বলেন, চাল-গম, ভুট্টার দাম নিম্নমুখী আছে। তবে এ বিষয়ে অভিযোগ আছে, কৃষক লাভবান হচ্ছে না। এ তিনটি খাদ্যদ্রব্যের দাম বাড়েনি বরং কমেছে। যেন না কমে সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে।

এসময় কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান, জেলা খাদ্য নিয়ন্ত্রণসহ সংশ্লিষ্ট দফতরের জেলা-উপজেলার কর্মকর্তারা উপস্থিত ছিলেন

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির - স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ যাত্রী আটক

ঢাকা বরিশাল মহাসড়কে চলন্ত বাসে আগুন

এক দিনের ব্যবধানে চবিতে ফের ‘কিং কোবরা’ উদ্ধার

পড়ার টেবিলে হঠাৎ অসুস্থ, না ফেরার দেশে চবি শিক্ষার্থী

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আইওআই ওশান একাডেমি

প্রশাসনিক কাঠামোয় দুর্নীতির প্রভাবে কর্মকর্তারা অনিয়মে জড়িয়ে পড়েন-কুসিক প্রশাসক

বাড়ছে না ভোজ্যতেলের দাম: বাণিজ্যমন্ত্রী

কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারকে কোনো দলের ব্যানারে দেখতে চাই না: সারজিস

১০

ঢাকা সেনানিবাসের দরবার হলে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১১

কুমিল্লায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

১২

নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন জুলাইযোদ্ধা সিঁথি

১৩

কুমিল্লায় অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে হাইওয়ে পুলিশের হাতে আটক ১

১৪

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ২০ কেজি গাজা উদ্বার। নারীসহ আটক-২

১৫

১০ বছর আত্মগোপনের পর গ্রেফতার পলাতক আসামি

১৬

জ্বালানিসংকটের প্রভাব বাংলাদেশেও পড়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী

১৭

মেধা ও মনন দিয়ে দেশের মর্যাদা বাড়াতে শিক্ষার্থীদের প্রতি আইজিপির আহ্বান

১৮

ফুটবল তুলতে গিয়ে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৯

ডিজিটাল সিকিউরিটি আইন সংস্কার চায় সরকার: তথ্যমন্ত্রী

২০

বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য “ হুমায়ুন কবির “ -কে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) হিসেবে পদায়ন করা হয়েছে।

আজ রোববার (২২ অক্টোবর) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট“ রুহুল কবির রিজভী” স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হুমায়ুন কবিরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) হিসেবে পদায়ন করা হয়েছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির - স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ যাত্রী আটক

ঢাকা বরিশাল মহাসড়কে চলন্ত বাসে আগুন

এক দিনের ব্যবধানে চবিতে ফের ‘কিং কোবরা’ উদ্ধার

পড়ার টেবিলে হঠাৎ অসুস্থ, না ফেরার দেশে চবি শিক্ষার্থী

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আইওআই ওশান একাডেমি

প্রশাসনিক কাঠামোয় দুর্নীতির প্রভাবে কর্মকর্তারা অনিয়মে জড়িয়ে পড়েন-কুসিক প্রশাসক

বাড়ছে না ভোজ্যতেলের দাম: বাণিজ্যমন্ত্রী

কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারকে কোনো দলের ব্যানারে দেখতে চাই না: সারজিস

১০

ঢাকা সেনানিবাসের দরবার হলে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১১

কুমিল্লায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

১২

নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন জুলাইযোদ্ধা সিঁথি

১৩

কুমিল্লায় অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে হাইওয়ে পুলিশের হাতে আটক ১

১৪

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ২০ কেজি গাজা উদ্বার। নারীসহ আটক-২

১৫

১০ বছর আত্মগোপনের পর গ্রেফতার পলাতক আসামি

১৬

জ্বালানিসংকটের প্রভাব বাংলাদেশেও পড়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী

১৭

মেধা ও মনন দিয়ে দেশের মর্যাদা বাড়াতে শিক্ষার্থীদের প্রতি আইজিপির আহ্বান

১৮

ফুটবল তুলতে গিয়ে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৯

ডিজিটাল সিকিউরিটি আইন সংস্কার চায় সরকার: তথ্যমন্ত্রী

২০

নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক

নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক
সংগৃহীত

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ (ন্যাশনাল চার্টার) বিষয়ে গণভোট পর্যবেক্ষণে এখন পর্যন্ত ৩৩০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক আসার বিষয়টি নিশ্চিত হয়েছে।

আজ শনিবার ( ৩১ জানুয়ারি ) প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)-সহ ছয়টি আন্তর্জাতিক সংস্থা অন্তত ৬৩ জন পর্যবেক্ষক পাঠাতে সম্মত হয়েছে। এর পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন, ১৬টি দেশ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যুক্ত ৩২ জন ব্যক্তি পর্যবেক্ষক হিসেবে নির্বাচনে অংশ নেবেন।

এ নিয়ে আসন্ন নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা দাঁড়াল ৩৩০ জন, যা ২০২৪ সালের ৭ জানুয়ারির বিতর্কিত নির্বাচনের তুলনায় দ্বিগুণেরও বেশি। ওই নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা ছিল তুলনামূলকভাবে অনেক কম।

এর আগে ১২তম জাতীয় সংসদ নির্বাচনে ১৫৮ জন, ১১তম জাতীয় নির্বাচনে ১২৫ জন এবং ১০ম নির্বাচনে মাত্র চারজন আন্তর্জাতিক পর্যবেক্ষক ছিলেন।

ওআইসির দুই সদস্যের পর্যবেক্ষক দলটির নেতৃত্ব দেবেন সংস্থাটির নির্বাচন পর্যবেক্ষণ ইউনিটের প্রধান শাকির মাহমুদ বান্দার। এছাড়া এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (আনফ্রেল) থেকে ২৮ জন, কমনওয়েলথ সেক্রেটারিয়েট থেকে ২৫ জন, যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) থেকে সাতজন এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) থেকে একজন পর্যবেক্ষক আসবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ভয়েস ফর জাস্টিস, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, এসএনএএস আফ্রিকা, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এবং পোলিশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স-এর মতো সংস্থার প্রতিনিধিত্বকারী ৩২ জন ব্যক্তি পর্যবেক্ষক হিসেবেও নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।

আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সফর সমন্বয়ের দায়িত্বে থাকা সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ বলেন, আমরা আশা করছি আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা আরো বাড়বে। আমন্ত্রণ জানানো কয়েকটি দেশ এখনো তাদের প্রতিনিধিদের নাম নিশ্চিত করেনি।

যেসব দেশ এখনো প্রতিনিধি চূড়ান্ত করেনি তাদের মধ্যে রয়েছে ভারত, নেপাল, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, মিসর, ফ্রান্স, কুয়েত, মরক্কো, নাইজেরিয়া ও রোমানিয়া। এছাড়া দক্ষিণ এশিয়ার নির্বাচন ব্যবস্থাপনা সংস্থাগুলোর ফোরাম ফেমবোসা শিগগিরই তাদের পর্যবেক্ষকদের নাম ঘোষণা করতে পারে।

এবারের নির্বাচনে ৫০টির বেশি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে প্রায় ২ হাজার প্রার্থী ৩০০টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি একই দিনে অনুষ্ঠিত হবে জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোট।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির - স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ যাত্রী আটক

ঢাকা বরিশাল মহাসড়কে চলন্ত বাসে আগুন

এক দিনের ব্যবধানে চবিতে ফের ‘কিং কোবরা’ উদ্ধার

পড়ার টেবিলে হঠাৎ অসুস্থ, না ফেরার দেশে চবি শিক্ষার্থী

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আইওআই ওশান একাডেমি

প্রশাসনিক কাঠামোয় দুর্নীতির প্রভাবে কর্মকর্তারা অনিয়মে জড়িয়ে পড়েন-কুসিক প্রশাসক

বাড়ছে না ভোজ্যতেলের দাম: বাণিজ্যমন্ত্রী

কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারকে কোনো দলের ব্যানারে দেখতে চাই না: সারজিস

১০

ঢাকা সেনানিবাসের দরবার হলে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১১

কুমিল্লায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

১২

নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন জুলাইযোদ্ধা সিঁথি

১৩

কুমিল্লায় অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে হাইওয়ে পুলিশের হাতে আটক ১

১৪

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ২০ কেজি গাজা উদ্বার। নারীসহ আটক-২

১৫

১০ বছর আত্মগোপনের পর গ্রেফতার পলাতক আসামি

১৬

জ্বালানিসংকটের প্রভাব বাংলাদেশেও পড়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী

১৭

মেধা ও মনন দিয়ে দেশের মর্যাদা বাড়াতে শিক্ষার্থীদের প্রতি আইজিপির আহ্বান

১৮

ফুটবল তুলতে গিয়ে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৯

ডিজিটাল সিকিউরিটি আইন সংস্কার চায় সরকার: তথ্যমন্ত্রী

২০

অ্যাম্বুলেন্স আটকে রোগী ছিনতাইয়ের চেষ্টা, পথে প্রাণ গেল বৃদ্ধের

শরীয়তপুর সদর হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে রোগীকে কেড়ে নেওয়ার জন্য দুই দফায় একটি অ্যাম্বুলেন্সকে রাস্তায় আটকে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ অবস্থায় ঢাকার হাসপাতালে পৌঁছার আগেই মারা যান সেই রোগী।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে ঘটে যাওয়া এ মর্মান্তিক ঘটনায় প্রাণ হারানো রোগীর নাম জমশেদ আলী ঢালী। তিনি ডামুড্যা উপজেলার কুতুবপুর এলাকার বাসিন্দা।

রোগীর স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ডামুড্যা উপজেলার কুতুবপুর এলাকার জমশেদ আলী ঢালীকে অসুস্থ অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করে স্বজনরা। তবে সেখানে তার অবস্থার উন্নতি না হওয়ায় ঢাকার নিউরো সাইন্স হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসক। এরপর স্বজনরা তাকে ঢাকা নিয়ে যাওয়ার জন্য স্থানীয় একটি অ্যাম্বুলেন্স সাড়ে ছয় হাজার টাকায় ভাড়া করলে রোগী উঠানোর পর আরও বেশি ভাড়া দাবি করে অ্যাম্বুলেন্স চালক। পরে রোগীর স্বজনরা অন্য আরেকটি অ্যাম্বুলেন্স পাঁচ হাজার টাকায় ভাড়া করে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ঢাকা যাওয়ার পথে গাগ্রীজোড়া এলাকায় গাড়িটির গতিরোধ করেন স্থানীয় অ্যাম্বুলেন্স মালিক সিন্ডিকেটের সুমন, মানিক ও চালক পারভেজ এবং সজীবসহ অন্তত ৭-৮ জন ব্যক্তি। এসময় অন্তত ৩০ মিনিট বাগবিতণ্ডা হলে স্থানীয়রা এগিয়ে এলে অ্যাম্বুলেন্সটি ছেড়ে দেন তারা। এরপর চালক অ্যাম্বুলেন্সটি নিয়ে পুনরায় ঢাকা যাওয়ার জন্য রওনা হলে পথিমধ্যে জামতলা এলাকায় আবারও তাদের গতিরোধ করে রোগীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চলে। দীর্ঘ ৪০ মিনিট পর স্থানীয়দের সহযোগিতায় গাড়িটি ছেড়ে দিলে ঢাকায় নেওয়ার পথিমধ্যেই রোগীটি মারা যায়। পরে ৩টার দিকে ঢাকার নিউরো সাইন্স হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করেন।

জমশেদ আলীর নাতি জোবায়ের হোসেন রোমান বলেন, আমার নানাকে হাসপাতালে ভর্তি করালে ডাক্তার জানায় তাকে ঢাকায় নিতে হবে। তারপর আমরা হাসপাতালের ভেতর থেকে একটা অ্যাম্বুলেন্স সাড়ে ছয় হাজার টাকায় ভাড়া করে নানাকে উঠাই। তবে তারা রোগী তোলার পর আরও বেশি ভাড়া দাবি করে। আমাদের কাছে বেশি টাকা না থাকায় তাদের অ্যাম্বুলেন্স থেকে নানাকে নামিয়ে এলাকার একটি অ্যাম্বুলেন্স পাঁচ হাজার টাকায় ভাড়া করি। পরে ঢাকা রওনা করলে দুইবার স্থানীয় অ্যাম্বুলেন্স চালক ও তাদের লোকজন আমাদের অ্যাম্বুলেন্স আটকে রাখে। তাদের কারণে আমার নানাকে ঢাকায় নিতে দেরি হয়েছে। পরে হাসপাতালে নেওয়ার পর ডাক্তার জানায় আমার নানা বেঁচে নেই। আমরা ওদের বিচার চাই।

অ্যাম্বুলেন্স চালক সালমান বলেন, স্থানীয় অ্যাম্বুলেন্স চালকরা ভাড়া বাড়িয়ে ৭ হাজার টাকা চেয়েছিল। আমি পাঁচ হাজার টাকায় রাজি হয়ে রোগী নিয়ে ঢাকায় যাচ্ছিলাম। পথে প্রথমে কোটাপাড়া ব্রিজ পার হলে কয়েকজন এসে আমার গাড়ির চাবি নিয়ে যায়। সেখানে ৩০ মিনিট আমাদের গাড়ি আটকে রেখে রোগীকে নামিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালায়। তখন স্থানীয় লোকজন এলে তারা ছেড়ে দেয়। আবার যখন জামতলা এলাকায় পৌঁছাই তখন আবার তারা আমার গাড়ির গতিরোধ করে ৪০ মিনিট আটকে রাখে। পরে স্থানীয়দের সহযোগিতায় কোনোমতে সেখান থেকে ঢাকায় পৌঁছালে চিকিৎসক জানায় রোগী মারা গেছে। 

এদিকে এ ঘটনার পর লাপাত্তা অভিযুক্ত ওই অ্যাম্বুলেন্স চালক সিন্ডিকেটের সদস্যরা। শরীয়তপুর জেলা অ্যাম্বুলেন্স মালিক সমিতির সভাপতি আব্দুল হাই বলেন, যারা এ ধরনের কাজ করেছে তাদের কোনো ছাড় নেই। তাদের কঠিন বিচার করা হোক। আমি কখনোই কাউকে বলিনি তোমরা জোর করে রোগী নিয়ে যাও বা গাড়ি আটকাও। আমাদের হাসপাতাল থেকে ৬ হাজার টাকায় গাড়ি ফিক্সড ভাড়া করে দেওয়া হয়েছে। যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের বিচার হওয়া দরকার। 

পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, রোগীর একজন লোক এসে আমাকে বিষয়টি জানিয়েছে। আমি তাদের লিখিত অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পেলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে

উল্লেখ, গত বছরের ১৪ আগস্ট একইভাবে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট একটি রোগী বহনকারী অ্যাম্বুলেন্স আটকে রাখায় অসুস্থ অবস্থায় এক নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেছিল।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির - স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ যাত্রী আটক

ঢাকা বরিশাল মহাসড়কে চলন্ত বাসে আগুন

এক দিনের ব্যবধানে চবিতে ফের ‘কিং কোবরা’ উদ্ধার

পড়ার টেবিলে হঠাৎ অসুস্থ, না ফেরার দেশে চবি শিক্ষার্থী

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আইওআই ওশান একাডেমি

প্রশাসনিক কাঠামোয় দুর্নীতির প্রভাবে কর্মকর্তারা অনিয়মে জড়িয়ে পড়েন-কুসিক প্রশাসক

বাড়ছে না ভোজ্যতেলের দাম: বাণিজ্যমন্ত্রী

কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারকে কোনো দলের ব্যানারে দেখতে চাই না: সারজিস

১০

ঢাকা সেনানিবাসের দরবার হলে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১১

কুমিল্লায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

১২

নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন জুলাইযোদ্ধা সিঁথি

১৩

কুমিল্লায় অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে হাইওয়ে পুলিশের হাতে আটক ১

১৪

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ২০ কেজি গাজা উদ্বার। নারীসহ আটক-২

১৫

১০ বছর আত্মগোপনের পর গ্রেফতার পলাতক আসামি

১৬

জ্বালানিসংকটের প্রভাব বাংলাদেশেও পড়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী

১৭

মেধা ও মনন দিয়ে দেশের মর্যাদা বাড়াতে শিক্ষার্থীদের প্রতি আইজিপির আহ্বান

১৮

ফুটবল তুলতে গিয়ে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৯

ডিজিটাল সিকিউরিটি আইন সংস্কার চায় সরকার: তথ্যমন্ত্রী

২০

নির্বাচন সামনে রেখে পুলিশকে দায়বদ্ধ ভূমিকার আহ্বান প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে ‘ঐতিহাসিক দায়িত্ব’ পালনে পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। 

আসন্ন নির্বাচনকে দেশের জন্য ‘শত বছরের ভিত্তি নির্মাণের’ সুযোগ উল্লেখ করে তিনি এ দায়িত্বকে ‘ঐতিহাসিক’ বলে বর্ণনা করেন। 

তিনি বলেন, ‘ভূমিকম্প হলে আমরা বিল্ডিং কোড মানা হয়েছে কি না তার কথা বলি। এই নির্বাচন আমাদের সমাজের জন্য সেই বিল্ডিং কোড তৈরি করার সুযোগ। এমন একটি কোড তৈরি করতে হবে, যা যত বড় ঝাঁকুনিই আসুক, নড়বে না।’

পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, ‘আপনাদের ওপর যে ঐতিহাসিক দায়িত্ব অর্পিত হয়েছে, তার জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ হোন। জীবনের শেষে যখন আমরা ভাবব, কী করেছি—তখন এটিই প্রথমে আসা উচিত যে, আমরা এই বিল্ডিং কোড তৈরিতে অংশ নিতে পেরেছি।’

আজ সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে দেশের ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) এবং পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টা এ কথা বলেন।

প্রফেসর ইউনূস বলেন, ‘আসন্ন নির্বাচন শুধু পাঁচ বছরের একটি প্রচলিত নির্বাচন নয়, জাতীয় নির্বাচনের পাশাপাশি এবার একটি গণভোটও অনুষ্ঠিত হবে।’

তিনি বলেন, ‘গণভোট আরও বড় বিষয়—এটা সেই ‘বিল্ডিং কোড’। আমরা যে বিল্ডিং কোড স্থাপন করব, সেটাই আগামী একশ বছর জাতিকে পথ দেখাবে।’

তিনি বলেন, নিরপেক্ষতা নিশ্চিত করার লক্ষ্যে এসপিদের পদায়নে দৈবচয়ন পদ্ধতি অনুসরণ করা হয়েছে। দেশের বৃহত্তর স্বার্থে এটি সহজভাবে নেওয়ারও আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বক্তব্য রাখেন।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন পুলিশের আইজিপি বাহারুল আলম।

আসন্ন নির্বাচনের মধ্য দিয়ে ‘একটি নতুন বাংলাদেশ’ জন্ম নেবে উল্লেখ করে প্রফেসর ইউনূস বলেছেন, ‘আমাদের কাজ হবে ধাত্রীদের মতো—একটি নতুন জাতির জন্ম দিতে সহায়তা করা।’

তিনি বলেন, এই নির্বাচন বিশ্বে একটি দৃষ্টান্ত স্থাপন করবে। ‘পর্যবেক্ষকরা বাইরে থেকে এসে আমাদের মধ্যে ত্রুটি খুঁজতে চাইবে... কিন্তু আমরা এমন একটি (স্বচ্ছ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর) নির্বাচন উপহার দেব, যা তারা উদাহরণ হিসেবে বহন করে বহু দেশে আলোচনা করবে।’

এই নির্বাচন তাদের জন্য একটি স্মরণীয় পরিদর্শন ও অভিজ্ঞতা হয়ে থাকবে,’ যোগ করেন তিনি।

তিনি বলেন, ‘এটি গণঅভ্যুত্থান-পরবর্তী নির্বাচন। জুলাইয়ের গণ-অভ্যুত্থানে যারা অংশ নিয়েছিল এবং আমরা যারা সেই আন্দোলনের সঙ্গে যুক্ত—এই নির্বাচন তাদের আদর্শ ও স্বপ্ন পূরণের মাধ্যম।’

‘যে স্বপ্নের জন্য তারা জীবন দিয়েছে, সে স্বপ্ন আমরা এই নির্বাচনের মাধ্যমে বাস্তবায়ন করব,’ বলেন প্রধান উপদেষ্টা।

ফেব্রুয়ারির নির্বাচনের আগ পর্যন্ত প্রতিদিন দায়িত্ব পালন করার আহ্বান জানিয়ে প্রফেসর ইউনূস বলেন, ‘একটি সুন্দর, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রতিদিন ভাবতে হবে—আজ আমার করণীয় কী—এবং সেটি সম্পন্ন করতে হবে।’

সেবার মান বাড়াতে ও কর্মসম্পাদনে সৃজনশীলতা দেখাতে পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সেরা কর্মসম্পাদনকারী কর্মকর্তাকে বিশেষ পুরস্কার দেওয়া হবে।

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া দশম শ্রেণির ছাত্র শাহরিয়ার খান আনাস (১৭)-কে স্মরণ করতে গিয়ে প্রধান উপদেষ্টা আবেগাপ্লুত হয়ে পড়েন। আনাস মিছিলে যোগ দেওয়ার আগে তার মায়ের কাছে যে চিঠি লিখেছিল, তার একটি অংশ উদ্ধৃত করার সময় প্রফেসর ইউনূসের চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে।

তিনি আনাসের চিঠি উদ্ধৃত করে বলেন, ‘আমি স্বার্থপরের মতো বসে থাকতে পারি না। আমি যদি ফিরতে না পারি, তাহলে আমাকে ক্ষমা করে দিও।’ 

কিছুক্ষণ নীরব থাকার পর তিনি বলেন, ‘তার (আনাসের) কথাই আমাদের দায়িত্ব নির্ধারণ করে। আমরা নিষ্ক্রিয় থাকতে পারি না।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘আনাস যেভাবে বলেছিল কাপুরুষের মতো বসে থাকতে চায় না—আমরাও বসে থাকতে চাই না। তার স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে চাই। সেটিই আমাদের দায়িত্ব।’

তিনি পুলিশ কর্মকর্তাদের আগামী তিন মাস নিরলসভাবে কাজ করে আনাসের স্বপ্ন বাস্তবায়নের আহ্বান জানান।

তিনি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান, মিছিলে যোগ দেওয়ার আগে আনাস তার মায়ের কাছে যে চিঠি লিখেছিল, সেটি সঙ্গে রাখার জন্য।

সভায় চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার হাসিব আজিজ, হবিগঞ্জের পুলিশ সুপার ইয়াসমিন খাতুন এবং জামালপুরের পুলিশ সুপার ড. চৌধুরী মোহাম্মদ জাবের সাদেক বক্তব্য দেন।

এ সময়ে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উপদেষ্টাও সভায় উপস্থিত ছিলেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির - স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ যাত্রী আটক

ঢাকা বরিশাল মহাসড়কে চলন্ত বাসে আগুন

এক দিনের ব্যবধানে চবিতে ফের ‘কিং কোবরা’ উদ্ধার

পড়ার টেবিলে হঠাৎ অসুস্থ, না ফেরার দেশে চবি শিক্ষার্থী

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আইওআই ওশান একাডেমি

প্রশাসনিক কাঠামোয় দুর্নীতির প্রভাবে কর্মকর্তারা অনিয়মে জড়িয়ে পড়েন-কুসিক প্রশাসক

বাড়ছে না ভোজ্যতেলের দাম: বাণিজ্যমন্ত্রী

কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারকে কোনো দলের ব্যানারে দেখতে চাই না: সারজিস

১০

ঢাকা সেনানিবাসের দরবার হলে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১১

কুমিল্লায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

১২

নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন জুলাইযোদ্ধা সিঁথি

১৩

কুমিল্লায় অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে হাইওয়ে পুলিশের হাতে আটক ১

১৪

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ২০ কেজি গাজা উদ্বার। নারীসহ আটক-২

১৫

১০ বছর আত্মগোপনের পর গ্রেফতার পলাতক আসামি

১৬

জ্বালানিসংকটের প্রভাব বাংলাদেশেও পড়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী

১৭

মেধা ও মনন দিয়ে দেশের মর্যাদা বাড়াতে শিক্ষার্থীদের প্রতি আইজিপির আহ্বান

১৮

ফুটবল তুলতে গিয়ে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৯

ডিজিটাল সিকিউরিটি আইন সংস্কার চায় সরকার: তথ্যমন্ত্রী

২০

গুগল ম্যাপ দেখে হাঁটতে গিয়ে খালে পড়লেন পোলিশ নারী

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোলিশ পর্যটকের পানিতে পড়ে যাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। ওই পর্যটকের দাবি, তিনি গুগল ম্যাপ অনুসরণ করতে গিয়েই ওই ঘটনা ঘটে।

ইতালির ভেনিস ভ্রমণে গিয়েছিলেন ভিক্টোরিয়া গুজেন্ডা নামের এই তরুণী। ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়। তিনি মুঠোফোনে মনোযোগী অবস্থায় সিঁড়ি বেয়ে নামছেন— এমন সময় ভারসাম্য হারিয়ে সোজা খালের পানিতে পড়ে যান। পরবর্তী দৃশ্যে দেখা যায়, তার পা কিছু জায়গায় ছড়ে গেছে।

ভিডিওতে লেখা ছিল, আপনি আছেন ভেনিসে, কিন্তু গুগল ম্যাপ বলে আগে বাড়ো।

নেটিজেনদের মধ্যে ভিডিওটি নিয়ে হাস্যরস ছড়িয়ে পড়ে। একজন মন্তব্য করেছেন, পানির দিকে হাঁটতে থাকলে কি হবে ভেবেছিলেন! 

আরেকজন লেখেন, অন্ধের মতো গুগল ম্যাপ অনুসরণ বন্ধ করে একটু চারপাশে তাকানো ও মাথা খাটানোর চর্চা করা উচিত।

এক ব্যবহারকারী কিছুটা সহমর্মিতা দেখিয়ে বলেন, স্পষ্টতই সে শেষ ধাপে থামতে চেয়েছিল, কিন্তু ভারসাম্য হারিয়ে পড়ে গেছে।

অবশ্য ব্যবহারকারীদের অধিকাংশই মনে করেন, দুর্ঘটনায় গুগল ম্যাপের দোষ নেই— বরং আসলে ছবি তুলতে গিয়ে পিছলে পড়েছেন ওই পর্যটক।

ভেনিসের ভ্রমণ সংস্থাগুলো বহুদিন ধরেই গুগল ম্যাপের বিভ্রান্তিকর নির্দেশনা নিয়ে সতর্ক করে আসছে। ভেনিসের বিন্যাস অধিকাংশ শহরের চেয়ে কিছুটা আলাদা। এখানে রয়েছে জটিল সেস্তিয়েরি বা অঞ্চলব্যবস্থা এবং এলোমেলোভাবে সাজানো নম্বরিং— যা প্রযুক্তিনির্ভর পর্যটকদের জন্যও পথ খোঁজা কঠিন করে তোলে।

এছাড়া শহরের বৈশিষ্ট্য মানচিত্রে পুরোপুরি ফুটে ওঠে না। ভ্রমণবিষয়ক সাইট ‘ট্যুর লিডার ভেনিস’ জানিয়েছে, গুগল ম্যাপ প্রায়ই এমন রাস্তায় পর্যটকদের নিয়ে যায় যেগুলো আদৌ নেই, বা খালের কারণে বন্ধ। অনেকে শেষমেষ খালের ধারে দাঁড়িয়ে বুঝতে পারেন, মানচিত্রে দেখানো মোড়টি আসলে পানির

নিচে।গুগল ম্যাপ পানির উচ্চতার ওঠানামাও হিসেবে আনে না, ফলে অনেক পথ হঠাৎ করেই অচল হয়ে পড়ে।

তাই অনেক ভ্রমণ গাইড পরামর্শ দিচ্ছে, ভেনিস ভ্রমণে গুগল ম্যাপের বদলে স্থানীয় গাইড, কাগজের মানচিত্র বা শহরভিত্তিক বিশেষ নেভিগেশন অ্যাপ ব্যবহার করাই নিরাপদ।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির - স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ যাত্রী আটক

ঢাকা বরিশাল মহাসড়কে চলন্ত বাসে আগুন

এক দিনের ব্যবধানে চবিতে ফের ‘কিং কোবরা’ উদ্ধার

পড়ার টেবিলে হঠাৎ অসুস্থ, না ফেরার দেশে চবি শিক্ষার্থী

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আইওআই ওশান একাডেমি

প্রশাসনিক কাঠামোয় দুর্নীতির প্রভাবে কর্মকর্তারা অনিয়মে জড়িয়ে পড়েন-কুসিক প্রশাসক

বাড়ছে না ভোজ্যতেলের দাম: বাণিজ্যমন্ত্রী

কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারকে কোনো দলের ব্যানারে দেখতে চাই না: সারজিস

১০

ঢাকা সেনানিবাসের দরবার হলে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১১

কুমিল্লায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

১২

নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন জুলাইযোদ্ধা সিঁথি

১৩

কুমিল্লায় অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে হাইওয়ে পুলিশের হাতে আটক ১

১৪

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ২০ কেজি গাজা উদ্বার। নারীসহ আটক-২

১৫

১০ বছর আত্মগোপনের পর গ্রেফতার পলাতক আসামি

১৬

জ্বালানিসংকটের প্রভাব বাংলাদেশেও পড়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী

১৭

মেধা ও মনন দিয়ে দেশের মর্যাদা বাড়াতে শিক্ষার্থীদের প্রতি আইজিপির আহ্বান

১৮

ফুটবল তুলতে গিয়ে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৯

ডিজিটাল সিকিউরিটি আইন সংস্কার চায় সরকার: তথ্যমন্ত্রী

২০

কুমিল্লা-৬ আসনের প্রার্থী মনিরুল হক চৌধুরীর সমর্থনে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ

কুমিল্লা-৬ আসনের প্রার্থী মনিরুল হক চৌধুরীর সমর্থনে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ
ছবি

নেকবর হোসেন, কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লা ৬ (সদর, সদর দক্ষিণ ও ক্যন্টনম্যান্ট) সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী সমর্থনে রাষ্ট্র কাঠামো বিনির্মাণে তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে বিএনপি নেতা কর্মীরা। সোমবার (২৪ নভেম্বর) বিকেলে কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলার বিএনপির আয়োজনে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালিত হয়।  লিফলেট বিতরণ কর্মসূচি নগরীর টমছমব্রীজ থেকে শুরু করে সালাউদ্দিন মোড় হয়ে কান্দিরপাড় পূবালী চত্বরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। 

মহানগর বিএনপি নেতা সোহেল মজুমদারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কুমিলা মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আমিরুজ্জামান আমির, জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সংগঠক ড. শাহ মোহাম্মদ সেলিম, কৃষক দলের সভাপতি মোস্তফা জামান, দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল হক ভুঁইয়া স্বপন, মহানগর বিএনপির সিনিয়ার যুগ্ন আহবায়ক রিয়াজ উদ্দিন রিয়াজ, মহানগর যুবদলের আহ্বায়ক ফয়সালুর রহমান পাভেল, সাবেক প্যানেল মেয়র আব্দুস সালাম মাসুক,  কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর কাজী মাহবুব, খলিলুর রহমান, কুমিল্লা বাঁচাও মঞ্চের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আকতার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী, বিএনপি নেতা জাফর ইকবাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ খোকা প্রমুখ। এসময় মহানগর ও দক্ষিণ জেলার বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন কুমিল্লা ৬ আসনের জন্য মনিরুল হক চৌধুরীকে মনোনীত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা বিএনপি নেতৃবৃন্দ মনিরুল হক চৌধুরীর তথা ধানের শীষের প্রার্থীর জয়ের ব্যাপারে ঐক্যবদ্ধ। তারা বলেন, কোন ষড়যন্ত্রই ধানের শীষের বিজয় আটকাতে পারবেনা। আগামী ফেব্রুয়ারী নির্বাচনে ব্যালট বিপ্লবের মাধ্যমে ধানের শীষের প্রার্থীকে আমরা বিজয়ী করবে ইনশাল্লাহ।