

ডিসেম্বরের
রাত আবারও আলোকিত হতে চলেছে। নাসার তথ্য অনুযায়ী, চলতি বছরের জেমিনিডস উল্কাপাত ১৩
ও ১৪ ডিসেম্বর রাতের আকাশে সর্বোচ্চ তীব্রতায় দেখা যাবে। অন্ধকার স্থানে প্রতি ঘণ্টায়
প্রায় ১২০টি উল্কা ছুটে যেতে পারে। এই উল্কাগুলির উৎস হলো গ্রহাণু ৩২০০ ফেইথন।
এ
সময় আকাশে বৃহস্পতি এবং চাঁদ পাশাপাশি অবস্থান করবে, যা রাতের আকাশকে আরও মনোমুগ্ধকর
করে তুলবে। উল্কাবৃষ্টি দেখতে শহরের আলো দূষণ থেকে দূরে গ্রামাঞ্চল, উঁচু স্থান বা
খোলা মাঠে যাওয়া সবচেয়ে ভালো।
শীতে
উল্কাপাত বেশি দেখা যাওয়ার কারণ শীতের রাত সাধারণত দীর্ঘ, স্বচ্ছ ও নির্মল হয়। এই
সময় পৃথিবী সূর্যের চারপাশে ঘুরতে ঘুরতে এমন কয়েকটি ধূলিকণা এবং বরফকণার মধ্য দিয়ে
যায়, যা মূলত ধূমকেতু বা গ্রহাণুর ভেঙে যাওয়া অংশ। যখন এই কণা বায়ুমণ্ডলে প্রবেশ
করে, তখন দ্রুতগতিতে জ্বলে উঠতে থাকে এবং তৈরি হয় উল্কাপাত। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি
পর্যন্ত পৃথিবী বিভিন্ন ধূলিকণার পথে প্রবেশ করে, তাই শীতকালকে উল্কাবৃষ্টি দেখার সেরা
সময় বলা হয়।
শহরের
আলো দূষণ থেকে দূরে খোলা স্থান নির্বাচন করুন, কোনো দূরবীন বা যন্ত্রের প্রয়োজন নেই,
খালি চোখেই উল্কা দেখা যাবে, চোখকে অন্ধকারে অভ্যস্ত করতে ১৫–২০
মিনিট সময় দিন, রাতের শীত বিবেচনা করে চাদর বা গরম কাপড় সঙ্গে রাখুন
শীতের
নির্মল আকাশে জেমিনিডস উল্কাবৃষ্টি প্রতিবছরই এক জাদুকরী অভিজ্ঞতা নিয়ে আসে। তাই ১৩
ও ১৪ ডিসেম্বর রাতের আকাশে তাকাতে ভুলবেন না—হয়তো আপনার চোখের সামনে দিয়ে ছুটে
যাবে শত শত উল্কা।
মন্তব্য করুন


ইন্দোনেশিয়ায়
৭৪ বছর বয়সি এক বৃদ্ধ ২৪ বছর বয়সি এক যুবতীকে বিয়ে করে সাড়া ফেলে দিয়েছেন। মোহরানা
হিসেবে কনেকে দিয়েছেন ২ কোটি ২২ লাখ টাকা (প্রায় ১ লাখ ৮০ হাজার মার্কিন ডলার)।
কিন্তু
বিয়েটি নিয়ে বিতর্ক তুঙ্গে ওঠে, যখন জানা যায় বিয়ের পর নবদম্পতি তাদের ফটোগ্রাফারের
পারিশ্রমিক না দিয়েই উধাও হয়ে যান। এ নিয়ে তদন্তও শুরু করেছে স্থানীয় পুলিশ।
পূর্ব
জাভা প্রদেশের পাসিতান রিজেন্সিতে গত ১ অক্টোবর এই জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠান হয়।
বৃদ্ধের নাম তারমান, আর কনের নাম শেলা আরিকা। সবার সামনে তিনি বিয়ের ঘোষণা দেন এবং
তিন বিলিয়ন রুপিয়ার (২ কোটি ২২ লাখ টাকা) মোহরানা প্রদান করেন।
সামাজিক
যোগাযোগ মাধ্যমে বিষয়টি প্রকাশ পাওয়ার পর অনেকেই ধারণা করছেন, বিপুল অঙ্কের চেকটি ভুয়া
ছিল।
বিয়ের
আগে জানানো হয়েছে, মোহরানা হবে এক বিলিয়ন রুপিয়া (প্রায় ৭৪ লাখ টাকা), কিন্তু অনুষ্ঠান
চলাকালে তা হঠাৎ বাড়িয়ে তিন বিলিয়ন রুপিয়া (প্রায় ২ কোটি ২২ লাখ টাকা) ঘোষণা করা
হয়।
অনলাইনে
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিলাসবহুল ভেন্যুতে অনুষ্ঠান হচ্ছে, আর বর তিন বিলিয়ন
রুপিয়ার চেক প্রদর্শন করলে অতিথিরা উল্লাস করছেন। এ ছাড়া উপহার নেওয়ার পরিবর্তে বরপক্ষ
নাকি অতিথিদের প্রত্যেককে নগদ ১ লাখ রুপিয়া (প্রায় ৭৩ হাজার টাকা) দিয়েছেন।
এদিকে
অনুষ্ঠান শেষ হতেই বিয়ের ফটোগ্রাফি সংস্থাটি অভিযোগ তোলে, নবদম্পতি তাদের পারিশ্রমিক
পরিশোধ না করেই যোগাযোগ বিচ্ছিন্ন করে পালিয়ে গেছেন।
এমনও
গুজব ওঠে যে তারমান কেবল ভেন্ডরদের টাকা দেয়নি তা-ই নয়, কনের পরিবারের মোটরসাইকেল
নিয়েও পালিয়ে গেছেন। কেউ কেউ দাবি করছেন, তিন-বিলিয়ন রুপিয়ার চেকটিও নাকি নকল।
অপরদিকে
কনের এক আত্মীয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে জানান, পরিবার ও প্রতিবেশীরা
শেলাকে সতর্ক করেছিলেন, তবুও সে এই বিতর্কে জড়িয়ে পড়েছে।
তবে
এসব অভিযোগের বিষয়ে তারমান সামাজিক মাধ্যমে জানান, মোহরানার টাকা আসল এবং তা এসেছে
ইন্দোনেশিয়ার ব্যাংক সেন্ট্রাল এশিয়া (বিসিএ) থেকে। তিনি পালিয়ে যাওয়ার অভিযোগও
অস্বীকার করেন। তিনি আরো বলেন, ‘আমি আমার স্ত্রীকে ছেড়ে যাইনি, আমরা একসঙ্গেই আছি।’কনের
পরিবারও জানায়, ‘ওসব মিথ্যা খবর। তারা শুধু হানিমুনে গেছে।’অন্যদিকে
বিয়ের ফটোগ্রাফি প্রতিষ্ঠানের দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ আনুষ্ঠানিক তদন্ত
শুরু করেছে।
এ
বিয়ে নিয়ে সামাজিক মাধ্যমে হইছই শুরু হয়েছে। অনেকেই বিভিন্ন মন্তব্য করেছেন। কেউ লিখেছেন,
‘মেয়েটি কি বৃদ্ধের গন্ধেই প্রেমে পড়ল? ভালোবাসা, নাকি কেবল টাকা?’ আরেকজন লিখেছেন,
‘অর্থই শেষ পর্যন্ত পৃথিবীর আসল শক্তি।’
মন্তব্য করুন


অন্তর্বর্তী
সরকারের অর্থ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন,
আপনারা সকলে সহযোগিতা করলে সুষ্ঠু ভোট হবে। আমরা চাই ভোটের মাধ্যমে ভালো ও ত্যাগী লোক আসুক। জনদরদি মানুষ
আসুক।
তিনি
আরও বলেন, জুডিশিয়ারি স্বাধীনতা, দ্রুত বিচার বাস্তবায়ন, আইন-শৃঙ্খলার জন্য যেকোনো
সরকারকে সংস্কার করতে হবে। আমরা কিছু সংস্কার করেছি। আর সেগুলো বাস্তবায়নের জন্যই গণভোটে
হ্যাঁ এর পক্ষে ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি।
সোমবার
( ১৯ জানুয়ারি ) দুপুরে চাঁদপুরে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গণভোটের প্রচার
ও ভোটার উদ্বুদ্ধকরণের কর্মসূচি ও ভোটের গাড়ির প্রচারণার উদ্বোধন শেষে সাংবাদিকদের
প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ভোট
নিয়ে শঙ্কা আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোট কেন হবে না, এখনতো আর রাজনৈতিক
চাপ নেই। টাকা দিয়ে কোনো বিশেষ দলতো আসতে পারবে না।
অর্থ
উপদেষ্টা আরও বলেন, অন্তর্বর্তী সরকারের দেড় বছরে দেশের অর্থনৈতিক অবস্থাকে আইসিইউ
থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর অবস্থায়
নেই। রিজার্ভ ১৮ বিলিয়ন থেকে ৩২ বিলিয়নে উন্নীত হয়েছে। প্রচুর দুর্নীতি ও অর্থ পাচারের
কারণে অর্থনৈতিক অবস্থা খাদের কিনারায় পড়ে গিয়েছিল। সেখান থেকে আমরা উত্তোলনের চেষ্টা
করেছি। দেশের অর্থনীতিকে খাদের কিনার থেকে মাত্র দেড় বছরে তুলে এনেছে বর্তমান সরকার।
ভোটের
গাড়ির প্রচারণার উদ্বোধন শেষে উপদেষ্টাসহ সরকারি কর্মকর্তারা মাঠে থাকা গণভোটের স্টলগুলো
পরিদর্শন করেন এবং উপস্থিত ভোটারদের সঙ্গে কথা বলেন।
এর
আগে চাঁদপুরের বিভিন্ন সরকারি দপ্তর এবং শ্রেণি পেশার লোকজনের অংশগ্রহণে সকাল ১০টায়
সদর উপজেলা অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের
উদ্দেশ্যে মতবিনিময় সভায় অর্থ উপদেষ্টা প্রধান অতিথির বক্তব্য দেন।
সভায়
সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ডিসি) মো. নাজমুল ইসলাম সরকার। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা
(ইউএনও) এস .এম. এন জামিউল হিকমার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় রাজস্ব
বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান ও চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. রবিউল
হাসান।
মন্তব্য করুন


জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আজ (১৪ মার্চ) সকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন।
রাজধানীর তেজগাঁও প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের পর জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস দুইজন কক্সবাজার সফরে যাবেন। সেখানে তারা রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করার পাশাপাশি আরো কিছু কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।
মন্তব্য করুন


চাকরি স্থায়ীকরণের দাবিতে সচিবালয় অবরুদ্ধ করে ভাঙচুর ও হামলার মামলায় রাজধানীর পৃথক চার থানার মামলায় গ্রেপ্তার ৩৯০ জন আনসারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (২৬ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোশাররফ হোসেনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
৩৯০ জন এর মধ্যে রমনা, শাহবাগ, পল্টন ও বিমানবন্দর থানার পৃথক চার মামলায় তাদের কারাগারে আটক রাখার আবেদন করা হয়।
আদালতের সাধারণ নিবন্ধন শাখা সূত্রে জানা গেছে, শাহবাগ থানার মামলায় গ্রেপ্তার ১৯১ জন, রমনা থানায় ৯৮ জন, পল্টন থানায় ৯৫ জন ও বিমানবন্দর থানার মামলায় ৬ আনসার সদস্যকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে আনা হয়। এ চার থানার মামলায় অন্তত ৪২৬ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়। এছাড়াও অন্তত দশ হাজার অজ্ঞাতপরিচয় আনসার সদস্যকে আসামি করা হয়েছে।
এসব মামলার অভিযোগে বলা হয়েছে, ২৫ আগস্ট রাত ৯টার দিকে সচিবালয়ের সামনে সাধারণ আনসার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় কিছু আনসার সদস্যরা পল্টন মডেল থানাধীন জিরো পয়েন্ট এলাকায় চাকরি জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে রাজপথ অবরোধ করে রাখে। এসময় পুলিশ তাদের ঘটনাস্থল থেকে চলে যাওয়ার জন্য অনুরোধ করে। তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুরোধ অমান্য করে রাস্তা অবরোধের মাধ্যমে যান চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
এদিকে
অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টাসহ অন্যান্য উপদেষ্টারা তাদের দাবি-দাওয়ার
প্রতি পূর্ণ সমর্থন দিয়ে দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে সাধারণ আনসারদের পক্ষে কয়েকজন প্রতিনিধির
সঙ্গে তাৎক্ষণিক বৈঠক করেন এবং আংশিক দাবি পূরণ করেন। এছাড়াও অন্যান্য যৌক্তিক দাবিগুলো
একটি কমিটি গঠন করে দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়নে আশ্বাস দেন।
মন্তব্য করুন


ঢাকা
জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব
ফরিদা খানম। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
জনপ্রশাসন
মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়।
বর্তমানে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ-এ কর্মরত রয়েছেন।
নতুন
দায়িত্বে ফরিদা খানম ঢাকা জেলার জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণ করবেন। তবে বর্তমান জেলা
প্রশাসককে কোথায় বদলি করা হচ্ছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি জনপ্রশাসন
মন্ত্রণালয়।
মন্তব্য করুন


শিল্প,
গৃহায়ন ও গণপূর্ত এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর
রহমান খান বলেছেন, দেশের প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ চেষ্টা
করছে।
শনিবার
দুপুরে মাদারীপুরে জুলাই আন্দোলনে শহীদদের কবর জিয়ারত ও স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন
শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ফ্যাসিবাদী শক্তি আসন্ন নির্বাচনে বাধা
দেওয়ার চেষ্টা করতে পারে। তবে জনগণকে সঙ্গে নিয়ে সরকার একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন
আয়োজন করবে। যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে, তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে।
উপদেষ্টা
আরও বলেন, বাংলাদেশের কোনো দেশপ্রেমিক মানুষই নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করবে না। দেশের
প্রতিটি নাগরিকই আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এগিয়ে আসবে এবং সরকারকে সহযোগিতা
করবে।
এর
আগে তিনি মঠের বাজার এলাকায় জুলাই আন্দোলনে শহীদ নাইমুর রহমান ও শহীদ মামুনের কবর জিয়ারত
করেন এবং স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে শিবচর উপজেলায় হাউজিং প্রকল্প
ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা প্লান্টের কাজের অগ্রগতি পরিদর্শন করেন।
এ
সময় মাদারীপুর জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক আল নোমানসহ প্রশাসনের
ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপদেষ্টা
বলেন, সরকারের পক্ষ থেকে নিয়মিত বিভিন্ন জেলায় গিয়ে উন্নয়নমূলক কাজ পরিদর্শনের পাশাপাশি
জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত করা হচ্ছে এবং তাদের পরিবারের খোঁজখবর নেওয়া হচ্ছে।
মন্তব্য করুন


অন্তর্বর্তী সরকারের
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে
নিউইয়র্কে যাবেন । এ সফরে তার সঙ্গে থাকবেন ৭ সদস্যের প্রতিনিধি দল।
আগামী ২২-২৭ সেপ্টেম্বর
পর্যন্ত এ সফর করবেন তিনি।
পররাষ্ট্র উপদেষ্টা মো.
তৌহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেছেন, সাত
সদস্যের প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন- ড. ইউনূসের মেয়ে দিনা আফরোজ ইউনূস, এসডিজি
বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, অন্তর্বর্তী সরকারের গঠিত বাংলাদেশের
বিদ্যমান অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য,
দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম,
প্রধান উপদেষ্টার একান্ত সচিব শাব্বীর আহমদ, বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের
শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা তিথি।
এর আগে গত ১ সেপ্টেম্বর
পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে মো. তৌহিদ হোসেন জানান, প্রধান উপদেষ্টা
জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাচ্ছেন সেটার সিদ্ধান্ত হয়েছে। জাতিসংঘের সাধারণ
অধিবেশনে যোগ দিতে সংক্ষিপ্ত সফরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড.
মুহাম্মদ ইউনূস নিউইয়র্কে যাবেন। তবে তিনি খুব সংক্ষিপ্ত সফর করে চলে আসবেন।
ওয়াশিংটনে গেলে হয়ত আরও
কিছু কাজ হতে পারত কিন্তু তিনি অল্প সময়ে খুব তাড়াতাড়ি নিউইয়র্ক থেকে ফিরে আসবেন।
সেখানে কার সঙ্গে বৈঠক হবে সে বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এটা তো
গেলে হবেই। কিছু কিছু কথা বার্তা হচ্ছে। কিছু বৈঠক হবে এটুকু বলতে পারি। তবে
স্পেসিফিক বলতে পারি না। সব ক্ষেত্রে সব হেড অব স্টেট যান এমনটা তো নয়। নিউইয়র্কে
যে ফরমেট সেভাবে হবে। ওয়াশিংটনে তো তিনি যাবেন না।
মন্তব্য করুন


প্রধান উপদেষ্টা অধ্যাপক “ড. মুহাম্মদ ইউনূস” দেশের নারীদের মধ্যে স্তন ক্যান্সারকে মৃত্যুর প্রধান কারণ হিসেবে উল্লেখ করে সারা দেশে ক্যান্সার বিষয়ে, বিশেষ করে ফ্যাটি লিভারজনিত ও স্তন ক্যান্সার নিয়ে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন। তিনি সিঙ্গাপুরের খ্যাতনামা ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক “তোহ হান চং-এর সঙ্গে” এক বৈঠকে এই আহ্বান জানান।
গত শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সিঙ্গাপুরের ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক তোহ হান চং-এর সঙ্গে বৈঠককালে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, দক্ষিণ এশিয়ায় এখন ক্যান্সার, ডায়াবেটিস ও হৃদরোগের মতো অসংক্রামক রোগগুলো মৃত্যুর প্রধান কারণ হয়ে উঠেছে। তিনি এই রোগগুলো প্রতিরোধে সহজলভ্য ও সাশ্রয়ী প্রতিরোধমূলক ব্যবস্থার উন্নয়নের ওপর জোর দেন।
অধ্যাপক ড. ইউনূস আরও বলেন, "আমাদের দেশে এসব রোগ নিয়ে ব্যাপক সচেতনতা গড়ে তুলতে হবে। ক্যান্সার বা হৃদরোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। প্রতিরোধমূলক ব্যবস্থা সহজ ও সাশ্রয়ী করতে হবে, বিশেষ করে মধ্যবিত্ত, নিম্ন-মধ্যবিত্ত ও দরিদ্র পরিবারের জন্য। বৈঠকে অধ্যাপক তোহ হান চং জানান, দক্ষিণ এশিয়ায় শত শত মিলিয়ন মানুষ ফ্যাটি লিভার রোগে আক্রান্ত, যা লিভার ক্যান্সারসহ গুরুতর রোগের দিকে নিয়ে যাচ্ছে। তিনি এই রোগ সম্পর্কে আরও বেশি সচেতনতা তৈরির গুরুত্ব তুলে ধরেন। প্রধান উপদেষ্টা বাংলাদেশে স্বল্প ব্যয়ে ও ব্যাপকভাবে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব আরোপ করেন। তিনি বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে স্বাস্থ্যখাতে সহযোগিতা বাড়ানোর, বিশেষ করে বাংলাদেশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ কার্যক্রমে সহায়তা করার আহ্বান জানান।
অধ্যাপক তোহ জানান, চলতি সপ্তাহে সিঙ্গাপুরের বিশেষজ্ঞরা বাংলাদেশি চিকিৎসকদের প্রশিক্ষণ দিয়েছেন এবং এমন প্রশিক্ষণ কার্যক্রম প্রতি বছর অব্যাহত থাকবে। এই বৈঠকে সিঙ্গাপুর ন্যাশনাল ক্যান্সার সেন্টারের সিনিয়র কনসালট্যান্ট অধ্যাপক তোহ হান চং-এর সঙ্গে ছিলেন সিংহেলথ ডিউক-এনইউএস গ্লোবাল হেলথ ইনস্টিটিউটের উপ-পরিচালক বিজয়া রাও এবং সিংহেলথ ও এডিনবারা ন্যাপিয়ার বিশ্ববিদ্যালয়ের হেলথ কেয়ার ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ কালউইন্ডার কৌর।
মন্তব্য করুন


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ কুমিল্লা সার্কিট হাউজে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান।
তিনি বলেছেন, নির্বাচনে কত শতাংশ ভোট পড়ল, তা আমাদের দেখার বিষয় না। নির্বাচন অংশগ্রহণমূলক ও সুষ্ঠু হলো কিনা, তা দেখার বিষয়।আমরা শুনছি বিএনপি নির্বাচনে আসতে চায়। দলটি যদি পর্দার আড়ালে জোটবদ্ধ হয়ে নির্বাচনে আসতে চায়, তাহলে সংবিধান অনুযায়ী তফসিল পেছানোর সুযোগ আছে। আমরা সব নিবন্ধিত দলকে চিঠি দিয়েছি। কারা নির্বাচনে আসবে, কারা আসবে না, সেটা দেখার সুযোগ নেই। নির্বাচন অংশগ্রহণমূলক হবে। এটাকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ নেই। আমরা আশাবাদী, ভোটাররা উপস্থিত হবেন। ভোটারদের উদ্বুদ্ধ করতে আমরা কাজ করব। রিটার্নিং কর্মকর্তারা নির্বাচনকে প্রভাবিত করলে কি ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, তফসিলের আগে জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দিয়ে জামালপুরের ডিসির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। আগে যদি পারি, এখন কেন পারব না?
মতবিনিময় সভায় কুমিল্লার জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমানসহ জেলা প্রশাসন, জেলা পুলিশ ও নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন


মরক্কোর উপকূলীয় শহর সাফিতে হঠাৎ সৃষ্ট ভয়াবহ বন্যায় অন্তত ৩৭ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। রবিবার ভারী বর্ষণের ফলে এই বিপর্যয় সৃষ্টি হয় বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, রাজধানী রাবাত থেকে প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত সাফি শহরের প্রধান সড়কগুলো কাদাপানিতে ডুবে গেছে। অনেক এলাকায় যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে।
কর্তৃপক্ষ জানায়, শহরের ঐতিহাসিক পুরোনো অংশে অন্তত ৭০টি বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান প্লাবিত হয়েছে। আটলান্টিক উপকূলবর্তী এই বন্দর শহরের সঙ্গে যোগাযোগ রক্ষাকারী একাধিক সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় বিভিন্ন রুটে যান চলাচল বন্ধ রয়েছে।
স্থানীয় প্রশাসনের ভাষ্য অনুযায়ী, মাত্র এক ঘণ্টার প্রবল বর্ষণই সাফি শহরের স্বাভাবিক চিত্র বদলে দিয়েছে। হঠাৎ পানি ঢুকে পড়ায় অনেক মানুষ নিরাপদ আশ্রয়ে সরে যেতে বাধ্য হন।
এদিকে, মরক্কোর আবহাওয়া অফিস মঙ্গলবার দেশজুড়ে আরও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
উল্লেখ্য, টানা সাত বছর ধরে মারাত্মক খরার মধ্য দিয়ে যাচ্ছে মরক্কো। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিনের শুষ্কতার কারণে মাটি পানি শোষণ করতে না পারায় অল্প সময়ের ভারী বৃষ্টিই দ্রুত বন্যায় রূপ নিচ্ছে।
পরিবেশবিদরা একে জলবায়ু পরিবর্তনের সরাসরি প্রভাব হিসেবে দেখছেন। শুষ্ক ও শক্ত মাটির কারণে হঠাৎ বৃষ্টিপাত ভয়াবহ বন্যার জন্ম দিচ্ছে, যা পরিবেশের ভারসাম্যহীনতার স্পষ্ট ইঙ্গিত।
মরক্কোর আবহাওয়া অধিদফতরের জেনারেল ডিরেক্টরেট (ডিজিএম) জানিয়েছে, ২০২৪ সাল দেশটির ইতিহাসে সবচেয়ে উষ্ণতম বছর হিসেবে রেকর্ড হয়েছে। ওই বছর গড় বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় ২৪ দশমিক ৭ শতাংশ কম ছিল।
সাধারণত শরৎকালে মরক্কোয় তাপমাত্রা কমতে শুরু করে। তবে জলবায়ু পরিবর্তনের প্রভাবে এখন সেখানে অনিয়মিত বৃষ্টিপাত, অস্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধি ও চরম আবহাওয়ার ঘটনা বাড়ছে, যা দেশটির জন্য নতুন করে উদ্বেগের কারণ হয়ে উঠেছে।
মন্তব্য করুন