‘আমি নিজের ইচ্ছাতেই জীবন শেষ করেছি’

‘আমি নিজের ইচ্ছাতেই জীবন শেষ করেছি’
সংগৃহীত ছবি

সিলেট নগরীর সুবিদবাজার মিয়া ফাজিলচিশত এলাকার একটি ফ্ল্যাট থেকে মাহদি আনজুম (১৫) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে নিহত শিক্ষার্থীর 'নিজ' হাতে লেখা একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) দুপুর ১টার দিকে ফায়ার সার্ভিস ও বিমানবন্দর থানা পুলিশ ওই এলাকার একটি বাসার চতুর্থ তলা থেকে মরদেহটি উদ্ধার করে।

মৃত মাহদি আনজু ডা. রুলী বিনতে রহিমের ছেলে এবং সিলেট ক্যান্টমেন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিল। পাশাপাশি বিএনসিসি ও স্কাউট কার্যক্রমেও ছিল সক্রিয়।

মাহদির ওই চিরকুটে ইংরেজিতে লেখা ছিল- আমার মৃত্যুর পর, অনুগ্রহ করে আমার দেহের ময়নাতদন্ত করবেন না বা এ বিষয়টি নিয়ে বেশি অনুসন্ধান করবেন না। আমি নিজের ইচ্ছাতেই জীবন শেষ করেছি। এর পেছনে অন্য কোনো কারণ নেই। আর একটি অনুরোধ-যদি সম্ভব হয়, আমার জন্য কোনো আনুষ্ঠানিক শেষকৃত্যের ব্যবস্থা করবেন না। আর যত দ্রুত সম্ভব আমাকে ভুলে গিয়ে নিজেদের জীবন নিয়ে এগিয়ে যান।

পুলিশ জানায়, অন্যান্য দিনের মতো রাতের খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমাতে যায় মাহদি। পরদিন সকাল গড়িয়ে গেলেও দরজা না খোলায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে দরজা ভেঙে দেখা যায়, ঘরের ভেতরে ঝুলছে তার নিথর দেহ। তাৎক্ষনিক পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং ওই সময় চিরকুটটি উদ্ধার করা হয়।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (উত্তর) দেবাশীষ দাস, বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান।

ওসি শহিদুর রহমান জানান, পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে। স্কুলছাত্রের মৃত্যুর কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শত শত ডিসেম্বর চলে গেলেও শেখ হাসিনা আর ফিরবে না: রাশেদ খাঁন

মোবাইলে ব্যস্ত চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার

রুমিন ফারহানা আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

পাড়ার মানুষের গোপন কথা বিক্রি করে দুই বাড়ির মালিক হলেন নারী

ভাইভায় নম্বর বাড়ানো নিয়ে সরকারকে সতর্ক করলেন নাহিদ ইসলাম

কুমিল্লা বোর্ডের এসএসসি পুনর্নিরীক্ষণে ফল বদলেছে ১ হাজার ৯৪৪ জনের, নতুন জিপিএ-৫ ২০৭

বজ্রপাত থেকে জ্বালানিমন্ত্রী টুকুর বাসায় আগুন

কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ মন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

১০

কাতারপ্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

১১

অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান

১২

চার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদ

১৩

৫৪ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য আটক

১৪

কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াসিনের মায়ের মৃত্যুতে অ্যাডভোকেট তারিকুলের গভীর শোক প্রকাশ

১৫

কুমিল্লায় বাড়ির পাশের পুকুরে ডুবে যমজ দুই শিশুর মৃত্যু

১৬

ঢাকা উত্তরে মেয়র পদে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

১৭

কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

১৮

রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

১৯

বাড়ির সামনে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

২০

সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড় ও অতিভারি বৃষ্টির শঙ্কা

সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড় ও অতিভারি বৃষ্টির শঙ্কা
সংগৃহীত ছবি

ঢাকাসহ দেশের ১৯ জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয়েছে।

সোমবার (১৩ জুলাই) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট জেলার ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বজ্রসহ বৃষ্টিও হতে পারে।

এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, আবহাওয়ার আরেকটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগেই দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিন দেশের বিভিন্ন এলাকায় ঝড়বৃষ্টি ও ভারি বর্ষণের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শত শত ডিসেম্বর চলে গেলেও শেখ হাসিনা আর ফিরবে না: রাশেদ খাঁন

মোবাইলে ব্যস্ত চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার

রুমিন ফারহানা আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

পাড়ার মানুষের গোপন কথা বিক্রি করে দুই বাড়ির মালিক হলেন নারী

ভাইভায় নম্বর বাড়ানো নিয়ে সরকারকে সতর্ক করলেন নাহিদ ইসলাম

কুমিল্লা বোর্ডের এসএসসি পুনর্নিরীক্ষণে ফল বদলেছে ১ হাজার ৯৪৪ জনের, নতুন জিপিএ-৫ ২০৭

বজ্রপাত থেকে জ্বালানিমন্ত্রী টুকুর বাসায় আগুন

কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ মন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

১০

কাতারপ্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

১১

অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান

১২

চার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদ

১৩

৫৪ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য আটক

১৪

কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াসিনের মায়ের মৃত্যুতে অ্যাডভোকেট তারিকুলের গভীর শোক প্রকাশ

১৫

কুমিল্লায় বাড়ির পাশের পুকুরে ডুবে যমজ দুই শিশুর মৃত্যু

১৬

ঢাকা উত্তরে মেয়র পদে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

১৭

কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

১৮

রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

১৯

বাড়ির সামনে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

২০

ইন্টারনেটের খরচ কমেছে

ইন্টারনেটের খরচ কমেছে
সংগৃহীত

মন্ত্রীর নির্দেশনা এবং গ্রাহকদের অসন্তোষ মধ্যে মোবাইল অপারেটরগুলো ইন্টারনেটের খরচ কমিয়েছে।

কোনো অপারেটর তিন দিনের দামে সাত দিনের প্যাকেজ ডিজাইন করেছে, আবার কোনোটি সরাসরি দামও কমিয়ে ফেলেছে।

গত ১৫ অক্টোবর থেকে মোবাইল ইন্টারনেটের নতুন প্যাকেজ কার্যকর হওয়ায় তিন দিনের প্যাকেজ তুলে দেওয়া হয়। অপারেটররা বলে আসছিল, তিন দিনের প্যাকেজ তুলে দিলে দাম বেড়ে যাবে। কারণ, তিন দিনের প্যাকেজটির চাহিদাই সব থেকে বেশি।

তিন দিনের প্যাকেজ তুলে দিয়ে নতুন নির্দেশনা কার্যকর হওয়ার পর দাম বেড়ে যাওয়ায় গ্রাহক এবং অপারেটরদের মধ্যেও অস্বস্তি ছিল। পরে মন্ত্রী মোস্তাফা জব্বার ১০ নভেম্বরের মধ্যে দাম কমানোর নির্দেশনা দিয়েছিলেন।

ইন্টারনেট প্যাকেজের খরচ কমানোর নির্দেশনায় প্রথমেই সাড়া দেয় রাষ্ট্রায়ত্ত অপারেটর টেলিটক। এরপর অন্যান্য অপারেটরও প্যাকেজ রিডিজাইন করছে বলে জানিয়েছে অপারেটরগুলো।মোবাইল অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (এমটব) ইন্টারনেটের দাম কমানোর বিষয়টি নিশ্চিত করেছে।

এক বিবৃতিতে এমটব জানায়, গত ১৫ অক্টোবর নিয়ন্ত্রক সংস্থার নির্দেশাবলী অনুযায়ী নানাবিধ প্রতিকূলতা সত্ত্বেও অপারেটররা তাদের ইন্টারনেট প্রোডাক্ট পোর্টফোলিও আপডেট করে। দুর্ভাগ্যবশত এর মাত্র ১৫ দিন পরে আবারও প্রোডাক্ট পোর্টফলিও পরিবর্তন করতে নতুন নির্দেশনাবলী দেওয়া হয়েছে। নিয়ন্ত্রক সংস্থার প্রতি শ্রদ্ধা রেখে আমরা ইতোমধ্যেই এই জটিল পোর্টফোলিও পরিবর্তন করেছি।

নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে কার্যকর সমন্বয়ের মাধ্যমে কোটি কোটি বাংলাদেশির জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করে এমটব।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শত শত ডিসেম্বর চলে গেলেও শেখ হাসিনা আর ফিরবে না: রাশেদ খাঁন

মোবাইলে ব্যস্ত চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার

রুমিন ফারহানা আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

পাড়ার মানুষের গোপন কথা বিক্রি করে দুই বাড়ির মালিক হলেন নারী

ভাইভায় নম্বর বাড়ানো নিয়ে সরকারকে সতর্ক করলেন নাহিদ ইসলাম

কুমিল্লা বোর্ডের এসএসসি পুনর্নিরীক্ষণে ফল বদলেছে ১ হাজার ৯৪৪ জনের, নতুন জিপিএ-৫ ২০৭

বজ্রপাত থেকে জ্বালানিমন্ত্রী টুকুর বাসায় আগুন

কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ মন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

১০

কাতারপ্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

১১

অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান

১২

চার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদ

১৩

৫৪ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য আটক

১৪

কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াসিনের মায়ের মৃত্যুতে অ্যাডভোকেট তারিকুলের গভীর শোক প্রকাশ

১৫

কুমিল্লায় বাড়ির পাশের পুকুরে ডুবে যমজ দুই শিশুর মৃত্যু

১৬

ঢাকা উত্তরে মেয়র পদে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

১৭

কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

১৮

রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

১৯

বাড়ির সামনে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

২০

আসামি ধরতে যাওয়া তিন পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

আসামি ধরতে যাওয়া তিন পুলিশ সদস্যকে কুপিয়ে জখম
সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগে এক আসামিকে ধরতে গিয়ে ধারালো অস্ত্রের হামলার শিকার হয়েছেন তিন পুলিশ সদস্যসহ চারজন। শনিবার দুপুরে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আহত পুলিশ সদস্যরা হলেন-সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) সুরুজ্জামান এবং দুই কনস্টেবল শাহীন ও মাইনুল। এছাড়া মাসুম মিয়া নামের এক পুলিশ সোর্সও এই হামলায় গুরুতর আহত হয়েছেন। আহত এসআই সুরুজ্জামান জানান, মহাসড়কে বিভিন্ন সময়ে মোটরসাইকেল ও পিকআপ ভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটে আসছিল। এসব ছিনতাই হওয়া যানবাহন উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত আসামিদের ধরতে শনিবার দুপুরে কনস্টেবল শাহীন ও মাইনুলকে সঙ্গে নিয়ে সাতভাইয়াপাড়া এলাকায় অভিযানে যায় পুলিশের একটি দল।

অভিযান চলাকালে আসামি সাগর ও তার ভাই সজল ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তিন পুলিশ সদস্য এবং তাদের সঙ্গে থাকা সোর্স মাসুমকে জখম করে। পরে খবর পেয়ে থানা থেকে অন্য পুলিশ সদস্যরা গিয়ে আহতদের উদ্ধার করেন।

আহতদের মধ্যে তিন পুলিশ সদস্যকে (এসআই সুরুজ্জামান, কনস্টেবল শাহীন ও মাইনুল) সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে পুলিশ সোর্স মাসুম মিয়ার জখম গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগে আসামি ধরতে গেলে পুলিশের ওপর এই হামলার ঘটনা ঘটে। তবে পুলিশের ওপর হামলাকারী মূল অভিযুক্ত সাগর ও তার ভাই সজলকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শত শত ডিসেম্বর চলে গেলেও শেখ হাসিনা আর ফিরবে না: রাশেদ খাঁন

মোবাইলে ব্যস্ত চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার

রুমিন ফারহানা আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

পাড়ার মানুষের গোপন কথা বিক্রি করে দুই বাড়ির মালিক হলেন নারী

ভাইভায় নম্বর বাড়ানো নিয়ে সরকারকে সতর্ক করলেন নাহিদ ইসলাম

কুমিল্লা বোর্ডের এসএসসি পুনর্নিরীক্ষণে ফল বদলেছে ১ হাজার ৯৪৪ জনের, নতুন জিপিএ-৫ ২০৭

বজ্রপাত থেকে জ্বালানিমন্ত্রী টুকুর বাসায় আগুন

কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ মন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

১০

কাতারপ্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

১১

অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান

১২

চার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদ

১৩

৫৪ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য আটক

১৪

কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াসিনের মায়ের মৃত্যুতে অ্যাডভোকেট তারিকুলের গভীর শোক প্রকাশ

১৫

কুমিল্লায় বাড়ির পাশের পুকুরে ডুবে যমজ দুই শিশুর মৃত্যু

১৬

ঢাকা উত্তরে মেয়র পদে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

১৭

কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

১৮

রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

১৯

বাড়ির সামনে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

২০

বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দাম বাড়লো

বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দাম বাড়লো
সংগৃহীত

সরকার বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা গ্যাসের দাম বাড়িয়েছে । বিদ্যুৎকেন্দ্রে ব্যবহার করা গ্যাসের দাম প্রতি ঘনমিটারে ৭৫ পয়সা বাড়িয়ে গেজেট জারি করা হয়েছে। নতুন এ দাম চলতি ফেব্রুয়ারি মাস থেকেই কার্যকর ধরা হয়েছে।

এর আগে গত বছরের ১৮ জানুয়ারি আবাসিক, সিএনজিচালিত যানবাহন, সার ও চা শিল্পে ব্যবহার ছাড়া অন্য সব ক্ষেত্রে গ্যাসের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল, যা ওই বছরের ফেব্রুয়ারি মাস থেকে কার্যকর হয়।

সরকারি, আইপিপি ও রেন্টাল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের জন্য গ্যাসের পূর্ব মূল্য ছিল প্রতি ঘনমিটারে ৭৫ পয়সা যা বাড়িয়ে বর্তমান মূল্য করা হয়েছে ১৪ টাকা ৭৫ পয়সা।

ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট, স্মল পাওয়ার প্ল্যান্ট ও বাণিজ্যিক বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত গ্যাসের দাম ছিল প্রতি ঘনমিটার ৩০ টাকা। এক্ষেত্রেও ৭৫ পয়সা বাড়িয়ে সেটা ৩০ টাকা ৭৫ পয়সা করা হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সচিবালয়ে সাংবাদিকদের জানিয়েছেন, ভতুর্কি সমন্বয়ে বিদ্যুতের সঙ্গে গ্যাসের দাম বাড়ানো হচ্ছে । গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে তিনি বলেছিলেন, গ্যাসের দাম সমন্বয় গ্রাহক পর্যায়ে হচ্ছে না। বিদ্যুতের পর্যায় হচ্ছে। গ্যাসের আবাসিক পর্যায়ে ব্যবহারের ক্ষেত্রে দাম বাড়ছে না। শিল্পেও গ্যাসের দাম বাড়ছে না। বিদ্যুতের ক্ষেত্রে যে গ্যাস দেওয়া হয় সেখানে আমরা কিছুটা সমন্বয় করছি।

তিনি বলেন যে গ্যাস বিদ্যুতে দেওয়া হয় সেখানে প্রতি ঘনমিটারে ৭৫ পয়সা বাড়বে, অর্থাৎ এটা ইন্টারনাল।

এ বছর বিদ্যুতের ক্ষেত্রে ৪৩ হাজার কোটি টাকা ভর্তুকি আসবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি ক্ষেত্রে ৬ হাজার কোটি টাকার মতো ভর্তুকি আসবে। এগুলো আগামী কয়েক বছরের মধ্যে আমরা সমন্বয়ে যাবো।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শত শত ডিসেম্বর চলে গেলেও শেখ হাসিনা আর ফিরবে না: রাশেদ খাঁন

মোবাইলে ব্যস্ত চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার

রুমিন ফারহানা আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

পাড়ার মানুষের গোপন কথা বিক্রি করে দুই বাড়ির মালিক হলেন নারী

ভাইভায় নম্বর বাড়ানো নিয়ে সরকারকে সতর্ক করলেন নাহিদ ইসলাম

কুমিল্লা বোর্ডের এসএসসি পুনর্নিরীক্ষণে ফল বদলেছে ১ হাজার ৯৪৪ জনের, নতুন জিপিএ-৫ ২০৭

বজ্রপাত থেকে জ্বালানিমন্ত্রী টুকুর বাসায় আগুন

কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ মন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

১০

কাতারপ্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

১১

অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান

১২

চার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদ

১৩

৫৪ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য আটক

১৪

কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াসিনের মায়ের মৃত্যুতে অ্যাডভোকেট তারিকুলের গভীর শোক প্রকাশ

১৫

কুমিল্লায় বাড়ির পাশের পুকুরে ডুবে যমজ দুই শিশুর মৃত্যু

১৬

ঢাকা উত্তরে মেয়র পদে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

১৭

কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

১৮

রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

১৯

বাড়ির সামনে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

২০

কানে ফোন, ট্রেনের ধাক্কায় জীবন শেষ মাদরাসা শিক্ষকের

কানে ফোন, ট্রেনের ধাক্কায় জীবন শেষ মাদরাসা শিক্ষকের
সংগৃহীত ছবি

যশোরের অভয়নগরে মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন ধরে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় মোহাম্মদ হুসাইন (২১) নামের এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন।

শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যশোর-খুলনা রেলপথের অভয়নগর উপজেলার ভাঙ্গাগেট এলাকার রহমত ওয়েব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ হুসাইন উপজেলার ভাঙ্গাগেট এলাকার উম্মুলকুরা নূরানী একাডেমি মাদরাসার শিক্ষক ছিলেন। তিনি যশোরের মনিরামপুর উপজেলার জয়পুর গ্রামের আসাদুজ্জামানের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় মোহাম্মদ হুসাইন মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন ধরে হাঁটছিলেন। রহমত ওয়েব্রিজের সামনে পৌঁছালে পেছন দিক থেকে আসা খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেন তাকে ধাক্কা দেয়।

এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. মৌসুমি ইয়াসমিন বলেন, ট্রেন দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় এক মাদরাসাশিক্ষককে হাসপাতালে আনা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়।

এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ‘খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ট্রেন দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি যশোর রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শত শত ডিসেম্বর চলে গেলেও শেখ হাসিনা আর ফিরবে না: রাশেদ খাঁন

মোবাইলে ব্যস্ত চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার

রুমিন ফারহানা আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

পাড়ার মানুষের গোপন কথা বিক্রি করে দুই বাড়ির মালিক হলেন নারী

ভাইভায় নম্বর বাড়ানো নিয়ে সরকারকে সতর্ক করলেন নাহিদ ইসলাম

কুমিল্লা বোর্ডের এসএসসি পুনর্নিরীক্ষণে ফল বদলেছে ১ হাজার ৯৪৪ জনের, নতুন জিপিএ-৫ ২০৭

বজ্রপাত থেকে জ্বালানিমন্ত্রী টুকুর বাসায় আগুন

কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ মন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

১০

কাতারপ্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

১১

অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান

১২

চার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদ

১৩

৫৪ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য আটক

১৪

কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াসিনের মায়ের মৃত্যুতে অ্যাডভোকেট তারিকুলের গভীর শোক প্রকাশ

১৫

কুমিল্লায় বাড়ির পাশের পুকুরে ডুবে যমজ দুই শিশুর মৃত্যু

১৬

ঢাকা উত্তরে মেয়র পদে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

১৭

কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

১৮

রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

১৯

বাড়ির সামনে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

২০

রাঙ্গামাটিতে পিকআপ উল্টে নিহত ৪

রাঙ্গামাটিতে পিকআপ উল্টে নিহত ৪
সংগৃহীত ছবি

রাঙামাটি সদর উপজেলার মানিকছড়ি এলাকায় যাত্রীবাহী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে দুই নারীসহ মোট চারজন নিহত হয়েছেন। ভয়াবহ এই সড়ক দুর্ঘটনায় আরও দুইজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

রবিবার (১৬ আগস্ট) ভোর আনুমানিক ৬টার দিকে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার ভোরে রাঙামাটি শহর থেকে যাত্রীদের নিয়ে একটি পিকআপ ভ্যান কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। মানিকছড়ি এলাকায় পৌঁছালে চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কের ওপর উল্টে যায়। এতে পিকআপে থাকা যাত্রীরা ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজনসহ সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন।

দুর্ঘটনায় নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা হলেন নানিয়ারচরের ঘিলাছড়ি গ্রামের শোভা চাকমা (৫২), কৃষ্ণমাছড়া এলাকার মেঘরানী চাকমা (৪৫), রাঙামাটি শহরের আমানতবাগ এলাকার শান্তনা চাকমা (৩৮) এবং বিজয়নগর এলাকার বাসিন্দা শান্তি রঞ্জন চাকমা (৬৫)।

আহতরা হলেন পিকআপ চালক জ্ঞান বিকাশ চাকমা (৫০) এবং রাঙামাটি শহরের পিটিআই এলাকার বাসিন্দা সুমন চাকমা (৪৫)। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে দ্রুত রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা মেঘরানী চাকমা, শান্তনা চাকমা ও শান্তি রঞ্জন চাকমাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত শোভা চাকমাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করা হয়, কিন্তু পথিমধ্যে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। বর্তমানে আহত জ্ঞান বিকাশ চাকমা ও সুমন চাকমা রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর জানান, সড়ক দুর্ঘটনায় মোট ছয়জনকে হাসপাতালে আনা হয়েছিল, যাদের মধ্যে তিনজনকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় বা চট্টগ্রামে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে রাঙামাটির সংসদ সদস্য ও সাবেক পার্বত্য মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান দ্রুত রাঙামাটি জেনারেল হাসপাতালে ছুটে যান এবং মর্গ পরিদর্শন করেন। তিনি নিহত ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং প্রয়োজনীয় সব ধরণের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানান, দুর্ঘটনা কবলিত পিকআপ ভ্যানটিকে পুলিশ জব্দ করেছে। নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ সম্পন্ন হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে। প্রাথমিকভাবে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেলেও, ঠিক কী কারণে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়েছিলেন তা খতিয়ে দেখার জন্য পুলিশি তদন্ত চলমান রয়েছে। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শত শত ডিসেম্বর চলে গেলেও শেখ হাসিনা আর ফিরবে না: রাশেদ খাঁন

মোবাইলে ব্যস্ত চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার

রুমিন ফারহানা আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

পাড়ার মানুষের গোপন কথা বিক্রি করে দুই বাড়ির মালিক হলেন নারী

ভাইভায় নম্বর বাড়ানো নিয়ে সরকারকে সতর্ক করলেন নাহিদ ইসলাম

কুমিল্লা বোর্ডের এসএসসি পুনর্নিরীক্ষণে ফল বদলেছে ১ হাজার ৯৪৪ জনের, নতুন জিপিএ-৫ ২০৭

বজ্রপাত থেকে জ্বালানিমন্ত্রী টুকুর বাসায় আগুন

কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ মন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

১০

কাতারপ্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

১১

অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান

১২

চার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদ

১৩

৫৪ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য আটক

১৪

কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াসিনের মায়ের মৃত্যুতে অ্যাডভোকেট তারিকুলের গভীর শোক প্রকাশ

১৫

কুমিল্লায় বাড়ির পাশের পুকুরে ডুবে যমজ দুই শিশুর মৃত্যু

১৬

ঢাকা উত্তরে মেয়র পদে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

১৭

কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

১৮

রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

১৯

বাড়ির সামনে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

২০

সারাদেশে ৫৯৯ থানার কার্যক্রম শুরু

সারাদেশে ৫৯৯ থানার কার্যক্রম শুরু
সংগৃহীত

ছাত্র-জনতার অভ্যুত্থানে বিদ্যমান পূর্ববর্তী অবস্থায় বন্ধ হয়ে গিয়েছিলো দেশের সব থানার কার্যক্রম।

তবে এরই মধ্যে কিন্তু শুরু হয়েছে দেশের বিভিন্ন এলাকার কার্যক্রম। এখন পর্যন্ত সারাদেশে ৫৯৯টি থানার কার্যক্রম শুরু হয়েছে

রোববার (১১ আগস্ট) বিকেলে পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের পুলিশ সুপার ইনামুল হক সাগর তথ্য জানিয়ে  আরো বলেন, সারাদেশে ৬৩৯টি থানার মধ্যে ৫৯৯টি থানার কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া ১১০টি মেট্রোপলিটন থানার মধ্যে ৯৭টি এবং জেলার ৫২৯টি থানার মধ্যে ৫০২টি থানার কার্যক্রম শুরু হয়েছে।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শত শত ডিসেম্বর চলে গেলেও শেখ হাসিনা আর ফিরবে না: রাশেদ খাঁন

মোবাইলে ব্যস্ত চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার

রুমিন ফারহানা আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

পাড়ার মানুষের গোপন কথা বিক্রি করে দুই বাড়ির মালিক হলেন নারী

ভাইভায় নম্বর বাড়ানো নিয়ে সরকারকে সতর্ক করলেন নাহিদ ইসলাম

কুমিল্লা বোর্ডের এসএসসি পুনর্নিরীক্ষণে ফল বদলেছে ১ হাজার ৯৪৪ জনের, নতুন জিপিএ-৫ ২০৭

বজ্রপাত থেকে জ্বালানিমন্ত্রী টুকুর বাসায় আগুন

কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ মন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

১০

কাতারপ্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

১১

অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান

১২

চার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদ

১৩

৫৪ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য আটক

১৪

কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াসিনের মায়ের মৃত্যুতে অ্যাডভোকেট তারিকুলের গভীর শোক প্রকাশ

১৫

কুমিল্লায় বাড়ির পাশের পুকুরে ডুবে যমজ দুই শিশুর মৃত্যু

১৬

ঢাকা উত্তরে মেয়র পদে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

১৭

কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

১৮

রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

১৯

বাড়ির সামনে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

২০

নার্সকে ধর্ষণের অভিযোগে হাসপাতাল মালিক গ্রেপ্তার

নার্সকে ধর্ষণের অভিযোগে হাসপাতাল মালিক গ্রেপ্তার
সংগৃহীত

মাদারীপুরের শিবচরে নিজ ক্লিনিকের নার্সকে ধর্ষণের অভিযোগে করা মামলায় শিবচর ইউনাইটেড হাসপাতালের মালিক আপেল মাহমুদকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে শিবচরের বাহাদুরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আপেল মাহমুদ শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার পশ্চিম সেনেরচর এলাকার মৃত চান মিয়া শিকদারের ছেলে। তার বিরুদ্ধে এর আগে শিশু ধর্ষণচেষ্টা চাঁদাবাজির মামলাও রয়েছে।

পুলিশ মামলার এজাহার সূত্রে জানা যায়, শিবচর ইউনাইটেড হাসপাতালে কর্মরত একজন নার্সকে বিভিন্ন সময় হাসপাতালের মালিক আপেল মাহমুদ কুপ্রস্তাব দিতেন। গত বছরের ২০ ডিসেম্বর ওই নার্স হাসপাতালে কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন। তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় সেদিন বাড়ি ফেরার পথে তার গতিরোধ করে আপেল মাহমুদ জোরপূর্বক একটি মাইক্রোবাসে তাকে তুলে প্রাণে মেরে ফেলার ভয় দেখিয়ে কক্সবাজার নিয়ে যান।

সেখানে একটি আবাসিক হোটেলে তাকে তিন দিন আটকে রেখে ধর্ষণ করেন।

পরে ২৫ ডিসেম্বর তাকে শিবচর এনে একটি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে ভুয়া বিয়ের নথি তৈরি করে ওই নার্সকে ছেড়ে দেন আপেল মাহমুদ। ঘটনার পর গত ৩০ ডিসেম্বর নার্সের পরিবার শিবচর থানায় মামলা দায়ের করতে গেলে মামলা না নেওয়ায় মাদারীপুর আদালতের দ্বারস্থ হন ভুক্তভোগী পরিবার।

আদালতের নির্দেশে চলতি বছরের জানুয়ারি শিবচর থানায় আপেল মাহমুদের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়। ঘটনার পর আপেল মাহমুদ পলাতক ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার রাতে শিবচর থানার এসআই রেনুকা আক্তারের নেতৃত্বে পুলিশের একটি দল শিবচরের পাঁচ্চর ইউনিয়নের বাহাদুরপুর এলাকায় অভিযান চালিয়ে ক্লিনিক মালিক আপেল মাহমুদকে গ্রেপ্তার করে।

এ বিষয় শিবচর থানার ওসি মো. রতন শেখ (পিপিএম) বলেন, ধর্ষণ মামলার আসামি আপেল মাহমুদের নামে এর আগেও শিশু ধর্ষণচেষ্টা চাঁদাবাজির মামলায় রয়েছে। তার প্রতিষ্ঠানে কর্মরত এক নার্সকে ধর্ষণের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শত শত ডিসেম্বর চলে গেলেও শেখ হাসিনা আর ফিরবে না: রাশেদ খাঁন

মোবাইলে ব্যস্ত চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার

রুমিন ফারহানা আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

পাড়ার মানুষের গোপন কথা বিক্রি করে দুই বাড়ির মালিক হলেন নারী

ভাইভায় নম্বর বাড়ানো নিয়ে সরকারকে সতর্ক করলেন নাহিদ ইসলাম

কুমিল্লা বোর্ডের এসএসসি পুনর্নিরীক্ষণে ফল বদলেছে ১ হাজার ৯৪৪ জনের, নতুন জিপিএ-৫ ২০৭

বজ্রপাত থেকে জ্বালানিমন্ত্রী টুকুর বাসায় আগুন

কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ মন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

১০

কাতারপ্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

১১

অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান

১২

চার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদ

১৩

৫৪ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য আটক

১৪

কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াসিনের মায়ের মৃত্যুতে অ্যাডভোকেট তারিকুলের গভীর শোক প্রকাশ

১৫

কুমিল্লায় বাড়ির পাশের পুকুরে ডুবে যমজ দুই শিশুর মৃত্যু

১৬

ঢাকা উত্তরে মেয়র পদে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

১৭

কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

১৮

রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

১৯

বাড়ির সামনে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

২০

সারাদেশে ৫ দিন টানা বৃষ্টিপাতের পূর্বাভাস

প্রতীকী ছবি

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া ও বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

মঙ্গলবার (১৯ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ৫ দিন বা ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। তবে পটুয়াখালী জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার (২০ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রাজশাহী, রংপুর ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এই সময়ে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবার (২১ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। এ ছাড়া খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (২২ মে) ও শনিবারের  (২৩ মে) পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বাকি বিভাগগুলোর কিছু কিছু জায়গায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এই দুই দিনই দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ভারী বর্ষণের আভাস রয়েছে। তবে এই সময়ে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শত শত ডিসেম্বর চলে গেলেও শেখ হাসিনা আর ফিরবে না: রাশেদ খাঁন

মোবাইলে ব্যস্ত চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার

রুমিন ফারহানা আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

পাড়ার মানুষের গোপন কথা বিক্রি করে দুই বাড়ির মালিক হলেন নারী

ভাইভায় নম্বর বাড়ানো নিয়ে সরকারকে সতর্ক করলেন নাহিদ ইসলাম

কুমিল্লা বোর্ডের এসএসসি পুনর্নিরীক্ষণে ফল বদলেছে ১ হাজার ৯৪৪ জনের, নতুন জিপিএ-৫ ২০৭

বজ্রপাত থেকে জ্বালানিমন্ত্রী টুকুর বাসায় আগুন

কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ মন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

১০

কাতারপ্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

১১

অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান

১২

চার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদ

১৩

৫৪ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য আটক

১৪

কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াসিনের মায়ের মৃত্যুতে অ্যাডভোকেট তারিকুলের গভীর শোক প্রকাশ

১৫

কুমিল্লায় বাড়ির পাশের পুকুরে ডুবে যমজ দুই শিশুর মৃত্যু

১৬

ঢাকা উত্তরে মেয়র পদে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

১৭

কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

১৮

রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

১৯

বাড়ির সামনে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

২০

৭ মাত্রার বেশি ভূমিকম্প হলে ফায়ার সার্ভিস নিজেও ক্ষতিগ্রস্ত হবে: ডিজি

৭ মাত্রার বেশি ভূমিকম্প হলে ফায়ার সার্ভিস নিজেও ক্ষতিগ্রস্ত হবে: ডিজি
সংগৃহীত ছবি

রাজধানী ঢাকায় ৭ মাত্রার বেশি ভূমিকম্প হলে ফায়ার সার্ভিস নিজেও ক্ষতিগ্রস্ত হবে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। তিনি বলেছেন, ঢাকায় যদি ৭ মাত্রা বা তার বেশি ভূমিকম্প আঘাত হানে, তাহলে ফায়ার সার্ভিস নিজেও ক্ষতিগ্রস্ত হবে। একই সময়ে অসংখ্য স্থানে উদ্ধার তৎপরতা চালানো কঠিন হয়ে পড়বে।

রবিবার (২ আগস্ট) দুপুরে রাজধানীর বঙ্গবাজার ফায়ার সার্ভিসের সদর দপ্তরে আয়োজিত ‌‘অগ্নিনিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সদস্যদের জন্য দুই দিনব্যাপী এই প্রশিক্ষণের আয়োজন করে ফায়ার সার্ভিস।

ভূমিকম্প মোকাবেলায় ফায়ার সার্ভিস দেশের বিভিন্ন অঞ্চলের প্রায় ১০০টি স্টেশনকে নির্দিষ্ট পরিকল্পনার আওতায় এনেছে জানিয়ে তিনি বলেন, বড় ধরনের ভূমিকম্প হলে এসব স্টেশন থেকে জনবল ও সরঞ্জাম দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকায় পাঠানো হবে।

এ পরিকল্পনার অংশ হিসেবে একটি ড্রাই এক্সারসাইজও সম্পন্ন করা হয়েছে। প্রয়োজনে হেলিকপ্টারের মাধ্যমে ছোট আকারের উদ্ধার সরঞ্জাম ও ফায়ার ফাইটার পরিবহনের বিষয়েও কাজ চলছে।

দেশের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, মেট্রোরেল ও টানেলের মতো নতুন অবকাঠামো ঘিরে বিশেষ ধরনের ঝুঁকি তৈরি হয়েছে জানিয়ে জাহেদ কামাল বলেন, এসব স্থানে দুর্ঘটনা মোকাবিলায় ফায়ার সার্ভিস সদস্যদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে এরই মধ্যে একটি ফায়ার স্টেশন স্থাপন করা হয়েছে এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সহযোগিতায় তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় তিনি আরো বলেন, শুধু ফায়ার সার্ভিস নয় দুর্যোগকালে গণমাধ্যমেরও আগাম প্রস্তুতি থাকা প্রয়োজন। বিভিন্ন টেলিভিশন ও সংবাদমাধ্যম নিজেদের মধ্যে এলাকা ভাগ করে পরিকল্পনা করলে সরকারের কাছে দ্রুত ও নির্ভুল তথ্য পৌঁছানো সহজ হবে এবং উদ্ধার কার্যক্রমও আরো কার্যকর হবে।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. শাহজাহান শিকদারের সঞ্চালনায় এ সময় প্রশিক্ষক হিসেবে ছিলেন পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল এম এ আজাদ আনোয়ার, ঢাকা বিভাগের উপপরিচালক ছালেহ উদ্দিন, ওয়ারহাউজের ইন্সপেক্টর মো. আনোয়ারুল ইসলাম, স্টেশন অফিসার মো. তালহা বিন জসিম, স্টেশন অফিসার মো. আশেক আল মারুফ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্, প্রশিক্ষণ সম্পাদক শাহরিয়ার জামান দিপসহ সদস্যরা উপস্থিত ছিলেন।